লেখকের ক‌থা

সদর দরজা

বিশ্বপ্রেমিক

ব্লগারের প্রোফাইল ছবি

আজ চৌদ্দই ফেব্রুয়ারী
দিনটা শুধুই ভালবাসার
আজ দিনটা নয় কান্নার
শুধুই সুখের স্রোতে ভাসার।

ভালবাসতেই গেল বেলা
সাঁঝবেলাতে ফিরে আসি
ফিরতে ঘরে কষ্ট লাগে
ইচ্ছে, শুধুই ভালবাসি।

প্রভাত কাটাই সীমার সাথে
তারপরে যাই যুঁথীর কাছে
তাকে বিদায় দিয়ে গেলাম
যেথায় সুমি বসে আছে।

নীলা, শীলা, ঋতু, পারুল
ভালবাসা সবার তরে
করছি না তাই বিয়ে, যদি
বঞ্চিত কেউ হয় গো পরে!

বিশ্বপ্রেমিক যারা, তারা
ভালবেসে হয় না ফতুর।
বোকা ভালবাসে একে
বিশ্বপ্রেমিক সবাই চতুর।

4.69
আপনার মূল্যায়ন: আপনি মূল্যায়ন করেন নি। গড় রেটিং: 4.7 (৩ জন মূল্যায়ন করেছেন)
শেয়ার করুন » Facebook Twitter Delicious Digg MySpace Google Orkut Blogger Google Buzz Technorati
অথবা এই সংক্ষিপ্ত লিংক শেয়ার করুনঃ

মন্তব্য

ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩২৩২(১)    

হাসতে হাসতে নাইক্কা হাসতে হাসতে নাইক্কা হাসতে হাসতে নাইক্কা হাসতে হাসতে নাইক্কা হাসতে হাসতে নাইক্কা
বাসায় যদি এইটা পড়ে, আপ্নের খাওয়াদাওয়া বন্!!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩২৪৯(২)    
লেখকের মন্তব্য

আপনার কথা শুইনা সত্যই ভয় পাইছি। যাক এখন পর্যন্ত দেখে নাই। আগে খাওয়াদাওয়া সাইরা লই তারপর দেখি কী করা যায়!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩২৫১(৩)    

খাইতে বসেই গেলেন্নাকি? ;)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩২৬০(৪)    
লেখকের মন্তব্য

না এখনও বসি নাই। তবে চিন্তা কর্তেসি আজকে এক্টু আগেভাগেই খেতে বসে যাব। দেরি কর্লে আর কপালে খাওয়া জুটে কি না কে জানে!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩২৮২(৫)    

পিঠে ছালা-বস্তা টাইপ কিছুও বাইন্ধা রাইখেন। ;)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩২৮৯(৬)    
লেখকের মন্তব্য

বিয়া শাদী না কইরাই এত অভিজ্ঞতা! কেমনে হইল?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৮২১(৭)    

একদম জাইগা মতো হাত দিছেন দাদা মুহাহা ভালো লাগছে / পুরাই একমত / জটিল

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৮৫৩(৮)    
লেখকের মন্তব্য

আর সেকারনেই তিনি চতুর্মাত্রিক কর্তৃপক্ষ সাইজা আমারে ডর দেখাইতেসেন!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৮৭৮(৯)    

আইচ্ছা দাদা, কাল আপনেরে দেখলাম, সাথে একজন আছিলো, মুহাহা কিন্তু সাতজনের মধ্যে কোনটা আছিলো ভাবতাছি

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৯০৪(১০)    
লেখকের মন্তব্য

কালকে আমি এই সাত জনের কারো সাথোই ছিলাম না। এখন বুঝে নাও কার সাথে ছিলাম। D

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৯১০(১১)    

একদম জাইগা মতো হাত দিছেন দাদা

জনাব জামি, আপনাকে সতর্ক করা হচ্ছে।
=========
চতুর্কর্তৃপক্ষ

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৫১৬(১২)    

ব্লগারকে বিব্তকর প্রশ্ন করার দায়ে আপনার একাউন্টটি সাময়িকভাবে স্হগিত করা হলো।
========
চতুর্মাত্রিক কর্তৃপক্ষ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৭২১(১৩)    
লেখকের মন্তব্য

