লেখকের ক‌থা

সদর দরজা

তোমার প্রেমে

ব্লগারের প্রোফাইল ছবি

তোমার প্রেমে মাতাল আমি হয়েছি প্রায় অন্ধ
যখন আমি দু'চোখ বুজি
নাসারন্ধ্র পায় যে খুঁজি
তোমার আমার ভালবাসায় হাস্নাহেনার গন্ধ।
যদি তুমি যাওগো দূরে
বিষাদ আমায় খায় গো কুরে
হৃৎকম্পন ধীরে ধীরে হয়ে আসে বন্ধ।

তোমার আমার ভালবাসা সুর-ঝঙ্কার ছন্দ;
যেন হাজার তারের বীণা
সুরে-লয়ে বাজবে কি না
কোনো ক্ষণেই দেয় না উঁকি মনে দ্বিধা-দ্বন্দ্ব।
পবিত্র প্রেম আমাদের এই
তাইতো জানি এই পথে নেই
কন্টক; এই পথ মসৃণ, নেই তো খানা-খন্দ।
প্রেমে সবই লাগে ভালো
নিশীথেও দিনের আলো
যেন দেখি; লাগে না তাই কোনো কিছুই মন্দ।
প্রেমের ভেলায় ভাসতে থাকি
তোমায় বুকে আগলে রাখি
পরিসীমা রয় না সুখের, অপরিসীম নন্দ।
আমরা সারাজীবন ধরে
ঘরটি মোদের পূর্ণ করে
রাখবো সুখে কানায় কানায়, থাকবে গান-আনন্দ।
ঝড়-ঝঞ্ঝা যদি কভু
মোদের প্রেমে দেয় গো প্রভূ
তারই মাঝে খুঁজে নেব সুখ একটি বন্দ।

***** এই লেখাটি পূর্বে একটি ইংরেজি ব্লগে রোমান হরফে লিখে প্রকাশ করেছিলাম প্রায় দু'বছর আগে। ওই ব্লগে মোট ১০-১২টি কবিতা নামক বস্তু প্রকাশিত হয়েছিল (বাংলা ব্লগ সম্পর্কে আমার কোন ধারণা ছিল না বলেই ওই ঘটনাটি ঘটিয়েছিলাম)। যদি চতুরের নীতিমালার পরিপন্থী না হয় তবে ওই কবিতাগুলো পর্যায়ক্রমে এখানে প্রকাশ করতে চাই এবং পরবর্তীতে ওই ব্লগের লিঙ্কটাও দেওয়ার ইচ্ছা রাখি। এখন আমার প্রিয় চতুরদের মতামত চাই এ বিষয়ে। সকলকে ধন্যবাদ।

4.025
আপনার মূল্যায়ন: আপনি মূল্যায়ন করেন নি। গড় রেটিং: 4 (২ জন মূল্যায়ন করেছেন)
শেয়ার করুন » Facebook Twitter Delicious Digg MySpace Google Orkut Blogger Google Buzz Technorati
অথবা এই সংক্ষিপ্ত লিংক শেয়ার করুনঃ

মন্তব্য

ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৮২০৩(১)    

ভালো লাগছে / পুরাই একমত / জটিল

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৮২৫৯(২)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ করিম ভাই, সাথে থাকার জন্য।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৮২২৮(৩)    

অতিব চমত্কার।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৮২৬১(৪)    
লেখকের মন্তব্য

অসংখ্য ধন্যবাদ মানিক ভাই।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৮২৩৫(৫)    

প্রশংসনীয়।
বেশ ভালো লাগলো।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৮২৬৫(৬)    
লেখকের মন্তব্য

আপনাদের ভাললাগাই তো আমার পরম পাওয়া। অসংখ্য ধন্যবাদ জামি ভাই।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৮২৪৩(৭)    

সহজ শব্দে কি চমৎকার আবেগ!

