সদর দরজা

চতুর্মাত্রিক ব্লগ আপডেটসঃ ব্যানার-সংক্রান্ত এবং কিছু নতুন ফীচার

ব্লগারের প্রোফাইল ছবি

চতুর্মাত্রিকের শুরু থেকেই প্রচেষ্টা ছিল সাইটটিকে ব্লগারদের ব্যবহারবান্ধব করে তোলা। নানা সময়ে বিভিন্ন ফিচার আপডেটের মাধ্যমে সে ব্যাপারে চেষ্টার কোন কমতি ছিল না, এখনও নেই। শুরু থেকেই ব্লগারদের সক্রিয় অংশগ্রহণ আমাদের যেমন ডেভেলপমেন্টের ব্যাপারে সহযোগিতা করেছে, তেমনি নানা আলোচনা-সমালোচনা আমাদের মধ্যে এনেছে নতুন উদ্যম, দিয়েছে অফুরন্ত প্রেরণা।

চতুর্মাত্রিক সবসময়ই এর সদস্য ব্লগারদের নানা চাহিদার কথা মাথায় রেখে কাজ করে এবং সাধ্যমত সে ধরণের সুযোগ-সুবিধার ব্যবস্থা করা আমাদের অন্যতম প্রতিশ্রুতির একটি। আগের নানা সময়ের মত, চতুর্মাত্রিক আবারও কিছু সম্পূর্ণ নতুন এবং অনন্য ফীচার যোগ করতে যাচ্ছে এবং এই পোস্টের অবতারণা মূলতঃ সেই প্রসঙ্গেই। যে সব নতুন ফীচার নতুন এলঃ

ব্লগার কর্তৃক ব্যানার সাবমিশনঃ
চতুর্মাত্রিক বাংলা ব্লগ জগতে একটি নতুন সংযোজন হওয়ার এর নানা টেকনিক্যাল দিকের স্থায়িত্বে উপরই আমরা প্রাথমিক গুরুত্ব দেই। প্রথম দিকে নতুন নতুন ব্যানার সংযোজনের চেষ্টাও আমাদের ছিল। তবে অন্যান্য নানা বিষয়ের কারণে এই ব্যাপারটি একটু ধীরে চলে। সেস‌ম‌য়ে প্রসঙ্গক্রমে বিষয়টির অবতারণা হলে অনেক ব্লগার আমাদের সাথে ব্যানার অলংকরণের বিষয়ে যোগাযোগ করেন। ব্লগারদের আগ্রহের কথা মাথায় রেখে আমরা চতুর্মাত্রিকে ব্লগার কর্তৃক ব্যানার সাবমিশনের একটি ফীচার বর্তমানে যোগ করেছি।
এই ঠিকানাতে সরাসরি অথবা এই পোস্টের মাধ্যমে আপনি আমাদের কাছে এখন ব্যানার পৌঁছে দিতে পারেন।
বলা বাহুল্য, বর্তমানে এটি বেটা ভার্সনে চলছে। যে কোন সমস্যার কথা আমাদের জানান।

ব্যানার শিল্পীর প্রতি কৃতজ্ঞতাঃ
ব্যানার শিল্পীদের প্রতি একরকম দায়বদ্ধতা থেকেই আমাদের এই চেষ্টা। নান্দনিক সব ব্যানারের যারা আসল স্রষ্টা চতুর্মাত্রিক তাদের নাম প্রকাশে সর্বদাই সচেষ্ট। তবে, শুরু থেকেই আমরা র‌্যান্ডম ব্যানার ফীচার অবলম্বন করায় এটি আমাদের জন্য একটু কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়ায়। তবু এ ব্যাপারে আমাদের আন্তরিকতা স্বরূপ আমরা বর্তমানে ব্যানারের নিচে একটি লিঙ্ক যুক্ত করেছি যেখানে বর্তমানে চতুর্মাত্রিকে প্রকাশিত ব্যানারগুলো এবং সংশ্লিষ্ট শিল্পীদের নাম ও ব্লগ ঠিকানা পাওয়া যাবে। এছাড়াও চতুর্মাত্রিকের পূর্বের ও ভবিষ্যতের সকল ব্যানারের জন্য চোখ রাখতে পারেন এখানে অথবা চতুর্মাত্রিকের flickr অ্যাকাউণ্টে

