সদর দরজা

স্বাধীনতা দিবসঃ চতুর্মাত্রিক পরিবারের একটি মাইলফলক ও একটি লক্ষ্য

ব্লগারের প্রোফাইল ছবি
আজ ২৬ মার্চ, ২০১১। বাংলাদেশের স্বাধীনতা দিবস। এই পোস্টটি যে মুহূর্তে লেখা হচ্ছে, ঠিক তখন চল্লিশ বছর আগে ২৫ মার্চের ভয়াল কালরাত বিশ্বের নৃশংসতম গণহত্যার সাক্ষী হতে যাচ্ছে। চল্লিশ বছর আগে, ১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতে পাকিস্তান আর্মি অত্যন্ত ঠাণ্ডা মাথায় ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় অপারেশন সার্চলাইট শুরু করে। নির্বিচারে গণহত্যা চালায় নিরীহ ও ঘুমন্ত জনগণের ওপর। পরদিন সকাল অবধি ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইনে সারি সারি লাশের সাথে শুরু হয় বাংলাদেশের মুক্তি সংগ্রাম। এই গণহত্যা পরবর্তী নয় মাস ধরে বাংলাদেশের আনাচে-কানাচে পাকিস্তানি সৈন্য ও তাদের দোসর বাঙালি রাজাকারদের দ্বারা পরিচালিত হয়। মারা যায় প্রায় তিরিশ লাখের বেশি মানুষ। গ্রামাঞ্চলে অগ্নিসংযোগ, লুঠ, হত্যা, ধরপাকড় চলে নির্মমভাবে। অপহৃত ও ধর্ষিত হন প্রায় দুই লক্ষ নারী। এই ভয়ানক নিষ্ঠুরতার কোন বিচার আজ অবধি হয় নি। সম্প্রতি, গত দুই বছরে ধীর প্রক্রিয়ায় শুরু হয়েছে বাঙালি যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া। যা নিয়ে এখনও কার্যকর পদক্ষেপ আমরা দেখি না।

এরকম একটি ক্রান্তি লগ্নের মধ্যে আমাদের স্বাধীনতার চল্লিশ বছর পূর্তি কোন স্বস্তি বা আনন্দ-উৎসবের উপলক্ষ হয়ে ওঠে কমই। এই দিনটি একইসাথে মনে করিয়ে দেয় নিহতদের কথা, যুদ্ধে শহীদদের কথা, বীরাঙ্গনাদের কথা। একইসাথে মনে করিয়ে দেয় রাষ্ট্রদ্রোহী রাজাকারদের কথা। ডিসেম্বরের ১৪ তারিখে রাজাকারদের গঠিত আল-বদর, আল-শামস দলগুলোর বুদ্ধিজীবী নিধনের কথা। স্বাধীনতার উপলব্ধির পাশাপাশি এই দিনটি তাই প্রতিশোধ-স্পৃহার।

আনুষ্ঠানিকভাবে এই দিন আমাদের ছোট ছিমছাম চতুর্মাত্রিক ব্লগেরও উদ্বোধন ঘটে। গত বছর ফেব্রুয়ারির ৭ তারিখে পরীক্ষামূলক ভাবে চতুর্মাত্রিক ব্লগ চালু হওয়ার পরে ২৬ মার্চ সকলের জন্যে উন্মুক্ত করে দেয়া হয়। ধীরে ধীরে ব্লগারদের লেখা, মন্তব্য, আলোচনা, তর্ক, আড্ডা ও কথায় ভরে উঠেছে চতুর্মাত্রিকের অঙ্গন। একটি বছর দেখতে দেখতে চলে গেলো। এরই মাঝে হাজার সদস্যের মাইলফলক পার হয়েছি আমরা। বর্তমানে আমাদের চতুর্মাত্রিক পরিবারের ইউজার সংখ্যা ১২৪৫ (এবং ক্রমবর্ধমান...)। গত বছর জুলাই থেকে আজ পর্যন্ত আমরা পেয়েছি ৩০,৯৩৬ জন ইউনিক ভিজিটর। প্রায় ১,২৫,২০০ বার ভিজিট করেছেন তারা সবাই মিলে, এবং পেজ-ভিউয়ের সংখ্যা প্রায় ৭০৯,৬০০ (সকল তথ্য গুগল এনালাইটিক হতে প্রাপ্ত এবং ক্রমবর্ধমান)। চতুর্মাত্রিকের প্রতি আপনাদের সকলের এই অভাবিত আন্তরিকতা এবং আগ্রহ আমাদের পথের পাথেয়। যে শ্রম ও ভালোবাসা দিয়ে চতুর্মাত্রিকের ডেভেলপার ও মডারেটরগণ কাজ করে চলেছেন, তার সমস্ত প্রেরণা এর পাঠক ও শুভানুধ্যায়ীদের প্রাপ্য।

