সদর দরজা

চতুর্মাত্রিক এর হিট কাউন্টার বৃত্তান্ত

ব্লগারের প্রোফাইল ছবি

চতুর্মাত্রিক নামের এই বাংলা ব্লগ সাইটটি হাঁটি হাঁটি পা পা করে বেশ কিছু সময় পেছনে ফেলে চলে এসেছে। এই সময়ের মাঝে আমরা এই সাইটটিকে সমৃদ্ধ করার চেষ্টা করেছি চতুরদের সর্বোচ্চ সুবিধা দিতে, আপনারা সব সময় আমাদের সাথে ছিলেন এ জন্যে অসংখ্য ধন্যবাদ।

এই সাইটটি যখন প্রথম চালু করে দেওয়া হয়, তখনও এটি সবার ব্যবহারের জন্য উপযোগী ছিলনা। অনেক ফিচার ছিলো না, অনেক সুবিধা ছিলো না। সবার জন্যে উন্মুক্ত করে দেওয়ার পরেও কিছু কিছু সমস্যা থেকে গিয়েছিল যেটা পরবর্তীতে ধীরে ধীরে আমরা অতিক্রম করতে পেরেছি। এতসব ঝামেলা কাঁধে নিয়ে আপনারা পাশে থেকে উৎসাহ যুগিয়েছেন, চতুর্মাত্রিক আপনাদের কাছে কৃতজ্ঞ। আজ চতুর্মাত্রিক তার ব্লগারদের নিয়েই একটি পরিবার, চতুর পরিবার।

এই সাইটে এখন অনেক নতুন নতুন ফিচার যুক্ত হয়েছে। যা ব্লগারদের সর্বোচ্চ সুবিধা প্রদানের কথা বিবেচনা করেই যুক্ত হয়েছে।

এবার আলোচনার মূল অংশে আমরা আসি।

হিট হচ্ছে কোন পেজের ভিজিট সংখ্যা। প্রতিটি ব্লগেই হিট একটি অন্যতম প্রধান ব্যাপার। মানুষজন সাইটের হিট দেখে সাইটের জনপ্রিয়তা সম্পর্কে ধারণা পেয়ে থাকে। তবে বেশিরভাগ সাইটেরই হিট কাউন্টার একই রকম হয়ে থাকে। যতবার যে পেজটি কিংবা সাইটটি দেখা হয়, ততবারই হিট কাউন্ট করা হয়। এর ফলে ইউনিক ভিজিট সংখ্যা বা হিট আড়ালেই থেকে যায়। আমরা এই দিক থেকে একটু ব্যতিক্রমী হওয়ার চেষ্টা করেছি। আমাদের হিট কাউন্টারটি ইউনিক ভিজিট হিসেব করে থাকে। অর্থাৎ, আপনি যদি আপনার নিক থেকে কিংবা আপনার কম্পিউটার(আইপি অ্যাড্রেস) থেকে কোন পোষ্টে একবার ঢুকে থাকেন, তবে হিট একবারই কাউন্ট করা হবে। ইউনিক ভিজিটের কারণেই আমরা জানতে পারছি, বাস্তবে পোষ্টটি কতজন পড়েছে।

কিন্তু এর ফলে কোন একটি পোষ্ট কেউ ১০-১০০ বার পড়লেও সেটাকে ১ বারই কাউন্ট করা হয়ে থাকে। এর ফলে কোন পোষ্ট পঠিত হওয়ার সংখ্যা কমই দেখায়। এ কারণে যারা হিটের সংখ্যা দেখে সাইটের জনপ্রিয়তা নির্ণয় করার চেষ্টা করে থাকেন, তাঁরা নিতান্তই ভূল করবেন, কারন একটি ব্লগের জনপ্রিয়তা কখনো হিট নির্ভর হোক এটা আমরা আশা করি না, আমরা চাই পাঠক সবার লেখা মনোযোগ নিয়ে ঘুরে দেখবেন, সময় নিয়ে বিবেচক মন্তব্য করবেন, সমালোচনা করবেন।

