লেখকের ক‌থা

সদর দরজা

তোমায় পেলে

ব্লগারের প্রোফাইল ছবি

তুমি আমার মন গগনে হাজার তারার আলো
কেমন করে বোঝাই তোমায় কত বাসি ভালো!
তোমায় পেলে বাঁধবো বাসা ওই জলন্ত সূর্যে
তোমায় পেলে ভয় করি না ডঙ্কা-রণতুর্যে।
তোমায় পেলে ওই সাগরের বিশাল ঢেউয়ের বুকে
সাঁতার কেটে পাড়ি দিতে পারবো হাসিমুখে।
তোমায় পেলে অগ্নিগিরির তপ্ত লাভায় ভেসে
শিখর থেকে নামতে পারি গিরির পাদদেশে।
তোমায় পেলে ভয় কি করি তুফান কিম্বা ঝড়ে!
তোমায় পেলে দেবো পাড়ি মরু তেপান্তরে।
তোমায় পেলে হিমালয়ের হিমশীতল ওই চূড়া
পাড়ি দেওয়ার সুপ্ত স্বপন তড়িৎ হবে পুরা।
তোমায় পেলে সাগর, মহাসাগরে ডুব দিয়ে
ঝিনুক থেকে মুক্তো খুঁজে আসবো আমি নিয়ে।
তোমায় পেলে এই পৃথিবীর সমস্ত সংকট
মোচন করে পাল্টে দিতে পারি দৃশ্যপট।
আমার ভালোবাসার বয়ান হয়ে তুমি শ্রুত
জানি আমি আমার কাছে আসবে ছুটে দ্রুত।

0
আপনার মূল্যায়ন: আপনি মূল্যায়ন করেন নি।
শেয়ার করুন » Facebook Twitter Delicious Digg MySpace Google Orkut Blogger Google Buzz Technorati
অথবা এই সংক্ষিপ্ত লিংক শেয়ার করুনঃ

মন্তব্য

ব্লগারের প্রোফাইল ছবি
#২০৪১৫২(১)    

সূর্য়ে--এইটা কিতা!? ;)
---
হঠাৎ এত্ত প্রেম উছলে পড়ছে?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৪২০৫(২)    
লেখকের মন্তব্য

সূর্যে যাওয়ার সাহস নাই তো তাই সূর্য়ে---- ;)
---
হুঁহ হুঁহ! প্রেম কি শুধু নয়ন মিয়াই করবে?
(এটাতো অনেক পুরানো লেখা)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৪৪৫৯(৩)    

নয়ন প্রেমের কবিতা লিখলেই দোষ হয় ক্যান তাহলে? :প :p

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৪১৫৫(৪)    

বাব্বাহ!! ভয় পাইসি।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৪২১২(৫)    
লেখকের মন্তব্য

কেন ভাই? আমি কি হরর কবিতা লিখলাম! ;)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৪২৫৭(৬)    

আপনার ভবিষ্যত কাজের লিস্টি দেখে ডরাইসি। ;)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৪২৬৪(৭)    
লেখকের মন্তব্য

কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৪১৬৬(৮)    

তোমায় পেলে সাগর, মহাসাগরে ডুব দিয়ে
ঝিনুক থেকে মুক্তো খুঁজে আসবো আমি নিয়ে।

এখানে তোমায় 'পেলে' না 'পেতে' হবে! বুঝতে পারছি না।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৪২১৩(৯)    
লেখকের মন্তব্য

আপনার যা ভালো লাগে তাই বসিয়ে পড়ে নিন, কোন সমস্যা নাই উদরাজী ভাই।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৪১৯৫(১০)    

কবিতা বেশ ভালো।
হঠাৎ প্রেম প্রেম কবিতা। কি ব্যপার ভাই। ভাবী কি মাইন্ড খাইছে নাকি? D D

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৪২১৫(১১)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ জামি ভাই।
মনে প্রেম ভাব তো হঠাৎই জাগে, তাই না? D D
আসলে এগুলো অনেক আগে লেখা। এখানে নতুনভাবে প্রকাশ করছি।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৪২১৪(১২)    

মারহাবা! মারহাবা!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৪২১৭(১৩)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ মানিক ভাই।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৪২৭৩(১৪)    

কবি ভাইয়ার কবিতা সুন্দর হাততালি
ছবিটাও কিউট D

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৪২৮১(১৫)    
লেখকের মন্তব্য

ধুর! আমাকে কি কবি বলা যায়?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৪৩১৩(১৬)    

নিশ্চয়ই।যিনি কবিতা লেখেন=কবি :প :p

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৪৩৫৭(১৭)    
লেখকের মন্তব্য

D D D

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৪৪৮৭(১৮)    

তোমায় পেলে এই পৃথিবীর সমস্ত সংকট
মোচন করে পাল্টে দিতে পারি দৃশ্যপট।

আচার্যদা আপনার কবিতা সব সময়ই ভালো পাই। তবে 'এইটা ঝাক্কাস' হইছে। হাততালি
চতুরে আপনাকে ইদানিং চোখে পড়ে কম। কেমন আছেন ? :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৪৫৩১(১৯)    
লেখকের মন্তব্য

কবিতা ভালো বলেছেন তার জন্য কৃতজ্ঞ। আমার খোঁজ খবর রাখছেন তার জন্য আবারো কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আমি চতুরকে ছেড়ে যাইনি। চতুরের সাথেই আছি এবং থাকব। ধন্যবাদ ঈমা ভাই।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৪৫৩৫(২০)    

অফটপিক নাকি অনটপিক জানিনা, প্রশ্ন যেটা আসলো মনে তা হলো, সে কি শ্রুত হয়ে দ্রুত ছুটে আসছিলো?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৪৬৬৩(২১)    
লেখকের মন্তব্য

জল'দি, আমার এই ভালবাসার বয়ান শ্রুত হবার আগেই সে ছুটে এসেছিল। D

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৮৩২৫(২২)    

আচার্য, অনেকদিন পরে পড়া হইলো, সেইজন্য ক্ষমা চাই! আসলে আইজকাইল সময়ের একটু অনটন চলতেসে!
- দারুণ লাগলো!
দুইটা লাইন ধাম কইরা মাথায় আইসা পড়লো,
'আমার চোখে তোমার দু'চোখ আছড়ে পড়ে যেই
মন খুঁজে পায় ভালোবাসার হারিয়ে যাওয়া খেই!'

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৮৩৩৭(২৩)    
লেখকের মন্তব্য

বুঝে নিয়েছিলাম সময়ের অনটনের কথা। এই অনটনের মাঝেও আমার পাতায় যে ঘুরে গেলেন আমাকে দুইটা লাইন উপহার দিলেন এ তো পরম পাওয়া। এর বেশি কি চাই! আমার কৃতজ্ঞতা জানবেন।

 

মন্তব্য করুন

এই তথ্যটি সর্বদাই গোপন রাখা হবে এবং কোন অবস্থাতেই তা জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ছবি যাচাই
আপাতত: শুধু মানুষদের জন্যই আমাদের দুয়ার খোলা। পরে নাহয় রবোট, বায়োবট বা এন্ড্রয়েডদের কথা বিবেচনা করা যাবে।
15 + 2 =
এই গাণিতিক সমস্যাটি সমাধান করুন এবং সঠিক উত্তরটি উপরের ঘরে লিখুন। যেমনঃ ১+৩ এর জন্য লিখুন ৪।