বেশ কিছুদিন যাবৎ কিছু কিছু ব্লগার এই অভিযোগ আমাদের জানান যে, চতুর্মাত্রিকে পোস্ট ড্রাফট হিসেবে সংরক্ষণের পর তা প্রকাশ করলে প্রকাশের সময় তারিখ জনিত সমস্যা দেখা যায়। ফলে লেখাটি প্রকাশের সময়ের পরিবর্তে ড্রাফট সংরক্ষণের সময়তেই প্রকাশিত হয় এবং তাই প্রথম পাতায় প্রকাশের ক্ষেত্রে জটিলতা দেখা যায়। ব্লগারদের এই অভিযোগের প্রেক্ষিতে, ব্যবস্থাটি পরীক্ষণে প্রকৃত অর্থেই বাগ খুঁজে পাওয়া যায়। এবং এ জন্য দৃষ্টি আকর্ষণের জন্য সংশ্লিষ্ট ব্লগারদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
বরাবরের মতই আমরা ব্লগারদের মতামত এবং সুবিধার উপর গুরুত্ব দিয়ে অতি দ্রুত সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করি এবং বর্তমানে সে রকমই একটি পদ্ধতি আমরা চালু করতে যাচ্ছি। নতুন এ পদ্ধতিতে ড্রাফট সংরক্ষণ এবং প্রকাশের সময় জনিত সমস্যা দূর করার সাথে সাথে "স্বয়ংক্রিয় পদ্ধতিতে সংরক্ষণ (autosave)"-এর ব্যবস্থা রাখা হয়েছে। আপনি লেখা শুরু করার সাথে সাথেই এই পদ্ধতিতে লেখাটি প্রতি দুই মিনিট অন্তর অন্তর স্বয়ংক্রিয়ভাবে ড্রাফট হিসেবে সংরক্ষিত হবে। একই লেখা বার বার সংরক্ষণের সময় এর পূর্ববর্তী সংস্করণের পরিমার্জন ঘটবে।
আপনার সকল ড্রাফটকৃত লেখা (স্বয়ংক্রিয়/আপনারকৃত) মোট ১৪ দিন চতুর্মাত্রিকের সার্ভারে ড্রাফট হিসেবে সংরক্ষিত হবে, এই ১৪ দিনের ভিতর লেখাটিতে কোন ধরনের সংযোজন/পরিমার্জন/প্রকাশ না ঘটলে, তা স্বয়ংক্রিয়ভাবেই চতুর্মাত্রিক থেকে মুছে যাবে।
নতুন এই পদ্ধতিতে ড্রাফটকৃত লেখাগুলো দেখুন আগের মতই বাম কলামের "কল-কাঠি"-তে "আপনার ড্রাফটকৃত পোস্টগুলো" লিঙ্কে এবং আগের পদ্ধতিতে ড্রাফটকৃত লেখাগুলো পাবেন "আপনার ড্রাফটকৃত পোস্টগুলো (পূর্বের পদ্ধতির)" লিঙ্কে।
এখানে উল্লেখ্য যে, সকল ব্লগারকে অনুরোধ করা হচ্ছে, পূর্বের পদ্ধতিতে ড্রাফটকৃত লেখাগুলোকে নতুন পদ্ধতিতে ড্রাফট করবার জন্য। পরবর্তীতে এই অপশনটি বন্ধ করা হবে।
চতুর্মাত্রিকে ব্লগারদের সক্রিয় অংশগ্রহণে কর্তৃপক্ষ অনুপ্রাণিত বোধ করে। কোন ফীচারে সমস্যা বা নতুন সংযোজনের ব্যাপারে আপনাদের মতামত জানান। চতুর্মাত্রিক তার ব্লগারদের মতামতকে প্রাধান্য দিতে সর্বদাই সচেষ্ট।
ধন্যবাদ। চতুর্মাত্রিকের আপনাদের ব্লগিং শুভ হোক।
- ৫৬৭ বার পঠিত

মন্তব্য
অনেক ধন্যবাদ ফিনিক্স। খুব ভালো লাগে আপনাদের সরাসরি খোলাখুলি জানানোর ভঙ্গি। ড্রাফট পোস্টগুলি তাহলে বাইরে এনে রোদ মাখিয়ে আবার বাক্সবন্দি করতে হবে। ধন্যবাদ জানানোর জন্য।
কিপ আপ দি গুড ওয়ার্ক।
ভালো লাগলো জেনে।ধন্যবাদ।
স্বয়ংক্রিয়ভাবে ড্রাফট হিসেবে সংরক্ষিত করার ব্যবস্থা টা খুব কাজের
ধন্যবাদ ফিনিক্স
তবে, ১৪ দিন পর ড্রাফটের কোন লেখাই আর থাকবে না,এটা হলে তো একটু সমস্যা বলে মনে হচ্ছে।
গ্রেট! কারিগরি দিক দিয়ে চতুর্মাত্রিক সেরা।
আসসালামু আলাইকুম,
আশা করিতেছি ব্লগিং শুভ হইবে।
অপ্রাসংগিক ভাবে বলি, আমি আমার প্রিয় ব্লগারদের আমার ব্লগে লিংকড করতে চাই। 'আমার লিংকস' সুবিধাটি কবে যোগ হবে চতুরে? অধীর আগ্রহে অপেক্ষায় আছি।
মন্তব্য করুন