প্রিয় ব্লগার,
চতুর্মাত্রিক ব্লগে সম্প্রতি যোগ হওয়া কিছু ফিচার ও আপডেট জানিয়ে দেয়া হচ্ছে। আপনাদের মতামত আমাদের জানাতে পারেন।
গত মাসে আমরা চতুর্মাত্রিকের সংকলিত পাতার কাজ শুরু করি। বর্তমানে চতুর্মাত্রিকের পোস্ট ছয় হাজারেরও অধিক। এই বিপুল সংখ্যক পোস্ট থেকে গুরুত্বপূর্ণ ও মানসম্পন্ন লেখাগুলোকে আলাদা পেতে অনেকেই আগ্রহ প্রকাশ করেছিলেন। বর্তমানে সংকলিত পাতায় পুরাতন ও নতুন পোস্টগুলো একত্র করা হচ্ছে। এগুলো বাছাই করার কাজটি সকল ব্লগারগণ মিলেই করেছেন। প্রধানত যে বিবেচনায় পোস্ট সংকলন করা হচ্ছে সেগুলো নিম্নরূপঃ
ক. ভোটসংখ্যা (সর্বাধিক তারা)
খ. সর্বাধিক প্রিয় তালিকায় অন্তর্ভুক্তি
গ. সর্বাধিক বস্তুনিষ্ঠ ও পোস্ট সংক্রান্ত তথ্যবহুল কমেন্ট
ঘ. সামাজিক ও নৈতিক বার্তা সম্বলিত পোস্ট
ঙ. হিতকর উদ্যোগ বা সংগঠনমূলক পোস্ট
চ. গবেষণাধর্মী লেখাসমূহ
আমরা চেষ্টা করছি যথাসম্ভব ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে থেকে সংকলনে বাছাই করতে। এই তালিকা ছাড়াও অনেক স্বল্প-পঠিত, স্বল্প-আলোচিত লেখাকেও "সংকলিত হবার মতো" মনে হলে সকল মডারেটরের মতামত ও ভোটসাপেক্ষে বাছাই করা হচ্ছে।
এখানে উল্লেখ্য যে এই তালিকা কোনোভাবেই কোন ব্লগারের লেখার মানের যাচক নয়। কেবল চতুর্মাত্রিক ব্লগের সংকলন হিসেবেই এই পাতাকে বিবেচনা করা হোক - এটা আমাদের কামনা। আমাদের বাছাইয়ের পরেও অনেক পোস্ট অসাবধানবশত সংকলনের বাইরে থাকতে পারে। সেক্ষেত্রে আপনারা যে কেউ মডারেটর বরাবর মেইল করুন পোস্টের লিংকসহ। ঠিকানা - info(অ্যাট)choturmatrik.com
গত সপ্তাহে চতুর্মাত্রিকের সাথে ফেসবুক ইন্টিগ্রেশন সম্পন্ন করা হয়েছে। যে কোন পোস্ট খুলে কমেন্ট সেকশনের নিচে দেখুন ফেসবুকের নিউজ-ফিড দেখা যাচ্ছে। সেখানে চতুর্মাত্রিকের ব্লগারদের প্রদত্ত স্ট্যাটাস দেখতে পাবেন। আপনি নিজেও স্ট্যাটাস দিতে পারেন। অর্থাৎ চতুর্মাত্রিকে বসেই ফেসবুক ব্যবহারের সুবিধা হয়েছে। এছাড়া প্রথম পাতায় ডানের কলামে সাম্প্রতিক কার্যক্রম দেখা যাবে। চতুর্মাত্রিকের কোন কোন পোস্ট শেয়ার হয়েছে, বা ব্লগাররা পড়ছেন, সেটি জানা যাবে। প্রথম পাতায় সকল পোস্টের সাথে 'ভালো লেগেছে' বাটন যুক্ত হয়েছে। এটি থেকেও সরাসরি পোস্টটি শেয়ার করা যাবে।