নতুন ব্লগ হিসেবে এই সংখ্যাটি আমাদের ইন্টারনেট-সক্রিয় বাঙালিদের ব্যাপারে আশাবাদী করে। বিশ্বের আর সকল ভাষা-ভাষী মানুষের মতো নিজের ভাষা বাংলায় কথা বলতে ও লিখতে পেরে আমরা গর্বিত। সেই বাংলা ভাষার প্রতি পরম মমত্ব থেকেই ব্লগিংয়ে বাঙালিরা এগিয়ে আসছে। নানা মতের চর্চার পাশাপাশি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক পরিস্থিতি চতুর্মাত্রিক সদা-সজাগ। এখানে বাংলাদেশের সার্বভৌমত্ব, ইতিহাস ও ঐতিহ্যের বিকৃতির প্রতি জিরো টলারেন্স দেখানো হয়ে থাকে। স্বাধীনতা-বিরোধী চিন্তাধারা, রাজাকার-তোষণকারী মতামতের ব্যাপারে চতুর্মাত্রিকের ব্লগারগণের সম্মিলিত বিরোধ আমরা গত এক বছরে দেখেছি। এই একই সচেতনতা বর্তমান ও ভবিষ্যৎ সদস্যদের মধ্যেও জারি থাকুক। আমাদের সীমিত ক্ষমতার মধ্যে আমরা সবকিছু রাতারাতি বদলে দিতে পারবো না। তবে সুষ্ঠু ও সৎ আলোচনার চর্চা, পারষ্পরিক মতামতের প্রতি সহিষ্ণুতা এবং হিতকর চিন্তার প্রকাশের মাধ্যমে একটি সুন্দর ব্লগিং কমিউনিটি গড়ে তুলতে পারি।

এক বছর বয়সী চতুর্মাত্রিক ও তার সকল চতুর ব্লগারকে জানাই আন্তরিক শুভেচ্ছা।


শেয়ার করুন » Facebook Twitter Delicious Digg MySpace Google Orkut Blogger Google Buzz Technorati
অথবা এই সংক্ষিপ্ত লিংক শেয়ার করুনঃ

মন্তব্য

ব্লগারের প্রোফাইল ছবি
#৯৬০৩৩(১)    

অভিনন্দন চতুর্মাত্রিক, আভিনন্দন চতুর্মাত্রিকের সকল স্টাফ ও অভিনন্দন সকল চতুরকে :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯৬০৩৫(২)    

চতুর্মাত্রিককে অভিনন্দন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯৬০৩৬(৩)    

অভিনন্দন! অভিনন্দন!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯৬০৫৫(৪)    

অভিনন্দন চতুর্মাত্রিক। শুভ ও স্বকীয় হোক এর পথচলা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯৬০৬০(৫)    

সব চতুর, ডেভলপার, মডারেটরদের বছর পূর্তির শুভেচ্ছা ।

বছর ঘুরতেই অনেকদূর এগিয়েছে চতুর । যথেষ্ট ইউজার ফ্রেন্ডলী, যেটা খুবই জরুরী !

চতুর্মাত্রিকের অগ্রযাত্রা আকাশ ছোঁক !

