সদর দরজা

ব্লগের ফীচার ও অন্যান্য বিষয় নিয়ে একটি আলোচনা পোস্ট

ব্লগারের প্রোফাইল ছবি

হাঁটি হাঁটি পা করে চতুর্মাত্রিক ব্লগের যাত্রা শুরু হয়েছে। গত ২৬ মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে চতুর্মাত্রিকের উদ্বোধন ঘটে। প্রাথমিকভাবে আমন্ত্রণের ভিত্তিতে বেশ কয়েকজন ব্লগারকে আমরা ব্লগিংয়ের ডাক দিয়েছি। তাদের মূল্যবান সময় ও মনোযোগ, চতুর্মাত্রিকের শুরুর ঝঞ্ঝাটপূর্ণ সময়ে আমাদের অনেক উৎসাহ দিয়েছে। এক সপ্তাহ পর থেকে মূলত ভূত থেকে ভূতে নিয়মেই অসংখ্য ব্লগার আসছেন, চতুর্মাত্রিকে অতিথি বা ইউজার হিসেবে লেখা পড়ছেন, মন্তব্য করছেন। তাঁদের সকলকে চতুর্মাত্রিকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা।

চতুর্মাত্রিক একটি কমিউনিটি ব্লগ, বাংলা ব্লগিংয়ের জগতে একেবারেই নতুন সংযোজন। বর্তমান বাংলাদেশ, তার রাজনৈতিক এবং সামাজিক অবস্থায় আমরা মনে করি নতুন প্রজন্মের কথা বলার এবং সকলের সাথে যুক্ত হওয়ার এক অভূতপূর্ব মাধ্যম ব্লগ। পারষ্পরিক মিথস্ক্রিয়ায় আমরা সকলে মিলেই একটি বুদ্ধিবৃত্তিক উন্নত সমাজ গড়ে তুলতে চাই, নিজেদের ধ্যান ধারণা এবং মতামত মতবাদের আদান-প্রদানেই সেটা সম্ভব। এই জরুরি কারণের বাইরেও নিছক আনন্দ, আড্ডা বা বন্ধুত্বেরও মিলনক্ষেত্র এই ব্লগ। চতুর্মাত্রিকের জন্ম এবং যাত্রার পেছনে সেই সার্বজনীনতার প্রতি আকর্ষণ কাজ করছে। সেই সাথে, আমরা এমন একটি ব্লগ গড়ে তুলতে ইচ্ছুক, যেখানে ব্লগারদের সক্রিয় অংশগ্রহণেই নীতিনির্ধারণের অধিকাংশ ব্যাপারগুলো সম্পন্ন হবে।

এই ব্লগের মূল প্রেরণা যে স্বচ্ছ মডারেশনের দাবি, সেটি বাস্তবায়ন করতে দরকার ব্লগারদের সাথে মিথস্ক্রিয়ায় মডারেটরদের স্বচ্ছতা। এছাড়াও ব্লগারদের গরিষ্ঠ অংশের ভালো লাগা, মন্দ লাগার প্রতি আমরা স্বভাবতই সচেতন। এই উদ্দেশ্যে মূলত পোস্টের অবতারণা। চতুর্মাত্রিকের নীতিমালা এবং ব্লগার-মডারেটর মিথস্ক্রিয়া নিয়ে আপনাদের ভাবনাগুলো শুনতে, মতামত বিনিময়ের সুযোগ এখনই।

*চতুর্মাত্রিক ব্লগে কয়েকটি নিক মডারেশন ও ডেভেলপারের কাজে ব্যবহার করা হচ্ছে। সেগুলো হলো-- সূর্য, মার্কারী, পৃথিবী, মঙ্গল, জুপিটার, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো এবং ফিনিক্স। এর বাইরে আর কোন নিক মডারেশনের জন্যে ব্যবহৃত হচ্ছে না।

নতুন ব্লগারদের জন্যে ডেভেলপারদের তরফ থেকে নতুন নতুন ফীচার একে একে যুক্ত হচ্ছে। নিচে তাদের মাঝে দারুণ কিছু ফীচার নিয়ে বলছি:

এজাক্সঃ
চতুর্মাত্রিক এজাক্স সাপোর্টেড প্ল্যাটফর্ম। যেমন- আপনার ফেসবুক এর প্রথম পাতাটি নিজে নিজেই আপডেট হয়, তেমনি চতুর্মাত্রিকের প্রথম পাতাও বিনা রিফ্রেশে আপডেট হয়। নতুন পোস্ট বা নতুন মন্তব্য হওয়ার সাথে সাথেই সেটি চলে আসে। আপনাদের বার বার রিফ্রেশ করা লাগবে না। অতি শিগগিরই এই ফীচারটা পোস্টের কমেন্টে যোগ করা হবে।

পোস্ট অনুসরণঃ
চতুর্মাত্রিকে আপনি চাইলে যে কোন পোস্টের মন্তব্য অনুসরণ করতে পারবেন। এটি দুইভাবে সম্ভব। কেবল আপনার করা মন্তব্যের জবাবগুলোর নোটিফিকেশন অথবা আপনার পরে উক্ত পোস্টে কৃত সকল মন্তব্যের নোটিফিকেশন। আলোচনার ক্ষেত্রে এটি সুবিধা আনবে বলে আমাদের ধারণা।

শেয়ার করুনঃ
চতুর্মাত্রিকে লিখিত আপনার লেখাটিকে ছড়িয়ে দিন নানা সামাজিক কমিউনিটি সাইটে। লেখার শিরোনামের নিচেই দেখুন, যে সাইটে শেয়ার করতে চান, তার আইকনে ক্লিক করলেই সরাসরি লেখাটি সেখানে শেয়ার্‌ড হবে।

কুটুমঃ
চতুর্মাত্রিকে অতিথি হিসেবে আপনিসহ যে কেউই মন্তব্য করতে পারবেন। তবে মন্তব্যটি মডারেশনের পরে প্রকাশিত হবে।

সেরামন্তব্যঃ
একটি পোস্টে করা সকল মন্তব্যের মাঝে কোনটি আপনার ভালো লাগলে সেটিকে সেরা বলে নির্বাচন করতে পারেন। আমাদের বিশ্বাস এই সুযোগটি সকলকেই আরো দারুণ মন্তব্যে উৎসাহিত করবে।

