আচার্য-এর সংক্ষিপ্ত পরিচিতি

একাত্তরের দিনগুলি কি
ভুলতে পারে কেউ?
কেমন করে মরলো মানুষ
বইলো রুধির ঢেউ!
আমি তো হায় দেখিনি সেই
দিনগুলি স্বচক্ষে
তারপরও সেই দিনের স্মৃতি
সতেজ এত বক্ষে!
মায়ের মুখে বাবার মুখে
শুনে সেসব সত্যি
বুঝতে পারি কথাগুলো
মিথ্যে না এক রত্তি।
হানাদার আর রাজাকারের
নির্মমতা শুনছি
তাদের বিচার কখন হবে
দিনক্ষণ তার গুনছি।
মন্তব্য
লেখকের মন্তব্য
বাহ!
ধইন্যাপাতা তো বেশ সতেজ দেখাচ্ছে।
আপনার নিজ হাতে চাষ করা, মাত্রই তুললেন বোধহয়!
লেখকের মন্তব্য
সতেজ তো বটেই তবে নিজ হাতে চাষ করা নয় চতুরের বাগান থেকে তোলা।
আইচ্ছা!
লেখকের মন্তব্য
শুঁইক্যা দেহেন ডিজিটাল সুগন্ধ পাইবেন!
আহ!
দারুণ!
বিচার হবে বিচার হবে
রাজাকারের বিচার হবে
রাজাকারে দম্ভ করে
আমাদের কোন ছার হবে
বিচার হবে বিচার হবে
রাজাকারের বিচার হবে
নয়তো এই দেশটা আবার
রাজাকারদের শিকার হবে//
সঠিক বলেছেন ভাই।
আজকাল ছোট ছোট বাবুদের কবিতা, ছড়া শেখানো হয়,
আপনারটা শেখানোর মতই।
আমার ভাগ্নিদের শেখাবো।
লেখকের মন্তব্য
অতি সাধারণ ছড়ায় অসাধারণ মন্তব্য। ধন্যবাদ ঈমা ভাই।
অদ্ভুত রকমের ভালো লেগেছে @ অদ্ভুত ভাই
লেখকের মন্তব্য
অসংখ্য ধন্যবাদ সুকান্ত ভাই সাথে থাকার জন্য।
হানাদার আর রাজাকারের
নির্মমতা শুনছি
তাদের বিচার কখন হবে
দিনক্ষণ তার গুনছি।
শুধুই চমৎকার?
অসাধারন!!!
লেখকের মন্তব্য
অসংখ্য ধন্যবাদ মনির ভাই।
আমিও দিন গুনছি।
কবিতাটা খুব বেশি ভালো লাগলো ভাইয়া।
লেখকের মন্তব্য
আপনার ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগছে। মন্তব্যের জন্য ধন্যবাদ জামি ভাই।
বুঝে সুজে অনেক ক্ষতি করেছে ওরা, ওদের মাঝে মনুষ্যত্ব নাই,
ওদের কথা মনে হলে, ওদের কথা বলতে গেলে ঘেন্না লাগে তাই।
লেখকের মন্তব্য
ঘেন্না ভীষণ ঘেন্না লাগে।
অসংখ্য ধন্যবাদ হুদা ভাই চমৎকার মন্তব্যের জন্য।
তারপরও সেই দিনের স্মৃতি
সতেজ এত বক্ষে!
প্রজন্ম থেকে প্রজন্ম সতেজ থাকুক
লেখকের মন্তব্য
এ স্মৃতি কখনো মলিন হবার নয়।
ধন্যবাদ সমু্দ্র'দি।
সহমত।
লেখকের মন্তব্য
অসংখ্য ধন্যবাদ উদরাজী ভাই আমার পাতায় ঘুরে যাবার জন্য। আপনাদের পদধুলিতে আমার পাতা পূর্ণতা পায়।
মন্তব্য করুন