(অফটপিক) এই আবেগ যার জন্য তার সাথে আপনার বিয়ের সমস্ত ব্যবস্থা করবে,আনিকা কমিউনিটি সেন্টার D

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৮২৬৭(৮)    
লেখকের মন্তব্য

আমার ব্লগে স্বাগতম এবং মন্তব্যের জন্য ধন্যবাদ।
(অফটপিক) তাঁকে তো আর ২য় বার বিয়ে করা যাবে না। এখন প্রতিবছর ম্যারেজ ডে, বাচ্চাদের জন্মদিন এগুলোর ব্যবস্থা করলেই চলবে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৮২৬৯(৯)    

ধরা যখন খেয়েছি,কি আর করা! দিলটা টুকরা টুকরা হৈয়া গেলো

(অফটপিক)

তাঁকে তো আর ২য় বার বিয়ে করা যাবে না।

কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৮২৭৮(১০)    

মেলাতে গিয়ে ছন্দ
এলো সুখের হন্দ
এ কথাটির অর্থ নিয়ে মনে লাগে ধন্দ।
[অন্য ব্লগে প্রকাশিত নিজের লেখা এখানে প্রকাশে চতুর্মাত্রিকের কোন বিধি-নিষেধ নেই বলেই তো জানতাম।]

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৮২৯৩(১১)    
লেখকের মন্তব্য

হন্দ নিয়ে ধন্দ লাগবারই তো কথা। ঐরকম কোন শব্দ তো বাংলায় নেই। এটা আমার বোকামির ফল বলা যায়। 'হদ্দ'কে আমি চোখে দেখেছি 'হন্দ'। হুদা ভাই আছেন বলেই তো আমার লেখার চরম ভুলগুলো ধরা পড়ে। লাইনটা পরিবর্তন করেছি, এখন ঠিক আছে কিনা একটু দেখবেন?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৮২৭৯(১২)    

সুন্দর লিখেছেন অদ্ভুত আচার্য ভাই

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৮৩০৪(১৩)    
লেখকের মন্তব্য

ধইন্যাপাতা(ধন্যবাদ)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৮২৮৩(১৪)    

পবিত্র প্রেম ভাল লাগলো! :)
সেই সাথে অপবিত্র
প্রেমের শব্দমালা মনে আসলো! :)
যদি পাই অনুমতি,
লিখতে চাই সে পংক্তি! :)
---------------------

"তোমার প্রেমেই পেলাম প্রচুর পাপের তিরস্কার!
ভালবাসা তবু হার মানে যদি দেব শত জরিমানা।
বিনিময়ে যত ক্রুরতা দিয়েছো সেই তো পুরস্কার!
হাশর অবধি অধিক প্রাপ্য আর কি রয়েছে জানা?!"

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৮৩০২(১৫)    
লেখকের মন্তব্য

মন্তব্যে এমন সুন্দর পংক্তিমালা! অসাধারণ! চমৎকার!
অসংখ্য ধন্যবাদ অনা'দি।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৮৩১১(১৬)    

ধন্যবাদ আমার গুরুকে (ওমর খৈয়াম) পৌঁছিয়ে দেওয়া হল! :)
শুভেচ্ছা নিরন্তর, অদ্ভুত ভাইয়া আপনাকে ও ভাবীকে।।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৮৩৪৩(১৭)    
লেখকের মন্তব্য

আমারটা আমি রেখে তাঁরটা তাঁকে দিয়ে দিলাম।
ভালো থাকুন অনা'দি।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৮৩৩৪(১৮)    

প্রেমের ভেলায় ভাসতে থাকি
তোমায় বুকে আগলে রাখি
পরিসীমা রয় না সুখের, অপরিসীম নন্দ।

ভালো লাগলো। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৮৩৪২(১৯)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ সুমন ভাই।
আপনার কবিতা কোথায় গেলো!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৮৩৪৫(২০)    

ভালো লাগলো।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৮৩৫২(২১)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ পাহাড়কন্যা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৮৫৫৫(২২)    

'ন্দ' ব্যবহার আমার কাছে ভাল লেগেছে।
ভাল লিখেছেন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৮৮৪৯(২৩)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ উদরাজী ভাই আমার কবিতা পড়ার এবং মন্তব্য করার জন্য।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৮৫৮০(২৪)    

বাহ বাহ
নয়ন পুরা অন্ধ আর আপনি প্রায় অন্ধ
চতুর তো দেখি প্রেমান্ধায় ভরে যাচ্ছে জিভেকামড়

---
অন্য ব্লগের লেখা চতুরে প্রকাশ করতে পারবেন। তবে বাংলা পোস্ট হতে হবে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৮৫৮৩(২৫)    

