আচার্য-এর সংক্ষিপ্ত পরিচিতি

"হায়রে আমার মন মাতানো দেশ
হায়রে আমার সোনা ফলা মাটি"
দুঃখ মাগো কখন হবে শেষ
এই বাংলা হচ্ছে কাদের ঘাঁটি?
অস্থিতিশীল করতে দেশের হাওয়া
কার ইশারায় নাচছে ওরা ধেই?
এমন সাহস কোথায় হল পাওয়া
ওদের রুখার কেউ কি তবে নেই?
স্বল্প লোকের ধর্মগৃহে ওরা
করছে কেন ভাঙচুর লুটপাট!
অগ্নিশিখায় হচ্ছে বসত পোড়া
ব্যারিকেডে অচল রাস্তাঘাট।
নিজের দেশেই যেন পরবাসী
পুতুল যেন ওদের হাতের তালুর
এসব দেখে যায় মনোবল ভাসি
যেমন ভাসে ঘরটি বাঁধা বালুর।
মন্তব্য
ঘৃণা ওদের জন্যে! ধিক!
লেখকের মন্তব্য
ঘৃণাই তো ওদের একমাত্র প্রাপ্য।
মনোবল হারালে চলবেনা। মনে রাখবেন ওদের চাইতে বড় বড় শয়তা্নরাও আমাদের হাতে ধ্বংস হয়েছে।
লেখকের মন্তব্য
সব অশুভ শক্তির বিনাশ একদিন হবেই।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
সুন্দর, আচার্য!
- তোমার ক'দিনের নীরবতার শব্দ খুব কানে বেজেছে, ভ্রাতা!
- সব খবর ভালো তো?
লেখকের মন্তব্য
ধন্যবাদ বাপী ভাই।
আপনার স্নেহ আমাকে মুগ্ধ করে।
আপনাদের শুভ কামনায় আমি ভাল আছি।
ভাল লাগল।
লেখকের মন্তব্য
অসংখ্য ধন্যবাদ।
সুন্দর লিখেছেন দাদা।
যারা এসব করে তাদের কোন ধর্ম নেই। তাদের প্রতি ঘৃণা।
অনেক অনেক শুভকামনা।
লেখকের মন্তব্য
ধন্যবাদ স্বপ্ন ভাই।
আসলেই তো ওদের কোন ধর্ম নেই। ওরা তো মানুষই না। মানুষ হলেই তো ধর্ম থাকবে।
একশত ভাগ সহমত। ভোট আপ।
আট দিতে চাইছিলুম ।চতুরে অপশনটা নেই তাই সাত দিতে হলো ।আপনার কবিতার হাত অসাধারণ ।যেমন ভাব ,তেমন ছন্দ ।বহুদিন এত উচ্চ মানের কবিতা পড়িনা ।
লেখকের মন্তব্য
এটাতো আমার প্রতি অতি ভালবাসায় অতি উচ্ছ্বাস। এমন প্রসংশা পাওয়ার যোগ্য সত্যিই আমি নই। তবুও এই অতি উচ্ছ্বাসের আড়ালে আমার জন্য যে ভালবাসাটুকু লুকিয়ে আছে তাই গেঁথে রেখে দিলাম অন্তরে।
সুন্দর ম্যাসেজ । অভিনন্দন ।
লেখকের মন্তব্য
মন্তব্যের জন্য ধন্যবাদ।
অনেক দিন পরে দেখলাম।
লেখকের মন্তব্য
সামান্য ব্যস্ততা ছিল। কেমন আছেন উদরাজী ভাই?
সুন্দর লিখেছেন।
লেখকের মন্তব্য
ধন্যবাদ ইনি।
এইখানে কি ১০ দেয়ার সুযোগ নাই?
লেখকের মন্তব্য
না, কোনই সুযোগ নাই।
এই কয়দিন আপনাকে খুব মিস করেছি আচার্যদা।


শীতের পিঠা খেতে শ্বশুর বাড়ী গিয়েছিলেন বলে
অসমর্থিত সূত্রে একটি খবর পেলাম। ঘটনা সত্যি নাকি ?
আর হ্যাঁ, কবিতা বরাবরের মতোই আচার্য সুন্দর।
অসমর্থিত না। আমি জানি। আসলেই দাদা শ্বশুরালয়ে গমন করেছিলেন
লেখকের মন্তব্য
আমিও আপনাদের সবাইকে খুব মিস করেছি।
সামান্য ব্যস্ততার কারনে ব্লগে আসা হয়নি। @ ঈমা ভাই
মনে হচ্ছে তুমিও আমার সাথেই ছিলে! @ জামি
আমারে আর সাথে নিলেন কই? বললাম আপ্নের শ্যালীকার লগে একটু পরিচয় করায়া দেন, কে শোনে কার কথা।

বুঝি বুঝি, সব বুঝি। একলাই চান্স নিতাছেন
লেখকের মন্তব্য
কার দুর্ভাগ্য বুঝতে পারছি না। তোমার না আমার! আমার কোন শ্যালিকাই নেই। পরিচয় করায়া দেব কার সাথে?
বুঝলাম দাদা আমার না আপ্নারই দুর্ভাগ্য

ঘৃণা ওদের জন্যে!
লেখকের মন্তব্য
ধন্যবাদ।
সাইবার যুদ্ব শুরু হয়ে গেছে।।।।
আফসুস, এই জীবনে হ্যাকার হতে পারলাম্না!!
লেখকের মন্তব্য
বাংলাদেশী হ্যাকাররা যতটুকু গর্জন করছে ততটুকু বর্ষন হচ্ছে কি আসলে?
কেমন আছেন দাদা?
লেখকের মন্তব্য
আমি ভাল আছি। তুমি ভাল আছ তো?
জি দাদা, আমিও ভালো
মন্তব্য করুন