লেখকের ক‌থা

সদর দরজা

বাংলাদেশ ক্রিকেট দল

ব্লগারের প্রোফাইল ছবি

হা পিত্যেশ করো কেন
হারলে কোন ম্যাচ-এ
চেঁচিয়ে বলো, দলটা বুঝি
রসাতলেই গেছে!
জানো না কি জয়-পরাজয়
একসঙ্গে থাকে?
বর আর বউ যেমন বাঁধা
রয় সপ্তপাকে।
তবে কি না হারটা মোদের
একটু বেশি, এই!
বলার মতো জয় কি মোদের
এক্কেবারেই নেই?
একটাই দোষ যেটুক শিখি
তারচে' বেশি ভুলি
জানি না ভাই কোন পদার্থে
ভর্তি মাথার খুলি!
ধৈর্য ধরো, দেখো একদিন
বিশ্বকাপটা আনবো।
কখন? তিনিই জানেন, আমরা
কেমন করে জানবো?

6.02
আপনার মূল্যায়ন: আপনি মূল্যায়ন করেন নি। গড় রেটিং: 6 (৩ জন মূল্যায়ন করেছেন)
শেয়ার করুন » Facebook Twitter Delicious Digg MySpace Google Orkut Blogger Google Buzz Technorati
অথবা এই সংক্ষিপ্ত লিংক শেয়ার করুনঃ

মন্তব্য

ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৪৬৭৯(১)    

ছড়া পড়ে মুগ্ধ হলাম,
আশার কথায় ভরসা পেলাম,
আশায় আশায় বুক বেঁধে রই,
এই কথাটি জানিয়ে গেলাম!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৪৬৮৪(২)    
লেখকের মন্তব্য

দারুন! আমার ছড়ার চেয়ে আপনার মন্তব্যগুলো্ই বেশি ভাল হয়।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৫১৫৬(৩)    

ধুৎ! কী যে বলেন?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৫১৬১(৪)    
লেখকের মন্তব্য

শুধু আমি কেন, সবাই বলে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৪৬৯৬(৫)    

ধৈর্য ধরো, দেখো একদিন
বিশ্বকাপটা আনবো।
কখন? তিনিই জানেন, আমরা
কেমন করে জানবো?

-----------------------------পুরাই আধ্ম্যাত্মিক টাইপ অইলো, বেসম্ভাব বালা লাগছে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৪৬৯৯(৬)    
লেখকের মন্তব্য

আপ্নের বালা লাগলেই আমি খুশি।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৪৭০৩(৭)    

প্লেয়ার্, নির্বাচকদের দোষ যদি নাই ধর কিছুই হবে না।

ওদের দেশপ্রেমে ঘাটতি আছে সে কী জানো না?

কেমন আছেন আচার্য মশাই?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৪৭০৮(৮)    
লেখকের মন্তব্য

একটাই দোষ যেটুক শিখি
তারচে' বেশি ভুলি
জানি না ভাই কোন পদার্থে
ভর্তি মাথার খুলি!

আমি ভাল আছি ভাই।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৪৭১৬(৯)    

কষ্ট লাগলো কবিতা পড়ে
ক্রিকেটের জন্য অশ্রু ঝরে।
-বাংলাদেশ বিশ্বকাপ জিতবে ২০৫০ সালে(দেরীও হতে পারে)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৪৭৬১(১০)    
লেখকের মন্তব্য

আমরা কেউই জানি না বাংলাদেশ কখন বিশ্বকাপ জিতবে। একমাত্র বিধাতাই জানেন।
মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৪৭২০(১১)    

ছড়া ভাল লাগল।

আপনি দেখি ভীষণ আশাবাদী!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৪৭৬৫(১২)    
লেখকের মন্তব্য

আশা করা ছাড়া আর কিছুই করার নেই আমার মত সাধারণ একজনের।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৪৭৪৩(১৩)    

একটাই দোষ যেটুক শিখি
তারচে' বেশি ভুলি
জানি না ভাই কোন পদার্থে
ভর্তি মাথার খুলি!

