প্রিয় চতুর্মাত্রিক সদস্যবৃন্দ,
চতুর্মাত্রিক-এর সার্ভার গত ৭ই মার্চ, ২০১১ তারিখ বিকেল থেকে হঠাৎ করেই সম্পূর্ণ অনাকাঙ্খিত এক কারণে কারিগরী ত্রুটির শিকার হয়। এর ফলে সাইটের সদস্যগণ লগ-ইন, মন্তব্য, পোস্ট পাঠ এবং সর্বোপরি পোস্ট প্রদানের ক্ষেত্রে অনভিপ্রেত কিছু ঘটনার সম্মুখীন হন। সম্পূর্ণ অস্বাভাবিক এই ঘটনার জন্য চতুর্মাত্রিক কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
কারিগরী ত্রুটি কর্তৃপক্ষের নজরে আসার পর থেকেই চতুর্মাত্রিকের ডেভেলপারগণ এই সমস্যা সমাধানে অত্যন্ত সক্রিয়ভাবে এবং সতর্কতার সাথে তৎপর হন। ইতোমধ্যে প্রকাশিত কোন লেখা/ মন্তব্য না হারিয়ে সাইটটিকে পুনরায় সচল করার জন্য তাই আপ্রাণ চেষ্টা করা হয়। এবং এরই কারণে কিছুটা সময়ের জন্য হলেও চতুর্মাত্রিক-কে অফলাইনে নেয়া হয়।
আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, চতুর্মাত্রিক-কে তার পূর্বাবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে এবং তৎক্ষণাৎভাবে সাইটটিকে সচল করা গেছে।
এখানে, আমরা আরো উল্লেখ করতে চাই যে, চতুর্মাত্রিক-এ প্রকাশিত সকল ডাটার ব্যাক-আপ কয়েক প্রকারে এবং অত্যন্ত সুরক্ষিতভাবে সংরক্ষণ করা হয়। সুতরাং সার্ভারের এরূপ ত্রুটির জন্য ডাটা হারাবার বা নষ্ট হবার কোন ভয় থাকার কথা নয়। তবুও, যদি কোন ব্লগার তার কোন পোস্ট বা মন্তব্য মুছে গেছে বলে লক্ষ্য করে থাকেন, তবে তা আমাদের নজরে আনার জন্য অনুরোধ করছি। আমরা অতি দ্রুত তা পুনরুদ্ধার করে দেবার সর্বোচ্চ চেষ্টা চালাব।
প্রত্যেক ব্লগারের প্রত্যেকটি লেখার সংরক্ষণের দায়িত্ব চতুর্মাত্রিকের এবং সে দায়িত্ব পালনে আমাদের আন্তরিকতা এবং চেষ্টার কোন ঘাটতি নেই।
বিভিন্ন সময়ে চতুর্মাত্রিকের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।
চতুর্মাত্রিকের সাথে থাকুন। মুক্ত চিন্তার ব্লগিং করুন।
ধন্যবাদান্তে,
চতুর্মাত্রিক কর্তৃপক্ষ
অদ্ভুত সব জোনাকপোকা সাজায় ঘাসফুল
- ৩৯৭ বার পঠিত

মন্তব্য
ওরে দুঃখিত হবার কিছু নেই। আপনারা তো আমাদের জন্যই খাটেন। এইসব ক্ষেত্রে সম্ভব হলে দি সাইট ইস আন্ডার মেইনটেইন্যান্স টাইপ কিছু একটা মেসেজ দিয়ে রাখলেই সুবিধা হয়। এতে করে ব্লগাররা হয়তো অপেক্ষা করবেন না।
ধন্যবাদ, সাইটের সমস্যা কাটিয়ে উঠার জন্য।
লেখকের মন্তব্য
আপনার মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ। পরবর্তীতে এই বিষয়টি লক্ষ্য রাখার চেষ্টা করা হবে।
আপনার জন্য রইল শুভ কামনা।
টেনশনে পড়ে গেসিলাম। আশ্বাসবাণী শুনে ভালো লাগলো। পোস্ট কমেন্ট সব সহি সালামতেই আছে। টেকিদেরকে ধন্যবাদ সাইটটিকে আবার পূর্বাবস্থায় সাফল্যের সাথে ফিরায় আনার জন্যে।
সবচেয়ে জরুরি হলো ব্লগারদের লেখাগুলো, মন্তব্যগুলো। সেগুলো ঠিকঠাক আছে, এটা জেনে ভালো লাগছে। বিকেল থেকে ব্লগিং মিস করছিলাম। আর ঝামেলা না ঘটুক, সবকিছু সুন্দরমতো ঠিক থাকুক এই কামনা করি।
সদাতৎপর চতুর ডেভুদের ধন্যবাদ জানাই।
আমি নিজেও ভাবছিলাম কি হল চতুরের।
যাক এখন নিশ্চিন্ত হলাম।
চতুর্মাত্রিকের সাথেই আছি ও মুক্ত চিন্তার ব্লগিং কে সাধুবাদ জানাচ্ছি।
বাঁচা গেলো! ডেভুদের প্রতি কৃতজ্ঞতা।
ব্যাপার্না। সব ঠিকি আছে। তয় কালকে একটু ডরাইছিলাম। এতদিন বাদে আইলাম অথচ আমারে ঢুকতে দেয় না ক্যান!! অখন ঘটনা জাইনা আরাম পাইলাম।
ওয়াও!
(না মনে হয় আলিফ হবে!)
মন্তব্য করুন