লেখকের ক‌থা

সদর দরজা

হাবিজাবি

ব্লগারের প্রোফাইল ছবি

নয়ন ভায়া বলেন ডেকে
"শোনেন দাদাজান
দেখুন না ভাই ব্লগে ঢুকে
কেমন যে নিষ্প্রাণ!
সেই বিকেলে পোস্ট এসেছে
তারপরে আর নাই
বেশী বেশী পোস্ট না এলে
ব্লগটা কি প্রাণ পায়?
ব্লগাররাই ব্লগের হৃদয়
না যদি রন জেগে
তবে তো ভাই কুটুমরা সব
আস্তে যাবে ভেগে!
আমি দিলাম জোকসের পোস্ট
আপনিও দেন কিছু।"
কি আর করি, আমি ধরি
সেই ছড়ারই পিছু।
ছড়া ছাড়া কিছু যখন
লিখতে নাহি পারি
ব্লগকে সচল রাখতে নিলাম
সহায়তা তারই।
হাবিজাবি লিখেই দিলাম
একখানা পোস্ট জুড়ে
এইটা পড়ে প্লীজ দিওনা
পঁচা ডিম্ব ছুঁড়ে।

5.04
আপনার মূল্যায়ন: আপনি মূল্যায়ন করেন নি। গড় রেটিং: 5 (২ জন মূল্যায়ন করেছেন)
শেয়ার করুন » Facebook Twitter Delicious Digg MySpace Google Orkut Blogger Google Buzz Technorati
অথবা এই সংক্ষিপ্ত লিংক শেয়ার করুনঃ

মন্তব্য

ব্লগারের প্রোফাইল ছবি
#১৯০৪৯০(১)    

ওয়াও !!!!!
গ্রেট!
এত্ত তাত্তাড়ি এত্ত সুন্দর ছন্দমিলে ছড়া!! আপনার পক্ষেই সম্ভব!

---একটা কথা বলি, আপনার কিছুক্ষণের অনুপস্হিতিতে আমি ধরেই নিয়েছিলাম, আপনি নিশ্চই কিছু একটা লিখছেন এবং পোস্ট দিবেন। মিলে গেল!!!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯০৪৯৪(২)    
লেখকের মন্তব্য

প্রথমেই জানাই ধন্যবাদ।
আপনি আমার একটু বেশী বেশীই প্রশংসা করেন। এই লেখাটা তো আসলেই হাবিজাবি।
আপনি বলেছেন একটা পোস্ট দিতে তাই কিছু একটা লিখে পোস্টটা দিয়েই ফেল্লাম।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯০৪৯৭(৩)    

আমার অনুরোধেও কেউ পোস্ট দেয়- ভাবতেই বেশ সম্মান বোধ করছি।
অনেক ধন্যবাদ আপনাকে। আসলেই, বড় বেশি ঝিমাচ্ছিল ব্লগটা।
---
আমি বেশি বেশি প্রশংসা করি নাই, সমগ্র চতুরবাসীই জানে আপনি কেমন লিখেন!
আবারো বলছি, চমৎকার লিখেছেন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯০৫০৫(৪)    
লেখকের মন্তব্য

আমরা চতুর্মাত্রিকের সবাই তো এক পরিবারের সদস্য। এই পরিবারের একজন আমাকে একটা কথা বলেছেন আর সেটা আমি রাখতে আমার সাধ্যমত চেষ্টা করব না তা কি হয়?
-----
আমার মনে হয় না আপনারা যতটুকু প্রশংসা করেন তার কাছকাছিও আমি কিছু লিখতে পারি।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯০৫১৩(৫)    

আর আমার মনে হয়, আমরা আপনার যথাযথ প্রশংসা করতে অক্ষম! :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯০৫২০(৬)    
লেখকের মন্তব্য

ধুর! কি যে বলেন!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯০৪৯৫(৭)    

চমত্কার!
পোস্ট যখন আসে তো আসতেই থাকে একের পর এক। যখন খরা তো ভীষণ খরা। :)
না আসুক, তাতে সমস্যা নাই। ফাঁকিবাজী পোস্ট আসা শুরু করলে সেটাই সমস্যা বরঞ্চ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯০৪৯৮(৮)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ মানিক ভাই এজন্য যে "হাবিজাবি" পড়েও চমৎকার বলেছেন। আসলে আমরা সবাই তো চাই বেশী বেশী আর ভাল ভাল পোস্ট আসুক। কিন্তু যখন একেবারেই কোন পোস্ট আসে না তখন তো ব্লগার হিসেবে কিছুটা খারাপ লাগবেই।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯০৫১৪(৯)    

