লেখকের ক‌থা

সদর দরজা

ভালোবাসার মন

ব্লগারের প্রোফাইল ছবি

যাদের জীবনে ভালোবাসা এসেছে বা যাদের এখনো আসে নি বা যারা হারিয়েছেন তাদের সবার ভালোবাসা যেন পুর্ণতা পায় এই কামনার...

গত বাঁধা ছক একলা জীবন
ধূসর মনের ক্যানভাস ,
করলে তুমি মনটা যেন
আবির মাখা আকাশ ।
ক্ষণিক হাসি , কখনো বা
ঝরে অশ্রুধারা ,
ভালোবাসার গল্প বুনি
সুখ যে বাঁধনহারা ।
জীবন থেকে হারিয়ে যাওয়া
তাল হারানো সুর ,
মনের মাঝে মাদল বাজে
ছুটছি বহুদূর ।
কেমন যেন বুকের ভেতর
কাঁপন তোলে ঢেউ ,
চারিদিকে ভালোবাসি
বলছে যেন কেউ ।
স্পর্শে তোমার উষ্ণতা পাই
শিহরিত হয় মন ,
দু’হাত ভরে আদর করো
মন যে উচাটন ।
বন্ধ মনের দুয়ার খুলে
গগন তলে দাঁড়াই ,
ভালোবেসে তোমার পানে
হাতটি আমি বাড়াই ।
একটুও কম ভালোবাসা
আমায় যদি দাও ,
তোমার সাথে আর কথা নেই
আড়ি তবে যাও !
কি ভাবছো ??
মেয়েটা এমন পাগলপারা কেন ??
সারাজীবন তোমার প্রেমে
অন্ধ আমি জেনো ।
মিষ্টি সুখের রংধনুটা
আমার ভালোবাসা ,
দুঃখ ভুলে তোমায় ঘিরে
স্বপ্নগুলো ঠাসা ।

0
আপনার মূল্যায়ন: আপনি মূল্যায়ন করেন নি।
শেয়ার করুন » Facebook Twitter Delicious Digg MySpace Google Orkut Blogger Google Buzz Technorati
অথবা এই সংক্ষিপ্ত লিংক শেয়ার করুনঃ

মন্তব্য

ব্লগারের প্রোফাইল ছবি
#২৩২৮৬৫(১)    

আগে প্রথম হই :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩২৮৭৩(২)    
লেখকের মন্তব্য

অভিনন্দন । :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩২৮৬৭(৩)    

এতো দেখি আসলেই একখানা স্পেশাল কবিতা!! ভালো লাগছে / পুরাই একমত / জটিল D

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩২৮৭৪(৪)    
লেখকের মন্তব্য

D

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৫৫৮(৫)    

আপনিতো ফাট্টাফাট্টি লিখতে পারেন! জানেন, কবিতাটা আমি লাউডলি পড়লাম এবং কাজিনকে শুনালাম!! উনিও বলেছেন, দারুণ হয়েছে!
শুভেচ্ছা!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৪০১০(৬)    
লেখকের মন্তব্য

থ্যাঙ্কস ভাইয়া । :)
কেমন আছেন ?

 

মন্তব্য করুন

এই তথ্যটি সর্বদাই গোপন রাখা হবে এবং কোন অবস্থাতেই তা জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ছবি যাচাই
আপাতত: শুধু মানুষদের জন্যই আমাদের দুয়ার খোলা। পরে নাহয় রবোট, বায়োবট বা এন্ড্রয়েডদের কথা বিবেচনা করা যাবে।
7 + 0 =
এই গাণিতিক সমস্যাটি সমাধান করুন এবং সঠিক উত্তরটি উপরের ঘরে লিখুন। যেমনঃ ১+৩ এর জন্য লিখুন ৪।