আসলেই। গবেষণার বিষয়

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৪৭৬৭(১৪)    
লেখকের মন্তব্য

গবেষণা করেও কোন কুল-কিনারা পাওয়া যাবে বলে মনে হয় না।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৪৮১৪(১৫)    

বিজয়ের মাস
ক্রিকেটে হলো এবার
চরম সর্বনাশ

লজ্জা লজ্জা লজ্জা
ম্লান করে দিল বুঝি
সকল আলোক সজ্জা

বিজয়ের মাসে
বাঙালির মন খারাপ
পাকিরা সব হাসে//

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৪৮২৪(১৬)    
লেখকের মন্তব্য

ছন্দোবদ্ধ চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ঈমা ভাই।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৪৮৩৮(১৭)    

সুন্দর ছন্দময় ছড়া,

দারুন লাগলো

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৪৮৪৪(১৮)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৪৮৫০(১৯)    

হাততালি হাততালি হাততালি হাততালি

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৪৮৫৬(২০)    
লেখকের মন্তব্য

ধইন্যাপাতা(ধন্যবাদ)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৪৯৫৫(২১)    

ভালো লাগলো, আচার্য।
- সবই উপরঅলার হাতে। তবে কথা হইলো নিজেরা জিততে না চাইলে উপরঅলা ঘাড় ধইরা জিতায় দিবে না রে ভাই! উপরঅলার অত ঠ্যাকা নাই!
- মন দিল ভালো না!!!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৪৯৬৫(২২)    
লেখকের মন্তব্য

কারো ঠ্যাকা নাই, ঠ্যাকা সব সাধারণ মানুষের! গরু মোটাতাজাকরণ প্রকল্প চলতেই থাকবে আর আমাদেরকে তার রসদ যোগান দিয়ে যেতে হবে। আমাদের আর কিচ্ছু করার নাই।
ধন্যবাদ বাপী ভাই।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৫১১৫(২৩)    

""তবে কি না হারটা মোদের
একটু বেশি, এই!
বলার মতো জয় কি মোদের
এক্কেবারেই নেই?""

:)ভালো লাগলো:)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৫১৫২(২৪)    
লেখকের মন্তব্য

মন্তব্যের জন্য ধন্যবাদ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৫১২০(২৫)    

আশা করি আমার দেশেও
আসবে বিশ্বকাপ,
ততদিনে হয়তো আমি
হবো কারো বাপ!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৫১৫৭(২৬)    
লেখকের মন্তব্য

আপনি নন আমার মনে হয় আপনার নাতিও ততদিনে কারো বাপ হয়ে যাবে!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৫১৫৯(২৭)    

বাপ হবে, না দাদা হবে তার কী আছে ঠিক?
তোমরা যদি আনতে পারো জয়
চেষ্টা থাকলে পারবে সুনিশ্চয়
তোমাদেরই বাপ-দাদারা কাঁপিয়ে দিক-বিদিক
জয়ধ্বনি তুলবে দেখো ঠিক!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৫১৬২(২৮)    

হাহাহা দাদা আমিও চিন্তা করসিলাম ব্যাপারটা, কিন্তু ছন্দওতো মেলাতে হবে, নাকি?

@হুদাভাই, চ্রম হইসে!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৫২০৪(২৯)    
লেখকের মন্তব্য

ছান্দসিক বলে কথা! ভাব যেখানেই যাক ছান্দসিকের ছন্দ ঠিক থাকা চাইই চাই! হিঃহিঃহিঃ  হাহাহা

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৫২০৫(৩০)    

:প :p
D

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৫১৮১(৩১)    

ছোট ছোট বলদের ছানা, ডরপুক নির্বিষ খল
গড়ে তোলে অপদার্থ, বাংলাদেশ ক্রিকেট দল

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৫২০৩(৩২)    
লেখকের মন্তব্য

ভাইযা তো দেখি সুন্দর ছন্দে ছন্দে কঠিন গালি দিতে পারেন! মাঝে মাঝে এটিরও ভীষণ প্রয়োজন হয়ে পরে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৬০১৩(৩৩)    

ভালো লাগছে / পুরাই একমত / জটিল ভালো লাগছে / পুরাই একমত / জটিল

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৬০২৮(৩৪)    
লেখকের মন্তব্য

ধইন্যাপাতা(ধন্যবাদ) ধইন্যাপাতা(ধন্যবাদ)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৬৩২৬(৩৫)    

সবার ছন্দে ছন্দে মন্তব্য দেখে আমি দিশাহারা।
ছড়া ভালো লাগলো।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৪৪৯৬২(৩৬)    

চমৎকার।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৪৫০২৪(৩৭)    

কিন্তু, আচার্য গেলো কোথায়??

 

মন্তব্য করুন

এই তথ্যটি সর্বদাই গোপন রাখা হবে এবং কোন অবস্থাতেই তা জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ছবি যাচাই
আপাতত: শুধু মানুষদের জন্যই আমাদের দুয়ার খোলা। পরে নাহয় রবোট, বায়োবট বা এন্ড্রয়েডদের কথা বিবেচনা করা যাবে।
2 + 0 =
এই গাণিতিক সমস্যাটি সমাধান করুন এবং সঠিক উত্তরটি উপরের ঘরে লিখুন। যেমনঃ ১+৩ এর জন্য লিখুন ৪।