কার ব্লগে কত হিট এই দিক বিবেচনায় চতুর রা পোষ্ট পড়বেন না এটা আমাদের বিবেচ্য ছিল।
চতুর্মাত্রিক সব সময়ই তার ব্লগারদের মতামতকে শ্রদ্ধা জানিয়ে এবং মতামতকে সাথে নিয়েই সামনে এগিয়ে যেতে আগ্রহী।
পক্ষ্য-বিপক্ষ অনেক মতামত আসায় আমরা এই ব্যাপারে জরিপের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে আগ্রহী। অনেকে ইউনিক ভিজিট কাউন্ট করাটাই পছন্দ করছেন। আবার অনেকে চাইছেন সাধারণতঃ অন্যান্য ব্লগ সাইটগুলোতে যে ধরণের সাধারণ মানের হিট কাউন্টার ব্যবহার করা হয়, সে ধরণের হিট কাউন্টার যাতে চতুর্মাত্রিকে ব্যবহার হয়, সেটা।

প্রিয় চতুর, আপনি কি চাইছেন? চতুর্মাত্রিকের বর্তমান হিট কাউন্টারই কি বহাল থাকবে? নাকি সাধারণ হিট কাউন্টার চালু করা হবে? এ ব্যাপারে আপনার মূল্যবান মতামত দিন আমাদের জরিপ পোষ্টে "চতুর্মাত্রিকের হিট কাউন্টারের ব্যাপারে আপনার কি মত?" । ভোট প্রদানের সময়সীমা ৪ দিন।

উল্লেখ্য যে, হিট কাউন্টার যদি পরিবর্তন করা হয়, চতুর্মাত্রিকের সবগুলো পোষ্টেরই বর্তমান হিট সংখ্যা ০ হয়ে যাবে। এবং তারপর আবার হিট কাউন্ট শুরু হবে।

শেয়ার করুন » Facebook Twitter Delicious Digg MySpace Google Orkut Blogger Google Buzz Technorati
অথবা এই সংক্ষিপ্ত লিংক শেয়ার করুনঃ

মন্তব্য

ব্লগারের প্রোফাইল ছবি
#১৬১৮৪(১)    

ধন্যবাদ পোষ্টটির জন্য ।
আমার কাছে ইউনিক হিট সিষ্টেমটাই ভালো লাগে।
চতুর্মাত্রিকে মনে হয় সেশন ভিত্তিতে হিট কাউন্ট করে-- আমি ঠিক শিওর না ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৬২০৫(২)    

আরেকটা ব্যাপার লক্ষনীয় আমার কাছে মনে হয় চতুরের হিটের কাউন্টার অন্যান্য ব্লগের দশের গুনিতক।
যেমন যে পোষ্ট চতুরের ১ বার পঠিত সেটা অন্য ব্লগে ১০ বার দেখাবে । এটা আমার সাধারন অভজারভেশন । আরেকটা ব্যাপার হলো একজন কমেন্ট করার জন্য ১টা হিট -- সেই কমেন্তর উত্তর লেখক বা অন্যরা কি দিলো সেটার জন্য আরো বেশী হিট হয়ে যায় । সুতরাং দেখা যায় ১০জনের পঠিত পোষ্ট ১০০ বার পঠিত দেখচ্ছে ।
এটাই দেখতে একটু মন খারাপ লাগে যে একটা পোষ্ট ১০০র বেশী দেখা যায় না -- যেখানে অন্য ব্লগে আমরা দেখতাম ৫০০-১০০০ হিট সাধারন কোন পোষ্টই পেয়ে যেতো।
তবে মজার ব্যাপার হলো সত্যি সত্যি কতোবার পঠিত হচ্ছে এটা এখন টের পাওয়া যাচ্ছে -- চতুর্মাত্রিকে আরো অনেক ইউজার বারলে এই ব্যবস্থার সুফল আরো টের পাওয়া যাবে মনে হয় :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৬২০৯(৩)    

