আচার্য-এর সংক্ষিপ্ত পরিচিতি

১.
এক গৃহবধু গেছে জ্যেতিষীর কাছে হাত দেখাতে
হাত দেখে জ্যোতিষী বলল, ‘সর্বনাশ! দুদিন পরই আপনার শাশুড়ি মারা যাবে!’
জানি, জানি, সেটা জানি। কিন্তু আমাকে পুলিশ ধরতে পারবে কি না, তা বলুন।
২.
চোর : জলদি, পুলিশ আসছে! জানালা দিয়ে লাফিয়ে পড়।
সহকারী : কিন্তু ওস্তাদ, আমরা যে এখন তের তলায় আছি।
চোর : দুর গাধা! এখন কি কুসংস্কার নিয়ে মাথা ঘামানোর সময়।
৩.
প্রথম বন্ধু: পা ভেঙে হাসপাতালে ভর্তি হওয়ার পর ডাক্তার বলেছিল, এক সপ্তাহের মধ্যেই আমি হাঁটতে পারব।
দ্বিতীয় বন্ধু: সত্যি সত্যি পেরেছিলি?
প্রথম বন্ধু: না পেরে কী উপায় ছিল! হাসপাতালের বিল মেটাতে গাড়িটা বিক্রি করে দিতে হলো যে।
৪.
বাবা-ছেলের মধ্যে কথা হচ্ছে—
ছেলে: আমাকে একটা হারমোনিয়াম কিনে দাও না, বাবা।
বাবা: দিতে পারি, তবে এক শর্তে।
ছেলে: কী শর্ত।
বাবা: তোমাকে ওয়াদা করতে হবে যে তুমি হারমোনিয়াম নিয়ে আমাকে কোনো রকম বিরক্ত করতে পারবে না।
ছেলে: একদম বিরক্ত করব না, বাবা। সারা দিন আমি বাজাবই না। তুমি ঘুমিয়ে গেলেই আমি হারমোনিয়াম বাজাব।
৫.
এক ট্রাইনেশান প্রোগ্রামে ঈভা রহমানের গান চলতাসিলো। বেশী বোরিং লাগায় জয়সুরিয়া, শেওবাগ আর আশরাফুলের বউ গল্প শুরু করসে। শেওবাগের বউয়ের আবার জামাইর মতো মুখ পাতলা। সে জয়সুরিয়ার বউরে কইলো: আপনের হাসব্যান্ড তো বুইড়া হইয়া গেসে, তার গায়ে কি কুনু শক্তি আছে?
জয়সুরিয়ার বউয়ের প্রেসটিজে লাগসে তার হাসব্যান্ডরে বুইড়া কইসে। সে উত্তর দিলো: ওহে মুখরা রমণী, ভুইল্যা যাইয়োনা, সে কিন্তু অলরাউরান্ডার ব্যাটে (!) না পারলে ঠিকই বলে(!) পুষাইয়া দেয়।
শেওবাগের বউ কয়: আমার হাসব্যান্ড কিন্তু হার্ডহিটার। তার স্ট্রোকগুলান (!)….. আহ হা হা হা বলার মতো না।
আশরাফুলের বউ চিন্তা করতাসে, এইরে খাইসে। আমার জামাইতো এর কোনোটাই না, আমি কি কই? বড়ই শরমের কতা। সে এট্টু চিন্তা কইরা গলা খাকরি দিয়া কইলো: আমার হাসব্যান্ডও কিন্তু কম না। সেই কোনকালে সেঞ্চুরী মারছে। তাইলে বুঝেন সে এখন কেমন খেলে।
-------------------------------------------------------------------------
সবাই কমবেশী জোকস দিয়ে থাকেন। তাই ভাবলাম আমিও কিছু দিয়ে দিই। সব কিন্তু ইন্টারনেট থেকে সংগৃহীত।
মন্তব্য
৩নংটা নতুন!
হাহাহাহা
---
বাকীগুলোতেও মজা পেলাম!
লেখকের মন্তব্য
যাক জুক্সবক্সের কাছে একটা হলেও নতুন পড়লো। আমার শ্রম সার্থক হলো।
হাহাহাহা
তবে চতুর্মাত্রিকের পরিবেশ বিবেচনা করে শেষেরটা কখনোই দিতে সাহস করিনি।
আপনি বেশ সাহসী!
লেখকের মন্তব্য
ঐটা কিন্তু যে যেভাবে চায় বুঝে নিতে পারে। আমার অন্ততঃ তাই মনে হয়েছে।
আইচ্ছা ঠিকাছে!
লেখকের মন্তব্য
কিছু ভুল বল্লাম কি? ভুল বল্লে শুধরে দিয়েন।
দেরী হইছেতো কি হইছে ! নয়ন ভ্রাত'র পিছনেই ঢুইকা পড়লাম(লাইনের শেষে আর গেলাম না)। পারলে আগে ঢুকতাম।