ট্যাগঃ
চতুর্মাত্রিকের যে কোন ব্লগারকে আপনার লেখাটিতে আপনি ট্যাগ করতে পারেন। উৎসর্গ, অনুপ্রেরণা বা নিছক আলোচনায় মনোযোগ টানতে এই অপশনটি দেয়া হয়েছে। ট্যাগকৃত ব্লগার এই সুবাদে নোটিফিকেশন পাবেন।

যোগাযোগঃ
চতুর্মাত্রিকের যে কোন ব্লগার আরেক ব্লগার বা মডারেটর বা কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। যাকে মেইল করতে চান, তার একাউন্ট পাতায় গিয়ে 'যোগাযোগ' ট্যাব-এ গিয়ে তাকে মেইল করতে পারেন।

এবারে ইতোমধ্যে রেজিস্ট্রেশনকৃত ব্লগারদের জন্যে কিছু আপডেটঃ

১। প্রিয় লেখার সিন্দুক-এর বর্তমান বক্সটি (বাম প্যানেলে) আমরা বাতিল করে দিচ্ছি। আপনার প্রিয়তে নেয়া লেখাগুলোতে গিয়ে সেটিকে আবার প্রিয়তে নিতে হবে। এবারে যা করবেন, তা হলো লেখাটির শেষে গিয়ে "অমুকের ব্লগ" এর পাশেই দেখুন "প্রিয়তে নিন" বলে একটি লিঙ্ক আছে। সেটিতে ক্লিক করুন। নতুন করে লেখাটি আপনার প্রিয়তে যুক্ত হয়ে যাবে।

২। "নতুন ব্লগ লিখুন" আইকন বামের প্যানেল থেকে সরিয়ে উপরের টুলবারে দেয়া হয়েছে।

৩। আপনাদের বাংলা নাম এখন থেকে আর পরিবর্তন করা যাবে না। কেউ যদি বদলে নিতে চান, তাহলে contactঅ্যাটchoturmatrik.com এই ঠিকানায় যোগাযোগ করুন নতুন নামসহ।

--X--

চতুর্মাত্রিক নিয়ে আপনার ভাবনা, মতামত জানান। সকলে শুভ ও সুন্দর থাকুন, জোনাকপোকাদের মতো। ধন্যবাদ।

--------------------------
চতুর্মাত্রিক কর্তৃপক্ষ

শেয়ার করুন » Facebook Twitter Delicious Digg MySpace Google Orkut Blogger Google Buzz Technorati
অথবা এই সংক্ষিপ্ত লিংক শেয়ার করুনঃ

মন্তব্য

ব্লগারের প্রোফাইল ছবি
#১০৫৯৫(১)    

খুব ভালো :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১০৫৯৭(২)    

শুভকামনা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১০৫৯৮(৩)    

সময়ানুগ পোষ্ট।
নয়া সিস্টেম গুলা ভালো। আমরা সব ব্লগার রা এডাতে আলোচনা কৈরা দেখি, যা পাইছি, তাতে আমরা কতটুকু খুশী, এবং আর কি চাইতে পারি------

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১০৬০৯(৪)    

আমি টেস্টিং পারপাসে আপনাকে এই পোস্টের সাথে ট্যাগায়িত করলাম। গিনিপিগ হিসেবে আপনি কি কোন পরিবর্তন টের পাচ্ছেন? কোন নোটিফিকেশন কিংবা কোন ব্যথা বেদনা?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১০৫৯৯(৫)    

শুভকামনা থাকলো

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১০৬০১(৬)    

বাহ! ছোট খাট সৌরমন্ডল! হাততালি সেরা মন্তব্যের ফিচারটা ভালো লাগলো। এফ-ওয়াই-আইঃ জোনাকপোকাদেরও কিন্তু অনেক দুঃখ আছে। সবুজ সবুজ তিমিরাকাঙ্খী দুঃখ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১০৬০৬(৭)    

সমালোচনা দিয়া শুরু করি।

শেয়ার করুন শিরোনামের পরপরই কেন? লেখা পড়ার পর শেয়ার করবো নাকি না পইড়াই শেয়ার করবো? শেয়ার করুন হওয়া উচিৎ পোস্টের শেষে মন্তব্যের আগে।

পোস্টের পিছু নিন ক্লিক করার পরে যেইহারে মেইল করা শুরু হইছে সেটা বিরক্তিকর। এর বদলে অন্য কিছু ভাবুন

চতুর্মাত্রিকের ব্যানার এতো বড় যে লোড হতে অনেক টাইম নেয়। ভিন্ন কিছু চিন্তা করার আহবান জানাই।

সমালোচনা দিয়াই শেষ করলাম। বাকি কথা অন্যরাই বলবে পিলাচ

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১০৬১৬(৮)    
লেখকের মন্তব্য

অনেক ধন্যবাদ ভাঙ্গা পেন্সিল। আপনার সাজেশনগুলো ভালো। আমরা অবশ্যই সকলের মতামতের ভিত্তিতে এ'রকম আরো সাজেশন চাই।

শেয়ার করুন পোস্টের শেষে দেয়া যাবে। যদি অনেকেই চান, অবশ্যই।

পোস্টের পিছু নিন- অপশনটার মূল উদ্দেশ্য কিন্তু সেটাই। আপনার কাছে সকল মন্তব্যের নোটিফিকেশন যাবেই। যা করতে পারেন অপ্রাসঙ্গিক নোটিফিকেশন এড়াতে, তা হলো, কেবল নিজের মন্তব্যের জবাবের পিছু নিতে পারেন। সেক্ষেত্রে বাকিদের মন্তব্যের নোটিফিকেশন যাবে না।

ব্যানারকে আরো হালকা আর দ্রুত করার ব্যবস্থা নেয়া হবে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১০৬২০(৯)    

পোস্টের পিছু নিলে সেটা ব্লগ পর্যন্ত থাকাটাই উচিৎ। মেইল পর্যন্ত গেলে সমস্যা। নোটিফিকেশনটাইপ রাখতে পারেন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১০৬০৭(১০)    

ট্যাগ করলে কি ব্লগারের সঠিক নিকটা লেখলেই তো হবে, না? ভানাম বূল হৈলে তো চিনবে না?

