সদর দরজা

চতুর্মাত্রিকের নতুন ফিচার ও মতামত পোস্ট (জুন, ২০১১)

ব্লগারের প্রোফাইল ছবি
প্রিয় ব্লগার,

চতুর্মাত্রিক ব্লগে সম্প্রতি যোগ হওয়া কিছু ফিচার ও আপডেট জানিয়ে দেয়া হচ্ছে। আপনাদের মতামত আমাদের জানাতে পারেন।

১। একাধিক কমেন্টঃ একই পোস্টে একাধিক কমেন্ট করার সময় অ্যাজাক্সের সমস্যার কারণে কমেন্ট উপরে-নিচে চলে যেত। এই সমস্যাটি ঠিক করা হয়েছে। দ্বিতীয় কমেন্ট করার সময় বাংলা কিবোর্ড লোড হতো না, সেটাও সমাধান করা হয়েছে। এখনও কেউ এই সমস্যার মুখোমুখি হলে আমাদের জানাবেন (এখানে কমেন্টে কিংবা মেইলে 'যোগাযোগ' করে)।

২। প্রিয় চতুর নামে একটা ব্লক প্রত্যেক ব্লগারের প্রোফাইলে পরীক্ষামূলকভাবে যুক্ত করা হয়েছে। আপনার প্রিয় ব্লগারের প্রোফাইলে গিয়ে তাকে এই তালিকায় যুক্ত করতে পারেন। নিজের প্রোফাইলে এই ব্লকটি ডানের কলামে দেখাবে। না দেখা গেলে ব্রাউজারের ক্যাশ (cache) ক্লিয়ার করে নিন। এটা ইউজারদের ফিডব্যাকের উপরে রাখা হবে কি হবে না ঠিক করা হবে। সুতরাং ব্যবহার করে জানাবেন।

৩। সংকিলত পাতায় লেখকদের সার্চ করার অপশন যোগ করা হয়েছে। এখন এক বা একাধিক ব্লগারের নাম লিখে সার্চ করলে তার (তাদের) সকল সংকলিত পোস্ট একবারে পেয়ে যাবেন।

৪। তারাঠোকায় শীর্ষে থাকা ব্লকে প্রিয় পোস্ট ট্যাব যুক্ত হয়েছে। এখানে চতুরের সর্বাধিক প্রিয়তে নেয়া পোস্টের তালিকা পাবেন।

নতুন বা পুরাতন যে কোন ফিচার, যে কোন আবদার, অভিযোগ বা মতামত নির্দ্বিধায় আমাদের জানান।


- কর্তৃপক্ষ
শেয়ার করুন » Facebook Twitter Delicious Digg MySpace Google Orkut Blogger Google Buzz Technorati
অথবা এই সংক্ষিপ্ত লিংক শেয়ার করুনঃ

মন্তব্য

ব্লগারের প্রোফাইল ছবি
#১২৪৭৮৩(১)    

১ নং সমস্যা টা একটু আগেই ফেইস করলাম

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১২৫০০৬(২)    

আমি এইমাত্র।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১২৪৭৮৪(৩)    

২ নম্বর অপশন টা খুজে পাইনি - ব্রাউজারের ক্যাশ ক্লিয়ার করে আবার দেখব

বাকিগুলা ভালো লাগছে / পুরাই একমত / জটিল

অট - প্রায় ই আমার একটা প্রব্লেম হয় - ইমু অপশনটা হারিয়ে যায় - এখনও জটিল ইমুটার কোড ইউজ করলাম - কারন স্মাইলিং অপশনটা দেখাচ্ছে না

আরেকটা প্রব্লেম হয় - আমার ব্লগে আমার করা মন্তব্য অদেখা মন্তব্যে স্ব করে

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১২৫৫৬১(৪)    

SHIFT+মাউস ক্লিক করে ব্রাউজারের রিফ্রেস বাটন চাপুন(কীবোর্ডের F5 নয়)।যেই সাইটে রিফ্রেশ দিয়েছেন তার জন্য সব ক্যাশ ক্লিয়ার হয়ে যাবে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১২৪৮৩০(৫)    