সকল ব্লগের প্রিয় পোস্টের লিঙ্ক শেয়ারঃ
চতুর্মাত্রিক একটি নতুন ব্লগ হওয়ায় আমরা লক্ষ্য করি অনেক ব্লগার-ই তাদের অনেক পুরোনো পোস্ট যা অন্য ব্লগে প্রকাশিত তা চতুরদের সাথে শেয়ার করেন। ব্লগ পোস্ট শেয়ার করার এই ব্যাপারটি আমাদেরকে একটি সকল ব্লগের লেখার লিঙ্ক আর্কাইভ গঠনের ব্যাপারে আগ্রহী করে তোলে। এর মাধ্যমে আমরা সব ভালো লেখাকে একটি প্লাটফর্মে নিয়ে আসতে চাই। এবং এ ব্যাপারে চতুরদের অংশগ্রহণ কাম্য। একটি ভালো লেখা, তা যেখানেই প্রকাশিত হোক না কেন, আপনিও পড়ুন এবং অন্যদেরও পড়ার সুযোগ করে দিন।

লিঙ্ক শেয়ারের জন্য আপনার "কলকাঠি"-তে "খেরোখাতা"-র দিকে লক্ষ্য করুন। "লিঙ্ক আর্কাইভ" নামে একটি নতুন অপশন সেখানে দেখতে পারবেন, যার সাহায্যে আপনি লিঙ্ক শেয়ার করতে পারেন। বিস্তারিত দেখুন এখানে

শেয়ারকৃত লিঙ্কগুলো দেখুন প্রথম পাতার বাম কলামে "বাংলা ব্লগ আর্কাইভ লিংকস" এবং বিস্তারিত এই পাতায়। প্রতি পাতার ডান কলামে চতুর্মাত্রিকের বুকমার্কলেটটি পেয়ে যাবেন।
এটিও বেটা ভার্সনে চলছে।

ক্যাটাগরী/ট্যাগ/বিভাগ অনুযায়ী ব্লগ খোঁজাঃ
চতুর্মাত্রিকের পোস্টগুলোকে তাদের ক্যাটাগরী অনুযায়ী খোঁজার জন্য ডান কলামে সার্চ অপশনের ঠিক নিচে একটি নতুন লিঙ্ক যুক্ত হয়েছে। এতে পাঠকেরা সহজেই তাদের কাঙ্খিত বিষয়ের লেখাগুলো খুঁজে পাবেন বলে আমাদের বিশ্বাস।

ফেসবুক লাইকঃ
জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং এই প্লাটফর্মের সাথে চতুর্মাত্রিক সংযুক্ত হয়েছে এর লাইক অপশনের সাহায্যে। যে কোন ফেসবুক ব্যবহারকারী (চতুর্মাত্রিকের সদস্য হোন বা না হোন ) আপনার লেখা লাইক করতে পারেন। এতে আপনার লেখা ফেসবুকের মাধ্যমে আরও বেশি পরিমাণে প্রসার লাভ করবে।

কমেণ্ট ভোটঃ
যে কোন কমেন্ট আপনার পছন্দ বা অপন্দের ব্যাপারে আপনি ভোট দিতে পারেন। নতুন এ ফীচারটি এখনও টেস্টিং পর্যায়ে রয়েছে।

চতুর্মাত্রিকের আপডেটসঃ
এখন থেকে প্রথম পাতায় ডান কলামে চতুর্মাত্রিক সম্পর্কিত সব আপডেট নিউজের লিঙ্কগুলো দেখতে পাবেন, সহায়িকার ঠিক নিচে।
--------------------------------------------------------------------------------------------------------
চতুর্মাত্রিক সব সময় তার ব্লগারদের ইচ্ছাকে প্রাধান্য দেবার চেষ্টা করে। ভবিষ্যতেও সে প্রচেষ্টা অব্যাহত থাকবে। নতুন কিংবা পুরাতন যেকোন ফীচার সম্পর্কিত সমস্যার কথা আমাদের জানান।

