আচার্য-এর সংক্ষিপ্ত পরিচিতি

মুক্ত-স্বাধীন করতে তোমায়
মুক্তি মারে বুলেট-বোমায়
পাকবাহিনী।
সেই কাহিনী
আমরা হলাম শ্রুত।
শ্যামল বরণ কন্যা তুমি
আমার প্রিয় জন্মভূমি
তোমায় দেখে
ধুলি মেখে
অঙ্গ আমার পুতঃ।
স্বাধীন দেশের মুক্ত হাওয়া
এটাই সকল লোকের চাওয়া
আমরা পেলাম
ধন্য হলাম
সেই সে একাত্তরে।
তোমার পরে ঠেকাই এ শির
তোমার জন্য প্রাণ দিলো বীর
মোরও মরণ
রক্তক্ষরণ
হোক না দেশের তরে।
মন্তব্য
দেশের জন্য লিখা কবিতা চমৎকার হয়েছে।
লেখকের মন্তব্য
অশেষ ধন্যবাদ জামি ভাই।
আমার কবি ভাইয়া কোথায় ছিল এই কদিন?
কবিতা বরাবরের মতই চমৎকার
অগ্নি আর পূর্ণ কেমন আছে?
লেখকের মন্তব্য
তোমাদের সাথেই আছি ভগ্নি। একটু বিজি এই যা!
প্রশংসার জন্য ধন্যবাদ।
অগ্নি ও পূর্ণ ভাল আছে। আমার ভগ্নিটি ভাল আছে তো?
আপনার দোয়ায় ভাল আছি ভাইয়া
অগ্নি আর পূর্ণ'এর পরিচয় জানতে মন্চায় ।
আমি ওদের ফুপু।এখন বুইজ্জালন
তোমার পরে ঠেকাই এ শির
তোমার জন্য প্রাণ দিলো বীর
মোরও মরণ
রক্তক্ষরণ
হোক না দেশের তরে।
আচার্য দা, খুব সুন্দর বলেছেন। এটা সব দেশপ্রেমিক বাঙালিরই হৃদয়ের কথা।
কাগজের নৌকার অভিষেক পোস্টে গিয়ে জানলাম, অগ্নি আর পূর্ণ আপনার দুই মেয়ে। ওদের জন্য শুভ কামনা।
যাক।এক উছিলায় আমার সেই পোস্টে গেসিলেন
না আপনার মন্তব্যের সূত্র ধরেই আপনার পোস্টে গেছি। আসলে আমি আগে পোস্টটি মিস করেছিলাম।
লেখকের মন্তব্য
ঈমা ভাই কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য কৃতজ্ঞতা।
অগ্নি আর পূর্ণ'র পরিচয় তো পেয়ে গেছেন, তাই আর বললাম না।
ভাল থাকুন সবসময়।
যথারীতি ভালু পাইছি কাব্যার্জুনের লেখা! আছেন কিরাম মিয়াভাই?
ভালো থাকা হোক।
লেখকের মন্তব্য
অনেকদিন পরে দেখা পেলাম বাতি ভাইয়ের। মন্তব্য দেখে প্রীত হলাম।
আমি তো ভাল আছি। কিন্তু আপনি কেমন আছেন?
দেশকে ভালোবাসি বলেই আজো
বুক ফুলিয়ে দাঁরাতে পারি আপন সঙ্গীতে
মায়ের বুকে মাথা রেখে গাইতে পারি
"মা আমার তোমার মুক্তি সেনা"
ভালো লাগলো কবি
লেখকের মন্তব্য
পাঠ এবং মন্তব্যের জন্য কৃতজ্ঞতা। কবি বলায় সত্যিই খুব সম্মানিত বোধ করছি।
স্বাধীন দেশের মুক্ত হাওয়া
এটাই সকল লোকের চাওয়া
আমরা পেলাম
ধন্য হলাম
সেই সে একাত্তরে।
কবিতা চমৎকার হয়েছে।
লেখকের মন্তব্য
অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য। ভাল থাকুন সবসময়।
আহা! বেশ বেশ!