(আমি আবার কম্পু কানা, ফেস বুকে ফডু ট্যাগ করতে পারি খালি)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১০৬৩০(১১)    

ট্যাগ টা জোস লাগসে। আমি তো দেখতাছি ইউজারনেইম টাইপ করা শুরু করলেই সাজেশন দেখায়। ব্লগারের বাংলা নিক টাইপ করলেও সাজেশন দেখায় নাকি টেস্ট কইরা দেখা যাক :-b

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১০৬৩৪(১২)    

প্রিয় ব্লগার,

চতুর্মাত্রিকের যে কোন পোস্টে ট্যাগ করা ফেসবুক ট্যাগিংয়ের মতই সহজ। আপনি যাকে ট্যাগ করতে চান, তার সদস্য নাম (ইউজার নেম) অথবা বাংলা নাম যেকোনটির মাধ্যমেই তাকে ট্যাগ করতে পারেন। ট্যাগিংয়ের জন্য আপনার লেখা শুরু করার প্রায় সাথে সাথেই নামের মিল থাকা অন্যান্যদের নাম সাজেশন প্যানেলে চলে আসবে, সেখান থেকে সহজেই আপনি আপনার কাঙ্ক্ষিত মানুষকে খুঁজে নিতে পারেন।

চতুর্মাত্রিক তার ব্লগারদের সর্বদাই শ্রেষ্ঠ সেবা দিতে আগ্রহী। আপনাদের যে কোন পরামর্শ/ প্রশ্ন সেখানে সাদরে গৃহীত হয়।

ধন্যবাদ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১০৬০৮(১৩)    

শেয়ারিং খুব ভালো লাগলো। লেখক পাঠকের সঙ্গে মডারেটরের এমনই গঠনমূলক মিথস্ক্রিয়ায় দরকার।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১০৬৩১(১৪)    

মাঝে মাঝে এভাবে আলোচনা পোস্ট দিতে পারেন। কর্তৃপক্ষের সাথে ব্লগারদের ইন্টারেকশন টাই তো চাই পিলাচ

ওপরে Help For Bangla লেখাটার আদৌ দরকার আছে? ডানপাশে তো বাংলা সহায়িকা আছে। মূল লিংক গুলোর মধ্যে আংরেজি কেমন জানি চোখে লাগে :~

বিবেচনা করে দেখার অনুরোধ থাকলো :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১০৬৩৩(১৫)    

দারুণ। করিৎকর্মা ডেভুদের ধন্যবাদ জানাই এরকম কাজের জন্য। সাইট যতো ব্যবহারবান্ধব হবে ততো ভালো, ব্যবহারকারীদের জন্য, সাইটের ভবিষ্যতের জন্য-ও।

কিছু ব্যাপারে মতামত জানাচ্ছি।

এজাক্সঃ এটার দরকার ছিলো। তবে স্বয়ংক্রিয়ে রিফ্রেশ হতে গিয়ে যেনো "পাতাটি কয়বার পঠিত হয়েছে" সেটা গণনা করা না হয়। যেমন আমার একটা পোস্ট দেখলাম ৪৬৬ বার পঠিত, কোন ভূতে পড়লো কে জানে!

পোস্ট অনুসরণঃ দরকার ছিলো। তবে কোন পোস্টে ব্লগার মন্তব্য করলে তার মন্তব্যের বিপরীতে মন্তব্য হলে সেটার পর্যবেক্ষণ-বার্তা পাঠানো হোক। কিংবা একটা নির্দিষ্ট সময়ের পরে (হতে পারে ২৪ ঘণ্টা কিংবা ৪৮ ঘণ্টা পরে) সমস্ত মন্তব্যের জন্য বার্তা বা গুঁতা দেয়া যেতে পারে। এবং ব্যবহারকারী যেনো বেছে নিতে পারেন তিনি ব্লগে নাকি ইমেইলে গুঁতো খাবেন।

শেয়ার করুনঃ ফেইসবুক বা ব্লগারে শেয়ার করতে গিয়ে সমস্যায় পড়ছি। এটা মনে হয় বাঙলায় লিঙ্কের জন্য হচ্ছে। এই সুবিধাটি পোস্টের শেষে দেওয়া হোক, ভাঙা পেন্সিল যেমন বলেছে।

কুটুমঃ এই বিষয়ে বিশদ চিন্তা করা দরকার। আমি মনে করি যারা ইতিমধ্যে নিবন্ধন করেছেন তাদের অফলাইনে বা কুটুম হিসেবে মন্তব্য করা রোধ করা হোক। এটা দরকার স্প্যামিং ও বিবিধ ভুল বোঝাবুঝি যেনো না হয় এবং সাইটকে আরো গতিশীল (জমানোর) করার জন্য। এছাড়া এই সুবিধাটি এখনই চালু করলে লোকজন সাইটে নিবন্ধন না করে-ও মন্তব্য করে চলে যাবে। আমরা অতিথি চাই, কিন্তু চাই অতিথিরা আমাদের পরিবারের সদস্য হোক।

সেরামন্তব্যঃ খুব ভালো জিনিস। মন্তব্য প্লাস বা জাঝা দেয়ার ব্যবস্থা করা হোক (ছোট্ট একটা বোতাম বা টিপি দিয়ে)। বেশি জাঝা পাওয়া মন্তব্যই সেরা হোক, মন্তব্যকারী যেনো নিজ মন্তব্যে জাঝা না দিতে পারে।

ট্যাগঃ আমি এটার বিরোধিতা করছি। কারণ ফেইসবুকের মতো এটার অপব্যবহার হবে। দেখবেন কয়েকদিন পরে লাগাতার ট্যাগিঙ হবে, মানে "নয়া পোস্ট দিলাম, মন্তব্য করে যাও" টাইপের। আর ব্লগারের জন্য-ও কী ধরনের পোস্টে ট্যাগিঙ হলেন সেটার অনুভূতি সুখকর না-ও হতে পারে। সবচে' বিশ্রি ব্যাপার হলো পোস্টের শেষে এই অপশনটি অনেকখানি জায়গা দখল করে ফেলছে।

যোগাযোগঃ ভালো জিনিস। তবে এটা যেনো ব্লগের সার্বিক গতিতে প্রভাব না ফেলে, বা জটিলতা সৃষ্টি না করে।

আমার কিছু প্রস্তাবনা:

১। ব্যানারের আয়তন কমানো হোক। চওড়ায় ৯৬০ পিক্সেল এবং দৈর্ঘ্যে ১৫০ করা যেতে পারে, এটা স্ট্যান্ডার্ড-ও। এতে গতি বাড়বে, দেখতে সুন্দর দেখাবে।