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯৬০৬১(৬)    

চতুর্মাত্রিকের জয় হোক

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯৬০৬৫(৭)    

অভিনন্দন চতুর্মাত্রিক!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯৬১১৫(৮)    

চতুর্মাত্রিকের শুরু থেকে সঙ্গে আছি বলে আমি গর্বিত। অভিনন্দন চতুর্মাত্রিক।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯৬১৩০(৯)    

প্রথম বর্ষপূর্তির শুভেচ্ছা, চতুর্মাত্রিক।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯৬১৩২(১০)    

প্রথম বর্ষপূর্তিতে অভিনন্দন চতুর্মাত্রিক

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯৬১৪১(১১)    

বর্ষপূর্তিতে অভিনন্দন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯৬১৪৭(১২)    

প্রথম বর্ষপূর্তিতে অনেক অনেক অভিনন্দন চতুর্মাত্রিক :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯৬১৬২(১৩)    

আন্তরিক অভিনন্দন

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯৬১৬৫(১৪)    

শুভেচ্ছা, অভিনন্দন । চতুর্মাত্রিক মাত্র এক বছরেই অনেক সাবালক হতে পেরেছে । এর সফলতা ছড়িয়ে পড়ুক চতুর্দিকে, এর সুবাসে আমোদিত হোক চতুর্পাশ । স্বাধীনতার চল্লিশ বছর পরেও যা আমরা করতে পারিনি, তা করবার দৃপ্ত শপথে বলীয়ান হয়ে এগিয়ে যাক চতুর্মাত্রিক ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯৬১৭৪(১৫)    

আকাশ দা'র ভাষায়-

চতুর ভালো,চতুরেরা ভালো

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯৬১৯৬(১৬)    

প্রথম বর্ষপূর্তির অনেক শুভেচ্ছা! :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯৬২৩৮(১৭)    

মাত্রা ছাড়িয়ে যাক - চতুর্মাত্রিক :) সঙ্গে আছি
শুভেচ্ছা

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯৬৩০৯(১৮)    

জন্মদিনের অনেক অনেক শুভকামনা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯৬৩৫০(১৯)    

প্রিয় চতুর্মাত্রিকের জন্মদিনে শুভেচ্ছা, প্রিয় চতুরদের অভিনন্দন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯৬৩৬৪(২০)    

চতুর জোনাকপোকাদের আলোর নাচন, ভালবাসার সুতোয় গাঁথা অদ্ভুত সব ঘাসফুলের মালা, সবকিছু মিলিয়ে বাঙ্ময় এক জ্যোতির্যাত্রা - শুভ হোক তার প্রতিটি আগামী ক্ষণ!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯৬৩৮৪(২১)    

চতুর্মাত্রিক এর স্বচ্ছ বহুমাত্রিকতায় অদ্ভুত সব জোনাকপোকারা আরো সতেজ ঘাসফুল সাজাক । শুভকামনা ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯৬৪৩০(২২)    

লাভ ইউ চতুর্মাত্রিক, অলওয়েজ! বুকে আয় বাভুল

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯৬৪৮২(২৩)    

আমার স্বাধীনতা, আমার স্বাধীন তাকা

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯৬৪৯০(২৪)    

ব্লগ জগতে চতুর্মাত্রিক তার স্বকীয়তা ধরে রাখুক এই প্রত্যাশা রইলো।সাথে সাথে অনেক অনেক শুভকামনা বর্ষপূর্তিতে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯৬৫২৫(২৫)    

চতুরমার্ত্রিকের ১ বছর পুর্তিতে শুভেচ্ছা জানাই।
এগিয়ে চলুক চতুরমার্ত্রিক।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯৬৫৯৯(২৬)    

যেখানে জোনাকপোকারা সব উড়াউড়ি করে, অভিনন্দন সে রাজ্যকে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯৬৬৭৩(২৭)    

এই পোস্টটির প্রথম বাক্য

আজ ২৬ মার্চ, ২০১১।

কিন্তু আজ মার্চ মাসের ২৮ তারিখ । সেক্ষেত্রে প্রথম বাক্যটিতে প্রদত্ত তথ্য আজ আর সঠিক নয় । সুতরাং - - - -

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯৬৮৭০(২৮)    

অভিনন্দন চতুর্মাত্রিক!

 

মন্তব্য করুন

এই তথ্যটি সর্বদাই গোপন রাখা হবে এবং কোন অবস্থাতেই তা জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ছবি যাচাই
আপাতত: শুধু মানুষদের জন্যই আমাদের দুয়ার খোলা। পরে নাহয় রবোট, বায়োবট বা এন্ড্রয়েডদের কথা বিবেচনা করা যাবে।
14 + 5 =
এই গাণিতিক সমস্যাটি সমাধান করুন এবং সঠিক উত্তরটি উপরের ঘরে লিখুন। যেমনঃ ১+৩ এর জন্য লিখুন ৪।