শেষ হয়েও
রয়ে যায় রেশ!
দেশের প্রতি এই টান
থাকুক চিরদিন অম্লান!
লেখকের মন্তব্য
প্রীত হলাম কমেন্ট পাইয়া।
কেমন আছেন নয়ন ভায়া?
নানান ব্যস্ততা তবুওআমি
ভাল আছি খুব,
কাজকর্ম দুরে ঠেলে আজ
ব্লগে দিলাম ডুব!
আপনার এই অবস্হা ক্যান
কেনো অনিয়মিত,
ছন্দেই কি রিপ্লাই দিবেন
আমি যে ভীত!
লেখকের মন্তব্য
মগজে আমার নেই ছন্দের সাপ্লাই
ছন্দে কি করে দেব তাই রিপ্লাই
ফাঁকিবাজী ছন্দ করেছি তাই এপ্লাই
যত ট্রাই করি তাই রয়ে যাবে ঘাপলাই।
নিয়মিত হতে চাই কিন্তু যে ভাই পারি না
তবু সুযোগ পেলেই ব্লগে ঢুঁ মারা ছাড়ি না।
নিয়মিত আবার হব, আমি তো আকাশে উড়ি না!
যদিও আমার উপস্থিতি ব্লগে খুব জরুরী না।
কে বলেছে
জরুরী নয়,
এইটা কোন
কথা হয়?
যেভাবেই হোক
আসতে হবে,
না আসলে
ভুলবো তবে!
দিবেন না কোন অজুহাত
দিলেও তা মানবো না,
কথা দিচ্ছি, আপনাকে ব্লগে
নিয়মিত না করে ছাড়বো না!
লেখকের মন্তব্য
নিয়মিত হব বলছি ভাই
কোন অজুহাত নাই গো নাই
এমন ভালবাসা ছেড়ে দূরে
কে কখনও থাকতে চায়?
ছন্দের জাদুকরের অনুজেরা ফাটিয়ে দিচ্ছে
লেখকের মন্তব্য
দুঃসাধ্য তাঁর ধারেকাছে যাওয়া
তবুও প্রীত পেয়ে এ হাওয়া
বেশি যদি দাও ফুলে হব বল
ভাল কভু তার হবে না যে ফল!
এই তো এসেছেন ফিরে
লাইনে,
ব্লগিং বাদ দিলে চুল ছিঁড়ে ফেলবো
টাইনে!
(ছন্দ মিলানোর প্রয়াস হিসেবে এতটুকুন বেয়াদবী নিশ্চই ক্ষমার যোগ্য, তাই না দাদা?)
লেখকের মন্তব্য
দারুন দারুন ছন্দ দারুন
যত ইচ্ছে ছিঁড়ুন, ফারুন
কেম্নে করি রাগ
তবে এটাও রাখুন মনে
শীত যাবে না সুদূর বনে
চলে গেলেও মাঘ।
এক মাঘে শীত একবার কিন্তু চলে যায়,
পরে আবার সেই সুযোগ, পাওয়াটা বড় দায়!
লেখকের মন্তব্য
থাকব আমি তক্কে তক্কে
আপনার আর নাই রক্ষে।
সাহস আছে বক্ষে?
সবাই আমার পক্ষে!
লেখকের মন্তব্য
"অন্যায় যে করে আর অন্যায় যে সহে"
তার পক্ষে চতুরের কেউ থাকার মত নহে।
কবিতার চেয়ে কমেন্টে মজা পেলাম বেশী।
লেখকের মন্তব্য
কিছু একটাতে যে মজা পেয়েছেন তাতেই ধন্য হলাম। ধন্যবাদ উদরাজী ভাই।
মন্তব্য করুন