এবার বলি, জোকস জটিল হইছে আচার্যদা।
লেখকের মন্তব্য
নয়ন ভায়ার আগে ঢুকতে চাইলে আপ্নারে আরো কষ্ট কর্তে হবে। প্রথম হওয়া কিন্তু এত সহজ না ঈমা ভাই।
জোকস ভাল লাগসে জাইনা প্রীত হইলাম।
আচার্যদা, না ভুল বলেন্নি! সব ঠিকাছে।
@ঈমাভাই, হাহাহাহা। আপনার বুদ্ধি আছে বটে!
আপনি বুঝতে পারছেন নয়ন, সে জন্য
আপসুস আমার বউ খালি বুঝে না, বুঝলেও স্বীকার করে না। 
ভাই এত আপসুস আপনি রাখেন কই?
হা কিছু 'আপসুস' চতুরে ডেলিভারী দেব ভাবছি।
বউকাব্য, প্রকারান্তরে আপচুচকাব্য আমরাতো দেখতেই পাচ্ছি!
ভাই এই চতুরেই খালি সব কিছু দিয়ে শান্তি পাওয়া যায়।
২ আর ৪

লেখকের মন্তব্য
খুব হাসছেন দেখছি। যাক হাসাতে পেরে খুব ভাল লাগছে।
ভাই এই কৌতুক পড়ে যে হাসবেনা সে হাঁসতেই জানেনা।
লেখকের মন্তব্য
যে হাঁসতে জানে না সে নিশ্চয় মুরগাইতে জানে।

ওরেখোদারে! হাসতে হাসতে শেষ!
লেখকের মন্তব্য
আপনাকে হাসতে দেখে আমার আরেকবার জোরে হাসি পেল।

সবগুলাই জোশশশ। তয় ১ আর ২ কে নোবেল দিলাম।

নোবেল এর ডিলারশিপ নিসেন নাকি?
লেখকের মন্তব্য
ইনি তো বিনা পয়সায় জাগা-অজাগায় খালি নোবেল দিযে বেড়াচ্ছেন।
আমি নোবেল কমিটির বাংলাদেশের ডিলার। নয়ন ভাই ব্যাপারটা ধরে ফেলছেন।

প্রথম প্রথমতো তাই বিনা পয়সায় দিচ্ছি। পসার জমলেই 'টাকার বিনিময়ে নোবেল' চালু করব।
দূর নিলয় ! আপনার দেয়া নো-বেল আমার বউ একটুও পছন্দ করে নাই। উল্টা আরো ঝাড়ি, 'খালি নো-বেল ! টাকা-পয়সা কই' !
নোবেল আপনাকে দিবে সম্মান যা টাকা দিয়ে কেনা যায় না। -নোবেল কমিটি
আমার বউ বলছে, নো-বেলের সঙ্গে নাকি টাকা পয়সাও দেয়। এ ব্যাপারে নিরপেক্ষ তদন্ত চাই। খালি নো-বেল নিমু না।


আচার্যদা, আপনেও আমার সঙ্গে থাকেন।
লেখকের মন্তব্য
ঠিক ঠিক। ঠাকা ফয়সা চাড়া নবল ছাই না ছাই না।
আগে কন ভাগের ট্যাকা কিছু আমারে দিবেন নি। তাইলে আমিও লগে থাকুম।
লেখকের মন্তব্য
থাকেন লগে, পাইলে দেখা যাইবো নে।
নোবেল কমিটি পাব্লিকের এই অভিযোগের তদন্তের জন্য এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। যার একমাত্র সদস্য ইমরান নিলয়। বিষয়টি তদন্ত করে দেখা হবে।


আপনারা শান্ত হোন।
ইনি, পাব্লিক ক্ষেপলে খবরাছে!
২ আর ৪ জোসসসসসসসসস হইসে
লেখকের মন্তব্য
তাই! মজা পেয়েছেন জেনে খুব ভাল লাগছে।
আপনের ভাল লাগলো জেনে আমারও ভাল লাগলো
সবগুলোই মজার।

