আকতার জাভেদ-এর সংক্ষিপ্ত পরিচিতি

ভালবাসা টা কেমন হতে পারে, তা নিয়ে বিস্তর হয়ে গেছে,
তারপরো মাঝ রাতে ঘুম ভাঙ্গে, বুকে ব্যাথা হয় এবং
ব্যাথালীন হয়ে পড়ে রাতের আকাশে উড়তে থাকা রঙ্গিন ঘুড়ি
তুমি তো ঘুড়ি চেনো, অনেক হয় এর প্রকার -
অনেক হয় এর উপমা,
তবুও ভালো বাসি বলতেই ঘরময় উড়তে থাকে বেলুন -
বেলুনগুলো দেখলেই মনে হয় ওরা তো বেশ ভালবাসতো বেলুন,
বেলুনগুলো ফুলতেই ফেটে যেত অতঃপর
তুমি তো জানো আমি শুধু একা হলে
একাকী হাঁটতে থাকি,
হাঁটতে থাকি পাখিদের গতিপথ হয়ে,
উড়ে উড়ে যায় তারা আর আমিও শুণ্য হয়ে পড়ি,
আমার শুণ্যতায় টুংটাং শব্দ হয় -
হতে হতে একদিন পুরো পৃথিবীজুড়ে বরফযুগ নেমে আসে
তবুও একদিন জিজ্ঞেস করেছিলে - ভালবাসা কেমনটা হতে পারে,
আমি ইশারায় দেখেছিলাম মৃত্তিকা, নরম মৃত্তিকা -
ওতেই হয়ত ভিজেঁ আছে কোমল হাড় -
ক্ষয়িষ্ণু হাড় কন্ঠনালী হয়ে জমে থাকে
আইসবার্গ হয় -
হয় বলেই বাঁজতে থাকে গালিব -
'জীন্দাগী ইয়ু হুয়ি বাসার তানহা'
ধীরে ধীরে - ম্রীয়মান হয়ে পড়া বদ্বীপ,
ভিঁজতে থাকে, ভিঁজতেই থাকে একাকী
যখন বিনা মেঘে বৃষ্টি পড়ে,
পড়তেই থাকে - কর্ণিয়াজুড়ে পুরো বদ্বীপ
মন্তব্য
ভাল লাগলো
লেখকের মন্তব্য
ধন্যবাদ !
পড়লাম। ভালো।
বইমেলায় কবে আসতেছেন?
লেখকের মন্তব্য
বইমেলায় মনে হয় না যাওয়া হবে ।
তুমি তো জানো আমি শুধু একা হলে
একাকী হাঁটতে থাকি,
হাঁটতে থাকি পাখিদের গতিপথ হয়ে,
উড়ে উড়ে যায় তারা আর আমিও শুণ্য হয়ে পড়ি,
আমার শুণ্যতায় টুংটাং শব্দ হয় -
হতে হতে একদিন পুরো পৃথিবীজুড়ে বরফযুগ নেমে আসে ।
অদ্ভুত লাগলো লাইনগুলো । ভালো থাকুন অবিরত ........
লেখকের মন্তব্য
ভালো থাকার চেষ্টায় অবিরত !
অনেক সুন্দর!
লেখকের মন্তব্য
ধন্যবাদ নয়ন ভাই। কেমন আছেন ?
আছি ভালোই, আপনি?
কথাগুলো খুব ভাবাচ্ছে আমাকে।
লেখকের মন্তব্য
আমাকেও ভাবায় অনেক -
কেমন আছেন সুমন ভাই ?
রিতিমত কষ্টের কবিতা। আমি আর পড়বোনা।
লেখকের মন্তব্য
কেন পড়বেন না, কী পড়বেন না ? নম্রতা-
লেখকের মন্তব্য
আকতার জাভেদ"
জানেন আপনার লেখা গুলো আমার কত বেশি ভাল লাগে।
জানেন কতো বেশি ভাবায়?
জানেন আমি আপনার লেখার ভাবার্থ গুলোর সিংহ ভাগই তো বুঝি না, তবুও বার বার পড়ে কেমন বিষাদময় ভাল লাগা বুকে করে উইন্ডো ক্লোজ করি।
জানেন?
আপনি কি জানেন?
মনে হয় আপনার লেখা গুলো আমারই লেখা। শুধু পার্থক্য এতো টুকু আমি লিখতে পারছি না তাই আপনি বলে যাচ্ছেন আমার কথা গুলো।
সব সময় অল্প লিখেন আর তাতেই আমি আপনার লেখায় ভাবনাদের তলে ডুবে যাই বারে বারে, আর আজ তো বেশ বড় লিখলেন।
ভাবের এক মহাসাগরে কিভাবে কয়েকটি লাইনে বেধে ফেললেন, আকতার?
এই প্রথম আমি কোন পার্টিকুলার লেখা প্রিয় তে নিলাম!
আমার খুব লিখতে ইচ্ছে করে!
কিন্তু সত্যি কথা হচ্ছে কিছুই লিখতে পারি না আর চেষ্টাও আগে করিনি।
হঠাৎ কোন পরিকল্পনা ছাড়াই এই কিছু দিন যাবত লিখছি কিছু,
আপনাকে এতো কিছু বললাম এ জন্য যে আপনি একবার বলেছিলেন যে আমি নাকি ভাল লেখি।
আপনার মতন অসাধারণ লেখনী শক্তির অধিকারী কেও যদি বলেন যে আমি ভাল লেখি তাহলে আসলে চিন্তায় পড়ে যাই। আর তখনই সত্যিকারের লেখকের মতন লিখতে ইচ্ছে করে।
কিন্তু কিছুই যে পারিনা।
খুব বেশি কিছু পড়িনি আগে আর লেখক হবার কোন ইচ্ছেও ছিল না আগে!