২। উইজেটগুলোর মাঝে ফাঁক দেয়া হোক। ২০ পিক্সেলের বা আরো কম। ফলে দৃষ্টিমধুর হবে।

৩। মাসভিত্তিক পোস্ট দেখার ব্যবস্থা করা হোক (যেরকম সামহয়্যার-ইনে আছে)।

৪। দিনভিত্তিক পোস্ট দেখার সুবিধা দেয়া হোক। যেমন ২০ তারিখে ক্লিক করলে অইদিনে আসা সমস্ত পোস্ট দেখা যাবে।

৫। লিঙ্ক যোগ করার সুবিধা দেয়া হোক।

৬। বিভাগ বা পোস্ট-ট্যাগিঙ যেনো ব্যক্তিগত পাতায় দেখা যায় এবং সে অনুসারে পোস্ট পড়া যায় সেরকম সুবিধা ভালো হয়।

৭। খোঁজাখুঁজির অপশনটা নিয়ে কাজ করা যেতে পারে। বিষয়বস্ত এবং ব্লগার-নাম দিয়ে খুঁজে (অবশ্যই বাঙলায়) নেয়ার অপশন থাকা দরকার।

৮। মুক্তিযুদ্ধ ও যুদ্ধাপরাধীদের বিচার বিষয়ক একটি উইজেট বানানো যেতে পারে কিংবা কর্তৃপক্ষের সমর্থন-বার্তা থাকা দরকার।

(মনে পড়লে আরো যোগ করবো।)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১০৬৬৫(১৬)    
লেখকের মন্তব্য

আপনার প্রস্তাবনাগুলো বেশ কার্যকরী। যোগাযোগ বা ট্যাগ একেবারেই নতুন ফীচার। 'যোগাযোগ' মূলত ব্লগারদের সমস্যার সমাধান দ্রুত সমাধানের জন্যে দেয়া হয়েছে। ট্যাগ ফীচারটিকেও আরো বদলানো যেতে পারে।
আর চাইলে সকল ফীচারেই অ্যাবিউজ করা সম্ভব। তেমন কেউ করলে, তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। তবে আমরা বিশ্বাস করি চতুর্মাত্রিকের ব্লগারদের মাঝে সেই সৌজন্যবোধ এবং সচেতনতা আছে।
--@--
মন্তব্যকারী নিজের মন্তব্যে সেরা দিতে পারেন না। সেটা শোভনীয় নয়। তবে, আপনার প্রস্তাবটিও ভালো, মন্তব্যেও রেটিং দেয়া হলে বেশি রেটিং প্রাপ্ত মন্তব্যটি নিজে নিজেই সেরা হবে। দেখা যাক ডেভেলপারদের ক্যারিশমা!
--@--
'কুটুম' অপেক্ষাকৃত নবীন ইউজারদের ব্লগিংয়ে আগ্রহী করে তোলার ইচ্ছা থেকে চালু করা হয়েছে। মন্তব্য করতে করতেই লেখার ইচ্ছা জেগে উঠবে এমনটাই আশা করছি আমরা।
--@--
আর্কাইভ তৈরির কাজ চলছে। যে কোন পোস্ট কতো সহজে খুঁজে পাওয়া যায়, সেই চেষ্টা করা হচ্ছে। আর্কাইভ সম্পর্কে আরো কিছু নতুন আইডিয়া আমাদের আছে, এখনই সেটা বলে দিতে চাইছি না। আশা করি সকলেরই ভালো লাগবে, তাই আর কিছুদিন সময় দিন।
--@--
মুক্তিযুদ্ধ ও যুদ্ধাপরাধীদের নিয়ে উইজেট- তৈরি হয়ে যাবে।
ব্যানারের ব্যাপারটি আমরা অতিসত্বর ঠিক করে ফেলবো।
--@--
আপনার পুরো মতামতটিই খুব জরুরি, ব্লগের উন্নতিতে সাহায্য করবে। ধন্যবাদ আপনাকে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১১৩৩৮(১৭)    

ট্যাগিং-এর ব্যাপারটি ইউজার কর্তৃক নিয়ন্ত্রিত। যে কোন ইউজার চাইলেই নিজেকে ট্যাগিং থেকে বিরত রাখতে পারেন। এজন্য আপনার "ব্লগ একাউন্ট"-এর "সম্পাদনা" ট্যাবে যান। সেখানে "ট্যাগিং প্রাইভেসি"-তে গিয়ে আপনার সুবিধাজনক অপশনটি বেছে নিন।

ধন্যবাদ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১০৬৪৩(১৮)    

চমৎকার -- পোষ্টটার দরকার ছিলো ।
সময় নিয়ে মন্তব্য করছি।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১০৬৫১(১৯)    

সাম্প্রতিক যারা ব্লগ দেখেছেন টা ইম্প্লিমেন্ট করতে পারলে বেশ হতো ...

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১০৬৬৬(২০)    

এই ধরনের আলোচনার পোস্টিং দেয়ার জন্য প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। আমার বিশেষ কিছু বলার নেই শুধু দুইটি ছোট অনুরোধঃ
১-যারা চশমা ব্যবহার করেন তাদেরকে এই ব্লগ দেখতে নিরুৎসাহিত করবেন না। টাইপের সাইজ একটু বড় করে এটা করা যেতে পারে। মন্তব্যের উপরে কে কবে মন্তব্য করেছেন তা দেখতে আমি চশমার সাথে আলাদা লেন্স ব্যবহার করি।
২- যে কোন অতিথি পাঠক মন্তব্য করার দাবী রাখতে পারেন তবে ব্লগের শালীনতা বা নিরাপত্তার খাতিরে তা মডারেট সাপেক্ষ হতে পারে।
দিকে দিকে চতুর্মাত্রিক এর সুনাম বৃদ্ধি হোক, সবাই ভাল থাকুন, আনন্দে থাকুন, মাঝে মাঝে এই ধরনের আমন্ত্রণের ব্যবস্থা করুন এই শুভ কামনা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১০৬৭২(২১)    
লেখকের মন্তব্য

