চতুর্মাত্রিক তার ব্যানার সজ্জায় সব সময় উৎসাহী ব্লগারদের আগ্রহকে প্রাধান্য দেয়। সময়ে অসময়ে অনেক ব্লগার চতুর্মাত্রিকের জন্য নানা আয়োজনে নান্দনিক ব্যানার উপহার দিয়েছেন। ব্লগারদের এই উৎসাহ চতুর্মাত্রিকের একটি বাড়তি পাওনা।
চতুর্মাত্রিকের একজন ব্লগার হিসেবে আপনিও আপনার তৈরী করা ব্যানার আমাদের কাছে পাঠাতে পারেন। এজন্য নিচের ব্যানার আপলোডার বাটনে ক্লিক করুন।
এক্ষেত্রে নিচের বিষয়গুলো স্মর্তব্য,
১) ব্যানারটি দৈর্ঘ্যে ৯৯৯ পিক্সেল এবং প্রস্থে ১৫০ পিক্সেল হতে হবে।
২) ব্যানারটি ওজনে ৬০ কিলোবাইটের বেশি হতে পারবে না।
৩) ব্যানারে স্পষ্টাক্ষরে এবং যথেষ্ট বড় আকৃতিতে চতুর্মাত্রিক কথাটি লিখা থাকতে হবে।
৪) ব্যানারে অবশ্যই অদ্ভুত সব জোনাকপোকা সাজায় ঘাসফুল কথাটি থাকতে হবে।
ব্যানার সম্পর্কিত ব্যাপারে চতুর্মাত্রিকের কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচ্য হবে, তবে তা সমালোচনার উর্ধ্বে নয়।
আপলোডারে কোন ত্রুটি ধরা পড়লে বা আপনি চাইলে সরাসরি আমাদের ই-মেইল ঠিকানাতেও আপনার ব্যানার পাঠাতে পারেনঃ
info[at]choturmatrik[dot]com
contact[at]choturmatrik[dot]com
নিচের ব্যানারগুলো সময়ের সাথে সাথে নিয়মিত পরিবর্তনশীল। চতুর্মাত্রিকের সব ব্যানারগুলো দেখুন এখানে অথবা চতুর্মাত্রিকের flickr অ্যাকাউন্টে
বর্তমানে চতুর্মাত্রিকে যে সব ব্যানার দেখা যাচ্ছেঃ
আপনার প্রতিক্রিয়া মন্তব্যের ঘরে জানান। মন্তব্যের ক্ষেত্রে ছবির বর্ণনা অথবা সনাক্তকারী নম্বর (এটি চতুর্মাত্রিকের ইউনিক ব্যানার কোড, যার সাহায্যে প্রত্যেকটি ব্যানারকে যে কোন সময় পৃথক করা যাবে) অথবা ক্রমিক নম্বর ব্যবহার করুন।
চতুর্মাত্রিকের সব ব্যানারগুলো দেখতে পারেন এখানে অথবা চতুর্মাত্রিকের flickr অ্যাকাউন্টে।
- ৪৭৪৯ বার পঠিত

মন্তব্য
এখানে কিভাবে মন্তব্য করতে হবে জানি না।
এখন দেখতে পাচ্ছি কাগজের নৌকা সংবলিত একটা ব্যানার।
(চতুর্মাত্রিক ব্যানার সনাক্তকারী নম্বরঃ ৪৭৪৩২৬০২৪৬)
খুব খুব ভাল লেগেছে !
ধন্যবাদ!
এখানে সরাসরি আপলোডার দেখে ভালো লাগছে।
শুভকামনা।
অনেক সুন্দর একটা ছবি, দেখতে খুবই ভালো লাগছে.................
অসাধারণ। বলার মতো নয়। অবাক হয়ে চেয়ে থাকার মতো সব ব্যানার। মেঘ আপনাকে অভিনন্দন, সুন্দর কিছু ব্যানারের জন্য।
চারটি ব্যানারই খুব সুন্দর তবে তারার হাসির মত আমারও কাগজের নৌকাটা বেশি ভালো লাগে, দারুন কাজ মেঘ
জজজজজজজ
ব্যনার দেইখা মোর ঘুম লাগতিছি
ওহে মেঘডম্বুর কিন্চি হেলপিঙ আমিও ব্যনার বানাইতাম চাই
কি কান্ড! ধুর- এই পোস্টে আমারে সবাই অভিনন্দন দ্যায় ক্যান। অরুদ্ধ আপনারে কি হেল্পাইতে হবে জানান।
এই মানে কিভাবে বানাতে হয়
কি ঝামেলা! এহন তো ব্যানার বানাইবার মঞ্চায়! মেঘ'রে হাততালি
মেঘাপু সহ সকল শিল্পীদের আর ডেভুকে অভিনন্দন......
