সদর দরজা

চতুর্মাত্রিকের নতুন ফিচার ও আপডেট (অগাস্ট, ২০১১)

ব্লগারের প্রোফাইল ছবি

প্রিয় ব্লগার,

চতুর্মাত্রিক ব্লগে সম্প্রতি যোগ হওয়া কিছু ফিচার ও আপডেট জানিয়ে দেয়া হচ্ছে। আপনাদের মতামত আমাদের জানাতে পারেন।

এজাক্স সমস্যাঃ
চতুর্মাত্রিকে ব্যবহৃত কমেন্ট মডিউলটি মাঝে মাঝে বিভ্রাট সৃষ্টি করে বলে একাধিক ব্লগার আমাদের জানিয়েছেন। এই মডিউলটি মূলত বেটা ভার্সন চলছে। আমরা এটি চালু করেছিলাম মন্তব্যে দ্রুততা বাড়াতে। চতুর্মাত্রিকের জন্য এটিকে অনেকাংশেই বদলে ফেলা হয়েছে। যে সমস্যা হচ্ছে তা মডিউলের ভিতরে কোডিংয়ের, যা ঠিক করার জন্য আমরা চেষ্টা করছি। কুণ্ঠার সাথেই জানাচ্ছি যে আপাতত নির্দিষ্ট করে সমাধান দেয়া যাচ্ছে না। নতুন কোন উন্নত মডিউল বা সমাধান পাওয়া মাত্রই আমরা এটি বদলে দিবো।

নতুন ফিচারসমূহঃ

১) সংকলিত পাতায় পুরনো ও নতুন লেখা প্রতিনিয়তই যোগ করা হচ্ছে। প্রাথমিক কাজ মডারেটরগণ করেছেন। তবে চতুর্মাত্রিকের বিপুল সংখ্যক পোস্ট বাছাই করা সময়সাধ্য কাজ। অনেক পোস্ট আমাদের নজর এড়িয়ে গিয়ে থাকতে পারে। এজন্য আমরা ব্লগারদের অংশগ্রহণ কামনা করছি। পোস্টের নিচে একটি বাটন আছেঃ "সংকলিত", যা ব্যবহার করে আপনারা পোস্টটিকে বিবেচনায় আনতে পারেন। ইতোমধ্যে ভোটপ্রাপ্ত পোস্টগুলো দেখতে পাবেন এই লিংকে। আমরা এগুলো চতুর্মাত্রিকের লেখার মানের সাথে তুলনা করে সংকলনে যোগ করে দিবো।

২) চতুর্মাত্রিকে আমরা সামাজিক নেটওয়ার্ক এবং শেয়ার-ক্লাউড গড়ে তুলতে চাইছি। ক্ষুদে ব্লগিং নামক একটি ফিচার যোগ করা হয়েছে যেখানে ব্লগারগণ স্ট্যাটাস দিতে পারবেন। একে অপরের প্রোফাইলে পোস্ট করতে পারবেন। যে কোন লিংক শেয়ার করতে পারবেন। বাম কলামে স্ট্যাটাস/ক্ষুদে ব্লগিং লিংকে গেলেই আপনি সকলের স্ট্যাটাস দেখতে পারবেন, ব্লগিংয়ের ফাঁকে যা ভিন্নস্বাদের যোগাযোগ গড়ে তুলতে পারে।


দৃষ্টি আকর্ষণঃ সম্প্রতি চতুর্মাত্রিকের ব্লগার ও আকর্ষণ বৃদ্ধির কারণে কিছু ব্লগার নিক নীতিবিরোধী আচরণ করেছে। সহব্লগারের প্রতি আক্রমণ, অভব্য গালি ইত্যাদি দেখা গিয়েছে। ব্লগারের নাম, অবস্থান ও ব্যাকগ্রাউন্ড নির্বিশেষে চতুর্মাত্রিক এরকম আচরণের ব্যাপারে অসহনশীল। সংশ্লিষ্ট সকল ব্লগারকে মডারেশনে আনা হয়েছে এবং অনেককে মেইল করে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে সহব্লগারের প্রতি সহিষ্ণুতা ও সৌহার্দ্যপূর্ণ আচরণ বজিয়ে না রাখলে তাদের ব্লগিং সুবিধাও সীমিত করা হতে পারে। আপনাদের সকলের ত্বরিত প্রতিবাদের জন্য ধন্যবাদ। ব্লগারগণ সক্রিয় হলে এই জাতীয় অনাকাঙ্ক্ষিত ঘটনা ক্রমেই কমে আসবে।

