লেখকের ক‌থা

সদর দরজা

বন্ধু

ব্লগারের প্রোফাইল ছবি

দিনে রাতে ছুটে চলা, যারে পাশে চাই,
সে প্রিয় বন্ধু মোর, আয় কাছে আয়।

বন্ধু আমার চলার সঙ্গী, বন্ধু আমার প্রাণ
বন্ধু হল দুই হৃদয়ের বিনি-সুতার টান।
বন্ধু আমার ভিতর বাহির, বন্ধু চতুর্পাশ
বন্ধুবিহীন এই জগতেই যেন নরকবাস।
বন্ধু আমার দিনের আলো, বন্ধু পথের দিশা,
বন্ধুবিহীন চারপাশে মোর নামে অমানিশা
অথৈ সাগর মাঝে যেন কূল-কিনারা নাই।

বন্ধু আমার জীবন জয়ে বুকের মাঝে বল
বন্ধু হল প্রস্ফুটিত নীলচে শতদল।
বন্ধু হল মনের মুকুর; নিজের ছায়া দেখা
বন্ধু হল বক্রতা নয়, সহজ সরল-রেখা।
বন্ধু হল কান্না ভুলে শুধুই হাসাহাসি
বন্ধু হল কাঁধ মিলিয়ে হয়ে পাশাপাশি
সুখে-দুখে হাজার জনম দাঁড়িয়ে থাকা ঠায়।

0
আপনার মূল্যায়ন: আপনি মূল্যায়ন করেন নি।
শেয়ার করুন » Facebook Twitter Delicious Digg MySpace Google Orkut Blogger Google Buzz Technorati
অথবা এই সংক্ষিপ্ত লিংক শেয়ার করুনঃ

মন্তব্য

ব্লগারের প্রোফাইল ছবি
#২০৪৮৩৪(১)    

বন্ধু হল সারাটাক্ষণ পাশে পাশে থাকা,
বন্ধু তমি সোজা হইলে আমি হবো বাঁকা!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৪৮৭২(২)    
লেখকের মন্তব্য

এ কী কইলেন মনুক
বন্ধু কি তীর-ধনুক?
একটা বাঁকা একটা সোজা
বন্ধু কি ভাই সাপ আর ওঝা?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৪৮৭৮(৩)    

যা ইচ্ছা তা কইসি,
আরাম কইরা
গ্যালারিতে বইসি।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৪৮৮৭(৪)    
লেখকের মন্তব্য

যা ইচ্ছা কইতে থাকেন
গ্যালারিতে বইতে থাকেন
বইসা বইসা শক্ত ইটের
কঠিন পরশ সইতে থাকেন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৪৯৩৩(৫)    

কারো কথায় আমি চলিনা
জাইনা রাখেন ভাই, :প :p
অগ্নি পূর্ণ আছে কেমন
আমি জানতে চাই।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৪৯৪৫(৬)    
লেখকের মন্তব্য

ভালো আছে বইলা গেলাম
পূর্ণ এবং অগ্নি,
কেমন আছে জানতে চাই
আমার পাতা ভগ্নি।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৪৯৪৮(৭)    

পাতা ভগ্নির খবর নাই,
কোথায় গেলে তারে পাই?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৪৯৫২(৮)    
লেখকের মন্তব্য

পাতা কি ভাই শীতের পাখি
সাইবেরিয়ায় গেল নাকি?
তার হারানো চলবে না।
কেউ তো ভাল বলবে না
আপনারে; তাই কইয়া যাই
পাতা ভগ্নি'র খবর চাই।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৪৯৫৭(৯)    

আচ্ছা!

পাতার কোন খবর পেলে
জানাবো ভাই,
সেই পর্যন্ত যেতে হলে
আপনার দোয়া চাই।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৪৯৬৩(১০)    
লেখকের মন্তব্য

দোয়া নিলাম প্যাকেট ভরে
পাঠাই এবার কেমন করে?
পাবেন পাবেন পাতার দেখা
আছে হাতের পাতায় লেখা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৫০১৫(১১)    

ফুরচন্দন পড়ুক আপনার মুখে,
দোয়াটুকু রেখে দিলাম বুকে(মানে, হৃদয়ে আর কি)।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৫০১৯(১২)    
লেখকের মন্তব্য

আচার্য কয় গণি
দূর হইবে শনি
আসবে পাতা কাছে
সামনে সুদিন আছে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৫০২৪(১৩)    

নেই কোন ভয়,
তা-ই যেন হয়!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৪৮৯৫(১৪)    