চতুর্মাত্রিকে আপনাদের সকলের ব্লগিং শুভ হোক, সহজ হোক।

শেয়ার করুন » Facebook Twitter Delicious Digg MySpace Google Orkut Blogger Google Buzz Technorati
অথবা এই সংক্ষিপ্ত লিংক শেয়ার করুনঃ

মন্তব্য

ব্লগারের প্রোফাইল ছবি
#১৯১৭৫(১)    

অনেক অনেক ধন্যবাদ :) থাম্বস আপ! দারুন সব কাজ! খুব ভালো লাগলো :) লিংকটা এখনি টেস্ট করে দেখলাম দারুন আইডিয়া :) ফেসবুকে শেয়ার কমেন্ট ভোট ভালো লাগে, এবং ব্যানার শিল্পীদের ব্যাপারটাও খুব ভালো লেগেছে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৫০৭(২)    
লেখকের মন্তব্য

আপনাদের এই ভালো লাগাতেই আমাদের সার্থকতা। আপনাকে এবং সকল চতুরকে অনেক অনেক ধন্যবাদ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯১৭৯(৩)    

সবকিছুই খুব সুন্দর হয়েছে
নতুন নতুন অনেক অপশন পাচ্ছি
ভালো লাগছে
ধন্যবাদ ফিনিক্স

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৫০৬(৪)    
লেখকের মন্তব্য

আপনাকেও ধন্যবাদ জলরঙ, সাথেই আছেন জেনে আমাদেরও ভালো লাগছে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯১৮১(৫)    

একটা ব্লগ বড় হচ্ছে। ক্রমশ বাড়ছে তার জেগে থাকা চতুরের সংখ্যা। বাড়ছে পোস্টে হিট। এর সাথে সাথে ব্লগটিতে যুক্ত হচ্ছে চমৎকার চমৎকার সব ফিচার। অসাধারণ। খুবই ভালো লাগছে একটা কমিউনিটি ব্লগের বড় হয়ে ওঠা দেখতে। অভিনন্দন। সবাইকে।

লিঙ্ক আর্কাইভ একটা চমৎকার ধারণা। টেস্ট করে দেখছি। আর্কাইভে লিঙ্কের সংখ্যা সামনে গুণিতক হারে বাড়বে বলে মনে হচ্ছে। সেক্ষেত্রে বিভাগ এবং ট্যাগ অনুযায়ী লিঙ্কগুলো ব্রাউজ করার সুবিধা যোগ করা উচিত বলে আমি মনে করি।

আর ব্যানার? নান্দনিকতার উদাহরণ। ব্লগাররা ব্যানার তৈরি করছে, এইটা তো একটা অসাধারণ ঘটনা।

ভালো কথা, মন্তব্য প্রাকপ্রদর্শন বাদ দেয়া যায় না? আর অন্য কোন মন্তব্যের উত্তর দেবার সময় নতুন উইন্ডো আসে। এটা বেশ বিরক্তিকর। এইটাকেও বাদ দিতে হবে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৫০৫(৬)    
লেখকের মন্তব্য

লিঙ্কগুলোকে ট্যাগ/বিভাগ ভিত্তিক আকারে সাজানোর পরিকল্পনা মাথায় রয়েছে। তবে এর জন্য আর্কাইভের পরিধি আরেকটু বৃহত্তর এবং তাতে ট্যাগের ব্যবহার বৃদ্ধির ব্যাপার জড়িত আছে।

মন্তব্যের প্রাক-প্রদর্শন বাদ দেয়া হয়েছে, বিষয়টি নজরে আনবার জন্য এবং আমাদের বেড়ে ওঠার পথে চতুর-বন্ধু হবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯২০২(৭)    

চতুর্মাত্রিক সংশ্লিষ্টদের ব্লগ সাইটকে সুন্দর ও ইউজার ফ্রেন্ডলি করবার এ ক্রমাগত প্রচেষ্টা আসলেই প্রশংসার যোগ্য।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৫০৮(৮)    
লেখকের মন্তব্য

আপনাদের উপস্থিতি আরও বেশি মাত্রায় আশা করি, এবং সে লক্ষ্যেই আমাদের এ প্রচেষ্টা। ধন্যবাদ, সাথেই থাকুন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯২০৪(৯)    

নতুন ফীচারগুলো চমৎকার হয়েছে। বিশেষ করে ব্যানারের সিস্টেম তো দারুণ!