আপনার নিজের ব্লগপাতাটিতেও কিছু নতুন ফিচার যোগ হয়েছে। যেমন - এখন একসাথে চতুর্মাত্রিকে এযাবৎ আপনার লেখা সকল মন্তব্য দেখতে পাবেন। আপনার ব্লগ পাতায় গিয়ে ডানের প্যানেল> "সাম্প্রতিক" > "মন্তব্য" ট্যাব সিলেক্ট করুন। তারপর নিচে "আরো দেখুন" লিংকে ক্লিক করলেই আপনার মন্তব্য পাতায় চলে যেতে পারবেন।
অচিরেই আমরা কমেন্ট মোছার ব্যবস্থাটি আনার চিন্তাভাবনা করছি। তবে কমেন্ট মোছার সুবিধার অপব্যবহার আমরা চাই না। সেক্ষেত্রে আপনাদের মতামত কাম্য।
এবারে কিছু চতুর-বুদ্ধিঃ
চতুর্মাত্রিকের অলিগলিতে বেশ কিছু চমৎকার ফিচার ছড়িয়ে আছে। দু'টি বহুল-ব্যবহৃত ফিচার হলো চতুর-শেয়ার এবং ব্যানার আপলোডার। প্রথম পাতার ডানে প্রথমটি এবং ব্যানারের নিচে দ্বিতীয়টির লিংক আছে।
সম্প্রতি চতুর্মাত্রিকে যা যা ঘটছে তা এক নজরে দেখতে পারবেন 'কলকাঠি'র " সাম্প্রতিক পোস্ট" লিংকে।
চতুর্মাত্রিকে সর্বকালীন সেরা মন্তব্যের লিস্ট দেখতে পাবেন এই পাতায়। এখানে (-7) এর জায়গায় (360) লিখুন, সর্বাধিক ভোটপ্রাপ্ত কমেন্টের তালিকা ও পোস্টগুলো পেয়ে যাবেন।
চতুর্মাত্রিকের সর্বাধিক ভোটপ্রাপ্ত পোস্টের তালিকা দেখতে পাবেন এই পাতায়ঃ
______________________________________________________
______________________________________________________
সব শেষে একটি জরিপঃ চতুর্মাত্রিকের স্পিড কে কোথায় কেমন পাচ্ছেন, আমাদের জানান।
এক বাক্যে "আপনার ইন্টারনেটের গড় স্পিড বা প্রকৃতি (ডায়াল-আপ/ব্রডব্যান্ড/মোবাইল/ওয়াইফাই/ওয়াইম্যাক্স)", "প্রথম পাতা লোডিং সময়", "যে কোনো ব্লগ লোডিং সময়" লিখে দিন কমেন্টে। আমরা চেষ্টা করছি চতুর্মাত্রিককে আরো দ্রুত এবং স্বচ্ছন্দ করতে। আপনাদের সাহায্য একান্ত কাম্য।
যেমনঃ "ব্রডব্যান্ড, ১০ সেকেন্ড, ৫ সেকেন্ড" লিখলে বোঝা যাবে যে কমেন্টদাতা ব্রডব্যান্ড ইউজার, ১ম পাতা ১০ সেকেন্ডে এবং যেকোন পোস্ট ৫ সেকেন্ডে লোড হয়।
নতুন বা পুরাতন যে কোন ফিচার, যে কোন আবদার, অভিযোগ বা মতামত নির্দ্বিধায় আমাদের জানান। কারণ "আমরা আমরাই তো!", আপনার অসুবিধা বা ভালোলাগা না জানলে আমাদের সামনের কাজে ভুল বেশি হবে।
সকলে নিরাপদ ও সুখে থাকুন। শুভ ব্লগিং!
- কর্তৃপক্ষ
- ৪৬০ বার পঠিত

মন্তব্য
একসঙ্গে এতো প্রাপ্তি! বিশাল ধন্যবাদ!!!