চতুর্মাত্রিকের পরিবেশ ও আবহ সক্রিয় ব্লগাররাই নির্ধারণ করে থাকেন। তাই আপনাদের সকলের উদ্দেশ্যেই কিছু পন্থা বাতলে দেয়া হলো -

ক) কোন পোস্ট কিংবা মন্তব্য আপত্তিকর, আক্রমণাত্মক মনে হলে রিপোর্ট করুন। প্রয়োজনে উক্ত পোস্ট বা মন্তব্যে জানিয়ে দিন।

খ) উস্কানিমূলক ব্লগারের সাথে তর্কে লিপ্ত হবেন না। চুপচাপ রিপোর্ট করুন, অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বৃথা তর্কে আপনার মূল্যবান সময় এবং শ্রম নষ্ট হবে, মন ও মেজাজ বিক্ষিপ্ত হবে।

গ) সচ্চিন্তা ও ভাল পোস্টকে প্রোমোট করুন। ফেসবুকে, গুগল প্লাসে, টুইটারে এগুলো ছড়িয়ে দিন। চতুর্মাত্রিকের প্রচার তার ব্লগাররাই এতদিন করেছেন, করবেন বলে আমরা আস্থাশীল। একটি ভালো চিন্তা হাজার মানুষের অনুপ্রেরণা হতে পারে।

ঘ) সর্বোপরি, যে কোন সমস্যায় আমাদের মেইল করুন। আপনাদের টেকনিক্যাল ও ব্লগিং সম্পর্কিত সমস্যা/অসুবিধা দূর করে দিতে আমরা সচেষ্ট থাকবো। চতুর্মাত্রিকের সমাচার পাতাটিও দেখতে পারেন।



সকলকে শ্রাবণ মাসের শুভেচ্ছা। শুভ ব্লগিং।

- কর্তৃপক্ষ

শেয়ার করুন » Facebook Twitter Delicious Digg MySpace Google Orkut Blogger Google Buzz Technorati
অথবা এই সংক্ষিপ্ত লিংক শেয়ার করুনঃ

মন্তব্য

ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৭০০৭(১)    

ক্ষুদে ব্লগিংটা এখনও ব্যবহার করিনি, দেখি এটা কেমন কাজ করে। তবে অপব্লগার দমনে ত্বরিৎ পদক্ষেপের জন্য চতুর্মাত্রিক মডারেটরবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। কমেন্টের সমস্যাটা দ্রুত সেরে উঠুক, এই আশা রাখছি। আড্ডা যদি ব্লগের প্রাণ হয়, তাহলে কমেন্ট করতে পারা এবং পড়তে পারার সুবিধা সবার আগে নিশ্চিত করা চাই। সংকলিত ব্যাপারটা নিয়ে এখনও মাথা ঘামাইনি, প্রিয় পোস্ট তো আছেই। ইমো এর কোড - পাতাটা আর দেখা যাচ্ছে না, আগে ওখান থেকে কপি-পেস্ট করে ইমোটিকন দেয়া যেত, এখন ইমোটিকনের জন্য পুরোপুরি অন্য একটা ওয়েব পেজের ওপর নির্ভর করতে হচ্ছে। লেখার মাঝে ইমো দিতে চাইলে, ইমো'র ওপর ক্লিক করলে শুধু একটা স্পেস তৈরী হচ্ছে, কিন্তু লেখা/ মন্তব্য প্রকাশ করার পর আর ইমো দেখা যাচ্ছে না।
চতুর্মাত্রিকের জন্য সার্বিক শুভকামনা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৭৭০৫(২)    
লেখকের মন্তব্য

