সদর দরজা

চতুর সমাচার আপডেটঃ ডিসেম্বর, ২০১১

ব্লগারের প্রোফাইল ছবি

প্রিয় ব্লগার,

চতুর্মাত্রিকে নতুন কিছু ফিচার যোগ করা হয়েছে। একইসাথে কিছু ফিচার বাদ দেয়া হয়েছে। সম্প্রতি ডাটাবেজ বিভ্রাটের কারণে গত দুই দিন কিছু সমস্যাও হয়েছে। এই বিষয়গুলো নিয়ে একটি বিস্তারিত আপডেট দেয়া হলো।

নতুন ফিচারঃ

সামাজিক যোগাযোগ ব্যবস্থার সাথে ব্লগিংকে সম্পৃক্ত করার একটি পরিকল্পনা আমাদের ছিল। সেই পরিকল্পনার অংশ হিসেবে চতুর্মাত্রিকে ফেসবুক লগইন সক্রিয় করা হয়েছে। এখন আপনার ফেসবুক একাউন্ট দিয়ে সরাসরি চতুর্মাত্রিকে লগইন করতে পারবেন। চতুর্মাত্রিকে থেকেই ক্ষুদে ব্লগিং বা স্ট্যাটাস দিতে পারবেন। স্ট্যাটাসের পাতাটি সামনে নিয়ে আসা হয়েছে প্রথম পাতার ব্লগসমূহের নিচে। এই স্ট্যাটাস চতুর্মাত্রিকের পাশাপাশি ফেসবুকেও শেয়ার করতে পারবেন। ক্ষুদে ব্লগিংয়ের ফিল্ডে যে কোন লিংক বা ভিডিও, তৎক্ষণাৎ-ভাবনা শেয়ার করতে পারেন।

সক্রিয় করার উপায়ঃ ব্লগ একাউন্ট > সম্পাদনা করুন - অংশে গিয়ে Facebook tab -এ যান। ফেসবুকে লগড-ইন অবস্থায় প্রকাশ করুন বাটনে চাপলেই এটি সক্রিয় হয়ে যাবে।

পুরানো ফিচার সাজগোজঃ

চতুর্মাত্রিকের গতিবৃদ্ধির জন্য ব্লগ পাতার ডানের কলাম থেকে ফিচারগুলো সরিয়ে ফেলা হয়েছে। সাম্প্রতিক পোস্ট, অদেখা মন্তব্য, যাদের ব্লগে গিয়েছি, আর্কাইভের মাসওয়ারি তালিকা, প্রিয় লেখার সিন্দুক - এই ফিচারগুলো ব্লগ একাউন্ট পাতায় গেলে দেখতে পাবেন।ঙ্কিন্তু কোন একটি লেখাপড়ার সময় কেবল লেখাটিই দেখাবে। দ্রষ্টব্য, প্রিয় চতুর ফিচারটি কোনো লেখা পড়ার সময় দেখা যাবে না, তবে ব্লগারের সকল পোস্টের পাতা অর্থাৎ "অমুকের ব্লগ দেখুন" লিংকে গেলে এটি ডানের কলামে দেখতে পাবেন।

ডাটাবেজ বিভ্রাটঃ
দুই দিন আগে গুগল বটের টেকি ঝামেলায় চতুর্মাত্রিকের হিট অত্যধিক বেড়ে যাওয়ায় ডাটাবেজ ক্র্যাশ করে। যেহেতু এই ব্যাপারটি আমাদের এখতিয়ারে ছিল না, সেহেতু এর ব্যাপারে আগে থেকেই সতর্কতা নেয়া যায় নি। এর পর থেকে এই বিষয়টিকে সতর্কতার সাথে মনিটর করা হবে। আমরা আশা করছি পরবর্তীতে এমন বিভ্রাট ঘটবে না। এর মাঝে যে লেখা ও মন্তব্য হারিয়ে গেছে সেগুলোর জন্য আমরা আন্তরিকভাবেই দুঃখিত। মন্তব্যগুলো ফিরিয়ে আনা যাচ্ছে না। তবে যদি কোন লেখার ব্যাক-আপ না থাকে, আমাদের মেইলে জানান (লেখার নাম ও পোস্টের আনুমানিক সময়)। লেখাগুলো ডাটাবেজ থেকে উদ্ধার করে স্বীয় লেখকের কাছে মেইল করা হবে।

দ্রষ্টব্য, এই বিভ্রাটের মধ্যে কয়েকজন নতুন ব্লগার রেজিস্ট্রেশন করেছিলেন। যদি আপনার একাউন্টটি এখন অ্যাক্সেস করতে না পারেন, তাহলে পুনরায় রেজিস্ট্রেশন করার বিনীত অনুরোধ করছি। আপনাদের চতুর্মাত্রিক অভিজ্ঞতার শুরুতেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখিত।