আর ৫ পড়ে তো
লেখকের মন্তব্য
৫ নম্বরটা বুঝার জন্য কিন্তু একটু বড় হতে হবে। আপনি যখন হাসছেন ব্যাপরটা অবশ্যই ধরতে পেরেছেন। যদিও শব্দগুলো একটু পরিবর্তন করে দিয়েছি।
সবগুলাই জোশ
লেখকের মন্তব্য
জোশ বলছেন তাই ভাল লাগছে কিন্তু আপনি কতটুকু হেসেছেন সেটা অবশ্য বুঝতে পারিনি।
কেন?
আমি মজা পেয়ে ভাইয়াকে সাত দিয়ে দিলাম

লেখকের মন্তব্য
তুমি তো আমার বোন তাই ভাল না লাগলেও আমাকে সাত দিয়ে দেবে সেটা আমি জানি।
মোটেই না।আমি সত্যি মজা পেয়েছি ভাইয়া।
তন্ময় আমার দেখাদেখি সাত দিল।আমি যা করি,তাই করে।উফ! 
লেখকের মন্তব্য
তোমার জন্য

----------
তন্ময় সম্ভবতঃ mimicry artist হতে চায়।
চকলেট অর্ধেক খেলাম।বাকি অর্ধেক অগ্নি আর পূর্ণ মায়ের সাথে শেয়ার করতে চাই।
লেখকের মন্তব্য
ঠিক আছে। তবে পূর্ণ এখনও ওসব খেতে শিখেনি।
লেখকের মন্তব্য
হ্যাঁ তাই। মাত্র ৮ মাস বয়স।
পূর্ণর ১ম জন্মদিনের দাওয়াত নিলাম কিন্তু।
লেখকের মন্তব্য
দাওয়াত নেওয়ার পরে দাওয়াত দিলাম।
আমিও তোমার দেখাদেখি সাত দিলাম কা.নৌ। সিস্টেম থাকলে দশ দিতাম। গুরু বলে কথা !
লেখকের মন্তব্য
ইস্ রে গুরু বইলা কারে আবার শর্মের মইধ্যে ফালাইলেন!
আপনে ছড়া লেখেন কড়া। চতুরে আপনে হইলেন 'ছড়ার গুরু'।
লেখকের মন্তব্য
ধুর! এইতো আরেকবার শর্মের মইধ্যে ফালাইলেন।
ঈশান ভাইয়া,আমি একটা ভাল কাজ করেছি।দেখাদেখি আপনিও করেছেন দেখে ভাল লাগল।

কবি ভাইয়া আসলেই ১০ পাওয়ার যোগ্যতা রাখেন
লেখকের মন্তব্য
বইন রে বইন আর শরম দিও না।
এত শরম পাইলে হপে না
আমিও ৭ দিয়েছি
লেখকের মন্তব্য
আমার পক্ষ থেকে
লেখকের মন্তব্য
@কারিমাট হাসির কোন ইমো দেননি তো তাই।
লেখকের মন্তব্য
এইতো এইবার বুঝতে পারলাম আপনার হাসির পরিমাণ।
২ আর ৫ ভালো পাইলাম।
বাকিগুলোও মোটামুটি।
লেখকের মন্তব্য
ধন্যবাদ শিমুল ভাই।
ব্যপক মজা আহরণ করিলাম।