আপনার অনুরোধ আমরা অবশ্যই রাখছি।
১ নং: আপনার কম্পিউটারে সম্ভবত সোলায়মানলিপি ফন্টটির পুরনো ভার্সন রাখা আছে। যার আকার বেশ ছোট, এবং দেখতে চোখ ভালোদেরও সমস্যা হবে। আপনি নিচের লিংক থেকে সোলায়মানলিপির ২০০৭ নতুন ভার্সনটি নামিয়ে নিন। তারপরে কন্ট্রোল প্যানেলের 'Fonts' ফোল্ডারে পুরানো সোলায়মানলিপি মুছে এটি পেস্ট করে দিন। আশা করি তারপর থেকে ফন্টের আকারের সমস্যা হবে না। চতুর্মাত্রিকে ডিফল্ট ফন্ট এটাই।

২ নং আমরা সতর্কভাবেই মেনে চলছি। কোন অশালীন, ব্যক্তি আক্রমণমূলক অতিথি মন্তব্য প্রকাশিত হবে না। মডারেটরদের উপরে আস্থা রাখতে পারেন।

আপনার আরো কোন সমস্যা হলে আমাদের জানাবেন, আমরা যতোটা সম্ভব সেটি সমাধানের চেষ্টা করবো। শুভ ব্লগিং।

সোলায়মানলিপি ফন্টঃ http://www.box.net/shared/022f9tc9g1

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১০৬৯৩(২২)    

ধন্যবাদ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১০৬৬৯(২৩)    

প্রথমে প্রশংসা দিয়াই শুরু করি । মডারেটরদের নাম প্রকাশ করাটা অত্যন্ত সৎ এবং সাহসী একটি উদ্যোগ । সাধুবাদ । ব্যবহার বান্ধব এবং স্বচ্ছ হবার কারণেই মাত্র কদিনে সদস্য, অতিথী এবং অনলাইন লোকজনের সংখ্যা তরতর করে বাড়ছে । আশা করি এই ধারা অব্যাহত থাকবে । সদস্য এবং হিটকাউন্ট যতই বাড়ুক, কতৃপক্ষের এই বন্ধুতৃপূর্ণ মনোভাব এবং স্বচ্ছতার কোন পরিবর্তন হবে না সেইটাও আশা করি ।

এইবার কিছু পরামর্শ
১ : এজাক্স সাপোর্ট দিতে গিয়া হিট কাউন্টারের এই সমস্যা আমারব্লগেও একবার হৈছিলো । ডেভুদের দৃষ্টি আকর্যণ করছি এই ব্যাপারে ।

২ : আমার পেজের সাম্প্রতিক ভিজিটর লিস্ট দেখতে চাই ।

৩ : ব্যানার ছোট করা দরকার (অন্য অনেকেই বলেছে)

৪ : রাইটিং প্যানেলের ফন্ট খুবই বিশ্রী (প্রকাশ করার পর ঠিক হয়ে যাচ্ছে) ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১০৬৮০(২৪)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ আপনাকেও।
অ্যাজাক্সের সমস্যা এবং ব্যানারের আকার ঠিক করতে ডেভেলপাররা কাজ করছেন। আশা করছি, দ্রুত ঠিক হবে।
রাইটিং প্যানেলের ডিফল্ট ফন্ট - Mukti
এটা বেশ দৃষ্টিনন্দন ফন্ট। যদি আরো অভিযোগ আসে, আমরা এটি বদলে দেয়ার চেষ্টা করবো। আপনার এডিটরে 'মুক্তি' ব্যতীত অন্য ফন্ট আসলে সেটা ফন্ট ফিক্সার দিয়ে ঠিক করে নিতে পারেন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১০৭১৯(২৫)    

আমার যত পোষ্ট - এ ক্লিক করলে বিগত পোষ্টের সব শিরোনাম দেখানোর কথা। তা নাহয়ে ক্লিক করার সাথে সাথে প্রথম পাতায় চলে আসে। যেমন-এপ্রিল 2010 (3) তিনটি পোষ্টের শিরোনামসহ দেখানোর কথা

বিষয়টা দেখলে খুশি হবো

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১০৯২৭(২৬)    

ধন্যবাদ।
এই ফিচারটাতে ডেভলপমেনট চলছে। ঠিক করা হলে সবাইকে নোটিফাই করা হবে।

%
চতুর্মাত্রিক।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১১৩৩৫(২৭)    

ব্লগার আর্কাইভের লিংকগুলো ঠিক করা হয়েছে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১০৭২৮(২৮)    

মন্তব্য ডিলিট করার অপশন দরকার। এই অপশনটা শুধু মন্তব্যকারি এবং যার পোস্টে মন্তব্য করা হয়েছে, তারা ব্যবহার করতে পারবে। অনেক সময় মন্তব্য করার পর দেখা যায়, মন্তব্যটি ডবল হয়ে গেছে বা মন্তব্যে কোন কিছু ভুল হয়ে গেছে, তখন এই অপশনটি কাজে লাগবে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১০৯২৮(২৯)    

প্রত্যেকের নিজস্ব মন্তব্য ডিলিট করার সুবিধা আছে। যতোক্ষন না মন্তব্যের কোন জবাব দেয়া হয়।
জবাব দেয়া হলে সেই মন্তব্যটি লকড অবস্থায় থাকে।

কোন মন্তব্য ডিলিট করতে চাইলে মডারেটরদের ইনফর্ম করুন

ধন্যবাদ।
%
চতুর্মাত্রিক।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১০৭৩৫(৩০)    

কমিউনিটি ব্লগ সোসাল নেটওয়ার্ক হিসেবেও আত্মপ্রকাশ করুক।

এক্ষেত্রে ছবি ব্লগকে বেশি বেশি উৎসাহিত করা যেতে পারে। বিষয়টা হবে অনেকটা ফেসবুক স্টাইলের। লেখালিখির ঝামেলা যারা এড়াতে চান তারা এতে মজা পাবেন। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্লগার তার ছবি পোস্টটিকে সবার জন্য উন্মুক্ত, বা কেবল তার বন্ধুদের জন্য উন্মুক্ত করার অপশনটি ব্যবহার করতে পারেন। আমার ধারনা এই অপশনটি বাংলা ব্লগের চেহারা পাল্টে দিতে পারে।

অ্যাভাটার গুলিকে সব এক সাইজের করা যায় কি?

ইউনিজয়, ফোনেটিক ইত্যাদি যে যেটা পছন্দ করেন, সে অনুযায়ী সেটাকে ডিফিল্ট সেটিং-এ রাখার ব্যবস্থা করা যায় কি?

