আচার্য-এর সংক্ষিপ্ত পরিচিতি

১.
হানাদারের কবল থেকে
দেশ করেছে মুক্ত যারা
বুকের তাজা রক্ত ঢেলেই
আনলো বিজয় দিবস তারা।
বিজয়ের এই মহান দিনে
তাদের স্মঁরি শ্রদ্ধাভরে
নিজের জীবন তুচ্ছে যারা
শহীদ হলো দেশের তরে।
২.
লক্ষ প্রাণের দামে পেলাম স্বাধীনতার দেখা
"সোনার বাংলা" এই কথাটি রক্ত দিয়ে লেখা।
ভালবাসি মুক্ত বাতাস
মুক্ত মাটি, মুক্ত আকাশ
মুক্ত স্বাধীন নদী যেন রূপালী এক রেখা।
আঁকতে স্বাধীন দেশের ছবি
যুদ্ধে যারা হারায় সবই
তাদের কাছেই দেশপ্রেমের এই মূলমন্ত্র শেখা-
রাখবো অটুট পেলাম যখন স্বাধীনতার দেখা।
মন্তব্য
বিজয়ের শুভেচ্ছা।
ভাল লাগলো বিজয়গাঁথা।
ভাল থাকবেন, শুভকামনা সতত।
লেখকের মন্তব্য
রুমী ভাই, আমার পাতায় এসে অনুপ্রাণিত করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনার জন্যও রইল বিজয় দিবসের শুভেচ্ছা।
বিজয়ের এই মহান দিনে
তাদের স্মঁরি শ্রদ্ধাভরে
নিজের জীবন তুচ্ছে যারা
শহীদ হলো দেশের তরে।
লেখকের মন্তব্য
জল'দি সঙ্গে আছেন জেনে ভীষণ ভাল লাগছে!
বিজয় দিবসের শুভেচ্ছা জানালাম।
ভালো লাগা অনেক অনেক।
আমরা তোমাদের ভুলবো না।
লেখকের মন্তব্য
ধন্যবাদ অনেক অনেক।
বিজয় দিবসের শুভেচ্ছা মানিক ভাইকে।
বিজয়ের দিনে বিজয়ের কবিতা।
আচার্য ভাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।
লেখকের মন্তব্য
ধন্যবাদ রাকিব ভাই এবং বিজয় দিবসের শুভেচ্ছা আপনার জন্যও।
বেশ ভালো লাগলো।
বিজয় দিবসের শুভেচ্ছা জানুন।
লেখকের মন্তব্য
ধন্যবাদ জামি ভাই উৎসাহ দেওয়ার জন্য।
আপনাকেও বিজয় দিবসের শুভেচ্ছা।
কবিতা চমৎকার হইছে।
আপনাকে বিজয়ের লাল-সবুজ শুভেচ্ছা আচার্যদা।
লেখকের মন্তব্য
অসংখ্য ধন্যবাদ ঈমা ভাই।
আপনাকেও বিজয় দিবসের শুভেচ্ছা
বিজয় দিবসের শুভেচ্ছা!
লেখকের মন্তব্য
ধন্যবাদ।
আপনাকেও জানাই বিজয় দিবসের শুভেচ্ছা।
মন্তব্য করুন