বিব্তকর

শব্দটা কি "বিবস্ত্রকর"?
বিশ্বাস করুন চতুর্মাত্রিক কর্তৃপক্ষ আমি ঐ ব্লগারকে বিবস্ত্র করতে চাই নি। কীভাবে যে তিনি ... হয়ে গেলেন আমি জানি না। সত্যিই বলছি আমি জানি না।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৮৮০(১৪)    

বিব্তকর প্রশ্ন

পরবর্তীতে এ ধরনের ভুল বানানে লিখলে আপনাকে বালকদের বিদ্যালয়ে ভাষা শিক্ষা ক্লাসে পাঠানো হবে
==========
জোনাক পোকার দল।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৯০৯(১৫)    

পরবর্তীতে এ ধরনের ভুল বানানে লিখলে আপনাকে বালকদের বিদ্যালয়ে ভাষা শিক্ষা ক্লাসে পাঠানো হবে

বালিকা থাকবে না? D

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৯১৬(১৬)    
লেখকের মন্তব্য

স্কুলে গিয়াও প্রেম করার ধান্ধায় আছেন! বিশ্বপ্রেমিক একেই বলে। :প :p

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৯২৬(১৭)    

দাদা ধান্ধা হবে কেন? নয়ন ভাই তো স্কুল থেকেই শুরু করেছিলো, মুহাহা তাই আবার সেই ফিরে পাওয়ার আশায় মনয় প্রশ্নডা করছে ভাবতাছি

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৮০৩২(১৮)    

স্কুলে গিয়াও প্রেম করার ধান্ধায় আছেন! বিশ্বপ্রেমিক একেই বলে।

হিঃহিঃহিঃ  হাহাহা হিঃহিঃহিঃ  হাহাহা হিঃহিঃহিঃ  হাহাহা হিঃহিঃহিঃ  হাহাহা হিঃহিঃহিঃ  হাহাহা হিঃহিঃহিঃ  হাহাহা

নয়ন স্কুলে গিয়ে সম্ভবত প্রেম বিষয়ে 'পড়াশোনা' করতে চায়।;) :প :p

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৯২৭(১৯)    

বালিকা থাকবে না?

নয়ন ভাই আপনে তো মানুষ ভালা না। ঐ ছোড ছোড বালিকাদেরও দেখি চকোলেট খাওয়াইয়া প্রেম করতে চান সন্দেহ সন্দেহ :প :p

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৭২৮(২০)    

আপনার মুখের ভাষা আরও সংযত করবার জন্যে সতর্ক করে দেয়া হলো।
========
চতুর্মাত্রিক কর্তৃপক্ষ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৭৩৭(২১)    
লেখকের মন্তব্য

জ্বি জ্বি সতর্ক হইলাম। তারপরও ওনারে বইলা দিয়েন আমি ওনারে বি_স্ত্র করি নাই।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৮৮১(২২)    

আপনার মুখের ভাষা আরও সংযত করবার জন্যে সতর্ক করে দেয়া হলো।

সম্মানিত ব্লগার, আপনার হাতের ভাষার শুদ্ধতা কামনা করছি। অন্যথায় জোনাক দল আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে
=========
জোনাক পোকার দল।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৯১৭(২৩)    

জনাব জামি, ব্লগার নয়ন এবং ব্লগার আচার্যের ব্যক্তিগত কথোপকথনে নাক গলানোর জন্যে আপনাকে ২৭৯ বছরের জন্যে ব্লগে নিষিদ্ধ করা হলো।
==========
চতুর্কর্তৃপক্ষ

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৯২২(২৪)    

ঘুম ভাংলে দেখি ২৭৯ বছর কাটিয়া গেছে D :প :p

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৪০০১(২৫)    
লেখকের মন্তব্য

নাকটা কেমনে গললো? ঐটা কি লোহার তৈরী নকল নাক ছিল?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩২৩৮(২৬)    

ভালবাসতেই গেল বেলা
সাঁঝবেলাতে ফিরে আসি
ফিরতে ঘরে কষ্ট লাগে
ইচ্ছে, শুধুই ভালাবাসি।