আপনি কোন ব্রাউজার ব্যবহার করেন আমাদের জানান। ইমোর কোথাও কোন পরিবর্তন করা হয়নি।
আমরা কোথাও সমস্যা দেখছি না ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৭৭৪৪(৩)    

ইমোর সমস্যাটা আমারও হচ্ছে। আমি অপেরা ব্যবহার করি।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৭৯০৬(৪)    

আমারও ইমোর সমস্যাটা হচ্ছে। ইমো দিতে চাইলে তার জায়গায় স্পেস তৈরি হচ্ছে। আমি ফায়ার ফক্স ব্যবহার করি।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৭৯০৮(৫)    

আচ্ছা মোবাইল থেকে চতুর এ কিছু লেখা যায় না কেন? আমি গতকাল চেষ্টা করেছি। ইংরেজী লিখতে পারি নাই।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৭৯৩৩(৬)    

ইমো'র সমস্যা তো প্রথম থেকেই ফেস করছি, যা উপরে অন্য ব্লগাররাও উল্লেখ করেছেন। কোড লিখে ইমো দিচ্ছি, কারণ ইমো'র আইকনে ক্লিক করলে ব্ল্যাংক স্পেস ছাড়া কিছু আসে না। ফায়ার ফক্স ব্যবহার করছি।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৮৪১৯(৭)    

প্রথম থেকেই মজিলা ফায়ারফক্স ব্যবহার করে আসছি, এবং তা নিয়মিত আপডেটও করা হয়। এই ইমোটিকন সংক্রান্ত সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত কি আগের সেই "ইমো এর কোড" পেজটা ফিরিয়ে দেয়া যায়?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৮৫০১(৮)    

ৃালল

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৭০২০(৯)    

চতুর্মাত্রিক-এ নতুন। জানতে চাই এটার সার্বিক তথ্য। কোথায় এবং কারা কারা এর জন্ম দিয়েছেন। কিভাবে একাউন্ট ডিএ্যক্টিভেট করা যায়। যতটুকু জানানো যায় জানালে খুশি হবো। প্রশ্নটিকে অন্যভাবে না নোয়ার জন্য অনুরোধ করি। ধন্যবাদ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৭৭০৭(১০)    
লেখকের মন্তব্য

একাউন্ট ডিএ্যাকটিভেট করার জন্য ইনফো@চতুর্মাত্রিক - এ মেইল করুন।
চতুর্মাত্রিক অফিসিয়ালী যাত্রা শুরু করে ২৬শে মার্চ ২০১০।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৭০২৩(১১)    

চতুরে ব্যবহৃত ট্যাগ অপশনটির ব্যবহার চরম হতাশজনক। কেউ কেউ বুঝে কিনবা না বুঝেই ট্যাগ অপশনটি জটিল করে ফেলছেন। এর কি কোন ব্যবস্থা নেয়া হবে?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৭৭০৮(১২)    
লেখকের মন্তব্য

আমরা এই বিষয়ে একটা পোস্ট দিয়েছি। যথেচ্ছ ট্যাগ ব্যবহার করলে সেটা আমরা এডিট করে দিয়েছি এবং দিবো।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৭০৩৯(১৩)    

চতুরের ট্যাকনিক্যাল দিকটা আমার কাছে সেরা মনে হত। গত কিছু দিন আগে নূতন আপডেট (লিংক গুলো সবুজ রঙ থেকে পরিবর্তন, রঙটার নাম জানা নাই) আসার পর থেকে আমি নানা সমস্যায় ভুগছি। আর সে জন্য আমি কমেন্ট করে যেতে পারছি না। এই কমেন্ট টাও অনেক কষ্টে করতে হচ্ছে। কমেন্টের ঘরে ফন্ট ভেঙ্গে ভেঙ্গে দেখাচ্ছে। নূতন ব্লগ লিখতে গেলেও একই সমস্যা। ফন্ট ভেঙ্গে ভেঙ্গে দেখাচ্ছে। অন্য কোন ব্লগ বা কোথায়ও এমন সমস্যা হয় না। শুধু চতুরে! আমি নিশ্চিত চতুরের কমেন্ট টেক্স পেইজে কোন সমস্যা আছে। আমি মজিলা, অপেরা, সাফারি সব ব্রাউজার ব্যবহার করে দেখেছি। সব জায়গাতেই এমন হচ্ছে। টেক্স ফমেটিং টুলুস ও দেখায় না!