নিজের পাতায় মন্তব্যের লিস্ট খুব কাজে দেয়।
ব্রডব্যান্ড, ১১ সেকেন্ড, ৪ সেকেন্ড
লেখকের মন্তব্য
মতামতের জন্য ধন্যবাদ।
নিজের ব্লগে কমেন্টের উত্তর দেয়ার পর ফিরে এসে দেখি 'আমার উত্তর' আমার অদেখা কমেন্ট। তাই তো মনে হলো।
এছাড়া বিষয়টা খুব সুন্দর। কমেন্টের উত্তর খুব সহজে দিতে পারছি। এটা ভালো।
ধন্যবাদ।
লেখকের মন্তব্য
কমেন্ট-জনিত সমস্যা ঠিক করার কাজ চলছে। অচিরেই ঠিক হয়ে যাবে আশা করি।
একদিন অনেক চেষ্টা করেছিলাম একটা লেখার লিংক শেয়ার করতে বাট পারেনি - আবার চেষ্টা করে দেখবো -
সবকিছু মিলিয়ে নাইস হইছে
ব্রডব্যান্ড, ফোর সামথিং সেকেন্ড, টু এন্ড হাফ সেকেন্ড
লেখকের মন্তব্য
লিংক শেয়ার করার সময় সামনে "http://" অংশটি না দিলে লিংক ঠিকমতো দেখায় না। আরেকবার চেষ্টা করে দেখবেন? এই অংশেও কিছুটা কাজ করা হয়েছে।
স্মাইলির বক্স কোথায় হাপিশ হল? কৃষ্ণ তরুণের উল্লেখিত সমস্যাটা আমারও হচ্ছে।
লেখকের মন্তব্য
স্মাইলির স্ক্রিপ্টের সাথে নতুন নিয়মের কমেন্টের কোড কনফ্লিক্ট করছে। এটা দ্রুত ঠিক করার চেষ্টা করছি আমরা। ছোটখাট কিছু বাগ রয়ে গেছে। নিজের কমেন্টকে অদেখা হিসেবে দেখানোটা তার অন্যতম। নজরে আনার জন্য ধন্যবাদ।
চতুর্মাত্রিকের লোডিং স্পিড কেমন পাচ্ছেন জানাবেন।
একজনের মন্তব্য আরেকজনের ডিলিটের ক্ষমতা চাই না, নিজের টা নিজে করলে করা যাইতে পারে। এই জাতীয় কোন অপশন না দেয়াই ভালো।
---
পোস্টের ধরনের উপ্রে ডিপেন্ড করে ৫/১০ সেকেন্ড লাগে । অন্য ব্লগুলোর চেয়ে তুলনামূলক বেশ স্লো।
---
সংকলিত পাতায় এত বেশি পোস্ট যোগ হইছে এবং হচ্ছে যে সংকলিত শব্দের মিনিং ই বদলায় যাচ্ছে।
একটা আইডিয়া: যার যার নিজের ব্লগের কে কোন চিপায় সে ব্লগারের কোন কোন পোস্ট ঐ লিস্টে আছে তআর একটা লিস্ট দেয়া হৌক। সে ফর এক্সামপল:
নাম: আমার যত সংকলিত:
১/;;;;;;;;
২/;;;;;;
-----
লেখকের মন্তব্য
সংকলিত পাতা লেখক হিসেবে দেখলে (http://www.choturmatrik.com/songkolito_blogger/122) একজন ব্লগারের সকল পোস্ট আকারে দেখা যাবে। এছাড়া আলাদাভাবে নিজের পাতায় লিংক জুড়ে দেয়ার যেতে পারে।
আপনি যখন লগইন করবেন তখন সংকলিত ব্লকের "লেখক" ট্যাগে ক্লিক করলে আপনার সংকলিত সব পোস্ট গুলো দেখতে পাবেন।
অথবা পেজ রিফ্রেশ করলেও দেখতে পাবেন।
সংকলিতব্লকের লেখক ট্যাবে "আরো দেখুন " -এ ক্লিক করে অল্প কয়েকপাতা ব্রাউজ করলেও নিজের সমস্ত সংকলিত পোস্ট একত্রে দেখতে পাবেন
কমেন্টের জবাব লিখতে গেলে সমস্যা হচ্ছে। করি লিখলে ' ক, র, এরপর ই-কার' দেখায়।
'আগে দেখে নিন' দেখা যায় না।
লেখকের মন্তব্য
জানানোর জন্য ধন্যবাদ। আশা করি দ্রুত ঠিক করা হবে।
আপনার ব্রাউজার কোনটি?
