আচার্য-এর সংক্ষিপ্ত পরিচিতি

আমরা সারাবছর অনেক সবজি খাই। সেসব সবজিগুলো আমরা দেখলেই নাম বলে দিতে পারি কিন্তু সেই সবজিগুলোর যে ফুল হয় তা আমরা কজনেই বা চিনি। সেসব চেনা সবজির অচেনা ফুলের কিছু ছবি তুলতে পেরেছি (যদিও আমি ছবি ভাল তুলতে পারি না) তা সবার জন্য এখানে দিলাম।
১। পেঁপে ফুল
২। সীমের ফুল (সাদা রঙের)

৩। ফুলকপি

৪। বেগুন ফুল

৫। টমেটো ফুল

৬। মরিচ ফুল

৭। সীমের ফুল (বেগুনী রঙের)

৮। মিষ্টিকুমড়া ফুল

৯। সরিষা ফুল

১০। মূলা ফুল

সবশেষে আমার পোস্ট ভ্রমণকারী সবার জন্য ক্ষেতের টাটকা ধইন্যা পাতা

মন্তব্য
প্রথম।
লেখকের মন্তব্য
প্রথম হলেন। নেন চকলেট খান

হুম আচার্য দা আমিতো বেশির ভাগই চিনছি।
লেখকের মন্তব্য
চিনতেই পারেন। এগুলো তো চেনা ফুলই। তবে অনেকের অচেনাও হতে পারে।
আমি কিন্তু সবগুলোই চিনি
লেখকের মন্তব্য
না চেনার মত কিছু নয়। যারা চিনে না তারাও চিনে নিতে পারবেন। নাম দেওয়া আছে তো!
সব গুলিই চেনা।
ব্যাতিক্রম আয়োজনের জন্য ধন্যবাদ
লেখকের মন্তব্য
সবাই দেখি চিনে ফেলছেন! অবশ্য বেশিরভাগ মানুষেরই এগুলো চেনা।
টাটকা ধইন্যাপাতা কিন্তু দেওয়াই আছে।
বেশ ভালো উদ্যোগ। ছবিগুলোও ভালো হয়েছে। শিরোনাম "চেনা অচেনা", কাজেই দু'একটা অচেনা ফুল থাকা দরকার। আমি একটা দিলাম। দেখেন তো কেউ চিনতে পারেন কিনা!!
আচ্ছা, জানিয়ে দিই। এটা লেটুস ফুল। আমার ছাদের টবে ফুটেছিল।
লেখকের মন্তব্য
আমি কখনো লেটুস গাছ দেখিনি। আপনার কল্যাণে দেখা হল। ধন্যবাদ হুদা ভাই।
আসলেই এটা চিনতাম নাহ। ধন্যবাদ।
ধইনাপাতা ফুলের ছবিটা পেলাম না।
তারপরও আমাদের জন্য অনেক করছেন।
আপনাকেও
লেখকের মন্তব্য
ফুলসহ ধইন্নাপাতা গাছের ছবি দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু ফুল পাইনি তাই দিতে পারিনি।
অসাধারণ লাগল।
ছোটবেলায় অনেক গুলো দেখেছি আবার দেখে নিলাম। এবার গ্রামে গেলে আমিও কিছু তুল্ব।
লেখকের মন্তব্য
ধন্যবাদ উদরাজী ভাই।
ছবি তুলে এনে আমাদের সাথে শেয়ার করবেন কিন্তু।
ফুলকপির ফুল পাইনি!
লেখকের মন্তব্য
ভেবেছিলাম ধনে ফুল দেখবো। কিন্তু দেখালেন ধনে পাতা।
লেখকের মন্তব্য
ধনে ফুল দিতে পারিনি বলে সত্যিই দুঃখিত। নুশেরা'পা তো বললেন নীল-বালকের ব্লগ রেফার করতে। ধনে ফুল দেখতে চাইলে কষ্ট করে নীল-বালকের ব্লগটা একটু ঘুরে আসুন প্লীজ।
বাহ্ চমৎকার! স্মৃতিকাতর করল সুন্দর ছবিগুলো।
তরুণ প্রজন্মের অনেকেই হয়তো দেখে নি, তাদের জন্য ভাল হলো খুব।
কেউ ধনেফুলের ছবি দেখতে চাইলে নীল-বালকের ব্লগ রেফার করে দেবেন
লেখকের মন্তব্য
ছবির প্রসংশা শুনে এবং আপনি স্মৃতিকাতর হয়েছেন জেনে আমি সত্যিই আনন্দিত। আসলে আমার মূল লক্ষ্য ছিল যারা ফুলগুলো চেনেন না তাদেরকে পরিচিত করা আর যারা চেনেন তাদেরকে আবেকবার কাছ থেকে দেখানো। তবে এই পোস্টে যারা এসেছেন তারা সবাই চেনেন দেখে আরও বেশি ভাল লাগছে।
ফুলকপি ফুল: cauliflower
লেখকের মন্তব্য
আমি জানতামই না ফুলকপির এরকম ফুল হয়! কখনও দেখিনি।
ফুল ফুল কত ফুল
শুভকামনা অবিরাম।
লেখকের মন্তব্য
আরো কত কত ফুল আছে যেগুলো আমরা চিনি না!
শুভকামনা।
এগুলো কি আচার্যদার বাগানের নাকি?
দেখি ধনেফুল পাই কিনা!
লেখকের মন্তব্য