শুভ কামনা সবার জন্য।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১০৯৩১(৩১)    

কমিউনিটি ব্লগ ইটসেলফ ইজ আ সোস্যল নেটওয়ার্ক।

তবে আপনার দুরদর্শী চিন্তাভাবনা, এবং আগের পোষ্টে দেয়া দিকনির্দেশনা নিয়ে যথেষ্ঠ চিন্তাভাবনা করা হয়েছে। টিকে থাকার স্বার্থেই আমাদের বদলাতে হবে।
আশা করি কিছু কিছু পদক্ষেপ আপনার চোখে পড়েছে।

%
চতুর্মাত্রিক

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১০৭৩৬(৩২)    

ও আরেকটি কথা, মন্তব্যের বক্সের নীচে যে ইন্সট্রাকশন আছে, সেটিকে সরিয়ে ফেলা বা হাইড রাখার ব্যবস্থা করা যায়? (একবারের বেশী এটা আর কেউ দেখেনা বলেই আমার বিশ্বাস।)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১০৯৩০(৩৩)    

প্রিয় ব্লগার,

নতুনদের সুবিধার জন্যই মন্তব্য বক্সের নিচে ইন্সট্রাকশন দেয়া আছে।
অনেক ফিচারই অনেকের কাছে পুরানো, তাই বলে হেল্পলাইন সরিয়ে ফেলা বোধকরি উচিত হবে না।

ধন্যবাদ
%
চতুর্মাত্রিক

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১২৪২৫(৩৪)    

একদম না সরিয়ে ড্রপ-ডাউন করা যেতে পারে ...

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১০৭৩৮(৩৫)    

ভালো পোস্ট। কর্তৃপক্ষের এরকম এগিয়ে আসা দেখে ভালো লাগতেছে। নতউন ফীচারগুলো ভালো। যেগুলো সমস্যা আমরা ঢাকাবাসী ইউজাররা ফীল করি বাজে নেটের স্পিডের কারণে, ব্যানার ইত্যাদি, সেগুলো সল্ভ হোক।
আর্কাইভের দিকটাও দেখা দরকার। অচিরেই পুরান লেখা খুঁজে পাওয়া মুশকিল হবে।
আর এজাক্সের কারণে কি না জানি না, অনেক বেশি হিট হচ্ছিলো, এটা ঠিক করে দিয়েন।
ছবি আপলোড নিয়ে কষ্ট আছি। আপাতত ইউ আর এল থেকে ছবি দিচ্ছি কিন্তু নিজের সংগ্রহের ছবিও দিতে চাই। এইটা তাড়াতাড়ি করে দিয়েন। D
মডুনিকগুলা ভালো লাগছে। থ্যাঙ্কু তাদের সাথে পরিচয় করায় দেয়ার জন্যে।

সুযোগ পেয়ে অনেক আবদার করলাম। চতুরের ডেভলপারদের কাজ বাড়িয়ে দিলাম। আপনাদের আবারও ধন্যবাদ জানাই!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১০৭৫৮(৩৬)    

উপরে সবাই আমার কথা বলে দিছে পাইলট

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১০৭৭১(৩৭)    

খুব ভাল লাগছে এটা দেখে যে, কর্তৃপক্ষ ব্লগারদের মতামতের এর ব্যাপারে সচেতন। ফিচার গুলো ভাল লাগছে, আর এখানে লিখে আরাম পাচ্ছি :) উপরেই দাবী দাওয়া অনেক হয়েছে, ভাবছি যা বলার ছিলো তা উপরে বলা হয়ে গেছে তাই নতুন করে আর কিছু দাবী করার ফুরসত পেলাম না :( চতুর রা তাদের গতিময়তায় এগিয়ে নিয়ে যাক এই চতুর্মাত্রিক জগতকে এই শুভকামনা।

ধন্যবাদ চতুর্মাত্রিক কে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১০৭৭৪(৩৮)    

অনেক ধন্যবাদ। কয়টি অদেখা মন্তব্য পেয়েছি এবং কোন কোন পোস্টে, এই ফিচারটা থাকলে খুবই ভালো হতো।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১০৮৪২(৩৯)    
লেখকের মন্তব্য

অদেখা মন্তব্য 'সাম্প্রতিক লেখা'র প্যানেলেই দেখতে পাবেন। প্রতিটি পোস্টে মোট মন্তব্যের পাশে লিংক আকারে অদেখা মন্তব্যের সংখ্যা দেখানো হয়।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১০৮৩৩(৪০)    

আমার একটা প্রস্তাব,
চতুরের ফীচারগুলো গুপ্তধনের মত লাগে, প্রথমে বুঝতে পারি না, পরে হঠাৎ করে দেখি সব মজার মজার কান্ড -
খেরো খাতার মধ্যের যে ছবি ব্লগ ওটার ব্যবহার, বা লিংকের বাটনে ক্লিক করার পর কোথায় লিংকের নাম লিখতে হয়, বা পোস্ট প্রাইভেটে নেয়ার পর যে ছোট্ট হলুদ চাবিটা দেখায় - এসবই দারুন লাগে।
আমার প্রস্তাব নতুন ব্লগারদের জন্য প্রথম পাতার নিচে ডানে লিংকগুলো আছে সেখানে সেখানে এক এক করে প্রত্যেকটা ফীচার নিয়ে এক একটা করে ছোট ছোট টপিক থাকলে মনে হয় ভালোই হবে।
ধন্যবাদ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১০৯০০(৪১)    

