অধরা রংধনু-এর সংক্ষিপ্ত পরিচিতি

ঘুমপাড়ানি গানে মাগো
সেই কথাটি বলো,
কোন্ ছেলেদের রক্ত মেখে
এদেশ স্বাধীন হলো ?
কোন্ ছেলেরা এতিম হলো
জীবন শুরুর আগে,
কোন্ মা দিল আঁচল পেতে
শুনতে ভালো লাগে ?
বুকের তাজা রক্ত ঢেলে
শহীদ হলো কারা ?
রাজপথটা করলো রঙ্গিন
ভাঙলো পাষাণকারা ?
সারাদেশে বর্গী এলো
পাতলো কিসের জাল ?
কাজল বিলের শাপলা কেন
হলো রক্ত লাল ?
ঘুমের দেশের পরীর কথা
আর বলো না তুমি ,
আমি শুধু ভাবছি এখন
লাল কেন এ ভূমি ?
কাদের অত্যাচারে সেদিন
ভাঙলো নিরবতা ?
মাগো তুমি শোনাও আমায়
লাল রক্তকথা ।
মন্তব্য
অ.র, আপনি কি খুব ছোটবেলা থেকেই লেখালিখি করছেন? ছন্দ দারুণ মেলান আপনি।
সুপার্ব!
লেখকের মন্তব্য
থ্যাঙ্কু ভাইয়া ,

নাহ খুব বেশি ছোট থেকে না , ক্লাস সিক্স থেকে লেখার চেষ্টা করি ।
ভাইয়া , একটা কথা লিখি ?
আমার কেন যেন মনে হচ্ছে আপনি আমার সিনিওর হবেন । তাই , আমাকে প্লিজ তুমি করে বলবেন । আমার ভালো লাগবে ।
হেহেহে,


মনে হলে তো হবে না, শিওর হতে হবে। আরেকটা কথা, আপনার ভাল লাগলে আমার কী? আমার কোন স্বার্থ আছে?
-------
ফান করলাম। চলছে যেভাবে, চলুক না!
অন্ত:মিল দারুন হয়েছে।

লেখকের মন্তব্য
ধন্যবাদ জানবেন রাজা ভাইয়া ।
চমৎকার ছন্দোবদ্ধ কবিতা ! খুব ভালো লাগলো ।
লেখকের মন্তব্য
থ্যাঙ্কস ঈশান ভাইয়া ।
কেমন আছেন আপনি ?
লেখকের মন্তব্য
দোয়া করবেন ভাইয়া ।
ধন্যবাদ ।
হা, আমি ভালো আছি, আপনিও ভালো থাকুন আমার প্রত্যাশারও বেশী। অনেক ধন্যবাদ।
লেখার ভাবের ভেতরে দেশপ্রেম আর বাক্যের মাঝে ছন্দমিল খুব ভালো লাগলো।
অনেক শুভকামনা
লেখকের মন্তব্য
দোয়া করবেন ভাইয়া ।
ধন্যবাদ ।
কাদের অত্যাচারে সেদিন
ভাঙলো নিরবতা ?
মাগো তুমি শোনাও আমায়
লাল রক্তকথা ।
অসাধারণ, সবার মধ্যেই এভাবে দেশ প্রেম জেগে উঠুক এটাই আমাদের মনোবাসনা ।
ধন্যবাদ, আপনাকে সুন্দর লেখা উপহার দেওয়ার জন্য।
লেখকের মন্তব্য
্তুহিন ভাইয়া আপনাকেও অনেক স্বাগতম ।
আর দোয়া করবেন যেন আরো ভালো লিখতে পারি ।
ছন্দময় কবিতা আমার দারুণ লাগে। যদিও নিজে ছন্দ মিলানোর ব্যাপারে একদমই কাঁচা । আমার লিখাগুলি তাই বেশির ভাগ কথন টাইপ এর হয়। যাই হোক। ভালো লাগলো ।
লেখকের মন্তব্য
ধন্যবাদ ভাইয়া ।
ভালো আছেন তো ?
অধরা কোথায় হারালে তুমি ?
দেশপ্রেম নিয়ে কবিতা সবসময় ভাল লাগে ।ছন্দও অসাধারণ ।আপনি খুবই ভাল লেখেন আপু ।
লেখকের মন্তব্য
খুব ভালো লিখি কিনা জানি না ভাইয়া , তবে চেষ্টা করি লেখার ।
কেমন আছেন আপনি ?
আমিতো সবসময় ভাল থাকার দলে ।সেই দলে দুনিয়ার সব মানুষকে ভিড়াতে চাই ।বিশ্বটা হোক সুন্দর ,এই আমার কামনা ।(মনে রাখবেন ,আমি বলেছি বিশ্ব ,দেশ নয় )
চমৎকার।
ছন্দে ছন্দে চমৎকার দেশপ্রেম। এক কথায় অসাধারণ হয়েছে।

লেখকের মন্তব্য
জোর করে মন্তব্য করার জন্য ধন্যবাদ ।
মন্তব্য করুন