গ্রামীণ পি৬ ১গিগা।
নতুন লেখার তালিকায় লেখকের নাম সংযোজন করা কি সম্ভব?
লেখকের মন্তব্য
সম্ভব।
আপনি মজিলা ফায়ার ফক্স অথবা ক্রোম ব্যবহার করেন।
আপনার সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি ।
http://www.mozilla.com/en-US/firefox/new/
http://www.google.com/chrome/
ধন্যবাদ।
উল্লিখিত সমস্যা এখন আর নাই।
আমি মজিলা ফায়ার ফক্স ব্যবহার করছি।
নিজের মন্তব্য নতুন মন্তব্য বলে দেখায়।
একই মন্তব্য দুইবার আসে।
লেখকের মন্তব্য
এজাক্স কমেন্টের জন্য এই সমস্যা গুলো হচ্ছে ।
আমরা একে একে বাগ ফিক্স করছি।
কিউবি, ১১ সেকেন্ড, ৭ সেকেন্ড
গত কয়েকদিন ধরে কমেন্ট করতে গেলে এযাক্স এরোর দেখায়।কিন্তু মন্তব্য ঠিকি পোস্ট হয়। মন্তব্য ডিলিটেও মাঝে মধ্যে একটু ঝামেলা হয়।
ফেসবুকের ডিভগুলোর জন্য মাঝে মধ্যে একটি বিরক্ত লাগে। কারণ পুরো পেইজ লোড হলেও এগুলো লোড হতে অনেক সময় নেয়।
অন্য ব্লগার এর ফেসবুকের স্ট্যাটাস আপডেট আমি দেখতে পাই কোন পোস্টের নীচের দিকের ডীভে।আমার স্ট্যাটাস আপডেটও কি অন্য ব্লগাররা দেখতে পাবে?এই জিনিসটা নিয়ে খানিকটা কনফিউসড।
নতুন ফিচার সংযোজনের জন্য ধন্যবাদ।
বাংলালায়ন,৫ সেকেন্ড।
লেখকের মন্তব্য
আপনার একাউন্ট সম্পাদনাতে গিয়ে - ফেসবুকের ব্লকগুলো ইচ্ছা করলে অফ করে দিতে পারবেন।
শুধু রেজিষ্টার্ড ব্লগাররা আপনার ষ্ট্যাটাস আপডেট দেখতে পাবেন। অন্য কেউ নয়।
ব্লগারদের সাথে শেয়ার করতে না চাইলে সেখানে ষ্ট্যাটাস আপডেট করার দরকার নেই।
আপনাকে ধন্যবাদ।
wimax-256 kbps এর লাইনে মাঝে মাঝে ৫ সেকেন্ড আর কদাচিত ১০ কিংবা তারো বেশি সময় লাগে। লেখা ফলো করার সুবিধা থাকলে ভাল হয়। নতুন সুবিধা গুলি বেশ ভাল। কমেন্ট এর উত্তর লেখার সময় ইমোটিকন এর বাটন দেখাচ্ছে না। মাঝে মাঝে এক কমেন্ট দুইবার চলে আসে।
লেখকের মন্তব্য
নতুন ফিচারগুলো বাগ ফিক্স করা হবে শীঘ্রই ।
ধন্যবাদ রিপোর্ট করার জন্য ।
স্পিড? ভাই, জি পি ব্যবহার করি, পেজ নামাতে দিয়ে বিড়ি ফুঁকে আসি!!! আমার হিসাব বাদ দেন! মনে হয় সাভারে জিপি'র সার্ভার সার্ভাইব্যাল নিয়েই ব্যস্ত!