:) সুন্দর

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩২৫৪(২৭)    
লেখকের মন্তব্য

সুন্দর বলছেন তার জন্য ধন্যবাদ। আমি কিন্তু ভয়ে আছি। নয়ন ভায়ার কথা যদি সত্য হয়ে যায়!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩২৬২(২৮)    

বিশ্বপ্রেমিক সবাই চতুর।

বিশ্বপ্রেমিক সবাই চতুর, না কি চতুরেরা সবাই বিশ্বপ্রেমিক? :) :) :)
--
বসন্তের বাসন্তী শুভেচ্ছা আপনার ও ভাবীর জন্য!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩২৭১(২৯)    
লেখকের মন্তব্য

না কি চতুরেরা সবাই বিশ্বপ্রেমিক?

হয়ত আপনার কথাটাই ঠিক। D
--------------------------------
আপনার এবং আপনার পরিবারের সকলের জন্যও অনেক অনেক শুভেচ্ছা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩২৭৩(৩০)    

ভালাবাসি, ভালাবাসা এগুলো কী জিনিষ?
ভালোবাসা তো সাগরের জলের মত, অফুরান তার জোগান!! এ জিনিষ যত বিলাবেন, ততই বেড়ে যাবে। ভালোবাসতেই থাকুন, সীমা, যুঁথী, সুমি, নীলা, শীলা, ঋতু, পারুল সবাইকে ভালোবাসুন ভালো করে। ভালোবাসা বাড়িয়ে নিন, অকাতরে বিলাতে থাকুন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩২৭৯(৩১)    
লেখকের মন্তব্য

ভালাবাসি, ভালাবাসা এগুলো কী জিনিষ?

এগুলো ভুল জিনিষ। তাই পরিবর্তিত হইল।
ভালোবাসা অফুরান। তাইতো ভালোবাসতে বাসতেই সবাই চতুর হয়। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩২৮৮(৩২)    

চতুর্মাত্রিকের লোকজনেরা সবাই ভালোবেসেই চতুর হয়েছে!!!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩২৯৮(৩৩)    
লেখকের মন্তব্য

তাহলে এবার প্রমাণিত হল যে নঈফা আপার কথাই সত্য অর্থাৎ চতুরেরা সবাই বিশ্বপ্রেমিক।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৪১১(৩৪)    

নঈফা কে??!!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৪১৮(৩৫)    
লেখকের মন্তব্য

+া

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৮০৪৪(৩৬)    

এইটা কি বল্লেন হুদা ভাই ! বিয়ে করার পরও সীমা, যুঁথী, সুমি, নীলা, শীলা, ঋতু, পারুল সবাইকে ভালোবাসা যাবে ! বউ কি নীরব দর্শক হয়ে তাকিয়ে থাকবে ? what!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩২৯১(৩৭)    

ভালুবাসা কারে কয়
জানিতে বড় সাধ হয়!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৩০০(৩৮)    

বিশ্বকবিই জানতে ব্যার্থ হয়েছেন, আর তাইতো বলেছেন, "সখী, ভালোবাসা কারে কয়?" আর তুমি-আমি তো কোন ছার? এ সব আজগুবি সাধ বাদ দাও দেখি!!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৪৩৬(৩৯)    

ভালো বলেছেন, হুদা ভাই। মাথা ঝিম ধরার সম্ভাবনা আছে শুধু তাতে। তাছাড়া, যতোই জানিবো, ততোই ভুলিবো। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৩০১(৪০)    
লেখকের মন্তব্য

জানার কোন শেষ নাই
জানার চেষ্টা বৃথা তাই। D

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৩১৫(৪১)    

”জ.ই মানিক ভাই”
আহা বসুন্ধরা সিটিতে যান,
ভালো বাসা সেথাই পাবেন!!! ভাবতাছি

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৩১১(৪২)    

বিশ্বপ্রেমিক যারা, তারা
ভালবেসে হয় না ফতুর।
বোকা ভালবাসে একে
বিশ্বপ্রেমিক সবাই চতুর।
কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম মজা পাইলাম কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৩৩৫(৪৩)    
লেখকের মন্তব্য

আপনিও কিন্তু একজন চতুর। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৮৮৭(৪৪)    