কি করি ভাবছি।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৭৭১১(১৪)    
লেখকের মন্তব্য

আপনার কম্পিউটারে সম্ভবত জাভাস্ক্রিপ্ট ডিজেবল করা আছে। আপনি ক্যাশ ক্লিয়ার করেও দেখতে পারেন ।
চতুরের কোথাও কোন সমস্যা নেই । না হলে আমরা সবাই একই সমস্যায় ভুগতাম ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৭০৪৯(১৫)    

উদরাজী ভাই এর সমস্যা আমার হয় না।
----------------------------------------
ইমো নিয়ে শব্দপুঞ্জ ভাইয়া যেটা বললেন, সেটা হয়
-------------------------------------------
জামাত-শিবিরের সমর্থক কাউকে আমরা এখানে চাই না। এটা নীতিমালায় স্পষ্ট করে দেয়া যায় কী?
------------------------------------------
অদিতির আপুর পোস্ট দেখতে পাচ্ছি না। এটা কী আমার প্রব্লেম নাকি, উনি ডিলেট করে দিয়েছেন তাও বুঝতে পারছি না

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৭৩৬৮(১৬)    

আমি নিজেই এই সমস্যার কাছে পরাজিত! শুধু চতুরে আমার সাথে কেন এমন হবে! দেখা যাক কি হয়!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৭৭১২(১৭)    
লেখকের মন্তব্য

নীতিমালায় জামাত-শিবিরের সর্বোপরী স্বাধীনতা বিরোধী এবং মানতবাতা বিরোধীদের বিরুদ্ধে নিয়ম যোগ করার ব্যাপারে চিন্তাভাবনা চলছে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৭১১০(১৮)    

খ) উস্কানিমূলক ব্লগারের সাথে তর্কে লিপ্ত হবেন না। চুপচাপ রিপোর্ট করুন, অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বৃথা তর্কে আপনার মূল্যবান সময় এবং শ্রম নষ্ট হবে, মন ও মেজাজ বিক্ষিপ্ত হবে।

সাধুবাদ

গ) সচ্চিন্তা ও ভাল পোস্টকে প্রোমোট করুন। ফেসবুকে, গুগল প্লাসে, টুইটারে এগুলো ছড়িয়ে দিন। চতুর্মাত্রিকের প্রচার তার ব্লগাররাই এতদিন করেছেন, করবেন বলে আমরা আস্থাশীল। একটি ভালো চিন্তা হাজার মানুষের অনুপ্রেরণা হতে পারে।

এই ব্যাপারটা আমার মাথায় এসেছিল। আমার মনে হয় চতুর্মাত্রিকের পোস্টগুলোর ফেসবুক শেয়ারিং অপেক্ষাকৃত কম, তা অনেক ভালো পোস্ট হোক না কেন। ফেসবুক শেয়ারিং এর মাধ্যমেই একটা ব্লগের সবচে ভালো প্রচার হতে পারে। তাই চতুরের সদস্যরা যদি এখান থেকে ভালো পোস্টগুলো নিয়মিত নিজেদের অ্যাকাউণ্টে শেয়ার করেন তাহলে চতুর আরো এগিয়ে যাবে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৭৭১৩(১৯)    
লেখকের মন্তব্য

অনেক ধন্যবাদ ব্যাপারটা উপলব্ধি করার জন্য । আপনার জন্য শুভকামনা ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৭১১৫(২০)    

ফন্ট ভেঙে যাওয়া তো হচ্ছেই সে সাথে মাঝে মাঝে ইমো গুলো হারিয়ে যায়। তবে আমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কোনো কমেন্ট তা নিজের পোস্টেই হোক বা অন্যের পোস্টেই হোক সরাসরি মুছে নতুন করে লিখতে পারছি না :(
ওটা নাকি মেল করে বলতে হবে (ভীষন কান্নার ইমো হবে) ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৭৩২৫(২১)    

