আচার্য-এর সংক্ষিপ্ত পরিচিতি

নয়ন ভায়া আপনি আমাকে মারেন কাটেন মামলার প্রধান আসামী করেন, যাই করেন না কেন এই ছড়াটা আমি প্রকাশ করলামই-
আমি নাকি অন্ধ কালা
বুঝাই কারে মনের জ্বালা
সবাই কী সব করছে বলাবলি!
কেন যে সব বলতে গেলাম
ফাঁস করে হায় ধরাই খেলাম
ইচ্ছে করে স্বীয় কর্ণ মলি!
আমি নাকি প্রেমের মরা
গলায় বেঁধে মাটির ঘড়া
ডুব দিলেও উঠব ভেসে ঠিক!
এসব কথায় গা জ্বলে বেশ
নিজেই ছিঁড়ি শিরটির কেশ
থেকে থেকে হেঁচকি উঠে। হিক!
সব্বাই তো এপথ মাড়ায়
আমি যখন পা'টা বাড়াই
সবাই কেন ধরবে আমায় টেনে?
আমি কি আর অতই বোকা
ফিডার খাওয়া কচি খোকা
নামছি পথে কিছুই কি না জেনে!
"যত দোষ সব নন্দ ঘোষের"
এটাই কারণ আমার রোষের
এপথ যদি কাঁটায় ভরা থাকে
তবে কেন সেকাল থেকে
কেউ কিছু না শিখলো দেখে
সবাই কেন এইপথে পা রাখে?
যে খেয়েছে, যে খায়নি
মজা কি আর কেউ পায়নি
যদিও বলে সক্কলে পস্তায়
দিল্লীর ঐ লাড্ডুখানা
আমার কেন খেতে মানা
আমিও খাব সবাই যখন খায়!
মন্তব্য
লেখকের মন্তব্য
ধন্যবাদ বাপী ভাইয়ের মাইর পিটের বইন সু'দিকে।

লেখকের মন্তব্য
টাইপো: "আমি যখন পা'টা বাড়ায়" বাড়ায় --> বাড়াই
লেখকের মন্তব্য
আবারো ধন্যবাদ। পরিবর্তিত।
লেখকের মন্তব্য
অদ্ভুৎ! আশ্চর্য!! অদ্ভুৎ আচার্য
করেছে যে কাজ তা নহে বিচার্য
কোন সাধারণ আদালতে,
বাপীর প্রেরণায়
নয়নের যাতনায়
নয়নকে ফেলে দিল অথৈ পানিতে।
দারুন লিখেছেন। অভিনন্দন। নয়ন সৌভাগ্যবান নয়ন! অভিনন্দন নয়নকেও।
লেখকের মন্তব্য
নয়ন ভায়া আমাকে কোন আদালতে দাঁড় করান সেটাই দেখার বিষয়।

আপনিও দারুন লিখেছেন! ধন্যবাদ।
নাজমুল ভাই, গ্রেট!
সুপার্ব!
ইশ, মন্তব্যে ৭ দেয়ার ব্যবস্হা থাকতো যদি!
লেখকের মন্তব্য
হ্যাঁ ৭ দেওয়ার ব্যবস্থা থাকলে আমিও ৭ দিতাম। এখন একটা ভোট দিয়ে ক্ষান্ত দিতে হলো!
হুম, আমিও ১টাই ভোট দিলাম!
দারুণ লাগলো।
এপথ যদি কাঁটায় ভরা থাকে
তবে কেন সেকাল থেকে
কেউ কিছু না শিখলো দেখে
সবাই কেন এইপথে পা রাখে?
ইতিহাসের সবচেয়ে বড় স্ট্যাজেডি এই যে, ইতিহাস থেকে শিক্ষা নেয় না কেউ!
অভিনন্দন,
ভ্রাতা নয়ন।
লেখকের মন্তব্য
নয়ন ভায়াও শিক্ষা নিলেন না! হায়রে কপাল!
ধন্যবাদ মানিক ভাই।