অনেক ভাল লাগল এমন প্রাণবন্ত আলোচনা।
১. আমি যখন অন্য ব্লগারের ব্লগে ঢুকি, তখনও দেখি আমার প্রিয় পোস্ট দেখা যায়। কয়েকবার ভেবেছি, হায়রে...এইটা উনারও প্রিয় পোস্ট নাকি। পরে ভুল ভাঙ্গলো। তাই, প্রিয় পোস্টের লিংকটা যেন অন্যের ব্লগে ঢুকলে প্রদর্শন করা না হয়।
২. সাম্প্রতিক ভিজিটর দেখা একটা দারুন কৌতুহলের ব্যাপার। আমার ব্লগে সম্প্রতি কারা ঘুরে গেল, সেটা দেখে একধরনের অপার্থিব আনন্দ পাওয়া যায়। তাই সে সুবিধাটুকু চাই।
৩. যদিও বিষয়টা অন্য ব্লগে প্রচলিত, তথাপিও শুধুমাত্র একজন মানুষকে খুশি করার জন্য তাঁর জন্মদিনে শুভেচ্ছা ট্যাগ থাকতে পারে।
৪. আশা করছি শীঘ্রই আগ্রহীদের জন্য তাদের প্রয়োজনীয় গ্রুপ খোলার সুবিধা থাকবে।
৫.প্রচলিত কয়েকটি চটুল ভাষা বিশদ লক্ষ্যে পরিবর্তন করা হবে। যেমন: টর্চ জ্বালিয়ে খুঁজুন। এটাকে 'খোঁজ করুন' লেখার মত করে আর কি।
৬. আমার মনিটরে নতুন যারা চতুরে....তারপর কয়েক মাইল পরে 'কথার খই ফুটছে...দেখায়। সেটার দুরত্ব কমিয়ে ডানপাশে রাখা যেতে পারে।
....
আপাতত এগুলো মাথায় আসছে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১০৯৩২(৪২)    

ধন্যবাদ আপনার ইনপুটের জন্য।

১। এটি অলরেডি কার্যকর করা আছে। যেকোন পোষ্ট প্রিয়তে নিলে আপনি ও আপনার ব্লগ ভিজিটররা সেটা দেখতে পাবে।

২। নোটেড

৩। নোটেড , তবে জরুরী নয়।

৪। নোটেড, করা যেতে পারে।

৫। ব্লগে ব্যবহৃত ভাষা ডেভেলপার বা মডুদের মনমানসিকতা নির্দেশ করে। আপনার মতামতের জন্য ধন্যবাদ। তবে আমরা মনে করি খানিকটা চটুল হওয়া আমাদের সবারই দরকার।

৬। কথার খই ফুটছে , ডানদিকের প্যানেলে থাকাবার কথা। আপনার কম্পিউটারের রেজুলশন চেন্জ করে দেখতে পারেন অথবা কন্ট্রোল কি আর (প্লাস/ মাইনাস) চেপে দেখতে পারেন।

%
চতুর্মাত্রিক

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১০৯০১(৪৩)    

আরেকটা সমস্যা দেখছি (হয়তো সাময়িক) মজিলা ব্রাউজার দিয়ে মন্তব্য করা যাচ্ছেনা। তাই এর দ্রুত সমাধান চাই।
আর একাধিক ব্রাউজারে প্রবেশ করলে নিকটা একাধিক দেখায়।
সে না দেখালে ভাল লাগে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১০৯৩৩(৪৪)    

একাধিক ব্রাউজার দিয়ে ঢুকলে একদিক নিক দেখনো সমস্যা হতে পারে আবার ফিচার ও হতে পারে।
নোট করা হলো।

মজিলাতে কোথাও সমস্যা পাওয়া যায় নি। আপনার কম্পিউটারে সেটিং গুলো ঠিক করে দেখুন।
অথবা বিকল্প হিসাবে গুগল ক্রোম ব্যবহার করতে পারেন।

%
চতুর্মাত্রিক।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১০৯৩৬(৪৫)    

ব্লগ ভিজিটরস যুক্ত করা হলো।
আপনাদের মতামত কাম্য।

%
চতুর্মাত্রিক।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১০৯৫৯(৪৬)    

মনে হচ্ছে পরিচ্ছন্ন এক ব্লগে সব বন্ধুদের নিয়ে মন খুলে কথা বলছি....
ধন্যসহ সংলিষ্ট সকলকে(ধন্য বাদ দিলাম না আর কি) ...

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১০৯৬৯(৪৭)    

ভাবতাছি জেগে আছেন যারা-তে একটা নিককে কয়েকবার দেখনো হচ্ছে কেন ?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১১০৫৯(৪৮)    

ভালো লাগলো। সবাই এত সুন্দর করে লিখেছে, আমার মাথায় আর কিছু আসলো না। ধইন্যাপাতা(ধন্যবাদ)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১১০৭২(৪৯)    

আমার যা বলার ছিল তা উপরেই সুন্দর ভাবেই লিখা হয়ে গেছে, আর যা বলা হয় নি তা আমার পরে যারা লিখবে তারাই বলে দিবে ইনসআল্লাহ্‌ ,
সব শেষ আমি আমার বক্তব্য এখানেই শেষ করে চতুর্মাত্রিক উত্তরোত্তর সাফল্য কামনা করি।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১১১৭৬(৫০)    

চমৎকার! এভাবেই মতামত নিয়েই সাইট পরিবর্তিত হোক ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৬০৫১২(৫১)    

এভাবেই মতামত নিয়েই সাইট পরিবর্তিত হোক ।
সহমত

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১১২৪৯(৫২)    

সুন্দর। সুন্দর। প্রথম লাইন থেকে শেষ মন্তব্য পর্যন্ত আসতে আসতে অনেক জ্ঞান অর্জিত হলো। দুষ্টামী না। আলোচনার পরিবেশটা ভালো লেগেছে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১১৩৩০(৫৩)    

শুভ কামনা রইলো .... চতুর্মাত্রিক এগিয়ে যাক পিলাচ

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১১৩৫৬(৫৪)    

নতুনভাবে যুক্তকৃত উপরে বামপাশের "স্বাগতম"টি ভালো হয়েছে। তবে এইখানেও একটি "ভাগতম" যুক্ত আছে। আবার তার ৪ ইঞ্চি নীচেই আরেকটি ভাগতম। আবার উপরের প্যানেলেও একটি ভাগতম। আমি বলতে চাচ্ছি, একসাথে এতগুলো ভাগতম....... :-# অন্ততঃ একটি কমানো যায় কি? "স্বাগতম" এ যে ভাগতম আছে, সেটা সরালেই বোধহয় ভালো দেখাবে। কারণ তার একটু নীচেই আরেকটি ভাগতম আছে। :(

চতুর রকস! :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১১৩৫৭(৫৫)    

"শেয়ার করুন" অপশনটি ভালো লেগেছে। সবকিছুই আছে। তবে ওয়ার্ডপ্রেসে শেয়ার করার বাটন নাই। :( ওয়ার্ডপ্রেসও বর্তমানে একটি অনেক জনপ্রিয় ব্লগিং প্ল্যাটফর্ম। :) ওয়ার্ডপ্রেসে শেয়ার করার বাটন যুক্ত করা যায় কি? :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১১৪১৫(৫৬)    