আমার ব্লগেও আমার করা মন্তব্য অদেখা মন্তব্যে শো করছে, আর আগের ই মেইল এ ক্মেন্ট রিপ্লাই জানা যাওয়ার যে ব্যবস্থা ছিল সেটা মিস করছি, সেই সাথে অন্যের ব্লগে করা আমার মন্তব্যের রিপ্লাই আসলে সেটার কোন আলাদা নোটিফিকেশন না থাকাতেও ইন্টারেকশন একটু কমে যাচ্ছে, এইব্যপারটার দিকে দৃষ্টি দিলে ভাল হয়, শুভেচ্ছা চতুর্মাত্রিককে, সাথে আছি।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১২৫০১৫(৬)    

ঠিক বলেছেন। আশা করি মোডারেটর ব্যপারটি গুরুত্ব দেবেন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১২৫৬৯৫(৭)    
লেখকের মন্তব্য

অদেখা মন্তব্যটি আসলে একটা ফিচার । আমরা দ্রুতগতির জন্য - পুরো পেজ যেন লোড না করতে হয় কমেন্টের সময় সেজন্য এজাক্স ব্যবহার করছি ।
সেজন্য নিজের কমেন্টকেও নতুন মন্তব্য হিসাবে কাউন্ট করছে।
আমরা চেস্টা করবো এইটাকে ঠিক করে দিতে।
মেইল নোটিফিকেশনে সার্ভারের উপর লোড বাড়ে। তবে এই অপশন গুলো আমরা বিবেচনা করবো।

ধন্যবাদ ,
চতুর্মাত্রিক

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১২৪৯৩২(৮)    

আমার কিছু লেখা দু-বার করে প্রাকাশ হয়ে গেছে। কি করে মুছে ফেলব ? আর আমি আমার ছবিটা পাল্টাতে চাই- কিন্তু চেষ্টা করে পাল্টাতে পারলাম না। যদি একটু সাহায্য করেন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১২৫৬৯৬(৯)    
লেখকের মন্তব্য

ব্লগ সম্পাদনাতে গেলেই মুছে ফেলার অপশন পাবেন নিচে।
সেখান থেকে পোস্ট মুছে ফেলতে পারেন।

ছবি পাল্টানোর জন্য প্রোফাইল সম্পাদনাতে যান ।
আগের ছবিটা প্রথমে ডিলিট করুন ।

এরপর নতুন ছবিটা আপলোড করুন ।
সবশে্ষে পেজের ক্যাশ পরিস্কার করুন অথবা চতুর্মাত্রিক ফুল রিফ্রেশ করুন ।

ধন্যবাদ ,
চতুর্মাত্রিক

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১২৫০১৪(১০)    

প্রিয় পোস্টের তালিকা কাটাছেড়া করার অপশন টা কৈ?? খুজে পেলাম না। থাকা উচিত।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১২৫৬৯৮(১১)    
লেখকের মন্তব্য

এটা কাস্টমকোডের মাধ্যমে করা তাই ঐ অপশন গুলো দেয়া সহজ নয় ।
ধন্যবাদ,
চতুর্মাত্রিক

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১২৫০৭০(১২)    

এখনো অদেখা মন্তব্যের ঘরে নিজের মন্তব্য দেখাচ্ছে।

প্রিয় চতুর এমন একটা অপশন যা থাকলে ভালো, না থাকলেও ক্ষতি নেই।

আমি নিজের নিক পরিবর্তন করতে চাই। আসলে ঠিক পরিবর্তন না। আমি আরিশ ময়ূখ রিশাদ করতে চাই। এটা কী সম্ভব?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১২৫৬৯৭(১৩)    
লেখকের মন্তব্য

করা সম্ভব।
করে দেয়া হবে।

ধন্যবাদ,
চতুর্মাত্রিক

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১২৫১৪২(১৪)    

পড়ি বেশী, কমেন্টও বেশী করি। অন্যের ব্লগে কমেন্ট করে আসলে, তিনি আমাকে আবার কি কমেন্ট করেছেন তা সহজে কি করে বের করা যেতে পারে? মানে আমার কমেন্টের জবাব বা অদেখা কমেন্ট।

প্লিজ জানালে খুশি হব।

এক কমেন্ট বা নিজের কমেন্টই নূতন কমেন্ট হিসাবে দেখায়, এটা বন্ধ হচ্ছে না।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১২৫৬৯৯(১৫)    
লেখকের মন্তব্য

অন্যেকে কমেন্ট করা - কমেন্টের উত্তর দেখার অপশনটা প্রয়োজনীয় অনুভব করলে যুক্ত করে দেয়া হবে।
ধন্যবাদ,
চতু্রমাত্রিক।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১২৫৭৪৯(১৬)    

