আচার্য-এর সংক্ষিপ্ত পরিচিতি

ওহে আমার সুন্দরী গো হরতনের বিবি
পোকার খেলার ঢঙে কি আজ মন দিবি আর নিবি?
হাই কার্ডেই দান পাওয়া যায় কপাল ভাল হলে।
পাইনা আমি, দুর্ভাগা কি এমন কোথাও ফলে!
এক পেয়ার-এ মাঝে মাঝে জিততে পারে বাজি
শিওর বলা যায় না প্রেমে তুই কতটা রাজি।
দুই পেয়ার-এ বাজি জেতার সম্ভাবনা বাড়ে
প্রতিদ্বন্দ্বী প্রেমের তবু শ্বাস ফেলে মোর ঘাড়ে।
দানটা পাবো যদি আমার বড় থাকে কিকার
পান করতে পারি তখন কড়া প্রেমের লিকার।
থ্রি অফ এ কাইন্ড পেলে বাড়ে সম্ভাবনা আরও
নিশ্চিন্ত নয় গো তবু আসতে পারে হারও
যদি প্রতিদ্বন্দ্বী ব্যাটার স্ট্রেইট কার্ড থাকে
তোকে নিয়ে যাবেই, তাকে আটকে কে আর রাখে?
মেরে তাকে জিততে তোকে ফ্লাশ যে আমার চাই
তারপরও কি প্রেম হারানোর শঙ্কা কেটে যায়?
ফুল হাউজে প্রেম বাজিটার শক্ত থাকে ভিত তো
কেমনে রাখি তারপরেও নিঃশঙ্ক চিত্তো।
ফুল হাউজের উপরও যে ফোর অফ এ কাইন্ড আছে
দুশমন মোর সেটাই যদি যায় পেযে যায় পাছে
তোকে কি আর তখন আমি আপন করে পাবো?
না পেলে যে এই টেবিলেই কষ্টে মরে যাবো!
স্ট্রেইট ফ্লাশ হলে জানিস পাচ্ছি তোকে আমি
কি জানি ছাই! পাবো কিনা জানেন অন্তর্যামী।
রয়েল ফ্লাশে তুই যে আমার হবিই হবি পুরা
জিতে নিয়েই পান করব প্রেমের নেশার সুরা।
তোকে নিয়েই চলবে খেলা আমার প্রেমের পোকার
জিতব ইস্কাবনের রাজা হটিযে দিয়ে জোকার।
মন্তব্য
পোকার কেমনে খেলে এইডা বস জানা নাই ,,তবে মনে হইতেছে বেশ মজাদার খেলা ।
দেখি শেখা যায কিনা । শুভকামনা কবি ।
লেখকের মন্তব্য
ইচ্ছা থাকলেই শেখা যাবে। আমিও জানতাম না, ফেইসবুকে খেলে খেলেই কিছুটা শিখেছি। সত্যিই মজাদার খেলা।
ভাল থাকুন অবিরাম।
অনেক অনেক ভালো লেগেছে। উত্তম জাঝা!
লেখকের মন্তব্য
ভাল লেগেছে জেনে প্রীত হলাম। শুভকামনা রইল।
কড়া প্রেমের লিকার
প্রেমের নেশার সুরা
কোনটাই পেলাম না শুধুই বিকার
এই নিন ভাই চা এক সরা.................
লেখকের মন্তব্য
........কোথায় পেলেন না? আমার কবিতায় নাকি আপনার জীবনে ঠিক বুঝতে পারলাম না।
চা পূর্ণ সরার জন্য ধন্যবাদ।
বায়ান্ন বাজারের তিপ্পান্ন গলির চুয়ান্ন নম্বার মোড়ে.........
কেমন আছেন?
লেখকের মন্তব্য
পঞ্চান্ন থেকে শুরু করেন দেখবেন পেয়ে যাবেন।
ভাল আছি উই ভাই।
হাহ হাহ হাহ হাহ .......... ৫৫ তে শুরু তো হবে নাতী-নাতনীদের কোলাহল আমার সময় যে শেষ বাবু..... ঐ খেলাটা আজো শিখতে পারলাম না....
লেখকের মন্তব্য
কি যে বলেন! এত তাড়াতাড়ি বলেন সময় শেষ! দিদি ভাইকে পাশে নিয়ে বসেন, দেখেন খুব সহজেই খেলাটা শিখে ফেলেছেন।
আরে যা সত্যি তাইতো বললাম, আর আপনার দিদিভাইতো সতীনদের জ্বালায় (সিগারেট, চা, শব্দের ছাই-পাস) আমাকে ফেলেই চলে গেল, এখন পাঁচ নাম্বার খুঁজবো সাহস হয় না, তার চাইতে চা অনেক ভালো.....
লেখকের মন্তব্য
এরশাদ চাচারে দেখে শিখলেন না! এতো অল্পতেই ভয় পেয়ে যাচ্ছেন! উঁহু ভবিষ্যত সত্যিই অন্ধকার দেখছি! হা হা হা হা
দেখো বটতলার মুনি’ও মুচকি হাসে
আমি যে হাঁটবো সে অনুত্তীর্যের পথে
দেহ পিঞ্জিরার কপাট খুলে মনকে মুক্তি দিতে
সেদিন জেনো, হাসবে না রুপালী ময়ঙ্ক এ বানে........এইরে পান্ডিত্য হয়ে গেলো কি........
লেখকের মন্তব্য
আমার মাথাটা এতক্ষণ ঠিক ছিল, এবার কেমন আউলা-ঝাউলা হইয়া গেল! কিছুই তো ঢুকলো না মগজে। মাথার ভিতরে ঐ ব্যাটা স্রষ্টা কি ভরে দিয়ে যে দুনিয়ায় পাঠাইছে.......
দারুণ! রয়্যাল ফ্লাশ!
লেখকের মন্তব্য
ধন্যবাদ।
রয়েল বানানটা ঠিক করার পরামর্শ দিলেন কি?
আরে নাহ! ছড়াটার কথাই বলছিলাম!
লেখকের মন্তব্য
জটিল পোকার, হয়ে যাক এক হাত।
লেখকের মন্তব্য
আসেন বসে পড়ি।
পোকার খেলা ভালো পাই।
তাই কোবতেও ভালো পাইলাম
লেখকের মন্তব্য
পোকার যেমন ভাল খেলতে পারি না কোবতেও তেমন ভাল লিখতে পারি না। তবুও দু'টাই চালায়া যাই।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
হৃদয়ে গেঁথে গেল।অনেক,অন্নেক সুন্দর।
শুভকামনা।
লেখকের মন্তব্য
ভাল লেগেছে জেনে আমারও খুব ভাল লাগছে। অসংখ্য ধন্যবাদ পাঠ এবং মন্তব্যের জন্য।
লেখকের মন্তব্য
চোখ কানা হয়ে যাবে
লেখকের মন্তব্য
আপনার মাথা যেভাবে ঘুরতেছে দেইখেন আবার ঘাড় থেকে না ছুইটা যায
পোকার খেলতে পারিনা

লেখকের মন্তব্য
এখানে পোকার আর প্রেম দু'টাই আছে। যেটা পারেন সেটাই করেন।

মন্তব্য করুন