আচার্য-এর সংক্ষিপ্ত পরিচিতি

টাকাই জীবন টাকাই মরণ
খোদার পরেই তার না কি ঠাঁই!
টাকা ছাড়া সর্বহারা
কানাকড়ি মূল্যও নাই।
যার আছে ভাই অঢেল টাকা
মিলবে সবই তার হাতেতে
অনাহারেই দিন কাটে তার
যে পড়ে রয় ফুটপাতেতে।
টাকার জন্যে একজনেরে
করছে যে খুন আরেকজনে
অপহরণ করছে যে কেউ
চাইতে টাকা মুক্তিপণে!
টাকার জন্য পাষাণ পিতা
বিকায় শিশু দুগ্ধে-পোষা
হিত-বিপরীত বোধ হারিয়ে
কেউ হয়ে যায় রক্তচোষা।
মন্তব্য
টাকার জন্য পাষাণ পিতা
বিকায় শিশু দুগ্ধে-পোষা
হিত-বিপরীত বোধ হারিয়ে
কেউ হয়ে যায় রক্তচোষা।
হুম, ভালো লাগলো টাকাকথন
লেখকের মন্তব্য
কৃতজ্ঞতা প্রকাশ ভিন্ন গত্যন্তর নেই।
টাকার নৌকা পাহাড়েও উঠে! তবে মন পাওয়া যায় না।
সিনেমার নায়িকারা বলে এমন কথা।
লেখকের মন্তব্য
এমন ডায়ালগ সিনেমার নায়িকাদের মুখেই থাকে, অন্তরে নয়।
পাঠ এবং মন্তব্যের জন্য ধন্যবাদ
ভালো আছেন অদ্ভুত ভাই?
পোস্টে ভালোলাগা।
লেখকের মন্তব্য
ভাল আছি চৈতী আপা।
পাঠ এবং মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।
ভালো লেগেছে।
আহ্, টাকা! মানুষকে করেছে কাগজের দাস।
লেখকের মন্তব্য
হ্যাঁ, ঠিকই বলেছেন মানিক ভাই। টাকা মানুষের সৃষ্টি আর মানুষই এখন তার সৃষ্টির দাস।
টাকার জন্যে একজনেরে
করছে যে খুন আরেকজনে
অপহরণ করছে যে কেউ
চাইতে টাকা মুক্তিপণে! দারুন লিখেছেন।
লেখকের মন্তব্য
ধন্যবাদ কেতকী আপনাকে।
টাকাই জীবন
টাকাই মরন
টাকাই সব কিছু,
তাইতো সবাই
এমন করে
ছুটছে টাকার পিছু!
--
ভাল থাকুন অবিরত!!
লেখকের মন্তব্য
পাতাই জীবন
পাতাই মরন
পাতাই সব কিছু,
তাইতো নয়ন
এমন করে
ছুটছে পাতার পিছু!
--
ছুটতে থাকুন অবিরত!!
হুহ!
পাতা পাতা পাতা,
পাতাহীনা জীবন আমার
শুন্য এক খাতা!
লেখকের মন্তব্য
হুহ!
যা তা যা তা যাতা,
পাতাহীনা জীবন আমার
এক্কেবারে যা তা!
পাতার কথা উঠাইছিলাম কি আমি আগে?
মাতব্বরিতো করছিলেন আপনেই সবার আগে!
এখন কেন বলছেন

পাতা যা-তা,
আপনার লেখা ভাল্লাগেনা
লিখেন ছাতামাথা!
লেখকের মন্তব্য
লিখলাম কিতা
বুঝলেন কিতা
কইলাম আমি পাতা ছাড়া
আপ্নের জীবন যা তা।
হায় হায়!
তাই নাকি
কমেন্টটা আমারে
দিলো একটা ফাঁকি!
এখন যে কী করি,
ওকে ওকে
আই এম চো চরি!
লেখকের মন্তব্য
জানি জানি এই সময়ে ঠিক থাকে না মাথা
মাথার ভিতর ঘুরে যখন নামটি শুধুই "পাতা'।
রাইট, রাইট!
স্ক্রু বোধহয় ঢিরা হইছে মোর
দিতে হবে টাইট!
লেখকের মন্তব্য
রাইট রাইট রাইট
স্ক্রু আপনার ঢিলা হইছে দিতে হবে টাইট।
এখন আছেন দু'পাখাতে উড়ে চলা কাইট (চিল)
বিয়ার পরে হয়ে যাবেন সুতায় বাঁধা কাইট (ঘুড়ি)।
লিখতে থাকুন, লেখালেখিতে ফিউচার ব্রাইট।
লেখকের মন্তব্য
রাত হচ্ছে গভীর তাই ঝাপসা হচ্ছে আই সাইট।
সহজ ভাষায় খাঁটি কথা। শুভকামনা।
লেখকের মন্তব্য
ইনি আপনার জন্যও রইল অনেক অনেক শুভেচ্ছা।
যে পডে রই ফুটপাতেতে।
লেখকের মন্তব্য
এত্ত কী ভাবেন? ভুল একটা ছিল ঠিক করছি, রই>রয় করছি, এইটা আপ্নে কন নাই। "পড়ে" বানান ভুল হইলে কন ঠিক করি।
লেখকের মন্তব্য
কি জ্বালায় পড়লাম! আপ্নে ভাবেন। ভাবনা শ্যাষ হৈলে ফুন কৈরেন কৈলাম।
হেইতানের পরোবলেম কিতা?
লেখকের মন্তব্য
আপ্নেরে দেখতাছি মুক ও বধির শিক্ষার স্কুলের মাস্টার বানাইয়া দিতে হইবো।
বিজয়নগর/নয়াপল্টনের ওখানে একটা স্কুল আছে, খোঁজ নেব নাকি?
লেখকের মন্তব্য
না না ওনারে একটা নতুন স্কুল খুলে দেয়া যায় কিনা দেখেন।
আচার্যদা
উনার মুখ দিয়া বোধহয় কথা বাইর হবে না, আমরা পার্তেছিনাতো!
লেখকের মন্তব্য
কি করি বলেন তো। চলেন একটা বোম মেরে দেখি!
উনার আরেকটা পরিচয় আছে উনি ফরাসী.... তাইতে কথা কম বলেন.... তবে চিকন বুদ্ধির উস্তাদ....
লেখকের মন্তব্য
অঙ্ক'দা বুদ্ধির চিকন মোটা কি দিয়ে মাপে বলতে পারেন!
অর্থ অনর্থের মূল তবু তাহাকে ছাড়া নাই কোন কূল......
লেখকের মন্তব্য
অর্থের জন্যই হয় হুলুস্থুল
আচার্য, ছড়া খুব ভালো লেগেছে!
লেখকের মন্তব্য
কৃতজ্ঞতা জানবেন।
মন্তব্য করুন