মানিক ভাই
ইতিহাস থেকে শিক্ষা না নেওয়াটাও একটা শিক্ষা! কী বলেন!
অবশ্যই, অবশ্যই। সে আর বলতে!
শোনা কথায় কান দিতে নাই। বাস্তব অভিজ্ঞতার বিকল্প নাই। তাহা অর্জনের বিষয়।
(চতুরে চেয়ার-টেবিল নিচ, সোফার পিছনে লুকানোর ইমো ভুক্তি করার তীব্র দাবী জানাই ডেভু সমীপে। ইহার অভাবে নিরাপত্তাহীনতায় ভুগছে ঝাতি... থুক্ষু, চতুররা)
লেখকের মন্তব্য
প্রিয় নয়ন ভাইয়া

অদ্ভুত ভাইয়া
লেখকের মন্তব্য
ধন্যবাদ চৈতী আপা।

না আপা, অত চিন্তার কিছু নাই।
লেখকের মন্তব্য
চৈতী আপা সাধে কি আর চিন্তা করেন! চিন্তার কারণ আছে বলেই তো চিন্তা করেন।
করলে করবে।
ছোট ভাইকে নিয়ে চিন্তা করবেনা?
লেখকের মন্তব্য
ফান্দে পড়িলে বোগা কেমন করে কান্দে সেটা দেখার অপেক্ষাতেই আছেন সবাই!
হুহু!
আপনি আমাকে উৎসর্গ করে কবিতা দিয়ে ভাববেন না, কপি পেস্টের কথা আমি ভুলে গেছি, ওটা নিয়ে যথাসময়ে কেইস ফাইল করা হবে, বি শিওর!
হাহাহহাহাহা
কী আর বলবো! স্পিচলেস!!!
অবাক করা সৌন্দর্য!
আমি হতবাক, নির্বাক আরো যত বাক আছে সব!
আমিও মুক্তহস্তে ৭ দিয়ে দিলাম!
(কে যে আমারে কইছিল এইসব কবিতা টবিতা লিখতে
)
লেখকের মন্তব্য
হায়রে কপাল! আস্ত একটা কবিতা উৎসর্গ করে ফেললাম আর এখনও সেই কপি পেস্টের কথা ভুলাতে পারলাম না! নিয়তি বড়ই নিষ্ঠুর।

ঠুকেন! ঠুকেন! দেওয়ালে মাথা ঠুকে ঠুকে শক্ত করেন। কিছুদিন পর থেকে রোজ ঐ কাজটাই তো করতে হবে। এখন প্র্যাকটিস করে রাখলে তখন কোন সমস্যাই হবে না!

ধন্যবাদ অজস্র, প্রিয় দাদা।
নাই নাই নাই
তার ক্ষমা নাই
যে কপি করেছে আমার কমেন্ট,
যদিও আমার তরে
কবিতা লিখেছে ডরে (মানে, ভয়ে)
অনেক মজার, এক্সিলেন্ট!
লেখকের মন্তব্য
বাহ! বাহ! লা জওয়াব! এটাওতো এক্সিলেন্ট!
এহেম এহেম!
আমি পাম্পিত হচ্ছি!
লেখকের মন্তব্য
তা কাজটা শুরু করেছিল কে!

না সত্যিই ভাল লেগেছে।
ধন্যবাদ অজস্র, প্রিয় দাদা।
হাহাহা ভালো হয়েছে

লেখকের মন্তব্য
ধন্যবাদ ধন্যবাদ।

নয়ন তোমার (মনি/ চোখ/ সুনয়না ) কে একবার ব্লগে আনো
তোমার লেখা আর তোমার জন্য লেখা কবিতাগুলো দেখাও একবার কেবল
তারপর তোমাকে আর কিস্যু করতে হবেনা
লেখকের মন্তব্য
র্হ্যা হ্যাঁ আমরাও চাই নয়নের "পাতা" ব্লগে আসুক। আমরাও তার সাথে একটু পরিচিত হই।
এসব দেখলে আমার আর কবিতা লিখতে হবে না, তাই না আপা?
ও পাতা, ও পাতা তুমি কোথায়...............................?
লেখকের মন্তব্য
তখনও লিখতে হবে তবে বিরহের নয় মিলনের...
আহা!
তাই যেন হয়!
নয়নের মনি হতে পারে, পল্লবী হতে পারে।
অশ্রু হতে পারে। যা থাকে নয়নের সাথেই সব সময়।
হু, সুর'পা
হা হা হা
খুব হাসলাম।
(আমার ইমো দিতে ঝামেলা হচ্ছে, কেনো বুঝতে পারছি না)
লেখকের মন্তব্য
হাসানোর চেষ্টাতেই লেখা। যদি হাসি পায় তাহলে তো চেষ্টা সার্থক। ভালো থাকবেন ডাক্তার ভাই। ভালো রাখবেন সবাইকে।