তবুও খুব লিখতে ইচ্ছে করে!
জানেন?
লেখকের মন্তব্য
বারীশ আপনাকে ধন্যবাদ ! এত বিশাল আকারে মন্তব্যের বিপরীতে আমার কখনো বলা হয়ে উঠেনি - সুযোগ হয়নি । তাই আমিও আবেগাক্রান্ত!
আসলে আমরা সবাই একে অপরের মনের কথাই বলে যাই - তাই মনে হওয়া স্বাভাবিক !
আপনার লেখনির ধরন আমার ভাল লেগেছিল।
একটু সংকুচিত হয়ে পড়লাম 'আপনার মতন অসাধারণ লেখনী শক্তির অধিকারী' এই বিশেষনের পর....কারণ আমি কিন্তু শখের লেখিয়ে। যে ভাবনা মনে আসে তা দেই। ব্লগে আসি অন্যদের লেখনি পড়তে - সেই সাথে সাহস করে দিয়ে ফেলি ।
আর সব শেষে লিখবেন - চতুরে লিখুন - আমাদের পড়ার সুযোগ দেবেন ।
প্রিয় লেখার লিস্ট থেকে আবার পড়লাম কবিতা টা!
আপনার এই কবিতা টা আমার অস্বাভাবিক ভাল লাগে, পড়তে পড়তে শেষ হয়ে যায় আবারও পড়ি।
ভালবাসা টা কেমন হতে পারে, তা নিয়ে বিস্তর হয়ে গেছে,
তারপরো মাঝ রাতে ঘুম ভাঙ্গে, বুকে ব্যাথা হয় এবং
ব্যাথালীন হয়ে পড়ে রাতের আকাশে উড়তে থাকা রঙ্গিন ঘুড়ি
তুমি তো ঘুড়ি চেনো, অনেক হয় এর প্রকার -
অনেক হয় এর উপমা,
তবুও ভালো বাসি বলতেই ঘরময় উড়তে থাকে বেলুন -
বেলুনগুলো দেখলেই মনে হয় ওরা তো বেশ ভালবাসতো বেলুন,
বেলুনগুলো ফুলতেই ফেটে যেত অতঃপর
তুমি তো জানো আমি শুধু একা হলে
একাকী হাঁটতে থাকি,
কি অসাধারণ!
ভাল আছেন?
লেখকের মন্তব্য
ভাল আছি !
লেখকের মন্তব্য
ভালবাসাটা যেমন হতে পারত
তার চেয়ে ভিন্ন হয়ে সরে গেছে সে নদী,
তাই বলে থামেনি স্রোতধারা - জীবনধারা
তুমি তো স্রোত চেনো, বাধাগ্রস্থ হলে দিক বদলায়
কখনো প্লাবন ; কখনো অন্য নদী
তবু্ও ভালোবাসি বলতেই বয়ে যায বহমান নদী-
এতো আরো অসাধারণ!
যদি লেখা নিয়ে নেওয়া যেত তাহলে আপনার এই কবিতা আপনার কাছে আমি চেয়ে নিতাম!
খুব করে চাইতাম!
চাইতেই থাকতাম!
ভালবাসা টা কেমন হতে পারে, তা নিয়ে বিস্তর হয়ে গেছে,
তারপরো মাঝ রাতে ঘুম ভাঙ্গে, বুকে ব্যাথা হয় এবং
ব্যাথালীন হয়ে পড়ে রাতের আকাশে উড়তে থাকা রঙ্গিন ঘুড়ি
তুমি তো ঘুড়ি চেনো, অনেক হয় এর প্রকার -
অনেক হয় এর উপমা,
তবুও ভালো বাসি বলতেই ঘরময় উড়তে থাকে বেলুন -
ধীরে ধীরে - ম্রীয়মান হয়ে পড়া বদ্বীপ,
ভিঁজতে থাকে, ভিঁজতেই থাকে একাকী
যখন বিনা মেঘে বৃষ্টি পড়ে,
পড়তেই থাকে - কর্ণিয়াজুড়ে পুরো বদ্বীপ
কবি আমি কি লিখতে পারবো কোন দিন।? এমন ভাবে...
লেখকের মন্তব্য
কখনো এমন করে ভাবিনি
দক্ষিণের ভুমিতে বৃষ্টি হলে
হেঁটে ফিরবো ভেজা তট, ম্যানগ্রোভ বন
ছেঁড়া দ্বীপ আর প্রবাল চত্বর
তবুও আকাশ ধূসর হলে একাকী নেমে আসি
নোনা জ্বলে ; কর্ণিয়াজুড়ে ডুবে যেতে যেতে
পুরো ব-দ্বীপ -
সালাম রইলো জাভেদ ভাই ।
খুব ভাল লাগে আপনার লিখা গুলো পড়তে ।
লেখকের মন্তব্য
ওলাইকুম আসসালাম বোন ! শুভেচ্ছা নিবেন !
মন্তব্য করুন