আপনার সব লেখাতেই চমক থাকে। :)
ঠিক। তবে পোস্টের চেয়েও বড় সমস্যা, প্রাণবন্ত বেশ কয়েকজন ব্লগারের অনুপস্থিতি। তাই মনে হয় বেশি করে অনুভব হচ্ছে ঝিমুনিটা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯০৫১৮(১০)    
লেখকের মন্তব্য

আমার লেখাতে চমক থাকে কিনা আমি জানি না। আসলে মনের ভিতর যা ঘুরপাক খায় তাই ছন্দ মিলিয়ে লিখার চেষ্টা করি এই যা।
আর পরের কথাটা একদম খাঁটি বলেছেন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯০৫১৯(১১)    

ছুড়লে কেউ পচা ডিম্ব
তৈরি হয়ে প্রতিবিম্ব
আসবে তারই দিকে,
অদ্ভুত দৃষ্টিতে
নয়নের সৃষ্টিতে
হবে মনে যেন সব ফিকে।

জমজমাট চতুর্মাত্রিক, আমাদের প্রতিশ্রুতি।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯০৫২৪(১২)    
লেখকের মন্তব্য

আপনার সৃষ্টি দেখে আমি বাকরুদ্ধ হয়ে যাই!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯০৫৩৪(১৩)    

আমি নির্বাক
স্তব্ধ,
কেমন করে নাজমুল ভাই করেন এমন
মন্তব্য?

আমি পারিনা, কারণ আমি
নব্য,
ছন্দ না মিললে সবাই বলবেন
অসভ্য!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯০৫৫৫(১৪)    

পঁচা ডিম্ব ছুঁড়বে যে জন
হাত হবে তার বাকা
ছড়া টা এমন দারুন লাগলো
মোর পকেট খানা ই ফাকা

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯১২০৬(১৫)    
লেখকের মন্তব্য

খুব সুন্দর ছন্দমিল! ধন্যবাদ

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯০৫৮০(১৬)    

অদ্ভুত সৃষ্টি দেখে
আশ্চর্য হয়ে গেলাম
আচারের মতনখানিক
স্বাদ পেলাম ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯০৭৩৪(১৭)    

আচারের স্বাদ পেয়ে ছড়াতে
বিস্মিত নোনাপানি লিখে দেয় ছড়া
সৃষ্টিই অদ্ভুত গোড়াতে
নিত্যই চলেছে তাই এই ভাঙাগড়া।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯১২০৯(১৮)    
লেখকের মন্তব্য

আপনার মন্তব্যগুলো পড়ে তো আমি সর্বদাই বিস্মিত হুদা ভাই।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯১২০৭(১৯)    
লেখকের মন্তব্য

বিস্মিত করতে পেরেছি জেনে ভালই লাগছে সমুদ্র'দি।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯০৬৬৭(২০)    

হঠাৎ করে লিখলে ছড়া
সুন্দর হয় এত!
সময় নিয়ে লিখলে জানি
মজা হবে কত!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯১২১০(২১)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ সুমন ভাই।
আমার সব ছড়াই এমন। খুব ভাল তো লিখতে পারি না।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯০৯৬১(২২)    

কবিদের ভাল লাগে। চলুক।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯১২১১(২৩)    
লেখকের মন্তব্য

আমার মত অকবি কে নিশ্চয় ভাল লাগে না।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯০৯৬৪(২৪)    

সুন্দর এবং জমজমাট থাক সব; সবকিছুই!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯১২১২(২৫)    
লেখকের মন্তব্য

হ্যাঁ আমরা সবাই তাই চাই।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯১০৪৭(২৬)    

বাহ!বাহ! D

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯১২১৩(২৭)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৩৪৪২(২৮)    

৫দিন হয়ে গেলো!
আপনাকে পাচ্ছিনা কেনো?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৪৬৮১(২৯)    
লেখকের মন্তব্য

এই তো চলে এলাম।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৫১৯৮(৩০)    

:)

 

মন্তব্য করুন

এই তথ্যটি সর্বদাই গোপন রাখা হবে এবং কোন অবস্থাতেই তা জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ছবি যাচাই
আপাতত: শুধু মানুষদের জন্যই আমাদের দুয়ার খোলা। পরে নাহয় রবোট, বায়োবট বা এন্ড্রয়েডদের কথা বিবেচনা করা যাবে।
13 + 4 =
এই গাণিতিক সমস্যাটি সমাধান করুন এবং সঠিক উত্তরটি উপরের ঘরে লিখুন। যেমনঃ ১+৩ এর জন্য লিখুন ৪।