আচার্য-এর সংক্ষিপ্ত পরিচিতি

মাগো তুমি কাঁদছো! কেন
তোমার চোখে জল?
তোমার অশ্রুবিন্দু ওমা
কোন বেদনার ফল?
আমরা তোমায় ভালবাসি
আমরা তোমার ছেলে
বলো মাগো কোন কারণে
কষ্ট তুমি পেলে?
তোমার চোখের পানি মাগো
সইব কেমন করে?
দোহাই! বলো তোমার চোখে
অশ্রু কেন ঝরে?
আমায় ভালবাসিস তোরা!
আমার বুকেই মারিস ছোরা
ভাইয়ে ভাইয়ে খুনোখুনি
লাঞ্ছিত হয় জ্ঞানী-গুণী
আমায় বেচে টাকার পাহাড়
গড়িস তোরা; করিস আহার
কোরমা, পোলাও, পায়েশ।
ভাই লুটে নিস বোনের বসন
দাঁত যেন তোর হায়েনা-দশন
খুবলে খেয়েও মাংস বোনের
লোভ কমে না চোখের কোণের
জিভটা তবু লকলকে রয়
আমার চোখে জল কেন বয়
হচ্ছে জানার খায়েশ?
বুঝিস হারাম কোনটা হালাল?
দর্পে বেড়ায় ঘাতক-দালাল
রাজনীতিতে ছুঁড়িস কাদা
কালো টাকা করিস সাদা
মন্ত্রী-সান্ত্রী দুর্নীতিবাজ
ঘুষের টাকায় নেই কারো লাজ
সব কাজে ঘুষ লাগে-
বোমায় মারিস মানুষ যত
দূর্ভাগা কে আমার মত
টাকায় বিকায় জজ আর আইন
বিচিত্র সব, বাহ্ কি যে ফাইন!
মগের রাজার মুলুক যেন
আমার চোখে অশ্রু কেন
জানার ইচ্ছা জাগে?
ভেজাল খাবার বেচে হাটে
টাকা নয় প্রাণ বাঁধিস গাঁটে
দখল করে নদী-জলা
ভবন গড়িস বহুতলা
রক্ষক তুই আজ ভক্ষক
নিষ্পেষিত কাঁপে ঠকঠক
যাবে সে কার কাছে?
পাচার করে আনিস মাদক
কেউ হয়ে যাস ভন্ড সাধক
ধর্ম নিয়ে ব্যবসা করিস
জাত-বেজাতের ফারাক গড়িস
কার সাধ্য এসব রোখে
অশ্রু কেন আমার চোখে
জানার ইচ্ছা আছে?
আমরা তোমার সন্তান মা
ভালবাসি তোমায়
চাই না কারো রক্ত ঝরুক
বুলেট-গ্রেনেড-বোমায়।
তোমার কিছু কু-সন্তান
দুষ্ট গরুর তুল্য
বোঝে না মা তোমার কদর
তুমি যে অমূল্য!
দুষ্ট সেসব গরুর কাঁধে
কে পরাবে জোয়াল?
খুব সাধারণ আমরা মাগো
তারাই রাঘব-বোয়াল।
লুটেপুটে খাচ্ছে তারা
তাদেরই রমরমা!
অশ্রু মুছতে অক্ষম মা
করবে মোদের ক্ষমা?
মন্তব্য
হ্যাটস অফ! আচার্য! দারুণ!
- লাঞ্ছিত, বেড়ায়, গাঁটে, ঝরুক - এই গুলা চটপট ঠিক করেন দেখি, এমন ছড়াটা সর্বাঙ্গসুন্দর হোক!
৭!
লেখকের মন্তব্য
শুভ সকালে প্রথমেই আপনার সু-মন্তব্য, মনে হচ্ছে আমার জন্য সুদিন অপেক্ষা করছে।
বানানগুলো এক্ষুনি ঠিক করছি।
আর জাস্ট একটা, 'কে পরাবে জোয়াল'
- ফাটাফাটি ছড়া হইসে! মুগ্ধ!
- আমার এইখানে ম্যালা রাইত! ঘুমাইতে হবে না?
- শুভরাত্রি!
লেখকের মন্তব্য
অবশ্যই ঘুমাইতে হবে। শুভরাত্রি।
বাহ আচার্য
ছড়া ভালো হয়েছে
লেখকের মন্তব্য
আপনাদের উৎসাহ পেলে কী যে ভাল লাগে সেটা তো বলে বোঝানো যাবে না!
ধন্যবাদ জল'দি।
সাবাস!
)
এগিয়ে যান প্রিয় দাদা!
---
অসাধারণ লিখার হাত আপনার!
সা--------------------ত দিলাম।
(এখন আবার রিপ্লাই না দিয়ে বসে থেকেন না
লেখকের মন্তব্য
নয়ন ভায়া আমি এগিয়ে তো যাচ্ছিই তবে সেটা আপনারা পেছন থেকে ধাক্কা দিচ্ছেন বলেই সম্ভব হচ্ছে। নইলে আমার পথচলা অনেক আগেই থেমে যেত।
সাত দেওয়ার জন্য ধন্যবাদ।
এই পথচলা কভু যেন শেষ না হয়, আমরা আছি সর্বদা, জেনে রাখুন সুহৃদ।
লেখকের মন্তব্য
আপনারা আছেন জানি বলেই তো এগিয়ে যাওয়ার সাহস পাই।
অসাধারণ ছড়ায়
ছড়াকারকে শুভেচ্ছা
লেখকের মন্তব্য
ধন্যবাদ চৈতী আপা ৭ দেওয়ার জন্য। সাথে তো ফুলও দিলেন কিন্তু চিনতে তো পারলাম কি ফুল ওগুলো!
আমিও এর নাম জানি না, বোটানিক্যাল গার্ডেনে পেয়েছিলাম। নাম না জানা ফুল। ব্লগের কেউ জানলে নিশ্চয় জানিয়ে যাবে।
এই ফুলের নাম সম্ভবত ল্যান্টেনা!
ছড়ার ছড়াছড়ির মাঝে এই ছড়া এক অপরূপ রূপে দিল ধরা,
শব্দে মাধুর্যে বিন্যাসে আন্তরিকতার ছোঁয়ায় অদ্ভুত গাঁথুনিতে গড়া।
দারুন মনকাড়া আর তীব্র কষাঘাতে ভরা।
শুভেচ্ছা আচার্য।
লেখকের মন্তব্য
আপনার এই ছন্দোবদ্ধ প্রসংশা অন্তরে গেঁথে গেল! অসংখ্য ধন্যবাদ হুদা ভাই উৎসাহ দিয়ে যাওয়ার জন্য।
ভাল লাগল। কম বলা হল। অসম্ভব ভাল লেগেছে।
লেখকের মন্তব্য
অসম্ভব ধন্যবাদ দেওয়া গেল না তাই অসংখ্য ধন্যবাদ জানালাম।
**চমৎকার**
লেখকের মন্তব্য
অসাধারণ। এই লিখায় ৭ না দিয়ে উপায় আছে?

চালিয়ে যান। সাথে আছি।
লেখকের মন্তব্য
ধন্যবাদ সাথে থাকার জন্য এবং উদার হস্তে ৭ দেওয়ার জন্য।
দারুন হয়েছে!

লেখকের মন্তব্য
ভাল লেগেছে জেনে প্রীত হলাম।
অসাধারন !
লেখকের মন্তব্য
অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।
মন্তব্য করুন