চতুর্মাত্রিকের ব্লগারদের মাঝে অনেকেই পোস্ট ড্রাফট করা নিয়ে সমস্যার কথা আমাদের নানা সময়ে জানিয়েছেন। শুরু থেকেই যদিও আমরা এরকম একটি ব্যক্তিগত পোস্টের সুবিধা রেখেছিলাম, কিন্তু এটির ব্যবহার পদ্ধতি নিয়ে আমাদের কাছে প্রায়শঃই বিভিন্ন অনুযোগ আসে। এর একটি কারণ ব্যবহারকারীদের ব্লগিংয়ের পূর্ব অভ্যাস। অন্য একটি কারণ হচ্ছে, অনেকে তাদের ব্যক্তিগত পোস্টটিকে লগ-ইন অবস্থায় প্রথম পাতায় দেখে এবং লগ-আউট অবস্থায় তা না দেখে চিন্তাগ্রস্ত হতেন, যদিও তার পোস্টটি তিনি ছাড়া অন্য কেউ দেখতে পারতেন না। ব্লগারদের এসব অসুবিধার কথা বিবেচনা করে আমরা পোস্ট ড্রাফট করার অপশনটি পরিবর্তন করেছি এবং চতুর্মাত্রিকে সম্পূর্ণ নতুন অথচ ব্লগারদের কাছে পরিচিত একটি অপশন যোগ করেছি।
এখন থেকে পূর্বের ব্যক্তিগত পোস্টের অপশনটি আর থাকবে না। পোস্ট ড্রাফট করার অপশন আপনি পেয়ে যাবেন আপনার পোস্ট প্রকাশ করার বাটনের ঠিক পাশের বাটনে। "ড্রাফট হিসেবে সংরক্ষণ করুন" বাটনে ক্লিক করলেই আপনার লেখাটি ড্রাফট হিসেবে সংরক্ষিত হবে এবং তা প্রথম পাতা বা আপনার ব্লগ কোথাও প্রকাশিত হবে না।
কিন্তু ড্রাফটকৃত এই লেখাগুলো আপনি কোথায় খুঁজে পাবেন? এজন্য আপনি দেখুন চতুর্মাত্রিকের বামপাশের প্যানেলে "কলকাঠি"-র ভিতরে "আপনার ড্রাফটকৃত পোস্ট" অপশনটি। এখানেই আপনার সমস্ত ড্রাফটকৃত পোস্ট সংরক্ষিত হবে। আপনি যে কোন সময় সেখান থেকে এই পোস্টগুলো সম্পাদনা এবং/অথবা পরবর্তীতে প্রকাশ করতে পারেন, এবং অবশ্যই আপনি চাইলে তা পুনরায ড্রাফট হিসেবেও সংরক্ষণ করতে পারেন।
এখানে উল্লেখ্য যে যারা ইতোমধ্যে ব্যক্তিগত পোস্ট হিসেবে লেখা সংরক্ষণ করেছেন, তাদের অতি সত্ত্বর লেখাগুলোকে নতুন নিয়মে ড্রাফট করার জন্য অনুরোধ করা হল। এই অপশনটিও কিছুদিনের মধ্যেই রহিত করা হবে।
একইসাথে নীতিমালাতেও এই মর্মে সংশোধন আনা হল যে,
৮| মডারেটর কর্তৃক ড্রাফটকৃত/অপ্রকাশিত কোন পোস্ট কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্লগার পুনরায় প্রকাশ করার অধিকার রাখেন না। অন্যথায়, ব্লগারের একাউন্ট সাময়িক অথবা বিষয় বিবেচনায় সম্পূর্ণরূপে বাতিল করার অধিকার চতুর্মাত্রিক ব্লগ কর্তৃপক্ষ বহন করে। [নতুন সংযোজন, ০৭-০৬-২০১০]
ধন্যবাদ। চতুর্মাত্রিকে আপনার ব্লগিং শুভ হোক।
- ৬২৫ বার পঠিত

মন্তব্য
ওকে। এটা ভালো হয়েছে। আমি নিজেও একটু অস্বস্তিতে ছিলাম। থেংকু ডেভু!
যাই, এখন 'ব্যক্তিগত'কে 'খসড়া' করি।
ড্রাফট অপশন খুবই দরকার ছিলো
অনেক ধন্যবাদ
বেশ ভালো লাগলো। লগইন হয়ে থাকলে ব্যক্তিগত পোষ্টে দেখে কেমন যেনো একটা অস্বস্তি লাগতো। যাক ভালো করেছেন।
আমি নিজেও এই সমস্যায় পড়েছিলাম একবার। তাই ডেভুকে ধন্যবাদ।
এই ব্যাপারটায় হঠাৎ চোখ পড়াতে লগ-ইন করলাম। গতকাল একটা পোষ্ট করেছিলাম আমি, পোষ্টটির ক্ষেত্রে এরকম একটি ব্যাপার আজ সকালে খেয়াল করলাম। কয়েকবার চেক করে একই অবস্থা দেখে ব্যাপারটা কিছুই বুঝলাম না। ভাবলাম ব্লগ কর্তৃপক্ষ হয়তো আমার এই নির্দিষ্ট পোষ্টের ব্যাপারে বা কোন কোন নির্দিষ্ট পোষ্টের ব্যাপারে এমন উদ্যোগ নিয়ে থাকেন। তাই মেজাজ খারাপ করে আমার সব পোষ্টগুলো ড্রাফটে নিলাম প্রথমে। কিন্তু তারপরও যখন দেখলাম সব পোষ্ট বহাল তবিয়তে আছে তখন সবগুলো পোষ্ট মুছে দিলাম। কিছুক্ষণ আগের ঘটনা এটি।
মন্তব্য করুন