চলে গেলেন ফয়েজ আহমদ। এই সব্যসাচী লেখক, নিষ্ঠাবান সাংবাদিক, আদর্শ ব্যক্তিত্বের নামটির সঙ্গে পরিচিতি ঘটেছিল সদূর শৈশবে, তাঁর লেখা শিশুতোষ উপন্যাস "পুতলী" আমার পড়া/মালিকানার দ্বিতীয় বই। তখন বেরিয়েছিল মুক্তধারা থেকে, এখন হয়ত অন্য কোন প্রকাশনী বের করছে। বইমেলা ঘুরে খুঁজে পেলে পরিবারের শিশুদের উপহার দিতে পারেন।