প্রমাণ কর যে,
"সকল বিশ্বপ্রেমিক চতুর, কিন্তু সকল চতুর বিশ্বপ্রেমিক নহে"

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৪৬০১(৪৫)    
লেখকের মন্তব্য

এই যেমন আমি চতুর্মাত্রিকের একজন ব্লগার তাই আমি চতুর কিন্তু গৃহে একটিমাত্র বউ রয়েছে বিধায় আমি বিশ্বপ্রেমিক নই। তাই প্রমাণিত হল যে, সকল চতুর বিশ্বপ্রেমিক নহে। তবে সকল বিশ্বপ্রেমিক চতুর কি না সেটা প্রমাণ করা আমার পক্ষে সম্ভব নয়। এজন্যে নয়ন ভায়া, ফহাজা, আক, ঈমা ভাই এঁদের সহায়তা নেওয়া যেতে পারে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৮০৪৯(৪৬)    

ঘরে একটি মাত্র বউ আর বাইরে একাধিক প্রেমিকা থাকলে সে অবশ্যই বিশ্ব প্রেমিক। এই অর্থে সীমা, যুঁথী, সুমি, নীলা, শীলা, ঋতু, পারুল দের ভিড়ে আচার্যদা সত্যিই একজন 'বিশ্বপ্রেমিক'। এরশাদীয় যুগের পরে এমন সফল বিশ্বপ্রেমিক জাতি আর দ্বিতীয়টি দেখেনি। D

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৯০২০(৪৭)    

এরশাদীয় যুগের পরে এমন সফল বিশ্বপ্রেমিক জাতি আর দ্বিতীয়টি দেখেনি

ঈমা ভাই, আমাদের এরশাদ নানা কিন্তু বিবাহ পাগল আছিলো। আচার্য দা কিন্তু খালি প্রেমিক মানুষ। তাই উদ্ধৃতি খানার ব্যাপক নিন্দা জানাই D :প :p :সুরতোলা: :tututu:

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৯০১৫(৪৮)    

তবে সকল বিশ্বপ্রেমিক চতুর কি না সেটা প্রমাণ করা আমার পক্ষে সম্ভব নয়। এজন্যে নয়ন ভায়া, ফহাজা, আক, ঈমা ভাই এঁদের সহায়তা নেওয়া যেতে পারে।

এ যে দেখি উদোর পিন্ডি ভূঁদোর ঘাঁড়ে(বানাম ভুল হইলে চরি :প :p )

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৩৪৫(৪৯)    

আমিই কেবল ফতুর
নাইবা হইলাম চতুর ------
----- সকল চতুরদের জন্য শুভেচ্ছা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৩৫৪(৫০)    
লেখকের মন্তব্য

আপনি যতই ফতুর হন না কেন আপনি অবশ্যই একজন চতুর।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৩৬৪(৫১)    

বিশ্বপ্রেমিক যারা, তারা
ভালবেসে হয় না ফতুর।
বোকা ভালবাসে একে
বিশ্বপ্রেমিক সবাই চতুর।

দর্শণটা বেশ !!!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৩৭৪(৫২)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ স্রোত ভাই। বেশ কিছুদিন পর এলেন ব্লগে। ভাল আছেন তো?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৩৮১(৫৩)    

উপরের সবার মন্তব্য খুব ভাল লাগলো ......ভালবাসার এই দিনে মন্তব্যগুলো পড়ে মনে হচ্ছে....আমিও তো এখন এখানে আছি, চতুর্মাত্রিকে আছি।
বিশ্বপ্রেমিক হবো কিভাবে?
প্রেমের জীবনটাতো "রিপনে" শুরু হয়ে "রিপনেতেই" শেষ হয়ে যাচ্ছে............................।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৩৯৭(৫৪)    
লেখকের মন্তব্য

চতুর্মাত্রিকে এসে হয়েছেন চতুর আর সব চতুরই বিশ্বপ্রেমিক।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৮৯০(৫৫)    