আফা, কমেন্ট হইলো ঢিলের মত, একবার ছুড়ছো তো হইছে, আর ফিরাইতে পারবা না :প :p

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৭৭১৪(২২)    
লেখকের মন্তব্য

কমেন্ট ডিলিটের অপশনটা ঠিক করা হবে।
তবে লক্ষণীয় আপনার কমেন্টের নিচে অন্য কেউ কমেন্ট করে ফেল্লে সেটা আর এডিট করা যাবে না।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৭১১৭(২৩)    

নতুন ফিচার ও আপডেট আশান্বিত করলো, আনন্দিতও।
কিন্তু পুরাতন কিছু সমস্যা নিয়ে ভূগছি এখনও। যেমনঃ দেখুন আমার শেষ পোস্ট তেলাপোকার খাদ্যের কিছু অংশ-
"নয়। তেলাপোকার জন্য উপাদেয় খাদ্য তৈরীর জন্য গুছিয়ে নিন নিচের জিনিষগুলো –
১। বোরিক এসিড ১০০ গ্রাম
২। গুড়া দুধ ১০০ গ্রাম
৩। ময়দা ১০০ গ্রাম
৪। চিনি ১ চা চামচ (একটু কম/বেশিতে কিছু যায় আসে না।)।"
উপকরণগুলোর নামের অক্ষর কতকগুলো আয়তক্ষেত্রে বদলে গেছে। গুগল ক্রোমে এমন দেখা যায়, তবে স্থান পরিবর্তন করলে আবার ঠিক মত দেখি। পোস্ট প্রকাশের পরে যা করা যায়না।
অপরদিকে মজিলা ফায়ারফক্সে ঠিক মত পড়া যায়।
কিন্তু অন্য অসুবিধা হয়ঃ মজিলাতে প্রথম পাতার ডান দিক একেবারে ফাঁকা থাকে, সব কিছু চলে যায় বাম দিকে - সে এক চরম বিরক্তিকর ব্যাপার! ক্রোমে পাতার দুই দিকেই সাজানো থাকে।

মন্তব্য লাফ দিয়ে অন্যত্র চলে যাবার ব্যাপার আমারও হয় মাঝে মাঝে।
মুছে ফেলুন অপশন দু'একবার কাজে লাগাতে পেরেছি মাত্র, বেশির ভাগ সময়েই মুছতে পারিনি।
মজিলাতে পারলেও ক্রোমে কোনক্রমেই ইমো দিতে পারি না।

আমি গ্রামীণ ১ গিগা পি-৬ ব্যাবহার করি।
চতুর্মাত্রিক মডারেটরগণের প্রতি কৃতজ্ঞতা সুন্দর পোস্টের জন্য।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৭৩২৪(২৪)    

হুদা ভাই, আপনার মজিলাতে প্রথম পাতার ডান দিক একেবারে ফাঁকা থাকে, সব কিছু চলে যায় বাম দিকে - আমার তো মাঝেই থাকে সব, আমার মনে হয় আপনে বাম পলিটিক্সের শিকার :প :p

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৭৩৫০(২৫)    

শুধু বাম নয়, চরম বামের প্রভাব! অথচ আমি নিজে প্রায় সবকিছুতে মধ্যম [অবশ্য বয়সের সাথে পারিনি]!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৭৩৬৯(২৬)    

হুদা ভাই, মজিলাতে ডানে আমারো কিছু দেখা যায় না! এক এক সময় এক এক সমস্যা! বুঝে উঠতে পারছি না।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৭৭১৬(২৭)    
লেখকের মন্তব্য

ক্রোম এর প্রবলেম সেটা - চতুর্মাত্রিকের না। যেকোন পেজেই এমন হতে পারে।

মজিলার ব্যাপারে যে সমস্যাটা হয়, সেটা স্ক্রীনের রেজুলেশন বাড়িয়ে দেখতে পারেন। অথবা মজিলার ভার্শন আপডেট করে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৭১৪৫(২৮)    

