লেখকের ক‌থা

সদর দরজা

একঘেয়েমিতে আক্রান্ত মুভিখোর : রাসেল ক্রো - দ্য সিনডেরেলা ম্যান

ব্লগারের প্রোফাইল ছবি

জুয়েল ভাই বল্লো - "মির্জা একটা ছবি দেখবা নাকি?"
আমি কইলাম : "কি ছবি"
"যুদ্ধের ছবি কিন্তু ফ্যানটাসটিক একটা ছবি"
"ধুরো আমি যুদ্ধে ছবি দেখি না - মন খারাপ করে দেয় আর বোরিং"
"হ - কিন্তু এটার শুরুতে একটু যুদ্ধ আছে - বাকী ছবিটা সেইরকম"

তো জুয়েল ভাই গ্ল্যাডিয়েটর চালালেন - আমি তখন উইন্ডসর থাকি - ২০০০ এর কথা- সারা রাত প্রোগ্রামিং করি - আর দিনের বেলা ক্লাস ফাকি দিয়া ঘুমাই - সন্ধ্যা বেলা - আমরা কয়টা গানপাগলা এক হইয়া গান শুনি আর গান গাই ।
জুয়েল ভাই মারাত্মক গজল শিল্পী - আমি রক আর মেটালের মানুষ - কিছু গজল শুনছি সেই জুয়েল ভাইয়ের কারণেই ।

রাসেল ক্রোর প্রথম ছবি না আমার এটা - এ্যাল পাচিনোর সাথে সেই আমলের মহা বোরিং ছবি "দ্য ইনসাইডার" দেখা আছে।
পাচিনোরে চিনতাম - সেই জন্য যন্ত্রণা সহ্য করে ঐটা দেখসিলাম - কিন্তু রাসেল ক্রোরে চিনতাম না - ভাবলাম - সোনালী চুলো ব্যাটা যেই হোক ভালো অভিনয় করে।

যা হোক ব্যাক টু গ্ল্যাডিয়েটর -- যখন ওর বউ বাচ্চা ঝুলাইয়া মাইরা ফেলে - সেই দৃশ্যটা দারুণ কষ্টকর ছিলো -
এরপর - এরিনাতে যখন বলে - "আর ইয়ু নট এন্টারটেইনড?" - একজন হিরোর জন্ম হয় আমার মনে - রুদ্ধশ্বাসে ছবি দেখতে থাকি।
গ্ল্যাডিয়েটরে রোমের কলোসিয়াম দেখানো হয় সবার মনে আছে নিশ্চয়। নৃশংস একটা জায়গা। মজার ব্যাপার হলো -
ফুল প্যাক আমেরিকান ফুটবল, ইন্ডিয়া/বাংলাদেশের জাতীয় দলের খেলার সময় কোন ক্রিকেট ষ্টেডিয়ামের দেখলে - সেই কলোসিয়ামের কথা মনে পরে । সভ্য যুগে কারো হয়তো কারো হয়তো রক্ত ঝরে না - প্রতিদ্বন্দীতার রুপ তেমন একটা পাল্টায় নাই । দর্শকের উন্মত্ততাও পাল্টায় নাই । ভিভিআইপি গ্যালারীতে সিজারের বদলে কোন প্রধানমন্ত্রী- বা সরকারী কর্মকর্তা থাকেন ।
আরেকটা ভয়াবহ উপমা জানি কলোসিয়াম নিয়া - দ্বিতীয় বিশ্বযুদ্ধের হতাহতের সংখ্যার দিক দিয়ে ভয়াবহতম গুলোর একটা ছিলো ষ্টালিনগ্রাদের যুদ্ধ - রোমের একখন্ড কলোসিলায়ামের মাটিতে নাকি ষ্টালিনগ্রাদের যুদ্ধের চে বেশী রক্ত ঝরেছে।
কোন এক ধর্মগুরু নাকি - কোন বিখ্যাত ব্যাক্তি কলোসিলায়াম দর্শনের ইচ্ছা প্রকাশ করলে কলোসিয়ামের একমুঠো মাটি হাতে নিয়ে দেখিয়েছিলেন - পুরো মাটি রক্ত হয়ে গেছে। নাটকীয় আরবান লিজেন্ড সন্দেহ নেই - কিন্তু কলোসিয়ামের নৃশংসতার ইতিহাস ঠিকই ফুটে উঠে এই গল্পটাতে ।

রাসেল ক্রো সেই গ্লাডিয়েটর থেকেই পছন্দের লিষ্টে উপরের দিকেই আছে - বিউটিফুল মাইন্ড আর সিন্ডেরেলা ম্যান, এল এ কন্ফিডেনশিয়াল - সেই অবস্থানটা পাকা করছে শুধু।

রাসেল ক্রোর মধ্যে একটা পুরুষালী রসিকভাব আছে - আছে চরিত্রগুলোকে গভীরে ঢুকে তাদের মতো চিন্তা করার ক্ষমতা।
মাইরপিট করার জন্য যেই হিউম্যান ইমোশন দরকার হয় - সেটা তার চেহারায় ন্যাচারালী ফুটে উঠে - এই কারণেই গ্ল্যাডিয়েটর
, কুইক এন্ড দ্য ডেড , এল এ কন্ফিডিয়েন্সিয়ালে - তার জংলী রুপটা চমৎকার ভাবে চরিত্রায়িত হয়েছে।