লিংক শেয়ারের ব্যবস্থাও ভালো, সেখানে সবাই মিলে জরুরি জরুরি পোস্ট আর খবরাখবর নিয়ে এলে আর কোথাও যাওয়া লাগবে না! D

ডেভু'র এই পোস্টে লাইক দিতে চাই!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৫০৯(১০)    
লেখকের মন্তব্য

সেই রকম একটা উদ্দেশ্য নিয়েই নতুন এ ফীচারের সংযোজন, আশা করি তা সকল চতুর্মাত্রিক সদস্য এবং অতিথিদেরও উপকারে আসবে। চতুর এ পরিবারেই আমরা সব কিছু দেখতে চাই!

পোস্টে লাইক দেবার ব্যবস্থা করা হল।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯২৯৫(১১)    

চমৎকার!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৫১০(১২)    
লেখকের মন্তব্য

আপনার একটি বিশেষ ধন্যবাদ প্রাপ্য মেঘ, এই অবসরে দিয়ে রাখা যায়!

আপনার এবং অন্যান্য চতুরদের সক্রিয় অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৫৬৮(১৩)    

:)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯২৯৬(১৪)    

ভালা বুদ্ধি। ভালা বুদ্ধি। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৫১২(১৫)    
লেখকের মন্তব্য

ভালা বুদ্ধির ভালা প্রয়োগ আশা করছি। ধন্যবাদ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৩০৮(১৬)    

নতুন ফীচারগুলো চমৎকার কোনো সন্দেহ নেই।

চতুরে কোথাও কোনো লিংকে ক্লিক করলে সেইম পেইজে সেই লিংক ওপেন হয়,, অপশনটা অন্য ট্যাবে অপেন হওয়ার ব্যাবস্থা করা যায় কি কোনোভাবে!

ধন্যবাদ ফিনিক্স।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৫১১(১৭)    
লেখকের মন্তব্য

আপনার উল্লেখ্য বিষয়টি নিয়ে ভেবে আমরা ইতোমধ্যে কাজ করেছি। এখন থেকে চতুর্মাত্রিকের বাইরের যে কোন লিংক ভিন্ন ট্যাবে (অথবা ভিন্ন উইন্ডোতে) খুলবে। তবে চতুর্মাত্রিকের অভ্যন্তরীণ লিঙ্কগুলোর বিষয়ে তা প্রযোজ্য নয়, কেননা সেক্ষেত্রে তা অনেক সদস্যের কাছেই অনাকাঙ্খিত হতে পারে, এবং তা প্রথাসিদ্ধও নয়।

আপনাকেও ধন্যবাদ ত্রেয়া।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৩১৬(১৮)    

দারুন কাজ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৫১৩(১৯)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৩৪২(২০)    

আইকনের পিকচার পরিবর্তন করতে পারছি না। একাউণ্ট সেটিংস্‌ থেকে কয়েকবার পরিবর্তন করার চেষ্টা করেছি, কিন্তু হচ্ছে না, কীভাবে করতে হবে জানালে ভালো হয়।

আর "সেরা মন্তব্য" আনডু করার অপশন রাখলে ভালো হয়। ভুলে কোনো একটি মন্তব্যে "সেরা মন্তব্য"-এ ক্লিক হয়ে গেলে সেটি আর আনডু করা যায় না।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৫১৫(২১)    
লেখকের মন্তব্য

"আইকনের পিকচার" বলতে কি আপনি প্রোফাইল পিকচারের কথা বুঝাচ্ছেন? তা হলে নিচের পদ্ধতিটি অনুসরণ করুনঃ