প্রিয় চতুর্মাত্রিক, আমার বিষয়টা নিয়ে অনেকেই বলেছেন। আশা করি আমাদের এই চাওয়া অফশন'টা যোগ করে দিবেন।

আমরা ব্লগিং এ আরোঁ মজা চাই! হা হা হা।।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১২৫৭৯০(১৭)    

আবারও একমত!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১২৫১৫৬(১৮)    

সাহাদাত উদরাজীর মত একই বক্তব্য আমারও। কিছু করা যায় কিনা দেখুন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১২৫২৯৫(১৯)    

অদেখা মন্তব্যের ঘরে নিজের মন্তব্য দেখাচ্ছে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১২৫৩০৩(২০)    

উদরাজী ভায়ার উত্থাপিত বিষয়টি আমারও বিষয়, অনেকটা এই কারণেই ব্লগ খুব বেশি আপন না আমার কাছে এখনও। আসলে মন্তব্য গুলো তেমন করে পড়তে পারি না।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১২৫৩১৩(২১)    

"থামলে ভালো লাগে" আর "এই নিন তালগাছ" - এমন ২টা ইমো চাই :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১২৫৩২৭(২২)    

ধন্যবাদ। আপনাকেও প্রিয় চতুর হিসেবে যোগ করে নিলাম D

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১২৫৩৫১(২৩)    

লেখার আকার নিয়ে সমস্যা হচ্ছে । এটা যদি অতি ছোট হয় তাহলে বিপদ!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১২৫৩৫৩(২৪)    

সবগুলোই ভাল লাগলো। সাথেই আছি।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১২৫৩৭৩(২৫)    

১। মন্তব্যের জবাব যেখানে লিখেছি, সেখানে নয়, তার উপরে অন্য জনের মন্তব্যের নিচে শোভা পাচ্ছে।
২। যথাস্থানে কপি-পেস্ট করে আগেরটায় "মুছে ফেলুন" অপশন কাজে লাগাতে যেয়ে বারবার ব্যার্থ হয়েছি।
সমস্যার সমাধান অচিরেই হবে আশা করি।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১২৫৭০০(২৬)    
লেখকের মন্তব্য

#১২৫৬৯৩ নং কমেন্টটি লক্ষ্য করুন ।
মুছে ফেলুন অপশনটি আরো কার্যকর করা হবে
ধন্যবাদ,
চতুর্মাত্রিক

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১২৫৫৫৩(২৭)    

একই মন্তব্য দু'বার আসলে, দ্বিতীয়টা মুছে ফেলা যাচ্ছেনা!
কমেন্টের দৌড়াদৌড়ি - এক জায়গায় কমেন্ট করলে অন্যত্র চলে যাওয়া - এখন থেমেছে মনে হচ্ছে, ধন্যবাদ।
নিজের মন্তব্য নিজের অদেখা কমেন্ট হিসেবে দেখাচ্ছে - আমারও একই সমস্যা।
মন্তব্যের জবাব নিয়ে সাহাদাত ভাইয়ের সাথে সহমত।
সার্চ অপশন এখনও চেষ্টা করিনি - তবে ঠিকমত কাজ করলে এটা খুবই ভাল একটা সংযোজন হতে পারে।

প্রিয় ব্লগার - এটা শুধু নিজেরটা নিজে দেখা যাবে - এমন হলেই ভাল। অর্থাৎ, আমি অন্যের ব্লগে গিয়ে দেখতে পাব না, তাঁর প্রিয় ব্লগার কে - এন্ড ভাইস ভার্সা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১২৫৭০১(২৮)    
লেখকের মন্তব্য

#১২৫৬৯৩ কমেন্টটি লক্ষ্য করুন।

আপনার ফিডব্যাকের জন্য ধন্যবাদ।

চতুর্মাত্রিক ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১২৫৬৯৩(২৯)    
লেখকের মন্তব্য

যাদের যাদের কমেন্টে সমস্যা হচ্ছে
তাদের ব্রাউজারের ভার্শন আর নেট স্পিড দয়া করে কমেন্টে উল্লেখ করুন ।

পিরিওডিকলী ব্রাউজারে ক্যাশ পরিস্কার করা উচিত । (কুকি পাসওয়ার্ড সেভড ফর্ম বাদের গোটা ক্যাশে পরিস্কার করে ফেলেন। )
অথবা কন্ট্রোল কী + F5 চেপে / শিফট কী + ব্রাউজারের রিফ্রেশ বাটন চেপে চতুর্মাত্রিকের পেজটা ফুল রিফ্রেশ করুন ।