এখন দুই/একজন অন্ধ পাটঠক/পাটঠিকা পাইলে ষোলকলা পূর্ণ হয়! জিভেকামড়

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৮৮৫৪(২৬)    
লেখকের মন্তব্য

হিঃহিঃহিঃ  হাহাহা হাসতে হাসতে নাইক্কা কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম হাসতে হাসতে নাইক্কা কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম হাসতে হাসতে নাইক্কা কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৮৮৫২(২৭)    
লেখকের মন্তব্য

জল'দি এখন আমি চোখে দেখতে পাই। হিঃহিঃহিঃ  হাহাহা

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৮৬০৪(২৮)    

আমি লিখলেই দোষ! সবাই পুতুপুতু কবিতা লেখে, দোষ হয় নয়নের!
খেলমু না! :প :p

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৮৬০৬(২৯)    

নয়নেরও দোষ, ইনারও দোষ। সমান সমান। এইবার খুশী? মুহাহা

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৮৬৩৯(৩০)    

হিঃহিঃহিঃ  হাহাহা

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৮৬০৭(৩১)    

আরে পদ্ম ভাই, আমি লিখলে মানায়, উনাকে মানায় নাকি? :প :p :প :p

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৮৮৬০(৩২)    
লেখকের মন্তব্য

মনে হয় আমি যেন প্লুটো'র বাসিন্দা! |

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৯২০৩(৩৩)    

আপনাকে এন্ড্রোমিডার বাসিন্দা মনে করে বোধহয়! মুহাহা

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৯২০৬(৩৪)    

এন্ড্রোমিডা ভাবতাছি

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৮৬৩৮(৩৫)    

হাহাহা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৮৮৫৬(৩৬)    
লেখকের মন্তব্য

নয়ন ভায়া জীবনে পুতুপুতু কবিতা লিখতে চেষ্টা করেনি এমন কোন মানুষ কি আছে? যদি থাকে আপনে তার সাথে খেলেন গা। :প :p :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৮৮৬২(৩৭)    

তারে ধইরা আনেন, খেলুম।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৮৮৬৮(৩৮)    
লেখকের মন্তব্য

পদ্ম ভাই আমাদের দু'জনকেই দোষী বলেছেন, মনে হয় উনি নির্দোষ। আপনে ওনার সাথে খেলতে পারেন। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৮৮৭৩(৩৯)    

আপনে কন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৮৮৮০(৪০)    
লেখকের মন্তব্য

আমি পারমু না। আমারে না আবার কিলাইয়া পিঠের দাঁড়াটা ভাইঙ্গা ফালায়! এরাম করিস না মমিন

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৮৬৪১(৪১)    

ভালো লাগলো
শুভকামনা থাকলো

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৮৮৬৪(৪২)    
লেখকের মন্তব্য

ভাল লাগলো জেনে খুব আনন্দ পেলাম। অসংখ্য ধন্যবাদ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৮৮৭২(৪৩)    

হায় প্রেম

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৮৮৭৮(৪৪)    
লেখকের মন্তব্য

দেখছেন না প্রেম নিয়ে কি রকম মারামারি শুরু হয়েছে এখানে। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৬২৭৪(৪৫)    

তোমার প্রেমে মাতাল আমি হয়েছি প্রায় অন্ধ
যখন আমি দু'চোখ বুজি
নাসারন্ধ্র পায় যে খুঁজি
তোমার আমার ভালবাসায় হাস্নাহেনার গন্ধ।

আমার ভালবাসায় কোন গন্ধ নাইরে ভাই, একদম প্লেন!

ফান করলাম ভাই, কবিতা ভাল হইছে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৬২৮৩(৪৬)    
লেখকের মন্তব্য

ভাল হয়েছে বলছেন তাতেই ভাল লাগছে। আপনি একজন কবি। কবিদের অনুপ্রেরণাই আমাদের মত শখের লেখকদের জন্য যথেষ্ট।

 

মন্তব্য করুন

এই তথ্যটি সর্বদাই গোপন রাখা হবে এবং কোন অবস্থাতেই তা জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ছবি যাচাই
আপাতত: শুধু মানুষদের জন্যই আমাদের দুয়ার খোলা। পরে নাহয় রবোট, বায়োবট বা এন্ড্রয়েডদের কথা বিবেচনা করা যাবে।
5 + 0 =
এই গাণিতিক সমস্যাটি সমাধান করুন এবং সঠিক উত্তরটি উপরের ঘরে লিখুন। যেমনঃ ১+৩ এর জন্য লিখুন ৪।