জেরিন আপা কেমনে প্রেমিক হইতে পারেন একটু বুঝায়া বলবেন দাদা? ভাবতাছি ভাবতাছি
দাদা, আপনে খালি প্রেমিকদের কথায় কহিলেন, প্রেমিকারা কি আপনেরে ঘুষ জাতীয় কিছু দিয়া লিখনী আটকাইয়া দিয়াছিলেন নাকি? ভাবতাছি ব্যাপক ভাবনার বিষয়

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৯০৫(৫৬)    
লেখকের মন্তব্য

এখানে বিশ্বপ্রেমিক শব্দটা সার্বজনীন। পুরুষ বা নারী আলাদা করা যাবে না। D

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৩৯১(৫৭)    

বিশ্বপ্রেমিক সবাই চতুর।
কথা ভাল লাগছে!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৩৯৯(৫৮)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ উদরাজী ভাই।
উপরে কিন্তু প্রমাণিত হয়েছে সব চতুরই বিশ্বপ্রেমিক।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৩৯৫(৫৯)    

নিজের যত সুখস্মৃতি
রইল পড়ে মনের কোণে
ভালবাসি এই কথাটি
হয়নি বলা তোমার সনে ।

এটা আমার লেখা ।সেরা কিন্তু আপনিই ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৪০১(৬০)    
লেখকের মন্তব্য

আপনার লেখাটা অসাধারণ। পুরোটা লিখে পোস্ট দিয়ে দিন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৪০৬(৬১)    

ফিরতে ঘরে কষ্ট লাগে
ইচ্ছে, শুধুই ভালবাসি।
ভালো লাগছে / পুরাই একমত / জটিল

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৪২০(৬২)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ ধূরো ভাই। ভাল আছেন তো?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৬৯৮(৬৩)    

অনেকদিন পর আপনার পোস্ট পেলাম । আমি পোস্ট দেই না, তাই আপনার মন্তব্যও পাইনা। যাই হোক। ভালো আছি। আপনি কেমন আছেন? বসন্তের শুভেচ্ছা। ভালো থাকুন ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৭২২(৬৪)    
লেখকের মন্তব্য

পোস্ট দিন বেশি বেশি।
আমিও ভালো আছি। বসন্তের শুভেচ্ছা আপনার জন্যও।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৪৯২(৬৫)    

হা হা হা
চালাক প্রেমিককে
পুরাই সাততারা দিয়ে গেলাম
কবিতা মজার হয়েছে
D

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৭১৭(৬৬)    
লেখকের মন্তব্য

চতুর্মাত্রিকের সবাইই তো চতুর মানে চালাক। D
সাততারা পেয়ে ভীষণ আনন্দিত।
ধন্যবাদ জল'দি।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৭৫১(৬৭)    

দাদা চরম জিনিস।
অল্পের জন্য মিস করছিলাম।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৭৫৭(৬৮)    
লেখকের মন্তব্য

যাক অল্পের জন্য মিস করেন নাই একেবারে মিসেস করে ফেলেছেন। ;)
অসংখ্য ধন্যবাদ পোস্টে ঘুরে যাবার জন্য।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৭৬৮(৬৯)    

ভালো।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৭৮৮(৭০)    
লেখকের মন্তব্য

অজস্র ধন্যবাদ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৮৬০(৭১)    

প্রথমেই আমি ক্ষমাপ্রার্থী দেরীতে আগমনের কারণে।
---------------------------
কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম হাসতে হাসতে নাইক্কা হাসতে হাসতে নাইক্কা হাসতে হাসতে নাইক্কা হাসতে হাসতে নাইক্কা
দাদা কবিতা তো ফাটাফাটি লিখেছেন।
তবে কিছু কথা থেকে যায় চশমা -শশমা -ইশমাঠ
-সীমা, যুথী, সুমি, নীলা, শীলা, ঋতু, পারুল সবাই মনয় বাংলাদেশী। তাইলে আপনে হইলেন গিয়ে দেশী প্রেমিক ভাবতাছি এইবার কন তো দাদা বিশ্ব প্রেমিক আপনে কেমনে হইলেন। আপনি যে এখনো জাতীয় অঙ্গনের প্রেমিক। মুহাহা মুহাহা মুহাহা
---------------------------
দাদা বিবাহের কথা দেখি আবার সবার কাছেই চাইপা গেছেন :সুরতোলা: :tututu: খুব ভালা।
তয় কথা হইলো গিয়া আপনে একলা ৭ জনরে ভালোবাস্লে কাউরে যে উপোস থাকতে হয়