আচার্যদা, বন্ধু/ বন্ধুত্ব নিয়ে আপনার চমৎকার কবিতা হৃদয় ছুঁয়ে দিল।
সম্প্রতি এক ফেইস বুক বন্ধু নাজমুল আলম আমার ওয়ালে বন্ধুত্ব সম্পর্কে লিখেছে ….।

‎"আমি বন্ধু তাকেই বলি, যে নিজের জন্যে সম্মান আদায় করে নেয় সেই সাথে অন্যকেও সম্মান জানায় ! আমি বন্ধু তাকেই বলি, যে মুখের কথার সাথে অন্তরের কথার মিল রাখে ! আমি বন্ধু তাকেই বলি, যে জলের স্বচ্ছতায় নিজেকে প্রকাশ করে ! আমি বন্ধু তাকেই বলি, যে সীমানা চিনে নিতে ভুল করে না কখনই ! আমি বন্ধু তাকেই বলি, যে অন্যের আনন্দের সাথে নিজেকে শরীক করতে চায় এবং দুঃখের মাঝে সমব্যথিতও হয় ! আমি বন্ধু তাকেই বলি, যে শুদ্ধতা আর মঙ্গলালোকে জীবনের মাঝে খুঁজে নিতে চায় বেঁচে থাকার আনন্দ" !

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৪৯০০(১৫)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ ঈমা ভাই।
আপনার বন্ধুর কথাটিও হৃদয় ছুঁয়ে গেল। আসলেই তো বন্ধু বা বন্ধুত্বকে কখনোই জীবন থেকে বাদ দেওয়া যায় না। তাহলে সেটা আর জীবনই থাকে না।
আবারও ধন্যবাদ আপনার বন্ধুর কথাগুলো শেয়ার করার জন্য।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৪৮৯৮(১৬)    

ভালো থাক বন্ধুরা।
মাঝে মাঝেই অনেক বন্ধুকে খুব মিস করি।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৪৯০৩(১৭)    
লেখকের মন্তব্য

দিনের বেশিরভাগ সময় যাদের সাথে কাটাতাম তাদের অনেকেই আজ যোজন যোজন মাইল দূরে। তাদের মিস করি সবসময়।
ধন্যবাদ জামি ভাই পাঠ এব্য মন্তব্যের জন্য।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৪৯৬৮(১৮)    

বন্ধুত্ব নিয়ে চমৎকার কিছু চরণ পড়লাম।
আমার কাছে বন্ধুত্ব হলো এমন একটা সম্পর্ক যা কোন চাওয়া পাওয়ার ভিত্তিতে গড়ে উঠে না। কোন লাভ লোকসানের হিসাব নাই, দাবী নাই কিন্তু প্রত্যাশা আছে। বন্ধুত্বের সম্পর্ক আমার কাছে তাই নিঃস্বার্থ, এবং মা বাবা ভাই বোনের পরে দুনিয়ায় সেরা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৪৯৭৩(১৯)    
লেখকের মন্তব্য

যেখানে চাওয়া-পাওয়ার হিসাব জড়িত থাকবে সেখানে কোন ভাল সম্পর্কই গড়ে উঠতে পারে না। বন্ধুত্ব অবশ্যই নিঃস্বার্থ।
ধন্যবাদ শিমুল ভাই পাঠ এবং মূল্যবান মন্তব্যের জন্য।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৫০২১(২০)    

ভালো লাগছে / পুরাই একমত / জটিল ভালো লাগছে / পুরাই একমত / জটিল ভালো লাগছে / পুরাই একমত / জটিল

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৫০৪৩(২১)    
লেখকের মন্তব্য

কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার পাতায় ভ্রমণের জন্য।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৫০৩৩(২২)    

বন্ধু নিয়ে ছড়া লাগলো ভালো খুবই।
এমন করে আঁকা বন্ধুর ছবি,
নয়তো সহজ মোটে;
লিখতে এমন মোহন ছড়া
অদ্ভুতের কলম, নাকি কী-বোর্ড,
অশ্বসম ছোটে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৫০৪৪(২৩)    
লেখকের মন্তব্য

কমেন্ট মাষ্টার হুদা ভাই
আজ কি কোনই ভুল নাই?
ভুলবিহীন আমার ছড়া
কেমনে বলেন যাবে পড়া?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৫০৪৯(২৪)    

থাকতে পারে ভুল ভ্রান্তি চোখে পড়ে নাই
যত্নের ছাপ এই ছড়াতে দেখেছিরে ভাই।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৫০৩৫(২৫)    

আপনার কবিতা চমৎকার।
কিন্তু কবিতার কথা গুলির সঙ্গে একমত হতে পারছিনা।
অনেক বন্ধু কে আমি জানি, আপনাকে ধ্বংস করার জন্য একজনই যথেষ্ট্।
..........................