(ইমোটা কপি পেস্ট করে দেখতে পারেন। আমারও ঝামেলা হয়, আমিও তাই করি।
হাহাহা ব্যাপক মজা পেলাম। পইড়া আমারো দিল্লীর লাড্ডু খাইতে মঞ্চাইতেসে
লেখকের মন্তব্য
দিল্লীর লাড্ডু! সেতো খাবেনই। ইতিহাস থেকে কি কেউ আর শিক্ষা গ্রহণ করে! নয়ন ভায়াও করেনি, আপনিও করবেন না জানি। তবে না খেয়ে পস্তানোর চেয়ে খেয়ে পস্তানোই বোধয় উত্তম। আর সবার মত আপনিও এপথ মাড়ায়া যান দ্রুত।
খেয়ে জানায়েন, কেমন লাগসে।
আচার্য, দুর্দান্ত লেখসেন! খুবই মজা লাগলো পইড়া!
লেখকের মন্তব্য
আপনার মন্তব্যের অপেক্ষায় ছিলাম। তারিফ যে করবেন তা তো জানাই ছিলো। তবে সত্য স্বীকারে দ্বিধা নেই যে, আপনার মত অনায়াস শব্দ চয়ন আমার লেখনীতে আসে না। আপনার লেখা (বিশেষ করে ছড়া) পড়ে আমি সত্যিই মুগ্ধ ও অনুপ্রাণিত হই।
ধুর! কি সব বলে!
আচার্য, ভালো লাগসে বইলাই তারিফ করসি! মুটামুটি চাইরটা টা কারণে চুপ থাকি, এক, পইড়া ভালো লাগে নাই, দুই, পড়ি নাই, তিন, পইড়া বুঝি নাই, আমার মেধা-মনন সংকট, চাইর, পড়সি, বুঝছি, ভালোও লাগসে, কেমনে জানি কমেন্ট মিস হয়া গেসে (ঠিক যেমন আপনের আগের পোস্টে কিসু বলা হয় নাই!) হাহাহা! দিলাম তো ধন্দে ফালায়া!
লেখকের মন্তব্য
সত্যিই ধন্দে পড়ে গেলাম! আমার পাতায় আপনার উপস্থিতি আমাকে অনুপ্রাণিত করে। আমার যে লেখাটা ভালো লাগবে না তাতে "ভালো লাগেনি" শুধু এই কথাটা হলেও লিখে যাবেন। এটা আপনার কাছে আমার "এক দফা এক দাবী"।
কৈতকপতি, ছন্দপতি এবং অধুনা "পাতাপতি" নয়ম্ভাই, জাতির
এক দফা এক দাবী, টিপাইমুখের দোহাই,
পরিমলরে পিডানো ডান্ডার দোহাই,
পার্সোনার ভিডু-ক্যাম্রার দোহাই, আমরা পাতার দেখা চাই!!!
লেখকের মন্তব্য
স্লোগানটা হতে পারে এরকম-
"নয়ন তোমার রক্ষা নাই
আমরা পাতার দেখা চাই"
পাতারে আনতে গিয়া জল না আইসা পড়ে, যেটা নয়নের সাথেই থাকে
লেখকের মন্তব্য
জল তো আসবেই আপা। নয়নের জীবনে পাতা আসার পরে নয়নের নয়নে জল আসবেই। ইতিহাস তাই বলে!
আল্লা না করুক!
লেখকের মন্তব্য
আপা কমন্টেটা স্রেফ মজা করেই করেছি। এটা ১০০ ভাগ সত্যি যে নয়নের নয়নে জল আসুক সেটা আমরা কেউই চাই না।
পাতা'র এখন দেখা নাই,
আসিলে ঘরে, দেখামু ভাই!
পোস্টটা মিস করেছিলাম। বিলম্বিত মন্তব্য: দারুন হয়েছে বস্।
নয়নকে ঈর্ষা হইতেছে।
লেখকের মন্তব্য
প্রথমেই নেন