খ) উস্কানিমূলক ব্লগারের সাথে তর্কে লিপ্ত হবেন না। চুপচাপ রিপোর্ট করুন, অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বৃথা তর্কে আপনার মূল্যবান সময় এবং শ্রম নষ্ট হবে, মন ও মেজাজ বিক্ষিপ্ত হবে।

এই লাইন জোস হইছে।আমরা কঠোর মডারেশন চাই।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৭১৪৯(২৯)    

সংক্ষেপেই বলি, চতুরে আসার পর থেকেই সমস্যা টা হচ্ছিলো। তখন ভাবতাম, নতুন ব্লগ। ঠিক হয়ে যাবে। কিন্তু এখন এটা চূড়ান্ত পর্যায়ের বিরক্তিকর।

সেটা হলো, একজন কে দেয়া প্রতিমন্তব্য অন্যজনের মন্তব্যের নিচে চলে যাওয়া।

একই মন্তব্য দুবার চলে আসা। অতিরিক্ত মন্তব্য ডিলিট না হওয়া।

এটা বহাল থাকলে তো আগ্রহ হারিয়ে ফেলবো মডু ভাই!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৭৭১৭(৩০)    
লেখকের মন্তব্য

এই গুলো ঠিক করার চেষ্টা করা হচ্ছে।
মন্তব্য নিয়ে ঝামেলা এড়াতে প্রতিবার কমেন্টের পর একটা পেজ রিফ্রেশ করলে আপাতত এই সমস্যা আর হবে না।
যদি একান্তই অসহ্য লাগে - এই পদ্ধতি অবলম্বন করতে পারেন ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৭১৮২(৩১)    

চতুর্মাত্রিকে আমি নতুন। ভাল লেগেছে অনেক কিছু। ট্যাকনিকেল বিষয়গুলোর সাথে খাপ খাইয়ে চলার চেষ্টা করছি। ধন্যবাদ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৭১৯১(৩২)    

আমার আরেকটি নতুন সমস্যা নিয়ে আসলাম :(
যদিও মেইল করেছি তবুও ভাবলাম এখন রাত ১১ টা হয়তো মডু ঘুমায় তাই এখানে লিখি :প :p
ঘটনা হলো আমার খুব প্রিয় পোষ্ট ভয়ংকর ভিসুভিয়াস এর কয়েকটা ছবি আমি আপলোড করতে হয় যেখানে সেখান থেকে ডিলিট করেছি জাস্ট লোড কমানোর জন্য। আমি অবাক হয়ে গেলাম আজ পোস্টে গিয়ে। দেখি আমার পোস্ট থেকেও ছবিগুলো নেই হয়ে গেছে। আমার ব্লগের ভ্রমন পোষ্টগুলোর মুল আকর্ষন ছবি যা দিতে না পারায় আমি বহুদিন এখানে লিখিনি। কিন্ত আমি আজ অনেকক্ষন ধরে চেষ্টা করেও সেই ছবিগুলো ফিরিয়ে আনতে পারিনি। এটা কেমন ঘটনা !!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৭১৯৪(৩৩)    

হায়, হায়!! করেছেন কী? ঐখানে ডিলিট করলে পোস্ট থেকেও ডিলিট হয়ে যায়!! আমারও এমন হয়েছে!!
আফসোস!!!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৭৩৭৩(৩৪)    

হুদা ভাই, মুলে ডিলিট করলে লিঙ্ক তা খুঁজে পাবে কি করে!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৭৪৩৬(৩৫)    

ডিলিট করবার পরে সে হুস হয়েছে!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৭৩২১(৩৬)    

আপু, আপলোড করা ছবিগুলোই তো পোস্টের মধ্যে দেখায়, পোস্টের জন্য ওই ছবিটার কোন কপি তৈরী হয়না। তুমি ওখানে মুছেছো, পোস্ট থেকেও ডিলিট হয়ে গেছে সেজন্যই ... :প :p

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৭৫৬২(৩৭)    

জয় এটা কি একটা কথা হলো !! আমিতো সামুতে কতবার ছবি এডিট করি, কতবার বদলে দেই :(
আপলোড করার সময় নীচের ছোটো ছোটো ছবিগুলো মুছে দেই,কই তাতে পোস্ট থেকে তো ছবি ডিলিট হয়ে যায় না।
আর না হয় হলো কিন্ত তাই বলে আবার দেয়া যাবে না এটা কেমন কথা। আমার অনেক প্রিয় একটা পোস্ট।
ভীষন কান্নার ইমো মিস করছি :প :p