শেষটায় হাস্তেই আছি।
লেখকের মন্তব্য
হাসাতে পেরে আমিও হাসছি।
দাঁত খুইলা যেভাবে হাসতেছেন জামি ভাই, দেইখেন দু'একটা না আবার ছিটকে পড়ে যায়।
না খুলব না। ফেভিকোলের মত শক্ত জোর। খুলবেই না।
কেন ভাই আপ্নের গুলান কি হাস্লে খুইলা পড়ে নাকি?
লেখকের মন্তব্য
জামি ভাইয়ের দাঁত কি নকল? ঈমা ভাইতো কইলেন দাঁত খুইলা হাসতেছেন জামি ভাই।
৪,৫ কমন পড়ছে আর ১,২ ভালো লাগল, জোকস্ হল তাই যাতে একজনকে অতিচালাক ও অন্যজনকে বোকা বানানো হয়, হিউমারের প্রয়োগ বৃদ্ধি চাইছি...............
লেখকের মন্তব্য
দুইটা তো অন্ততঃ ভাল লেগেছে। তাতেই খুশী। আমি আজকেই প্রথম জোকস পোস্ট দিলাম। অন্যরা কিন্তু আমার চেয়ে অনেক ভালো ভালো জোকস পোস্ট দিয়ে থাকেন।
২নং টা নতুন শুনিনি আগে।
মজা পাইলাম।
লেখকের মন্তব্য
মজা পাইছেন জাইনা আমিও ভীষণ খুশী হইলাম।
হাসতেই আছি
লন আমিও একটা পুরানা জোকস ছাড়ি
আছড়াফুল বিয়া করসে এবং তার চাইরডা পুলা-মাইয়া হইসে। তার বউ কিন্তু তারে লইয়া বড়ই পেরেশান। প্রতি খেলায় ১ রান লইয়া আউট হইয়া যায়। একবার এক খেলায় পরত্তম বলে আউট হইয়া গেসিলো। কিন্তু আম্পায়ারের আউট না দেয়ার লাইফ পাইয়াও এক রান লইয়া ক্লিয়ার বোল্ড হইয়া যায়। পাড়া প্রতিবেশীর খোঁটা শুইন্যা আছড়াফুলের বউয়ের মিজাজ বিলা। আছড়াফুল ঘরে আসনের লগে লগে শুরু কইরা দিসে বাউন্সার: তুমি এই এক মারা ছাড়া আর কিসু পারো না?
আছড়াফুল কয়: শুধুই যদি ১ মারতাম তাইলে চাইরডা পুলা-মাইয়া কেমনে হইলো?
আছড়াফুলের বউ: তুমার ওই আম্পায়ারের মতো লোটা কামাল যদি আমারে না হেলপাইতো তাইলে ডাক (০) লইয়া থাকতে হইতো।
লেখকের মন্তব্য
বাব্বাহ্!এতো দেখি আরো এক ডিগ্রী সরেস।
খেয়ালীমনের জোকসটা দেখে আমার একটা মনে পড়লো, যদিও অপ্রাসঙ্গিক।
পোস্টে এসব দেয়ার সাহস করিনি, তাই এখানে দিলাম।
---
এক মেয়ের বিয়ের পর ৫ বছরে ৫ বাচ্চার মা হলো। অবস্হা বেগতিক দেখে মেয়ের বাবা জামাইকে ডেকে পাঠালেন এবং বললেন, কী জামাই বাবা, এভাবে চলতে থাকলে ক্যাম্নে কি? মেয়েকে মেরে ফেলবা নাকি?
জামাই: বিয়ার আগে তো আপ্নারে কইসিই, আমি গরীব হইতে পারি তয় আপ্নার মেয়েরে খালি পেটে রাখুমনা!
লেখকের মন্তব্য
যাক আমার কারণে অনেকে সাহসী হয়ে উঠছেন দেখে ভাল লাগছে।
শেষমেশ নয়ন ভাইও।
নয়ন আপনার বিয়ের পর আমরা কিন্তু আপনার এবং ভাবীর জন্য একই প্রার্থনা করবো ।
ভুটাপ ঈশান ভাই