তবে কমেন্টাইতে ম্যালা ঝামেলা। "জবাব দিন" এ লিখলে পরে দেখি কমেন্ট একদম শেষে চলে গেছে। লিখার সময়ও বিচিত্র ভাবে আসে, যেটা ইতিমধ্যে একজন ব্লগার উল্লেখ করেছেন।
আর শেষ কথা, চতুরের থিম কালার এবং গ্রাফিক্সে বোধহয় কিছু বদল এসেছে - চেহারাটা অন্যরকম। এবং সত্যি বলতে, একদম ইয়াক
হয়েছে।
লেখকের মন্তব্য
স্লো ইন্টারনেট কানেকশনে এজাক্স কমেন্ট একটু ঝামেলা করে।
আশাকরি আমরা ঠিক করে ফেলতে পারবো।
তবে এইভাবে কমেন্ট করা অনেক সহজ।
ধন্যবাদ আপনার ফিডব্যাকের জন্য।
কলকাঠির সাম্প্রতিক পোস্টের লিঙ্কটা যোগ করায় ধন্যবাদ।
লেখকের মন্তব্য
আপনাকেও ধন্যবাদ।
ব্যাপার স্যাপার দেখে মনে হচ্ছে দারুণ সব প্রাপ্তি! সাধুবাদ জানাই এ জন্য। অনেকদিন পর এলাম যেহেতু তাই এখনই কোথায় কী সমস্যা বলতে পারছিনা। হলে জানান দিয়ে যাবো। ব্রডব্যান্ড, ৯সেকেন্ড-৩সেকেন্ড
কিছু সময় ধরে আমি এডিটরের বক্সগুলো দেখতে পারছি না (বোল্ড/ইটালিক/ছবি আপলোড ইত্যাদি), সেইসাথে ব্যানারটাও লোড হচ্ছে না কোনো পেইজে। এখন অভ্র দিয়ে কমেন্ট করছি। আর বাকিদের বলা সমস্যাগুলো আমারও হচ্ছে, ঠিক করে ফেলুন তাড়াতাড়ি।
নতুন লুক খারাপ লাগছে না। ফেসবুকের মডিউলের সাথে বেশ মিল পাচ্ছি বলে চোখে সয়ে যাচ্ছে।
ব্রডব্যান্ড, ৭-৮ সেকেন্ড, ৫-৬ সেকেন্ড
লেখকের মন্তব্য
এই সমস্যাটা ঠিক করা হয়েছে ।
ধন্যবাদ ।
জিপি, ১৩ সেকেন্ড!
বাই দ্য অয়ে... ইমোর বাক্স হাপিশ হৈলো কৈ?
ইমো ছাড়া খালি খালি লাগতেসে... নাকি এডাও নতুন ফিচারেরই অন্তর্ভুক্ত কোন ব্যাপার? কনফু খাইতেসি... 
অ্যাজাক্স লাইকৈসে!