আর নয়নকে ঈর্ষা করে লাভ কি বলেন? আপনার যদি এরকম কোনো কাহিনী থাকে তো আমাদের জানান, দেখি ঐরকম একটা ছড়া আপনার জন্যও লিখতে পারি কিনা। আমি যদি না পারি গুরু (বাপী ভাই) তো আছেনই। আপনার চিন্তার কোন কারন দেখছি না!
হিংসা করা পাপ!
দরকার নাই ঈশান ভাই, আমি বুঝতেছি, ঠ্যালা কারে কয়!
খুব ভাল লাগল। সাত দিলাম।
লেখকের মন্তব্য
কিন্তু আপনার কোনটা বেশী ভাল লাগলো? আমার ছড়া না কি নয়ন ভায়া যে ঠ্যালা সামলাতে ব্যস্ত সেটা?
দাদা,
ভাল লাগসে উনার, ৭ ও দিসে, তা-ই বেশি, এত্ত পকপক করেন ক্যান?
লেখকের মন্তব্য
৭ তো দিছে আমার ছড়ারে। কিন্তু আম্নের এমন বেহাল দশা দেইখ্যা আম্নেরে কত নাম্বার দিতে মুঞ্চায় হেইডা এট্টু জানার কৌতুহল হইতেছে বৈকি!
আপ্নে আপনারটা লয়া থাকেন!
আপ্নে আমার লাইগ্যা এত্ত দরদ দেখাইতেছেন ক্যান, হেইয়্যা মুই জানি!
ব্লগাদালতে মামলা করা থেকে আমাকে বিরত রাখতে পারবেনা পৃথিবীর কোন শক্তি!
লেখকের মন্তব্য
অমন দৈত্যের মত হাইসেন না! পৃথিবীর একটা শক্তিই পারবে আম্নেরে সকল কাজ থেইক্যা বিরত রাখতে... দিমু নাকি একটা চিল্লান!
ওওওও পাতা'দি..............
ও অপা আপা,
আপনার কমেন্ট নিয়া তো এখানে যুদ্ধ লাইগা গ্যাছে!
আপ্নে কই?
এই তো আইয়া পড়ছি মনু! @নয়ন
-@ দাদা। সাত দিয়েছি আপনার ছড়া/কবিতাকে। আর কবিকেও একটু বোঝার চেষ্টা করছি। ভাবছি, এ পঙক্তিগুলোর কতখানি নয়নের আর কতখানি আপনার নিজের কথা!
-নয়ন কত পেয়েছে হিসেব করতে অংক'দাকে ডাকতে পারেন।
বাপী ভাই, আপনি আর নয়নের ছড়াসমূহের প্রাপ্ত স্কোরের যোগফল হচ্ছে নয়নের নম্বর (ceteris paribusঃ নতুন কোন কবিতা/ছড়া নয়নকে নিয়ে রচিত হয়নি)!!!!
লেখকের মন্তব্য
হ্যাঁ তাইতো, অঙ্কদা যে এখনও এলেন না! এই স্কোর হিসেব করতে তো অঙ্ক'দার বিকল্প কাউকে দেখছি না। ও অঙ্ক'দা! কোথায় গেলেন? একবার আসুন না।
আচার্য খাইসে ধরা! ডিটেক্টিভ আইসা পড়সে রে! কি মজা রে!
লেখকের মন্তব্য
গুরু থাকতে শিষ্য ধরা খাবে! তা কি কখনো হয়? শিষ্য বিপাকে পড়লে গুরুই তো উদ্ধার করবেন। আমার আর ভাবনা কি!
সুরঞ্জনা আপার লাঠির ভয়ে

বাপী ভাই এখন দাদার আশ্রয়ে!
লেখকের মন্তব্য
উল্টা বললেন আপা। আমিই বাপী ভাইয়ের আশ্রয়ে।
নীল ফুলরে ভুটাইলাম।

