আচার্য-এর সংক্ষিপ্ত পরিচিতি

রূপনগরের রাজকন্যা
বুকে প্রেমের আজ বন্যা
বইছে তোমায় দেখে।
তোমার রূপের এমন ধারা
দেখে কভু পাগল-পারা
হবে না যে সে কে?
জানি আমি অতি তুচ্ছ
তাইতো লাল গোলাপ-গুচ্ছ
তোমার হাতের কাছে
রেখেই বুকে হল শুরু
হৃৎকম্পন দুরু-দুরু
দাও ফিরিয়ে পাছে!
তোমায় ভালবাসি কত
বুঝবে তুমি অবিরত
যতটি দিন শ্বাস
আসবে-যাবে আমার বুকে;
তোমারই নাম লইব মুখে
দীর্ঘ বরষ-মাস।
দাও ফিরিয়ে আমায় যদি
বইবে ব্যথা নিরবধি
কষ্টে হব নীল।
তফাৎ না রয় দিন আর রাতে
তোমায় ছাড়া এই ধরাতে
বাঁচাটা মুশকিল!
মন্তব্য
ভালোই
শুভেচ্ছা রইল
লেখকের মন্তব্য
ধন্যবাদ সুকান্ত ভাই। সাথে আছেন জেনে ভাল লাগছে।
প্রেম!আকাশে বাতাসে!
ভাইয়া আমার কবি
লেখকের মন্তব্য
ধুর! এগুলোকে বলে অকবিতা আর আমি হলাম অকবি।
লিখতে লিখতেই 'অ' টা খসে পড়ে কবি হয়ে যাবেন

মুস্কিল কি 'মুশকিল' হবে ভাইয়া?
লেখকের মন্তব্য
এবার বুঝলে তো আমি যে সত্যিই অকবি? আমার প্রতিটা লেখাতে কিছু না কিছু ভুল থাকেই।
আচার্যদা কি ইচ্ছে করেই ভুল করেন যেন নিজেকে অকবি জাহির করতে পারেন?
লেখকের মন্তব্য
যে অকবি তাকে কষ্ট করে অকবি হতে হয় না। আপনা আপনিই হয়ে যায়।
দাদা, বৌদি এই কবিতা দেখলে কিন্তু খবর আছে আপনার।
কবিতা পড়ে ভালো লাগলো।
লেখকের মন্তব্য
জামি ভাই আমার কপাল ভালো যে, তিনি ধরেই নেন তাঁকে নিয়েই আমার এই রচনা।
ধরে নেন মানে? তাহলে কি সত্যি সত্যি তাঁকে নিয়ে লেখা নয়? ডাল মে কুছ কালা হ্যায় ...
ইহার সঙ্গে অকবি হওয়ার কোনই সম্পর্ক নাই ভাইয়া।এগুলো অভ্রতে লিখলে হয়ই।আরও বেশি কবিতা পড়তে চাই
লেখকের মন্তব্য
আমি তো লিখেই চলেছি হে ভগ্নি।
রূপনগরের রাজকন্যা
সুন্দরী সে অতি
তাকে দেখেই অদ্ভুত ভাইয়ের
ঠিক থাকেনা মতি।
ফুল নিয়ে সে ধন্য করুক
যদি নাহয় ক্ষতি।
লেখকের মন্তব্য
ধন্য ধন্য। আমার পাতা কবিদের পদচারণায় ধন্য।
ভাল থাকুন মানিক ভাই।
এতো দেখি ভালুবাসার ভাসা ভাসি কাইন্ড!
ভালো লেগেছে।
লেখকের মন্তব্য
...... সখি ভালবাসা কারে কয়?
ধন্যবাদ মানিক ভাই।
ভাবী দেখসেনি এইটা?
আমিও নয়নের সাথে কন্ঠ মিলাইলাম
হেতি দেখছেনি এইটা?
শুধু বাহিরের রূপে মজে যদি মন
প্রেম নহে তাহা প্রেম নয়
সত্যিকারের প্রেম ভালোবাসা
অন্তর মাঝে লুকিয়ে রয়।
প্রিয় জনের সান্নিধ্য ছাড়া সত্যি বাঁচাই মুশকিল। কবিতায় প্রীত হলাম।
স্বপ্ন কন্যা আচিরেই বাস্তবে চলে আসুক।

সুন্দর কবিতা।

কী ব্যাপার দাদা? আজ একবারের জন্যও দেখলামনা!
মন্তব্য করুন