চতুর্মাত্রিক ফায়ার ফক্স, ক্রোম এবং অপেরা অপটিমাইজড করা আছে ।
সুতরাং এর মধ্যে কোন একটা ব্রাউজার ব্যবহার করলে সমস্যা হবার কথা না ।

ধন্যবাদ ,
চতুর্মাত্রিক

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১২৭১৫১(৩০)    

প্রথমেই বলে নিই যে, চতুর্মাত্রিক আমার হৃদয়হরণ করে নিয়েছে, এত দ্রুত ব্লগারদের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দেবার জন্য। চমত্কার নতুন ফিচার। আর অনেকে যেটা বলেছেন, একই বক্তব্য আমরও।

- কোন পোস্টে মন্তব্য করবার পর মূল পোস্টদাতা প্রত্যুত্তর দিলে জানবার অবকাশ নেই।
- নিজের মন্তব্য "অদেখা মন্তব্য" হিসেবে দেখানো হচ্ছে।
- মন্তব্য "থ্রেড" ফলো না করে যত্রতত্র বচরণ করছে। :)
-মন্তব্য প্রকাশ করবার আগে "আগে দেখ নিন" অপশান কাজ করে না।

আরেকটা অনুরোধ (আমার বসতে পেলে, শু'তে চায় অবস্থা)। তারাঠোকায় শীর্ষে থাকা মন্তব্যগুলো যদি পড়তে ইচ্ছে করে, তবে কি' মন্তব্যগুলো মন্তব্যকারী অনুযায়ী সাজানো সম্ভব?

সবশেষে চতুরমাত্রিকের ত্বরিত তত্পরতার জন্য ধইন্যাপাতা(ধন্যবাদ) !

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৩৩৮৭৩(৩১)    

১। কমেন্ট উপরে চলে যাচ্ছে।
২। কপি-পেস্ট করে সঠিক স্থানে দেবার পর আগেরটা মুছতে ব্যার্থ হচ্ছি। ফলে একই কমেন্ট দুই জায়গায় দেখা যাচ্ছে।
কেউ কি দয়া করে সমাধান দিতে পারেন?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৫৩৩৪২(৩২)    

জনপ্রিয়তার বিচারে শীর্ষে বা নজরের প্রথমে থাকা উচিত-
'কথার খই ফুটেছে' আর ' তারাঠোকায় শীর্ষে থাকা' এই দুটি অংশ।
জাতীয় পোস্ট-এর ঠিক নীচেই এদের স্থান হওয়া উচিত।
পাঠযোগ্য বিষয় বস্তু নির্বাচনে পাঠককে যে সাহায্য করবে শুধু তাই নয়-চতুর্মাত্রিকের জনপ্রিয়তাও বৃদ্ধি পাবে আশা করি।
এটা নিতান্তই অনুরোধ। ভেবে দেখলে খুশি হব।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৬২৭৭৪(৩৩)    

'জনপ্রিয়তার বিচারে শীর্ষে বা নজরের প্রথমে থাকা উচিত-
'কথার খই ফুটেছে' আর ' তারাঠোকায় শীর্ষে থাকা' এই দুটি অংশ।
জাতীয় পোস্ট-এর ঠিক নীচেই এদের স্থান হওয়া উচিত।
পাঠযোগ্য বিষয় বস্তু নির্বাচনে পাঠককে যে সাহায্য করবে শুধু তাই নয়-চতুর্মাত্রিকের জনপ্রিয়তাও বৃদ্ধি পাবে আশা করি।
এটা নিতান্তই অনুরোধ। ভেবে দেখলে খুশি হব।'

আবার বললাম।
এবার নজরে পড়বে আশা করি।

 

মন্তব্য করুন

এই তথ্যটি সর্বদাই গোপন রাখা হবে এবং কোন অবস্থাতেই তা জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ছবি যাচাই
আপাতত: শুধু মানুষদের জন্যই আমাদের দুয়ার খোলা। পরে নাহয় রবোট, বায়োবট বা এন্ড্রয়েডদের কথা বিবেচনা করা যাবে।
8 + 1 =
এই গাণিতিক সমস্যাটি সমাধান করুন এবং সঠিক উত্তরটি উপরের ঘরে লিখুন। যেমনঃ ১+৩ এর জন্য লিখুন ৪।