সকলকে বিজয়ের মাসের শুভেচ্ছা। শুভ ব্লগিং,

চতুর্মাত্রিক টিম

শেয়ার করুন » Facebook Twitter Delicious Digg MySpace Google Orkut Blogger Google Buzz Technorati
অথবা এই সংক্ষিপ্ত লিংক শেয়ার করুনঃ

মন্তব্য

ব্লগারের প্রোফাইল ছবি
#১৯২৭৩২(১)    

জানলাম।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯২৭৪৭(২)    

আরেকটা বিষয়, আমার একাউন্টের বিপরিতে, 'সাইটে ব্লগিং করছেন' দু'দিন আগে যা দেখেছিলাম, এখনও তাই দেখাচ্ছে। এটা কী কোনও সমস্যা?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯২৭৪৪(৩)    

'যাদের ব্লগে গিয়েছি' অপশনটা পুরোই গায়েব্! কিছুতেই পাচ্ছিনা। ব্লগ আকাউন্টের কোথাও নেই। লোকেশনটা বলুন প্লিয্।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯২৭৫২(৪)    
লেখকের মন্তব্য

এই ফিচারটি সাময়িকভাবে বন্ধ। আমরা এটাকে অচিরেই চালু করবো, স্পিড বিষয়ক কিছু ফিক্স করে। আপনার ধৈর্য কামনা করছি।

আপাততঃ "ব্লগ একাউন্ট" পাতার ডানের কলামে "মন্তব্য" ট্যাবে আপনার করা সাম্প্রতিক মন্তব্য দেখতে পারবেন। ধন্যবাদ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯২৭৬৬(৫)    

ভাল লাগল। এভাবে আমাদের আগে তথ্য জানালে আমরাও খুশি থাকব। সারাদিনে চতুরে ইন করতে পারি নাই, এটা আমাদের জন্য একটা আতঙ্ক বটে! হা হা হা।।।

আপনাদের মঙ্গল কামনা করছি। আগামীতে আশাকরি চতুরকে আরো শক্তিশালী রুপে পাব। শুভেচ্ছা আপনাদের টীমের সবাইকে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯২৭৭৮(৬)    

ভালই লাগল ফিচারগুলো। দেখা যাক আসলেই ভাল কিনা এরা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯২৭৮৮(৭)    


পোস্টের পিছু নিন »
নতুন মন্তব্যগুলোর শুধু আপনার মন্তব্যের উত্তরগুলোর

এখনও বুঝে উঠতে পারছি না!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯২৮৮৫(৮)    
লেখকের মন্তব্য

যদি "নতুন মন্তব্যগুলোর" পিছু নেন, তবে আপনার মন্তব্যের পরে সকল মন্তব্যের নোটিফিকেশন মেইল পাবেন। যদি "শুধু আপনার মন্তব্যের উত্তরগুলো" পিছু নেন, তবে আপনার মন্তব্যের জবাবে কেউ মন্তব্য করলেই কেবল আপনি মেইল পাবেন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৩৯০৮(৯)    

বিষয়টির সুন্দর ব্যাখ্যা দেবার জন্য ধন্যবাদ। মেইল থেকে পোস্টে আসা, আবার অন্য পোস্টের খোঁজে মেইলে ফিরে যাওয়া, আবার সেখা থেকে এখানে আসা, কেন এই ঝঞ্ঝাট করতে যাবো তা বোধগম্য নয়। আগের ব্যাবস্থায় বেশ চলছিল, এখন এই আয়োজন ঝামেলাপূর্ণ ও সংকটময়।
আমার প্রিয় চতুরদের আগের লেখা পড়বার জন্য আমাকে কোথায় যেতে হবে? আমি যে সকল পোস্টে মন্তব্য করেছি, আমার সে মন্তব্যের কোন জবাব আছে কিনা বা সে লেখাতে আরো কোন মন্তব্য কেউ করেছে কিনা তা জানতে আমাকে কোন পদ্ধতি অবলম্বন করতে হবে?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯২৭৮৯(১০)    

ফিচারগুলো তেমনভাবে বুঝতে সময় নেবে মনেহয়। যাহোক...যাদের লেখা পড়ে মন্তব্য করি তাদের জবাবগুলো একসঙ্গে দেখা যায় কোথায়? আর ইমো দেয়ার সমস্যা রয়েছে। এটি কি উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক ২ ব্যবহারের কারণে? জানালে ভালো হয়।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯২৮৮৬(১১)    
লেখকের মন্তব্য

যাদের লেখায় মন্তব্য করছেন, সেখানে মন্তব্য করার সময়ে মন্তব্যের জবাবের পিছু নিন। তাহলে লেখক জবাব দেয়ামাত্র মেইল পেয়ে যাবেন।

ইমো সমস্যাটি আরেকটু বিশদে বলুন। এই পোস্টে স্মাইলি দেয়ার অপশন আলাদাভাবে দেয়া নেই কারণ এটি সমাচার, ব্লগ নয়। অন্যান্য লেখায় কি স্মাইলি অপশন দেখতে পাচ্ছেন না?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৩২৪৭(১২)    

