আচার্য-এর সংক্ষিপ্ত পরিচিতি

তুমি মোদের সোনার স্বদেশ
তোমায় ভালবাসি
তোমার বাতাস বুকে নিয়েই
আমরা বেঁচে থাকি
তুমি মোদের জীবন-মরণ
তুমি কান্না-হাসি
দিবস-রাতি তোমার ছবি
হৃদয়পটে আঁকি।
মুখে আছে তোমার কথা,
বুকে নেই তা নয়
ভিনদেশী কয় মন্দ যদি
ঠাঁটিয়ে মারি চড়
বিশ্বে কোথাও খেলাধুলায়
দেশের হলে জয়
বুকের মাঝে বইতে থাকে
উদ্দীপনার ঝড়!
আমরা তোমায় ভালবাসি,
এই কথাটা ঠিক
তারচে' বেশি ভালবাসি
অর্থ, ধন আর যশ
অর্থমোহে চোখটা করে
প্রচন্ড চিকচিক
দেশের কথা পরে ভাবি,
আমরা টাকার বশ!
মন্তব্য
চমৎকার কবিতা।
বেশ ভালো লাগলো।
লেখকের মন্তব্য
অসংখ্য ধন্যবাদ জামি ভাই।
লেখকের মন্তব্য
ছড়ায় ছড়ায় দেশপ্রেম
লাগলো খুবই ভালো
শেষে এসে প্রেমের তরী
ডাঙ্গাতে ডুবিলো!
লেখকের মন্তব্য
ধন্যবাদ হুদা ভাই ছন্দোবদ্ধ মন্তব্যের জন্য।
তবে ভাল বললেন না খারাপ বললেন বুঝতে পারি নি।
ছড়াকে বলেছি ভালো!
দেশপ্রেম আরো ভালো!!
আমরা তোমায় ভালবাসি,

এই কথাটা ঠিক
তারচে' বেশি ভালবাসি
অর্থ, ধন আর যশ
অর্থমোহে চোখটা করে
প্রচন্ড চিকচিক
দেশের কথা পরে ভাবি,
আমরা টাকার বশ!
পড়ে মন খারাপ হলো। আসলেই আমরা এতো খারাপ !
লেখকের মন্তব্য
মনটা আরো খারাপ হবে যখন দেখবেন কিছু মানুষ আমার কবিতার কথার চাইতেও খারাপ আচরণ করে।
মন্তব্যের জন্য ধন্যবাদ ঈমা ভাই।
চমত্কার।
কথা সত্য, স্বার্থ চিন্তার সামনে দাঁড়িয়ে মুখ থুবড়ে পড়ে আমাদের দেশাত্ববোধ।
লেখকের মন্তব্য
কিন্তু তারপরও আমরা আমাদের দেশকে অনেক অনেক ভালবাসি।
ধন্যবাদ মানিক ভাই।
হায়রে দেশপ্রেম
এরুপ দেশপ্রেম যেনো আমাদের না হয়
কবিতা ভালো লাগলো
লেখকের মন্তব্য
স্বার্থপর দেশপ্রেম তো কখনোই কাম্য নয়।
ধন্যবাদ ঝিনুক আপা।
লেখকের মন্তব্য
জ্বি নয়ন ভায়া। কথা সত্য।
আধুনিক দেশপ্রেম!
এর নাম দেশপ্রেম হইলে আমি কি করছি??
ভালৈছে
ভাল লেগেছে।
লেখকের মন্তব্য
অসংখ্য ধন্যবাদ উদরাজী ভাই।
সুন্দর ছড়া। চলতে থাকুক।
লেখকের মন্তব্য
ধন্যবাদ সুমন ভাই।
আমি কিন্তু আপনার কবিতার অপেক্ষায় আছি।
লেখকের মন্তব্য
আপনি মনে হয় দেশপ্রেমটাও চুরি করছেন।
ধন্যবাদ চোরা ভাই।
(ওই চোরা ভাইয়ের মন্তব্যের জবাবটা কেন জানি না এখানে চলে এল!)
মন্তব্য করুন