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৫০৪৬(২৬)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ মনির ভাই। কবিতা ভাল লেগেছে জেনে প্রীত হলাম।
একসঙ্গে চললেই কি বন্ধু হয়? ঈশান মাহমুদ ভাই এবং আমিন শিমুল ভাইয়ের কমেন্টগুলো দেখলেই বোঝা যায় বন্ধুত্ব কাকে বলে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৫৬৪৮(২৭)    

খুব ছোটবেলা থেকেই বলতে পারেন (খাঁটী বাংলায়) লেংটাকালের বন্ধু, যাদেরকে বন্ধু না,দ ভাই মনে করতাম,
সে সব বন্ধুরাই আমার জীবনটা তচনচ্ করে দিয়েছে। যে কষ্ট কাউকে বলতে ও পারিনা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৫২৪৮(২৮)    

কবি ভাইয়ার এত সুন্দর কবিতাখান আমার চক্ষু না দেখিয়া থাকিল ক্যামনে!

বন্ধু হল কান্না ভুলে শুধুই হাসাহাসি
বন্ধু হল কাঁধ মিলিয়ে হয়ে পাশাপাশি
সুখে-দুখে হাজার জনম দাঁড়িয়ে থাকা ঠায়।

আহা!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৫২৬২(২৯)    
লেখকের মন্তব্য

এইতো তোমার চক্ষু ঠিকই দেখিয়া ফালাইল।
আহা বলিয়াছ। এইবার ইহার গন্ধ শুকিয়া আবার আহা বল। ধইন্যাপাতা(ধন্যবাদ) ধইন্যাপাতা(ধন্যবাদ)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৫৩২৪(৩০)    

আর ধনেপাতা দিয়েন নাগো ভাইয়া।
ইহা আমার জীবন ত্যানা করে দিচ্ছে :(

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৫৩৩১(৩১)    
লেখকের মন্তব্য

কেন কেন? ইহাকে সকলেই কত ভাল জিনিষ বলিয়া কদর করে (যদিও আমার খুব একটা পছন্দ না)!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৫৩৩৯(৩২)    

আমি সবাইকে ফ্রি দেই তো।তাই কেউ কেউ আমাকে ধনেপাতার ব্র্যান্ড এম্বাসেডর বানাতে চায়!কি ভয়ানক!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৫৩৪৯(৩৩)    
লেখকের মন্তব্য

ওহ হো! আমি ভাবলাম কি না কি! কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৫৩৫৪(৩৪)    

কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম
কানৌ ধনে পাতার ব্র্যান্ড এম্বাসেডর

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৫৩৮১(৩৫)    

আমি অদ্ভুত আচার্যের ফ্যান হয়ে গেছি। মশাই আপনার ছড়া গুলি বড়ই সুমিষ্ট গুরু-মানি-ওস্তাদ

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৫৫৯১(৩৬)    
লেখকের মন্তব্য

তাহলে তো আমার আর হাওয়ার অভাব হবে না। ;)
ধন্যবাদ বহুব্রীহি ভাই। তবে আপনাদের ভালবাসায় আমার দায় বেড়ে চলেছে প্রতিনিয়ত।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৫৪১২(৩৭)    

বন্ধু মানে সব দোষ তোর আমি ফেরেস্তা
ভালো লাগা রেখে গেলাম

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৫৫৯৪(৩৮)    
লেখকের মন্তব্য

বন্ধু মানে সব দোষ তোর আমি ফেরেস্তা
তুই কাঁচা লঙ্কা, আমি পেঁয়াজ বেরেস্তা।
অসংখ্য ধন্যবাদ পাঠ এবং মন্তব্যের জন্য।

 

মন্তব্য করুন

এই তথ্যটি সর্বদাই গোপন রাখা হবে এবং কোন অবস্থাতেই তা জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ছবি যাচাই
আপাতত: শুধু মানুষদের জন্যই আমাদের দুয়ার খোলা। পরে নাহয় রবোট, বায়োবট বা এন্ড্রয়েডদের কথা বিবেচনা করা যাবে।
11 + 0 =
এই গাণিতিক সমস্যাটি সমাধান করুন এবং সঠিক উত্তরটি উপরের ঘরে লিখুন। যেমনঃ ১+৩ এর জন্য লিখুন ৪।