লেখকের মন্তব্য
এটা নতুন কোন ফিচার নয় ।
ফিডব্যাকের জন্য ধন্যবাদ।
কিছু বুঝতে পারছি না। তবে আগের চেয়ে ফাষ্টার মনে হচ্ছে। চলছে ভালই। নূতন লুক সয়ে যাচ্ছে চোখে।
অফিসে ফেইসবুক বন্ধ থাকায় ওই সব অফশন গুলো বুঝতে পারছি না।
লেখকের মন্তব্য
ধন্যবাদ।
১। ইমো পাওয়া যাচ্ছে না।
২। আমার মন্তব্যটিকে অনির্দিষ্টকাল পর্যন্ত 'না-দেখা মন্তব্য' হিসেবে দেখানো হচ্ছে।
লেখকের মন্তব্য
ইমো ঠিক করা হয়েছে।
এটা আসলে এজাক্স কমেন্টের একটা ফিচার। যেহেতু পেজরিফ্রেশ হয় না - সেহেতু নতুন মন্তব্য হিসাবে থাকে সেগুলো ।
এটার কোন অল্টানেটিভ সলুশন খুজে বের করতে হবে।
আপাতত পেজ রিফ্রেশ করে নিলেই হবে।
ধন্যবাদ ।
গতকাল আমি চলে যাবার সময় লগাউট করতে ভুলে গিয়েছিলাম। কিছুক্ষণ হয় চতুরে এলাম, এসে দেখি আমার নামটা সেই থেকে ঝুলেই আছে! এটার ব্যাপারে কিছু করা সম্ভব? মানে কেউ চলে গিয়ে থাকলে একটা নির্দিষ্ট সময়ের পর উক্ত ব্লগারের নিক অটো লগাউট হয়ে যাবে। এমন ঝুলে থাকাটা কেমন জানি দেখায়! এটার ব্যাপারে কিছু করার থাকলে করুন প্লিজ! আর নিজের পোষ্টে অন্যের মন্তব্যের উত্তর করবার জন্য অনেক সময়ই বার বার পোষ্টে ঢুকতে হয় এখন এভাবে ঢুকলে সেটাও কী 'কতবার পঠিত' এটার ক্ষেত্রে প্রভাব ফেলে? (আগে হয়ত আপনারা এই ব্যাপারে ক্লিয়ার করেছিলেন। কিন্তু আমি বেশ কিছুদিন ব্লগে না আসায় ব্যাপারটা ভুলে গেছি। সে জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে নিচ্ছি।) আমার মতে এটার প্রভাবটা মানে ক্লিকানোর ব্যাপারটা গুনতির বাইরে রাখাই ভালো, এমনকি নিজের মন্তব্যের উত্তরও গুনতির বাইরে রাখা গেলে ভালো হয়(বুকার মত কইলাম কিনা খোদাই মালুম!) আর ইমুর অভাব দারুণ ভাবে অনুভব করছি। দয়া করে এ ব্যাপারে দ্রুত কিছু একটা করেন। অনেক আব্দার করে গেলাম গো ভাইয়েরা/বোনেরা
আপনাদের প্রতি অসীম কৃতজ্ঞতা, ভালোবাসা আর শুভ কামনা।
লেখকের মন্তব্য
আপনি যদি নাম প্রদর্শন করতে না চান তাহলে আপনাকে ভাগতম হতে হবে।
অন্যথায় আপনাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত লগইন কাউন্ট করা হবে।
চতুর্মাত্রিকে এক সেশন একটি ক্লিককে একক ক্লিক হিসাবে কাউন্ট করা হয় ।
রিফ্রেশ করলে সেটা বাড়ে না।
আপনি চতুর সমাচার গুলো ফলো করলে ভালো ফল পাবেন । প্রথম পেজের বা দিকে সব গুলো রয়েছে।
ধন্যবাদ।
আপনার জন্যও শুভকামনা রইলো।
বাতিঘরের সব সমস্যার সমাধান অচিরেই করার ব্যাবস্থা করবার জন্য অনুরোধ রইল। এই সাথে আরও-
১। এখনও ইমো দিতে পারছিনা,
২। আগে দেখে নিন অপশন কাজ করছে না।
৩। আমার মন্তব্য এখনও নতুন মন্তব্য রয়ে গেছে।
লেখকের মন্তব্য
আগে দেখে নিন নিয়ে আমরা কাজ করছি।
ধন্যবাদ নোটিশ করার জন্য ।