লেখকের মন্তব্য
অপা আপা! আমি তো আমার কবিতায় বলেই দিয়েছি এপথ সবাই মাড়ায়। তবে আমি এখন ইতিহাসের অংশ। আর নয়ন ভায়া সেই ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে নিজেই সেই অভিজ্ঞতা লাভ করতে চান! আমি অবশ্য জানি না আপনি কোন দলে, আমার দলে (ইতিহাসের অংশ) নাকি নয়নের দলে(লাড্ডুর স্বাদ আস্বাদন প্রত্যাশী)!
ইতিহাসের দলেরও না, অন্য দলেরও না! আমি মধ্যবর্তী ! লাড্ডু খেয়েছি, তবে পস্তাই নাই!

লাড্ডু খেয়ে লাট্টু হয়ে একই চক্রে ঘুরছি!!
লেখকের মন্তব্য
ওরে বাবা! আপনার ক্ষেত্রে দেখছি সেই প্রবাদ একেবারে ফেল মারলো!
তবে যে বলে-
দিল্লীকা লাড্ডু যো খায়া ও পস্তায়া, যো নেহি খায়া ওভি পস্তায়া।
এইবার বুঝব চান্দু!
লেখকের মন্তব্য
চান্দুর ভাবনা পড়ে ভাইবেন। নিজে কোথায় লুকাবেন জায়গা ঠিক করেন আগে!
সাথে আপনারটাও চিন্তা কইরা রাখেন, কোথায় লুকাবেন।
লেখকের মন্তব্য
আমি তো আমার গুরু'র(বাপী ভাই) পিছনে লুকাইয়া থাইকাই ভীমরুলের চাকে ঢিলটা মারছি। নইলে কি আর আমার এত সাহস হয়!
আপা
সর্বকালের সব রেকর্ড বোধহয় ভঙ্গ করে ফেলসি!
[বিগত ৭ দিনের] বাচালশ্রেষ্ঠ
নয়ন ( ৪১২)
সাহাদাত উদরাজী ( ২৪১)
অদ্ভুত আচার্য ( ২০৩)
নাজমুল হুদা ( ১৯৮)
অঙ্ক ( ১৫৫)
বাপী হাসান ( ১২২)
ঝিনুক ( ১২২)
লেখকের মন্তব্য
নয়ন ভাই, আপনার (নয়না) এইখানে তো বেশ পরিচিতো হৈ যাইতেছে- খবর আছে
নয়ন আর পাতা
পাতা আর নয়ন!
হাহাহা
লেখকের মন্তব্য
হালিম ভাই আমার পাতায় (নয়ন ভায়ার পাতা নয়) এসেছেন, খুব ভাল লাগছে।
সিডা বুঝতে পারছি। নয়ন ভাইয়ের (নয়না) অনেকেই হিংসাইতেছে
লেখকের মন্তব্য
সেই হিংসুকের দলে কি বাপী ভাইও আছেন!
হিংসা করা ঠিক না, তাই না হালিম ভাই?
১০০ নং কমেন্ট আমার!
লেখকের মন্তব্য
অমা! কোন ফাঁকে এ কম্মোটিও সাইরা ফালাইছেন!
নয়ন ভাই এর সাম্প্রতিক অবস্থা কি?
এই-তো ভালই আছি!
হেহেহে!
কবিতাকে আপাতত অবসরে পাঠালাম!
কবিতা আবার অবসরে গেল কেন?
ওই যে খাঁজকাটা নিয়া আছি!
ও! আচ্ছা অবসরে পাঠিয়েছেন ভালো কথা কিন্তু সময়মত যেন স্ব-মহিমায় আবির্ভূত হয় সেটা খেয়াল রাখবেন যেন।
তা-তো বটেই!
তা-তো বটেই!
লেখকের মন্তব্য
উনি সবাইকে বলে বেড়াচ্ছেন উনি এখনও জীবিত। আর এটাও বলছেন যে পুরুষ নাকি দুই প্রকার জীবিত ও বিবাহিত!
আরেক প্রকার আছে, অতিবাহিত! (বাপী ভাইয়ের কমেন্টে পেয়েছিলাম)
(এই কমেন্টের মাধ্যমে আমার ব্যক্তিগত কমেন্টের সংখ্যা ৪৫০!)
অভিনন্দন নয়ন ভাই। ১০০০ ছাড়িয়ে যাবেন সেই প্রত্যাশায়
লেখকের মন্তব্য
৪৫০ কমেন্টের জন্য অভিনন্দন!