শুভকামনা থাকলো

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১১৬৪২(৫৭)    

চলুক গাড়ি
যাত্রা বাড়ি।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১২৪১৭(৫৮)    

সময়ের অভাবে এখনও লিখতে পারিনি চতুরে , তবে খুব পছন্দ হয়েছে প্লাটফরমটা । এখানে একটা সমস্যা হল শেয়ার করা নিয়ে - URL এ বাংলা ব্যবহার করার কারণে ফেসবুকে শেয়ার করলে সব বাংলা অক্ষর ইউনিকোড কোডে কনভার্ট হয়ে যায় ।
ভালো হত যদি ফেসবুক বা টুইটারে শেয়ারের সময় অটোমেটিক ইউআরএল টা শর্ট হয়ে যেতো ।

লেখা ফরম্যাটিং অপশনটা পুরো খোলা রাখার জন্য অনেক ধন্যবাদ :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১২৫৬২(৫৯)    

চতুর্মাত্রিকের প্রথম পেজে একই ব্লগারের দুই এর অধিক পোস্ট নয় নিয়মটির বিষয়ে কিছু কথা বলতে চাই।
যদি ১৩ মে ২০১০, ৬:২৪ পূর্বাহ্নের পোস্ট ১৫ মে ২০১০, ৯:৪৫ পূর্বাহ্নেও প্রথম পাতায় থেকে যায়, সেখানে সংশ্লিষ্ট ব্লগারের অপরাধ কি? এমনিতেও আইনটির উপকারীতা অনুভব করা কঠিন। ফ্লাডিং পোস্টকে ব্যবহারকারি ব্লগাররাই চিনতে পারেন, এবং তারাই এটা নিরুৎসাহিত করতে পারেন। আইন/নিয়ম করে বন্ধ করার কারন দেখি না। একটি পোস্ট/কমেন্ট আরেকটি নতুন পোস্টের অনুপ্রেরণার উৎস হতে পারে। একটানা চার/ছয়/বারো ঘন্টা নতুন কোনো পোস্ট না এলে তখনও কি কি পরপর দুইটি পোস্ট নয় এমন আইন/নিয়ম খুব জরুরি?
আমি মনে করি না যে নতুন অবস্থায় এক আইন আর পুরাতন হলে সেই আইন বদলে আরেক আইন এমনটা করা ঠিক। যেটা হওয়া উচিত সেটাই শুরু থেকে করা উচিত।
বর্তমান এই আইনটি সাধারন ব্লগিং এর ধারনার সাথে কতটুকু যায় সেটাও ভেবে দেখা দরকার। সাধারন ব্লগিংকে আমার কাছে ইনস্টান্ট নুডুলসের মত একটি বিষয় বলে মনে হয়। তাৎক্ষনিকতা ব্লগিং এর একটি খুব বড় বিষয়, সেটিকে ধারন করতে কি চতুর পিছিয়ে পড়বে?
ধন্যবাদ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৩৪৭(৬০)    

ভাল লাগল।
ইউনিয়জয় ডিফল্ট করে নিতে হলে কি করা যায় তা ভেবে দেখা যেতে পারে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৭৪৮৫(৬১)    

আমি চতুরে নতুন। ব্লগিং করতে গিয়ে প্রথমটায় কিছু ঝক্কি-ঝামেলা হলেও সেগুলোর অধিকাংশই সল্ভ করতে পেরেছি, কিন্তু কিছু বিষয় নিয়ে এখনো ঝামেলায় আছি, যেমনঃ

১। "ব্লগ অ্যাকাউন্টে" গিয়ে "সম্পাদনা করুন" ট্যাবে যাওয়ার পর যখনই আমি "সিগ্নেচার" কিংবা "নিজের সম্পর্কে" অপশনটিতে কিছু লিখতে যাচ্ছি তখনই দেখা যাচ্ছে ফন্ট গুলো আনইউজ্যুয়াল বিহেভ করতেসে! যেমনঃ আমি "কিছু" শব্দটি লিখলে "ক" এর আগে "ই-কার" না এসে সেটা যাচ্ছে "ক" এর পরে! এবং সবগুলো শব্দেই এই সমস্যা গুলো হচ্ছে... :( :(
এর সমাধান কি?

২। আমি কিছুতেই আমার ব্লগে কাউকে ট্যাগ করতে পারছি না। আমাকে কি ট্যাগ করার বিষয়টা বিস্তারিত জানাবেন?

আমি খুব আর্লি ফিডব্যাক চাচ্ছি।

ধন্যবাদ এবং শুভেচ্ছ! :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৭১০৪৮(৬২)    

কমেন্টের সিরিয়াল নাম্বার অবস্থান অনুযায়ী বসতেছে এখানে, এর বদলে সময় অনুযায়ী সিরিয়াল নাম্বার ফেলা যায় কিনা ভেবে দেখতে পারেন। অবস্থান অনুযায়ী সিরিয়াল নাম্বারটি রেফারেন্স হিসাবে কোথাও উল্লেখ করলে বিপদ এই যে কোনো নাম্বারের স্থানের আগের স্থানে আরো কমেন্ট পড়লে সংখ্যাটির মান বদলে যায়।

মনে করা যাক আমি ৭ নং কমেন্ট বিষয়ে কিছু বলতে চাই, এখন ৬ নং কমেন্টে একটি জবাব পড়লেই - সেটি হয়ে যাবে ৭ নং, আর আগের ৭ টি হয়ে যাবে ৮।

এই অবস্থার বদলে কমেন্ট করার সময় অনুযায়ী কমেন্টের সিরিয়াল বসলে মনে হয় বেশি সুবিধাজনক হতো।

 

মন্তব্য করুন

এই তথ্যটি সর্বদাই গোপন রাখা হবে এবং কোন অবস্থাতেই তা জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ছবি যাচাই
আপাতত: শুধু মানুষদের জন্যই আমাদের দুয়ার খোলা। পরে নাহয় রবোট, বায়োবট বা এন্ড্রয়েডদের কথা বিবেচনা করা যাবে।
4 + 2 =
এই গাণিতিক সমস্যাটি সমাধান করুন এবং সঠিক উত্তরটি উপরের ঘরে লিখুন। যেমনঃ ১+৩ এর জন্য লিখুন ৪।