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৭৩৭১(৩৮)    

জু ন_ আপা, এ কি করলেন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৭৭১৮(৩৯)    
লেখকের মন্তব্য

ছবি মুছে দিলে ছবির লিংক কাজ করবে না।
আপনি ছবি অন্য কোথাও আপলোড করে সেটার লিংক দিয়েও কাজ চালাতে পারেন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৭২৪৩(৪০)    

নিজের মন্তব্য মুছতে চাইলেও মুছতে পারছি না। অপরের মন্তব্য ডিলিট করবার অপশন কি দেয়া যাবে ?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৭৭১৯(৪১)    
লেখকের মন্তব্য

দেয়া হবে ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৭৩০৮(৪২)    

চতুরের ভালো দিক নিয়ে বলি, চতুরের ব্যানারগুলো দারুণ হচ্ছে । আমি ভক্ত । অপশনগুলোর নামের ক্ষেত্রে এর পেছনের প্রতিভাবান মানুষদের রসবোধ এর পরিচয় মেলে, এটাও ভালো লাগে । যেমন- ভাগতম, 'কথার খই ফুটছে, হারিয়ে গিয়েছি এইতো জরুরী খবর, ইত্যাদি।
সমস্যা কিছু আছে । নানাজন তা নিয়ে বলছেন । ধীরে ধীরে সেগুলো কাটিয়ে উঠতে পারবেন আপনারা , বিশ্বাস রাখলাম ।

আপাতত আমার লাস্ট পোস্ট এর ট্যাগ এর 'গল্পপাত' শব্দটির আকারহীনতাকে 'আকারে' পরিবর্তন করতে ব্যর্থ হবার সমস্যায় ভুগছি ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৭৭২০(৪৩)    
লেখকের মন্তব্য

ব্যানারের জন্য ব্যানার তৈরী কারী - মেঘ, শাওন৩৫০৪, জলরঙ, অনীক আর অন্য যারা ব্যানার তৈরী করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।

ধন্যবাদ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৭৩২৬(৪৪)    

জনপ্রিয় লেখাগুলো ওপরে আনা সম্ভব কি?
কমেন্ট পড়লে সে লেখাটি ওপরে উঠে আসার ব্যবস্থা থাকলে, ভাল হত।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৭৭২২(৪৫)    
লেখকের মন্তব্য

ডান দিকে জনপ্রিয় লেখা গুলো সব সময় লিস্ট দেখাচ্ছে।
এছাড়াও "তারাঠোকায় শীর্ষে থাকায়" সব সময়ে জনপ্রিয় পোস্ট গুলো পাবেন। সেখানে সময় পরিবর্তন করে শুরু থেকে যেসব জনপ্রিয় সেসব দেখতে পারেন।

কমেন্ট পড়লে প্রতিটা লেখার লিংক "কথার খই ফুটছে"তে উঠে আসছে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৭৮২৬(৪৬)    

ধন্যবাদ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৭৩৬২(৪৭)    

সবগুলো আপডেট জানলাম আবারও।
আমার যা যা বলার দরকার ছিলো সবই বলা শেষ দেখি সবার কথায়।
আপাতত একটা বিষয়, নিজের করা মন্তব্য সম্পাদনার সুযোগ কতক্ষণ থাকে জানালে বাধিত হবো। দ্রুত মন্তব্য করতে গিয়ে বানান ভুল কিংবা বাক্য গঠনে জটিলতা হতে পারে যেটা ইমিডিয়েট ঠিক করা জরুরী। এই অপশনটা আছে। কিন্তু একটু পুরনো হলে সেটা এডিট করা যায় না। এটা একদিক থেকে ভালো বিশেষ করে যখন ব্যাপারটা যুক্তিমূলক তর্ক হয় তখন মন্তব্য ঘুরিয়ে যুক্তি ঘুরানোর সুযোগ কেউ নিতে পারবে না। তবে এই টাইম লিমিট টা কী পোস্টে মন্তবয় করে বেরিয়ে এলেই শেষ হয়ে যায়?? আমার মতে তাই হওয়া উচিত।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৭৭২৩(৪৮)    
লেখকের মন্তব্য