হ ভাই, আপ্নেরা আছেন বইলাইতো আমি এত্ত সাহসী!
লেখকের মন্তব্য
তবে এটাও কিন্তু ঠিক আপ্নেরা আছেন বইলাই আমি এত বাচাল!
ইহা কি শুনাইলেন ভাই?
একটা বাদে সব কমন পড়ছে
লেখকের মন্তব্য
কবি ভাই যেটা কমন পড়েনি সেটাই আপনার জন্য।
দাদা, কাল একটা দুঃস্বপ্ন দেখলাম!!
লেখকের মন্তব্য
কি দুঃস্বপ্ন? বউ নিয়া কিছু দেখছেন নাকি?
চারজনকে নিয়ে দেখলাম।
চারজনের পোস্টে একযোগে প্রকাশ করবো।
লেখকের মন্তব্য
ঠিক আছে তাড়াতাড়ি প্রকাশ করেন দেখি।
আপনারা চারজনই যখন একই সাথে অনলাইন থাকবেন, তখনই জানাবো, একযোগে!
লেখকের মন্তব্য
নামগুলা বলা যাবে? ঈমা ভাই, আনিকা, আমি আর একজন?
আমার মনে হয় বাচালশ্রেষ্ঠ নিয়ে কোন স্বপ্ন হতে পারে।
আপনাদের যে চারজন আছেন, সেই চারজনের পোস্টেই এই কথাটা কপি পেস্ট করে জানিয়ে এসেছি।
বুঝে যাওয়ারতো কথা!
লেখকের মন্তব্য
তিনজনকে চিনলাম চতুর্থজন কে বুঝতে পারছি না।
ঈমাভাই,
আপনি,
জামিভাই
এবং ভাবী!
লেখকের মন্তব্য
ওহ হো। জামি ভাইয়ের পোস্টে আপনার কমেন্ট খেয়াল করিনি তো তাই জামি ভাইয়ের নামটা বলতে পারিনি।
ব্যাপার্না!
আপনি ছাড়া বাকী তিনজনই এই মুহূর্তে ইনএকটিভ।
সবাই আসুক।
লেখকের মন্তব্য
মনে হচ্ছে এখন সবাই একটিভ।
লেখকের মন্তব্য
১০০ নম্বর কমেন্ট টা ঈমা ভাইয়ের।
৫টার ভিতর ৩টা নতুন
লেখকের মন্তব্য
আপনার ভাল লেগে থাকলে আমিও খুশী।
ইংরেজী নববর্ষের শুভেচ্ছা।
হাহাহা! আচার্য, মজা পেলাম খুব!
-শুভ কামনা!
লেখকের মন্তব্য
ধন্যবাদ বাপী ভাই। মজা পেয়েছেন জেনে ভাল লাগছে।
আপনি একটু অনিয়মিত আসছেন কিন্তু।
ইংরেজী নববর্ষের শুভেচ্ছা।
পোস্টের জুক্সগুলা কমন, কিন্তুক, কমেন্টুতে সব উইঠ্যা আসছে! আহা! খাসা! বড়ই উমদা! নয়নকে পর্থমবার ১৮প্লাসের কাছাকাছি যাইতে দেখলাম। ওরে নয়ন, তুমি ভিত্রে ভিত্রে এত!!!

যাক, নববর্ষের শুভেচ্ছা জানবেন।
লেখকের মন্তব্য
শব্দপুঞ্জ ভাই আপনাকে আমার পোস্টে পেয়ে বড়ই আনন্দিত হলাম।
আসলে জোকস পোস্ট পড়ে সবাই জমা পায় তাই আমিও জোকস পোস্ট দেওয়ার লোভটা সম্বরন করতে পারলাম না। আর পোস্ট দেওয়ার পর দেখলাম সবাই মজার মজার সব কমেন্ট করছেন যা আমার পোস্টের চেয়েও বেশি আকর্ষণীয়।
আমার পোস্টে ভ্রমণ এবং সুন্দর কমেন্টের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর নববর্ষের শুভেচ্ছা।
সবাই জমা পায় মানে কী?
লেখকের মন্তব্য
ধুর! একটুও মিসটেক কর্তাম পারি না অম্নি ধইরা ফালায়। জমা না মজা লিখতে চাইছিলাম।
ফয়সাল ভাই, ১৮+ দিতে সাহস করিনা, চতুরের পরিবেশের সাথে খাপ খায় না। তাই এইসব জুক্স আড়ালে আবডালে দিয়া বেড়াই।
ব্যাপার না, মাঝে বেলের কাঁটা নিকের একজন একবার এরকম ১৮ প্লাস কৌতুকের চেষ্টা করেছিলেন, কই, কেউ তো তেমন খারাপ রি-অ্যাক্ট করে নি!
দিয়া দিলাম সাহস কইরা, একখান!
আপনার অদেখা মন্তব্য লিস্টের দিকে তাকান!
লেখকের মন্তব্য
দেখসি। পুরান জিনিষ সব ঘাইটা বাইর করেন আর কি।
জোকস পড়ে আবার হাসলাম।
(নতুন লেখা দেন্না কেনো? জোকস টোকস দেন্না)
লেখকের মন্তব্য
আমি আবার কমেন্টগুলো পড়ে হাসলাম।
(আমার ঘটে তো কিসসু নাই, কেম্নে নতুন পোস্ট দিই! যদি কিসু পাই দিয়ে দেব)
আমার ঘটেও তো নাই, তবু তো দিচ্ছি।
তো, আমি যদি দিতে পারি, আপনি কী করতে পারেন, তা সবার জানা-ই আছে!
মন্তব্য করুন