পুনশ্চ আমিও একটা ব্যানার বানাইছিলাম এক্কালে, কন দেখি কোনডা
অরুদ্ধ আপলোডাইয়া দ্যান জলদি।
আমি তো মেইন পেজে এ যে ফিচার আছে সেখানে দিছি
আমি চেষ্টা করলাম হলো না
ব্যানার আপলোড দিছি এখানে দয়া করে দেখুন
মানে এখানে উল্লেখিত আপলোডার ব্যবহার করেছেন তো আমি সেটা বলেছি। এই আপলোডারে আপ করলে সেটা ডেভুদের কাছে পৌঁছে যাবে এবং তাঁরা সময়মত ব্যবহার করবেন।
লেখকের মন্তব্য
প্রিয় ব্লগার অরুদ্ধ সকাল,
ব্যানার সাবমিশনের জন্য চতুর্মাত্রিকের ব্যানার আপলোডার ব্যবহার করতে আমরা উৎসাহিত করে থাকি। এতে আপনার ব্যানার আমাদের কাছে সহজে পৌঁছায়, যা কাজের গতিকে তরাণ্বিত করে। অথবা আমাদের কাছে তা আপনি মেইল করতে পারেন, তবে এ পদ্ধতিটি আমাদের জন্য সময়সাপেক্ষ। বলা বাহুল্য, উভয় ক্ষেত্রেই ব্যানার সাবমিশনের সাথে সাথে তা প্রদর্শিত হবে না। নির্দিষ্ট সময়ে পর তা প্রদর্শিত হবে।
একই সাথে এটা উল্লেখ করা ভাল, কোন পোস্টে সাবমিট করা অবস্থায় ব্যানার গ্রহণ করা সম্ভব নয়। নির্ধারিত পদ্ধতিতে ব্যানার সাবমিশনের জন্য আপনাকে অনুরোধ করা হল।
ধন্যবাদ,
চতুর্মাত্রিক কর্তৃপক্ষ।
মেঘ এর সব গুলি ব্যানার চমৎকার এক ছন্দে গাথা, মনে হয় নীরব মূর্ছনা একেই বলে। আবার বলছি চমৎকার।
মেঘের ব্যানারগুলা খুবই ভাল লাগছে। উনাকে শুভেচ্ছা জানাচ্ছি।
অনেক সুন্দর ব্যানার গুলো মেঘাপু কে শুভেচ্ছা এত সুন্দর সব ব্যানারের জন্য।
চতুর্মাত্রিক'কের ব্যানারের রং টা ভাল লাগে। একটা আন্তরিকতা আছে।
মেঘকে চমৎকার সব ব্যানারের জন্য ধন্যবাদ। সত্যিই চমৎকার। আরো ভালো ভালো ব্যানার দিতে থাকুন। সাইটের ওপরে প্রদর্শিত ব্যানারের শিল্পীর নাম উল্লেখ থাকলে মন্দ হতো না।
একটা প্রশ্ন মনে ঘুরে ফিরে আসছিল। কিন্তু নতুন হিসাবে প্রশ্নটা হয়ত একটু বোকার মতই করছি।
অদ্ভূত সব জোনাকপোকা সাজায় ঘাসফুল --- এর তাৎপর্য কি? শুনতে কিন্তু বেশ লাগে। কিন্তু এটাকি কোন ভাবে এই ব্লগের মূল ভাবের প্রতিফলন? এর অর্থ কি ব্লগারদের আদর্শিক বৈচিত্রের দিকে নির্দেশ করছে? কৌতুহল।
এটা একটা কবিতার লাইন। ব্লগের মূলভাবের প্রতিফলনতো বটেই।
কবিতার মতোই অর্থ বের করার কোন মানে নেই যদিও।
আবার অনেক অর্থই খুজে পাওয়া যায়।
ধন্যবাদ আপনাকে।
%
চতুর্মাত্রিক
নতুন ব্যানার দেখতেছি, মনে হয় এইটা অনীকের করা। ফটুব্লগে কাল এরকম একটা ফটু দেখছিলাম অনীকের ব্লগে। সুন্দর হৈছে।
ডেভু ভাইরা এইখানে আপডেটেড ব্যানারগুলো দিলে ভালো হয়।
হুম হুম, চেষ্টা করবো, হয়তো একদিন আমার তৈরি করা একটা ব্যানার শোভা পাবে চতুরের মাথায়.............আহ কি মজাই না হবে।
বর্তমানে প্রদর্শিত ব্যানারগুলো কার করা জানবার উপায় কী? আমরা কোন আপডেট পাচ্ছিনা তো! এখানে সেই কবেকার করা আমার কিছু ব্যানারই দেখায় কেবল।
নতুন ব্যানারগুলো সুন্দর, আমার শুভেচ্ছা ডিজাইনার কে শুধু একটা অনুরোধ টেক্সট আরেকটু বড় করুন, যদি কিছু ইফেক্ট আনা যায় তাহলে আরো ভালো লাগত। (অবশ্য এটি আমার ব্যক্তিগত অভিমত)
শারদ দিনের "মা আসছেন" ব্যানারটা দারুণ! ডিজাইনার কে অভিনন্দন। কিন্তু কে তিনি? আমি কমেন্ট করেই যাচ্ছি কিন্তু উত্তর পাই না একদম।
প্রিয় ব্লগার মেঘ,
কিছু টেকনিক্যাল সমস্যার কারনে আমাদের ব্যানার ব্লগে প্রদর্শিত হচ্ছে না বলে আমরা দুঃখিত, আমরা এটা সমাধানের চেষ্টা করছি, আপনি প্রদর্শিত ব্যানারগুলি ফ্লিকার একাউন্টে পাবেন। ধন্যবাদ।
****চতুর্মাত্রিক টিম।
ধন্যবাদ, আপনাকে কিন্তু সেখানে কি ডিজাইনারের নাম থাকে?