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৯০৮(৭২)    
লেখকের মন্তব্য

অখ্যাত পোস্টারদের এই একটা সমস্যা। সেলিব্রেটি পোস্টারদের ডেকে এনে অখ্যাত পোস্টারদের পোস্ট পড়াতে হয়। তারপরও যে তারা আসে সেটাই তো অনেক। :প :p
------------------------------
বিশ্ব অঙ্গনে যেতে হলে তো আগে জাতীয় অঙ্গন থেকেই শুরু করতে হয়, তাই না? আর আমি মূলতঃ গৃহস্থ প্রেমিক। জাতীয় বা বিশ্ব অঙ্গনে পদার্পন করার আগেই পদযুগল গৃহকর্ত্রীর হাতে ভগ্ন হবার যথেষ্ট আশংকা আছে।
-----------------------------------
আমি যে বিবাহিত সেটা সর্বজনবিদিত। এটা তোমাদের মত অবিবাহিতদের কথা চিন্তা করেই লেখা। আর একলা ৭ জনকে ভালবাসলে ক্ষতি নাই। ঐ সাতজনও তো প্রত্যেকে ৭ বা তারও অধিক জনকে ভালবাসতে পারে। সুতরাং কারও উপোস থাকার সম্ভাবনা ক্ষীণ। :প :p :প :p

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৯২৫(৭৩)    

সেলিব্রেটি পোস্টারদের ডেকে এনে অখ্যাত পোস্টারদের পোস্ট পড়াতে হয়।

দাদা আপনেও দেখি ভালোই বুঙ্গাবুঙ্গা দিতে পারেন। ঈশান ভাইরে কইয়া এর প্যাটেন্ট করাইয়া দিতে হইবো তার নামে ভাবতাছি
---------
গৃহস্থ প্রেমিক শব্দ দিয়া কি দাদা গৃহপালিত প্রেমিক বুঝাইছেন মুহাহা মুহাহা

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৮০১৪(৭৪)    

প্রভাত কাটাই সীমার সাথে
তারপরে যাই যুঁথীর কাছে
তাকে বিদায় দিয়ে গেলাম
যেথায় সুমি বসে আছে।

নীলা, শীলা, ঋতু, পারুল
ভালবাসা সবার তরে
করছি না তাই বিয়ে, যদি
বঞ্চিত কেউ হয় গো পরে!

হায় হায়, হায় হায়, এতো মজার পোস্ট ক্যামনে মিসাইলাম! কপাল
এই পোস্টে দেখি আচার্যদা নিজের 'ফুলের মতো পবিত্র বহুমুখী চরিত্র' জাতির সামনে উন্মোচন কইরা দিছেন! ;) :প :p

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৯০৩৩(৭৫)    

কেমন আছেন দাদা? :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৯৩১১(৭৬)    

দাদা আপনার দেখা নেই কেন? কোথায় হারালেন? ভাবতাছি

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৫৭৬৫৮(৭৭)    

ওয়াও, সুন্দর তো। অনেকদিন পড়ে পড়লাম এজন্য সরি।।ভালো থাকবেন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৫৭৭৭৫(৭৮)    
লেখকের মন্তব্য

এত পুরোনো পোস্ট খুঁজে নিয়ে পড়েছেন সেটাই তো আমার জন্য অনেক বড় পাওনা। ধন্যবাদ সেতু ভাই। খুব ভালো থাকবেন।

 

মন্তব্য করুন

এই তথ্যটি সর্বদাই গোপন রাখা হবে এবং কোন অবস্থাতেই তা জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ছবি যাচাই
আপাতত: শুধু মানুষদের জন্যই আমাদের দুয়ার খোলা। পরে নাহয় রবোট, বায়োবট বা এন্ড্রয়েডদের কথা বিবেচনা করা যাবে।
9 + 2 =
এই গাণিতিক সমস্যাটি সমাধান করুন এবং সঠিক উত্তরটি উপরের ঘরে লিখুন। যেমনঃ ১+৩ এর জন্য লিখুন ৪।