আমার জিজ্ঞাসার উত্তর দেবার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইমো দেয়ার সমস্যাটি এরকম যে, কারুর পোস্ট পড়ার পর মন্তব্য দিতে গিয়ে ইমো দেবার ইচ্ছে করলে স্মাইলি ক্লিক করি এবং সেখানে অনেক ইমো আসে। পছন্দেরটিতে ক্লিক করলে মন্তব্যের ঘরে রাখা কার্সার সরে যায়। সেখানে কোনো চিহ্ন বা লেখা আসে না। প্রকাশ করার পর ইমো দেখা যায় না।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৩৫০৯(১৩)    

এই সমস্যাটা আমারও হয়, শেষ পর্যন্ত বিরক্ত হয়ে হাল ছেড়ে দিয়েছি, এখন অন্য একটা সাইট থেকে ইমো আমদানি করে কাজ চালিয়ে নিচ্ছি।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৩৯০৯(১৪)    

এই একই সমস্যা আমারও। অন্য ব্লগে দেখেছি, স্মাইলির উপরে ক্লিক করলেই কারসরের স্থানে ইমো চলে আসে! এখানে তো আসছেই না মোটে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯২৭৯১(১৫)    

পড়লাম, জানলাম। এই পোস্টের জন্য ধন্যবাদ। তবে, ডানপাশের "অদেখা মন্তব্য", "সাম্প্রতিক মন্তব্য" - অন্তত এই দুটি ট্যাব আগের মত থাকলেই ভাল হয়। বাদবাকিগুলো, দেখি ক'দিন, কেমন লাগে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৩২৪৮(১৬)    

সহমত

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৩৯০৪(১৭)    

হাজার লক্ষ বার একমত, সহমত।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৩৯০৬(১৮)    

কোন ব্লগারের তথ্যাদির পাতায় তার সাথে সম্পর্কিত তথ্যাদিই দেখতে চাই। সেখানে আমার সাম্প্রতিক পোস্ট, আমার অদেখা মন্তব্য কাম্য নয়। সেই ব্লগারের লেখাগুলো, সে লেখায় আমার অদেখা মন্তব্য (আগে যেমন দেখা যেত) এখন আর দেখতে না পেয়ে পোস্ট ফলো করা দুঃসাধ্য হয়ে উঠেছে। আগে যেমন একই সাথে আমার দেখা ও মন্তব্য করা সকল পোস্ট সহজে দেখার ব্যবস্থা ছিল সেটা ফিরিয়ে আনবার জন্যও অনুরোধ জানাই। প্রিয় চতুর আর প্রিয় লেখার সিন্দুক এখন কোথায় খুঁজে পাচ্ছি না কেন?
এ ছাড়া আরও অনেক অসুবিধায় কাল কাটাচ্ছি। এ বিষয়ে চতুর্মাত্রিকের পক্ষ থেকে যে পোস্ট দেওয়া হয়েছিল সেখানে লিখতে চেয়েছিলাম, কিন্তু সেটা খুঁজে পেলাম না দেখে এই মাত্র একটা মেইল পাঠালাম। কৌতুহলবশতঃ যোগাযোগে যেয়ে এখানে আসা গেল। কী ভাবে কোন পোস্ট আগের মত সহজে দেখা যাবে, পাওয়া যাবে তা যদি দয়া করে জানান তবে বাধিত হব।
আপনাদের সহযোগিতা কামনা করছি।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯২৮৪৮(১৯)    

শব্দপুঞ্জ ভাই এর সাথে একমত। অদেখা মন্তব্য,সাম্প্রতিক মন্তব্য এই দুটি আগের মতো রাখার জোর দাবী।
বাকী গুলির সাথে খাপ খাওয়ানো যাবে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯২৯৭২(২০)    

অন্ততঃ সাম্প্রতিক পোস্টগুলো দেখানো হয় যাতে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯২৯৮৯(২১)    

ক্লিয়ার করার জন্য ধন্যবাদ। যদিও আমি নিজেই অনুপস্থিত ছিলাম কিছুদিন।
জয়তু চতুরমাত্রিক।

 

মন্তব্য করুন

এই তথ্যটি সর্বদাই গোপন রাখা হবে এবং কোন অবস্থাতেই তা জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ছবি যাচাই
আপাতত: শুধু মানুষদের জন্যই আমাদের দুয়ার খোলা। পরে নাহয় রবোট, বায়োবট বা এন্ড্রয়েডদের কথা বিবেচনা করা যাবে।
5 + 0 =
এই গাণিতিক সমস্যাটি সমাধান করুন এবং সঠিক উত্তরটি উপরের ঘরে লিখুন। যেমনঃ ১+৩ এর জন্য লিখুন ৪।