আচার্য-এর সংক্ষিপ্ত পরিচিতি

বই পড়া মজাদার
বই পড়ি তাই
অজানা হাজার কথা
বইয়ে খুঁজে পাই।
জানি আমি কারা মিলে
বানিয়েছে প্লেন
কে বানায় ইঞ্জিন
যাতে চলে ট্রেন।
কোন দেশে বেশী লোক
কারা বেশী বাঁচে
কোন গ্রহ সূর্যের
সবচেয়ে কাছে।
কোন ভাষা সবচেয়ে
বেশী লোকে বলে
কোথায় রবির আলো
ছয়মাস জ্বলে।
কোন সেই সাগরেতে
ডোবে নাতো কেউ
কোন নদীটাতে আছে
বড় বড় ঢেউ।
কোন দেশে মশা নেই
কোন দেশে সাপ
কোন মেরু বেশী পায়
সূর্যের তাপ।
কোন দেশে মুদ্রারে
কোন নামে ডাকে
বরফের দেশে কারা
ঘর বেঁধে থাকে।
পৃথিবীর কতভাগ
জুড়ে আছে জল
কোন অজানা জীবে ভরা
সাগরের তল।
বই পড়ে জানি আরও
কোন দেশ বড়
তোমরাও জেনে যাবে
যদি বই পড়।
মন্তব্য
ভাল লাগল, ধন্যবাদ।
লেখকের মন্তব্য
পড়ার জন্য ধন্যবাদ। শুভেচ্ছা রইল।
হুমম, সুন্দর।
লেখকের মন্তব্য
অশেষ ধন্যবাদ।
অনেক মজা পেলাম। আমার ভাগ্নে আর ভাগ্নি, ভাতিজি আর ভাতিজাদের অবশ্যই শেখাবো।
ধন্যবাদ।
লেখকের মন্তব্য
মজা পেয়েছেন জেনে খুব ভালো লাগছে। ভাল থাকবেন সবসময়।
তা ভাইজান মনে আছে তো? আমি কিন্তু উই, সু-খ্যাতি বিশ্ব বিভুই, বই গুলো আমার খাবার না হলেই বাঁচি, অখাদ্য খেয়ে বেজায় গ্যাস হয়েছে এই বেলা।
ভালো লাগা রইলো।
লেখকের মন্তব্য
ভুলি নাই
উই ভাই
শ্রীমান হলেন অঙ্ক
নতুন করে
চত্বরে
স্বাগত, বাজাই শঙ্খ।
দারুণ!
বই পরম সুহৃদ।
লেখকের মন্তব্য
সত্যিই তাই, বই পরম সুহৃদ।
শুভকামনা রইল।
বাহ!
বই হোক নিত্যসঙ্গী।
অনেক অনেক শুভকামনা।
লেখকের মন্তব্য
ধন্যবাদ পাঠ এবং মন্তব্যের জন্য। ভাল থাকবেন সবসময়।
বাহ! চমৎকার লিখেছেন। আনন্দ পাঠ, ভালো থাকবেন।
লেখকের মন্তব্য
ধন্যবাদ উৎসাহব্যঞ্জক মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল।
লেখকের মন্তব্য
আপনাদের আশ্রয় আর প্রশ্রয়েই তো এ অকাজগুলো করার সাহস পাই।
আশা করি সবসময় এরকম প্রশ্রয় দিয়ে যাবেন। শুভকামনা অবিরাম।@ নয়ন
এত ছন্দ মিলিয়ে লেখেন ক্যাম্নে!
চমৎকার!
লেখকের মন্তব্য
পাঠ এবং মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থাকুন সবসময়।
মন্তব্য করুন