নয়ন লারা !
লেখকের মন্তব্য
তাই নাকি!
কেইস তো তাহলে ভালোই জটিল মনে হচ্ছে!
৭ দিনে হাজার ছাড়িয়ে যাওয়াটা কোয়াইট ইমপসিবল।
---------------------------------
কেইস শুধু ভাল? কেইস ফাইল করতে যাচ্ছি উনার বিরুদ্ধে, জানেন, করসে কি?
আমার 'ইতিহাসের অংশ' কমেন্টটা কপি করসে, কপিরাইটের ধার ধারেনাই।
যেই না হুমকি দিলাম কেইস করমু, অমনি উনি আমার জন্যে কবিতা নিয়া হাজির! বুঝছেন?
লেখকের মন্তব্য
চেষ্টা চালিয়ে যান। কিছুই অসম্ভব না।
লেখকের মন্তব্য
হ্যাঁ ভীষণ জটিল! আপনি কয়দিন ছিলেন নাতো, এর মধ্যে নয়ন ভায়া যে কি ঘটিয়ে ফেলেছেন তাতো এখন নিজের চোখেই দেখতে পাচ্ছেন।
আপনি কি মনে করসেন দাদা, আপনার চোখে দেখতেছে? আপনি যেমন আপনার 'উনার' চোখে দেখেন, ঐরকম?
স্বপ্নভাই নিজের চোখেই দেখতাসে।
লেখকের মন্তব্য
স্বপ্ন ভাই নিজের চোখে দেখতেছেন সেটা আমি জানি। আপনার উনার চোখে তো দেখতেছেন এখন আপনি! আমি তো আমার উনার চোখে দেখা অনেক আগেই বাদ দিছি! কারণ আমি যে অতিবাহিত (বাপী ভাইয়ের মতানুসারে)
সেরেছে! কেইস তো শুধু জটিল না জটিলেরও অতীত!
নয়ন ভাই আপনার কবিতার ছুটি কি শেষ হয়েছে? অবসরের পরের কবিতাগুলো পড়ে বুঝতে পারতাম আপনার কবস্থা এখন কোন পর্যায়ে রয়েছে!
কপিরাইট আইন ভঙ্গ করা হচ্ছে নাকি অদ্ভুদ দাদা?
লেখকের মন্তব্য
স্বপ্ন ভাই! কেউ কেউ তিল কে তাল করতে পছন্দ করেন! এই যেমন ধরেন, নয়ন ভাই মা'কে মা বলেন, বাবা'কে বাবা বলেন। এখন আর কেউ যদি ঐ শব্দগুলো ব্যবহার করেন তাঁর নিজের বাবা-মা'র ক্ষেত্রে তবে কি কপিরাইট আইন ভঙ্গ হবে!
আপনিই এর একটা বিহীত করেন স্বপ্ন ভাই। নইলে কিন্তু আমি আন্তর্জাতিক আধা ল'তে (আদালত নয়, Half law) বিচার চাইব, হুঁ। 
আধা ল’তে গেলে তো আবার আধা জল খেয়ে নামতে হবে! বিচারও পাবেন আধা!!
বাদী-বিবাদীর যুক্তি তর্ক শুনা যাক তবে!
লেখকের মন্তব্য
আমার যুক্তি তো আমি কইলাম। এবার ডাকেন আপনার বাদীরে। শুনেন তাঁর বয়ান।
বাদীকে হাজির করা হোক!
লেখকের মন্তব্য
মামলা দায়ের করে বাদী নিজেই পলাতক!
বাপী ভাইকে বস্তা খোলার অনুরোধ করছি। স্টক ছাড়েন!
লেখকের মন্তব্য
দেরীতে হলেও শাহাদাত ভাই এসেছেন। ধন্য ধন্য।
মন্তব্য করুন