আপনার কমেন্টের নিচে কমেন্ট পড়লেই শুধু সেটা লক হয়ে যায় । না হলে আপনি সব সময় আপনার কমেন্ট এডিট করতে পারবেন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৭৪২৬(৪৯)    

ধন্যবাদ।
আমার অনুরোধ গুরুত্ব পূর্ন, বেশী পঠিত, বেশী মন্তব্যকৃত এবং পোষ্ট দ্বিতীয় পৃষ্ঠায় গেলে তার জন্য প্রথম পৃষ্ঠায় একটি কলাম রাখলে ভাল হত। যেখানে ২০-৩০টি ব্লগকে সূচীপত্র আকারে দেখানো যেত। বিষয়টি ভেবে দেখার অনুরোধ করছি।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৭৪৪৩(৫০)    

একমত। অন্ততঃ সপ্তাহের ক) গুরুত্বপূর্ণ, খ) বেশিবার পঠিত ও গ) অধিক মন্তব্যপ্রাপ্ত পোস্টগুলোর তালিকা এবং আগের দুইদিনের পোস্টের (৩০টা পর্যন্ত) সূচিপত্র প্রথম পাতায় রাখলে ভালো হয়।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৭৪৪৬(৫১)    

একমত

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৭৪৭১(৫২)    

কমেন্ট করলে এজাক্স ইরর দেখায় কেনরে ভাই?আজকে কতগুলা কমেন্ট করলাম এত কষ্ঠ করি কিন্তু মোর কন কমেন্টই দেখাইল না।খালি কয় এজাক্স ইর্?এই এজাক্সরে থামান।

আর কমেন্টে ইমোটিকন গুলা গেল কই?ইমো ছাড়া কমেন্ট যেন পানি ছাড়া ডাল।একদম ভালা লাগেনা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৭৮৬৮(৫৩)    

পোস্টকৃত লেখাগুলো কপি পেস্ট করা যায়। এতে কারুর লেখা কেউ চুরি করছে কি না (দুঃখিত এই মন্তব্যের জন্য তবে সমস্যা হতেই পারে, কেননা কেউ কেউ ধোয়া তুলশি পাতা নয়) এবং সেক্ষেত্রে নিরাপত্তার দিকটি কিভাবে পাওয়া যাবে? ধন্যবাদ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৮৪২৫(৫৪)    

আরেকটা দিক নিয়ে কথা বলতে চাইঃ তারাঠোকা পোস্টের ব্যাপারে। এই নিয়ে ইতিমধ্যে একটা আড্ডা পোস্টেও কথা হয়েছিল। সেটা হল, কতগুলো গার্বেজ পোস্ট বেশী সংখ্যায় ঋণাত্মক মার্কিং এর কারণে এই ট্যাবের মধ্যে উঠে আসছে, তারাঠোকা পোস্টের ভাল ভাল লেখাগুলোর পাশে এসব গার্বেজ পোস্ট একেবারেই দৃষ্টিকটু লাগছে। এরকম অতি ঋণাত্মক পোস্টগুলোকে "গার্বেজ পোস্ট" বা এই জাতীয় আলাদা কোন ট্যাব দিয়ে পৃথক করে ফেলা যায় না?

 

মন্তব্য করুন

এই তথ্যটি সর্বদাই গোপন রাখা হবে এবং কোন অবস্থাতেই তা জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ছবি যাচাই
আপাতত: শুধু মানুষদের জন্যই আমাদের দুয়ার খোলা। পরে নাহয় রবোট, বায়োবট বা এন্ড্রয়েডদের কথা বিবেচনা করা যাবে।
5 + 1 =
এই গাণিতিক সমস্যাটি সমাধান করুন এবং সঠিক উত্তরটি উপরের ঘরে লিখুন। যেমনঃ ১+৩ এর জন্য লিখুন ৪।