১। ইমো দিতে পারছি সাধারণ ব্লগে। চতুর সমাচারে ইমো দেয়া যাচ্ছে না এখনো, এটা ঠিক করে নিয়েন। ধন্যবাদ।
২। অদেখা মন্তব্যের সমস্যাটা এখনো আছে।
লেখকের মন্তব্য
অদেখা মন্তব্যটা আপাতত পেজ রিফ্রেশ করে নিতে হবে - এক সাথে অনেক গুলো কমেন্ট না দিলে সমস্যা নাই ।
একটা বাগ ফিক্স করতে গিয়ে আমরা নতুন সমস্যা তৈরী করতে চাচ্ছি না ।
স্টেবল কিছু তৈরী হলে সেটা যুক্ত করা হবে।
ধন্যবাদ আপনাকে ।
অদেখা মন্তব্যের সমস্যা কখনো হয় কখনো হয় না। তবে আরেকটা সমস্যা দেখছি মাঝে মাঝে। মন্তব্য করার পর (নিজের পোস্টে মন্তব্যের উত্তর দেয়ার পর) পোস্টটা আসছে এমনভাবে যেন এখনো কোনো মন্তব্য নেই, প্রথম মন্তব্যটি আমিই করতে যাচ্ছি! আবার ঘুরেফিরে পোস্টে এলে অবশ্য মন্তব্যটি যথাস্থানে অবস্থায় পাওয়া যায়।
বুলেটাক্ষরের ইমোর জন্য সেইরাম ধন্যবাদ


তবে কাহিনী জানা না থাকলে ইমোটা শোয়ানো মশাল বা কোন-আইসক্রিম টাইপ মনে হতে পারে
বুলেটাক্ষরের জন্য নতুন ইমো দিতে আঁকিয়েদের কাছ থেকে আইডিয়া আহ্বানের অনুরোধ রইলো।
লেখকের মন্তব্য
আমরাও ইমো আকিয়েদের খুজছি।
পরবর্তী পোষ্টে ইমো আকিয়েদেরকে আহবান করা হতো ।
ধন্যবাদ বিষয়টা তোলার জন্য।
আমরা বুলেটাক্ষর, ঘাসফুল , হাহাপগে আরো কিছু ইমো খুজছি।
ইমো গুলো আমাদের পছন্দ সই হতে হবে।
যারা ইমো আকিয়ে অনুগ্রহ করে সাড়া দিন ।
আমি চতুরের নতুন সদস্য। এসেই অনেক কিছু পেয়েছি। নিজেকে বেশ ভাগ্যবতী মনে হচ্ছে। তারপরও একটি কথা, মানুষের চাওয়ার তো কোন শেষ নেই। আমিও কিছু আবদার আপনার সামনে তুলে ধরতে চাই।
আবদার # ১- যারা ফেসবুক-এ লেখা শেয়ার করছেন তাদের তালিকাটি পেতে চাই। যেমন করে আমরা পোষ্টটি প্রিয়তে নিয়েছেন যারা তাদের তালিকা দেখতে পাই।
আবদার # ২- ভোটদাতাদের নামের তালিকা দেখতে চাই।
============================================ মন্তব্য মুছে দেয়ার ক্ষমতা থাকলে তা হয়তো বেশিরভাগ ক্ষেত্রেই সঠিক ব্যবহার হবে না।
অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে,
১। এখনও 'আগে দেখে নিন' অপশনটি কাজে লাগাতে পারছিনা,
২। অনেকেই ইমো ব্যবহার করছে, আমি পারছি না। তাছাড়া বুলেট অক্ষর কোথায় তার কোন হদিস পেলাম না আজও।
ধন্যবাদ।
মমতারো শিরোনামের রূপকথায় মন্তব্য করতে পারছি না কেন?
জনপ্রিয়তার বিচারে শীর্ষে বা নজরের প্রথমে থাকা উচিত-
'কথার খই ফুটেছে' আর ' তারাঠোকায় শীর্ষে থাকা' এই দুটি অংশ।
জাতীয় পোস্ট-এর ঠিক নীচেই এদের স্থান হওয়া উচিত।
পাঠযোগ্য বিষয় বস্তু নির্বাচনে পাঠককে যে সাহায্য করবে শুধু তাই নয়-চতুর্মাত্রিকের জনপ্রিয়তাও বৃদ্ধি পাবে আশা করি।
এটা নিতান্তই অনুরোধ। ভেবে দেখলে খুশি হব।
মন্তব্য করুন