সুর'দি, প্রথমেই বলি, আপনার মুখে 'দা' টা ঠিক মানাচ্ছে না। ওটা বাদ দিন। আর এগুলো আমার বাগানের নয়। গ্রামে এসময়ে এগুলোর চাষই হয়। ওখান থেকে তোলা।
ধনে ফুল আমি চিনি কিন্তু যেখান থেকে ছবিগুলো তুলেছি ওখানে ছিল না।
এই নাও আচার্য ধনেফুল।
লেখকের মন্তব্য
ধন্যবাদ সুর'দি। যারা ধনেফুল দেখতে চেয়েছিলেন সবার কৌতুহল নিবৃত্ত হবে এবার।
কালেকশনটা ভালো লাগলো।
ভালো থাকুন খুব।
লেখকের মন্তব্য
আপনি আমার পোস্টে এসেছেন তাতেই আমার অনেক ভাল লাগছে তদুপরি ছবিগুলো ভাল লেগেছে জেনে কতটা আনন্দ অনুভব করছি তা প্রকাশ করার মত নয়।
আপনিও ভাল থাকুন।
ফুল গুলা চিনি বাট আলাদা করে কোনদিন খেয়াল করিনি
লেখকের মন্তব্য
কবি ভাই, প্রথমেই আমার পোস্টে ভ্রমণের জন্য আপনাকে জানাই ধন্যবাদ। আর ফুলগুলো আলাদা করে দেখার সুযোগ করে দিলাম বলে নিশ্চয় আমারও একটা ধন্যবাদ প্রাপ্য।
ছবিগুলো খুবই ভালো লাগলো। এসব ফুল আমাদের চারপাশেই থাকে অথচ দেখা হয়না।
লেখকের মন্তব্য
মনে সংশয় ছিল না জানি ছবিগুলো সবার কেমন লাগে! তাই ভাল লেগেছে জেনে সত্যিই আনন্দ অনুভব করছি। ধন্যবাদ আপনাকে আমার পোস্টে ঘুরে যাবার জন্য।
যা কিছু'র ছবি দিলেন, সবগুলো রান্না করে রাখেন, আমি আসছি!
লেখকের মন্তব্য
আপনি ফুলের তরকারি খাবেন!
এগুলো খায় না???!!! নাকি আমিই ভুল জানি?!
তাছাড়া আমি রান্না করার কথা বলেছি, খাওয়ার কথাতো বলিনি।
লেখকের মন্তব্য
এখানে দেওয়া সব ফুল সম্ভবত খাওয়া যায় না। আপনি যদি নাই খান তবে রান্না করে কি হবে!
ঘ্রাণে অর্ধভোজন-একটা কথা আছে না?
আমি ঘ্রাণ নেবো।
লেখকের মন্তব্য
একবার ঘ্রাণ নিলে যদি অর্ধভোজন হয় তবে দু'বার ঘ্রাণ নিলেই তো পূর্ণভোজন হয়ে যাবে!
হাহাহা
তাহলে একটা জোকস শুনুন।
---
খাওয়া শেষে ভদ্রলোক এটেনডেন্টকে ৫ টাকা টিপস দিলেন। এটেনডেন্ট তো অবাক, বললো,
স্যার, ৫টা টাকা দিয়ে তো আপনি আমাকে অপমান করলেন!
ভদ্রলোক: তাহলে কি করতে হবে?
এটেনডেন্ট: আর ৫ টাকা দিলেই চলবে।
ভদ্রলোক: আমি তোমাকে দুইবার অপমান করতে চাইনা।
জোকসটা পড়েন্নাই?
লেখকের মন্তব্য
আরে এত মজার একটা জোকস না পড়ি কেম্নে!
মেসেজ পেয়েছেন?
লেখকের মন্তব্য
দেখলাম।
দারুণ লাগসে! আমি তো ঐ সরিষার ফুলটা মুটামুটি রেগুলারই দেখি!!!
লেখকের মন্তব্য
ভাল লাগল জেনে প্রীত হলাম। সরিষা ফুলটা দিয়ে দেখছি আপনার চোখে দেখা সর্ষে ফুলের পরিমাণ বাড়িয়ে দিলাম।
কিন্তু বাপী ভাই, আপনার ব্যস্ততা কি কিছুটা কমেনি?
ভারী সুন্দর লাগলো আপনার বাগানটা
লেখকের মন্তব্য
ব্লগে বাগানটা আমারই কিন্তু প্রকৃত বাগানটা তো আমার নয়। ধন্যবাদ মন্তব্যের জন্য।
আরে, আপনার ক্লিক বাজির মজারু পোস্টটা কিভাবে মিস করলাম !
লেখকের মন্তব্য
আপনি হয়তো অনেকক্ষন ছিলেন না, এই ফাঁকে পোস্টটা প্রথম পাতা থেকে সরে গিয়েছিল তাই চোখে পড়েনি। যাহোক এখন তো দেখলেন।
অদ্ভুত দা, এটা ধনেপাতা ফুল।
আপ্নার ছবিগুলো বেশ সুন্দর। বেগুন ফুলটা দেখে খুব ভালো লাগছে।
লেখকের মন্তব্য
ধন্যবাদ নীল'দা। আমি তো আপনার মত অত সুন্দর করে ছবি তুলতে জানি না। তারপরও আপনার ভাল লেগেছে জেনে মনে হচ্ছে খুব বেশি খারাপ তুলিনি ছবিগুলো।
আচার্য ভাই আমি সবগুলো চিনি। হিহিহি।। তবুও ধন্যবাদ আবার এরকম ডকুমেন্ট আকারে দেখানোর জন্য।
লেখকের মন্তব্য
ধন্যবাদ আমার পোস্টে ভ্রমণের জন্য।
মন্তব্য করুন