১) আপনার একাউন্ট সম্পাদনার অংশে যান।
২) ঐ পাতার নিচের দিকে "ছবি" অংশটি খুঁজে বের করুন।
৩) এবার ছবি অংশে দেখুন দু'টি অপশন বিদ্যমানঃ

  • ছবি মুছে ফেলুনঃ
  • চতুর্মাত্রিক থেকে আপনার ছবিটি সম্পূর্ণরূপে মুছে ফেলতে এটি ব্যবহার করুন। এক্ষেত্রে চতুর্মাত্রিকের একটি ডিফল্ট ছবি আপনার প্রোফাইল পিকচার হিসেবে প্রদর্শিত হবে।

  • ছবি আপলোড করুনঃ
  • আপনার বর্তমান ছবিটি পরিবর্তন করতে এটি ব্যবহার করুন। ছবি আপলোড সম্পন্ন করতে পাতার শেষে "প্রকাশ করুন" বাটনে অবশ্যই ক্লিক করুন। অন্যথায় ছবি পরিবর্তন হবে না। উল্লেখ্য, পাতায় অন্য কোন তথ্য আপনি পরিবর্তন না করলে তা অপরিবর্তিত-ই থেকে যাবে।

"সেরা মন্তব্য" আনডু করার কোন পদ্ধতি এই মুহূর্তে দেয়া সম্ভবপর হচ্ছে না।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৩৬১(২২)    


আমি গুটি কতক ব্যানার তৈরি করে মেইল করেছি
একটু চেক করে বলেন তো চলবে কি,না

নাকি আমাকে দ্বারা সম্ভব নয়।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৫১৬(২৩)    
লেখকের মন্তব্য

আপনার ব্যানার আমাদের হাতে পৌঁছালে তা অবশ্যই বিবেচনায় আনা হবে। তবে আমরা সাইটের ব্যানার আপলোডারের মাধ্যমে ব্যানার সাবমিশনকে উৎসাহিত করে থাকি, এতে আমাদের জন্য ব্যানার সংক্রান্ত কাজে সুবিধা হয়, বিধায় পুরো ব্যাপারটিও দ্রুততার সাথে ঘটে। আশা করি আপনি বিষয়টি নজরে রাখবেন।

চতুর্মাত্রিকের জন্য আপনার আন্তরিকতা ও উৎসাহের জন্য আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ গ্রহণ করুন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৩৭৯(২৪)    

চতুর তো দেখি সেই রকম কাজ করতেছে!!
ব্যাপক ব্যাপক!!!

(তবে এজাক্স কমেন্ট উঠায় দেয়ার জন্য নিন্দা :প :p )

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৫১৭(২৫)    
লেখকের মন্তব্য

ক‌মেন্টে অ্যাজাক্স ফিরিয়ে আনার কাজ চলছে, আশা করা যায় তা আবারও আপনাদের জন্য উপস্থাপন করা সম্ভব হবে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৩৮৯(২৬)    

 দেখেন তো এইরকম চলবে কিনাব্যনার: দেখেন তো এইরকম চলবে কিনা

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৪৫৯(২৭)    

যতই চতুর্মাত্রিক ব্লগ পড়ছি, ততই এর প্রেমে পড়ছি!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৫১৮(২৮)    
লেখকের মন্তব্য

চতুর্মাত্রিক আপনাদের ভালোবাসাতেই আরও বেড়ে উঠতে চায়। ধন্যবাদ আপনাকে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৯৩১(২৯)    

আপলোড দিলাম
মেইল করলাম
আশা করি কতৃপক্ষ বিষয়টা জানাবেন

 

মন্তব্য করুন

এই তথ্যটি সর্বদাই গোপন রাখা হবে এবং কোন অবস্থাতেই তা জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ছবি যাচাই
আপাতত: শুধু মানুষদের জন্যই আমাদের দুয়ার খোলা। পরে নাহয় রবোট, বায়োবট বা এন্ড্রয়েডদের কথা বিবেচনা করা যাবে।
6 + 11 =
এই গাণিতিক সমস্যাটি সমাধান করুন এবং সঠিক উত্তরটি উপরের ঘরে লিখুন। যেমনঃ ১+৩ এর জন্য লিখুন ৪।