আমার কাছে আলাদাভাবে ভাবলে হিট কাউন্টারের ব্যাপারটা ভালো লাগে। আগে মাঝে মাঝে ভাবতাম চুপি চুপি এসে কে কে পড়ে গেলো, জানতেও পারলাম না। এখন অন্তত এভাবে ভাবতে পারছি যে ঠিক ৩০ জন পড়েছেন। এটা চমৎকার লাগে কিন্তু।

তবে এটাও ঠিক, অন্যান্য রীতিতে "চোখ" অভ্যস্ত হয়ে গেছে আগেই, তাই হুট করে হিট দেখলে কম কম লাগে। ;)

চতুর্ডেভুদেরকে এটা ব্যাখ্যা করার জন্যে ধন্যবাদ। ভোট দিয়ে আসলাম। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৮১০৪(৪)    

অনীক ভাইয়ের সাথে সহমত।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৬২২৭(৫)    

ইউনিক হিট জারি থাকুক। যদিও ব্যাপারটা অনেক সময় মনোকষ্টের কারন। কারন একটা পোস্ট দেবার দুদিন পরেও দেখি ২০ বার পঠিত :(

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৬২৪৬(৬)    

হু একটু ভেবে দেখি তারপর ভোট দিবো

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৬২৭৬(৭)    

জারি থাকুক।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৬৩৮৩(৮)    

ইউনিক ভিজিটই ভালো, হিটের থেকে সত্যতা নিরুপনে ওটাই ভূমিকা রাখবে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৬৪০২(৯)    

ভোট দিয়ে আসলাম। ইউনিক হিট ভালের পক্ষে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৬৪০৭(১০)    

দুই ধরণের হিট কাউন্টের ব্যবস্থাই রাখা হোক। এইভাবেঃ

ইউনিক হিটঃ ৩০
সর্বমোট হিটঃ ৫০০

ধন্যবাদ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৬৬৬১(১১)    

৯ টি মন্তব্য ৯ টি নতুন মন্তব্য বাকিটুকু পড়ুন ১০ বার পঠিত

এটা কিভাবে সম্ভব? যে পোস্টে ৯ টা মন্তব্য সেটা মাত্র ১০ জন পড়েছে? কে যেন বিশ্বাস হতে চায় না।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৬৬৭৭(১২)    

১০ বার কৈ? আমি তো দেখি ৭৬ বার। দুপুর তিনটা থেকে পাঁচটার মধ্য নিশ্চয়ই ৬৬ জন দেখেন নাই। কেমনে কী?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৬৭২১(১৩)    

এই পোস্টের না। কমেন্টের সময়ে ১ম পাতার একটা পোস্টে ছিল।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৬৭২২(১৪)    

এখন সেখানে ১২:২০

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৮৫০৩৭(১৫)    

আমার মতে ইউনিক হিটই অধিকতর ভালো।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৮৫০৪৯(১৬)    

ইউনিক হিট সিস্টেমটাই ইউনিক হবে। ভোটটা ঐখানেই দিলাম । স্বচ্ছতা থাকে। হিট নিয়ে সবাই ভাবেনা।

 

মন্তব্য করুন

এই তথ্যটি সর্বদাই গোপন রাখা হবে এবং কোন অবস্থাতেই তা জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ছবি যাচাই
আপাতত: শুধু মানুষদের জন্যই আমাদের দুয়ার খোলা। পরে নাহয় রবোট, বায়োবট বা এন্ড্রয়েডদের কথা বিবেচনা করা যাবে।
7 + 11 =
এই গাণিতিক সমস্যাটি সমাধান করুন এবং সঠিক উত্তরটি উপরের ঘরে লিখুন। যেমনঃ ১+৩ এর জন্য লিখুন ৪।