জি আপনি ফ্লিকার একাউন্টে ব্যানারগুলো পাবেন এবং প্রতিটি ব্যানারের নিচেই ডিজাইনারের নামও জুড়ে দেয়া হয়েছে, ছবির নিচে দেখুন 'created by' লেখা আছে, ওখানে যে ব্লগার ব্যানারটি ডিজাইন করেছেন তার নামও লেখা আছে।
সুস্থ্যতায় কাটুক আপনার প্রতিটি মুহুর্ত। শুভ ব্লগিং।
ধন্যবাদ।
সোন্দর লাগছে ব্যানারগুলি ভাইডিরা, সৌন্দর্য হইচ্চে,
মেঘ এর করা নয়া দুইটা ব্যানার(ঈদ আর পুজার), অসাধারন হৈছে..লাইক কর্লাম
থ্যাংকু শাওন, আমার তো ব্যাপক প্ল্যান ছিলো এই ঈদ আর পুজার ব্যানার নিয়া, কিন্তু কোনটাই হইলো না।
অসাধারণ সব ব্যানারের জন্য ধন্যবাদ, প্রিয় মেঘ।
ধন্যবাদ সকাল।
এক সাথে এতগুলি সুন্দর ব্যানার কি অপচয় না! চোখ ঝলসে যাচ্ছে!
ব্যানার এত সুন্দর বানানোর কি দরকার
ব্যানার বানাতে আমার তো ব্যাপক লাগে, নিনি বা বিলাই এর ও বোধহয় সেরকমই লাগে নাহলে বানাবে ক্যান!
হু টেরপাইছি সেটা
সেই জন্য আমিও প্রাকটিস করতেছি 
খাইচে এই আকামডা আবার করলো কে, সবুজের মধ্য খুদে খুদে সাদা জরির কাজটা!!! অসহ্য! মেরেই ফেলবো সবাইকে! একদম অসহ্য!!
দম নিতে না দেওয়ায় এই খুনাখুনি পিওরলি সেল্ফ ডিফেন্স খাল্লাস
সে কি!!!!!!!!!!! এই নতুন ব্যানারটা আমাদের জলরঙ করছে!!
দারুণ হইছে জল। আরো এরকম সুন্দর সব ব্যানারে চতুর্মাত্রিক আলোকিত হোক।
ক্রিকেটে জয়ের ব্যানারটা ভালো লাগলো,
ব্যানারটা করা হয়েছে বলেও অনেক ভালো লাগলো
পুজোর ব্যানারগুলোও সুন্দর হয়েছে তবে আমার অ্যাবস্ট্রাক্ট ব্যাপার স্যাপার বেশি ভালো লাগে একটু বেশি, সৌন্দর্যের সাথে একটা ভৌতিক ভাব
অভিনন্দন
ব্যানারগুলো সুন্দর। বিশেষ করে মেঘ আর জলরঙের কাজ অসাধরণ!
16 সাইফুজ্জামান খালেদ এর পূজোর ব্যানার আর শুভজিতের বিজয় ব্যানার ভাল লেগেছে।
সাদা বানাইয়ালচে গো, চুনকামাইয়া। ব্যানারের ইতিহাসে আলাদা সংযোজন।
এই ব্যানার কারীকে, জনতার সম্মুখে হাজির করা হোক!!
সাইফুজ্জামান খালেদ আর হুনার মন্দ'র ব্যানার দুটো অতি চমৎকার।
অভিনন্দন গ্রহণ করুন।
মেঘ...আপনাকে ধন্যবাদ। আপনার কাজ আমার অনুপ্রেরণা...সত্যি বলছি।
মন্তব্য করুন