লেখকের ক‌থা

সদর দরজা

অকৃতজ্ঞ

ব্লগারের প্রোফাইল ছবি

আমার দেশের স্বাধীনতা পেতে
যুদ্ধে গিয়েছে যারা
কেউ গাজী কেউ শহীদ হইয়া
এনেছে বিজয় তারা।

প্রাণ যাক তবু আনবে বিজয়
দু'চোখে স্বপ্ন ছিল,
স্বাধীনতা তারা দিয়েছে জাতিরে
জাতি কি তাদের দিল?

শহীদেরা পায় ফুল আর মালা
বছরে দু'একবার
যুদ্ধে হয়েছে পঙ্গু যেজন
রাখিনা খবর তার।

একবেলা খায় আরেক বেলাতে
অনাহারে গাজী রয়
টাকার অভাবে রোগে ভোগে কেউ
তিলে তিলে হয় ক্ষয়।

মুক্তিযোদ্ধা ঠেলাগাড়ী ঠেলে
দ্বারে দ্বারে মাগে ভিখ
অকৃতজ্ঞ এক জাতি মোরা
ধিক, শতবার ধিক!

0
আপনার মূল্যায়ন: আপনি মূল্যায়ন করেন নি।
শেয়ার করুন » Facebook Twitter Delicious Digg MySpace Google Orkut Blogger Google Buzz Technorati
অথবা এই সংক্ষিপ্ত লিংক শেয়ার করুনঃ

মন্তব্য

ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৯৩৭৬(১)    

মুক্তিযোদ্ধা ঠেলাগাড়ী ঠেলে
দ্বারে দ্বারে মাগে ভিখ

শুধু কি তাই? বরিশালের ঘটনা শোনেন নি? মুক্তিযোদ্ধা পিতাকে বখাটেরা মেলে ফেলল।

অকৃতজ্ঞ এক জাতি মোরা
ধিক, শতবার ধিক!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৯৪৭০(২)    
লেখকের মন্তব্য

এটা কি মেনে নেওয়া যায়? যায় না। কিন্তু তাও আমরা মেনে নিচ্ছি!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৯৪৭২(৩)    
লেখকের মন্তব্য

মনে হয় স্বপ্ন ভাই এবার ধরা খাইছেন! বানানগুলোর ব্যাপারে বিদগ্ধ ব্লগারদের দৃষ্টি আকর্ষণ করছি।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৯৫১০(৪)    

ভাবতাছি

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৯৪০২(৫)    

ভালো লাগছে / পুরাই একমত / জটিল
তারা> তাঁরা
তার> তাঁর

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৯৪৩৮(৬)    

ঠিক বলেছেন আসলেই অকৃতজ্ঞ আমরা

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৯৪৭৪(৭)    
লেখকের মন্তব্য

হ্যাঁ নীলু'দা সেরকমই তো বোধ করছি।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৯৪৩৯(৮)    

ভালো লাগছে / পুরাই একমত / জটিল

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৯৪৭৫(৯)    
লেখকের মন্তব্য

ধইন্যাপাতা(ধন্যবাদ)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৯৫২৫(১০)    

পুরা জাতিকে এটা বলা যাবে কিনা একটা বিতর্ক আছে।
কয়েকজন ক্ষমতাবান মানুষের নিরবুদ্দিতার জন্য আমাদের এই দশা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯০৪৪৬(১১)    
লেখকের মন্তব্য

হ্যাঁ সাহাদাত ভাই আপনার কথাটাও ঠিক।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৯৫৫৯(১২)    

আমাদের কৃতজ্ঞতার বোঝা যে বেজায় ভারী!!!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯০৪৪৮(১৩)    
লেখকের মন্তব্য

পাঠ এবং মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯০২৭০(১৪)    

ব্লগে আপনাকে কম পাচ্ছি কিন্তু!
এটা চলবেনা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯০৪৫১(১৫)    
লেখকের মন্তব্য

নয়ন ভায়া আপনার কথায় সত্যিই আপ্লুত হলাম! আমি যে কম আসছি সেটা অন্তত একজন হলেও খেয়াল করছেন! আসলে যখন সময় পাই তখন কিন্তু খুব বেশীই সময় দিই ব্লগে। অসংখ্য ধন্যবাগ আপনাকে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯০৪৫২(১৬)    

ধন্যবাগ কী? :প :p

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯০৪৫৩(১৭)    
লেখকের মন্তব্য

দুস্খিত, ধইন্না হবে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯০৪৫৫(১৮)    

ওওওও!
কেমনাছেন?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯০৪৫৬(১৯)    
লেখকের মন্তব্য

ভালা আছি। আপ্নে ভালা আছেন্নি?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯০৪৫৯(২০)    

এই আছি, বেশ!
-----

একটা পোস্ট দেন, সেই বিকাল থিক্কা কোন পুস্টু নাই, কেমন লাগে কনতো? শেষে ত্যক্তবিরক্ত হইয়া আমিই একখান পুস্টু দিয়া দিসি, ভাল করসিনা?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯০৪৬৬(২১)    
লেখকের মন্তব্য

খুব ভালো করেছেন। আপনার পোস্টে কমেন্ট করেছি। আমি কি পোস্ট দেব! আমি তো তেমন কিছু লিখতেই পারি না, একমাত্র হাবিজাবিমার্কা ছড়া ছাড়া।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯০৪৬৯(২২)    

এহেম এহেম!
আর আমি মনে হয় জগদ্বিখ্যাত লেখক?!
আরে, ওই ৩নং জোকসটা ছাড়া বাকিগুলো আমার কাছেও অর্ডিনারী মনে হইছে।
একটা জোকস তো আর দেয়া যায়না।
------------

যার হাবিজাবিমার্কা ছড়া-ই এত্ত সুন্দর হয়, না জানি তার আসল ছড়াগুলো কেমন হবে!

 

মন্তব্য করুন

এই তথ্যটি সর্বদাই গোপন রাখা হবে এবং কোন অবস্থাতেই তা জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ছবি যাচাই
আপাতত: শুধু মানুষদের জন্যই আমাদের দুয়ার খোলা। পরে নাহয় রবোট, বায়োবট বা এন্ড্রয়েডদের কথা বিবেচনা করা যাবে।
1 + 0 =
এই গাণিতিক সমস্যাটি সমাধান করুন এবং সঠিক উত্তরটি উপরের ঘরে লিখুন। যেমনঃ ১+৩ এর জন্য লিখুন ৪।