তো আসেন রাসেল আইরা ক্রো এর ফিল্মোগ্রাফি নজর বুলাই একটু - :)

1992 Romper Stomper
স্কিনহেড হিসাবে রাসেল ক্রো। একদম প্রথম দিকের ছবি । একটু র টাইপে ছবি । দেখতে চাইলে নিজের রিস্কে দেখবেন।

1995 The Quick and the Dead
গানস্লিংগার থেকে প্রিষ্ট হয়ে যাওয়া - সেখান থেকে আবার পিস্তল হাতে তুলে নেয়া , কুইক এন্ড দ্য ডেড এর কাহিনী আসলে বাংলাদেশের গাজাখুড়ি স্ক্রিন রাইটার আর ডিরেক্টরের উপযুক্ত মুভি - । কারো কোন কিছু করার না থাকলে আর ফালতু ওয়েষ্টার্ন দেখার ইচ্ছা থাকলে দেখা যায় ।

1995 Rough Magic
দেখা হয় নাই

1995 Virtuosity
দেখি নাই - রেটিং খুব বাজে

1995 No Way Back
দেখি নাই

1994 The Sum of Us
দেখা হয় নাই - ভালো মুভি হৈতে পারে।

1997 L.A. Confidential
এল এ কন্ফিডেনসিয়াল - থ্রিলার হিসাবে আমার অন্যতম প্রিয় একটা মুভি। গাই পিয়ার্স ( মেমেন্টো), কেভিন স্পেসি আর কিম বিসিংগার - অভিনিত এই মুভির সেট লস এন্জেলসের ক্রুকেড পুলিশ বাহিনীকে নিয়ে । এর মধ্যে প্রেম , খুন , বিশ্বাসঘাতকতা, বন্ধুত্ব।
মুভি প্রেমিদের এই টা মিস করা পাপের সামিল।

1999 The Insider
বিগ ট্যাবেকোর বিরুদ্ধে দাড়ানো একজন কর্মকর্তা থাকে রাসেল ক্রো। এ্যাল পাচিনোর কাছে সে পুরো কাহিনী বলে - তার ফ্যামেলী আর জীবনের উপর হুমকি আসে ।
বিবেক আর বাস্তবতার চাপে পড়া সাধারন মানুষ হিসাবে রাসেল ক্রোর অভিনয় মনে রাখার মতো।

1999 Mystery, Alaska
দেখি নাই

1997 Breaking Up
দেখি নাই

1997 Heaven's Burning
দেখি না

2000 Gladiator
পিউর এন্টারটেইনমেন্ট।

2000 Proof of Life
রাসেল ক্রো থাকে সন্ত্রাসবাদী দলের মুক্তিপণ দাবিকারি অপহৃত ব্যক্তির পক্ষের নেগোসিয়েটর। দক্ষিন আফ্রিকায় এমন একটা কাজ করতে যেয়ে - সে প্রেমে পড়ে - অপহৃত ব্যক্তির স্ত্রীর ।
ছবিটা দেখার মতো - বিশেষ করে অপহরনের পড়ে কি কি ঘটনা ঘটে - কিভাবে নেগোসিয়েট করে সেসব ভালো ভাবেই এসেছে। ছবিতে আমার প্রিয় অভিনেত্রি মেগ রায়ানও আছে।

2001 A Beautiful Mind
রাসেল ক্রোর অভিনয় ক্ষমতার সবচে পূর্ণ প্রয়োগ সম্ভবত এই মুভিতে হয়েছে ।জন ন্যাশ থাকে সিজোফ্রেনিয়া আক্রান্ত এক প্রতিভাধর ম্যাথমেটিশিয়ান। সরকারী গোপনীয় ক্রিপ্টোগ্রাফীতে কাজ করতে গিয়ে তার মানসিক অবস্থা আর পারিবারিক জীবন ধ্বংস হবার উপক্রম হয় । সে তার কাছের বন্ধু সহ অনেক কিছুই কল্পনায় দেখে - কিন্তু তা সত্ত্বে কিভাবে সে প্রফেসর হিসাবে নিজের জীবন পুনুরুদ্ধার করে সেটার কাহিনী আ বিউটিফুল মাইন্ড।

2003 Master and Commander: The Far Side of the World
দেখা হয় নাই - ভালো হৈতে পারে।

2005 Cinderella Man

রাসেল ক্রোর আরেকটা ভালো মুভি। ত্রিশের দশকে গ্রেট ড্রিপেশনের সময়ের ব্ক্সারের কাহিনী - যে পুরো জাতিকে ইন্সপায়ার করেছিলো - ডকের মাল তোলার কাজ করে পরিবার মেইনটেইন করে - আর অকেশনাল বক্সিং করে টাইটেল জিতে।

2006 A Good Year
ফিল গুড মুভি । দেখা যায় ।

2007 3:10 to Yuma
ক্রিষ্টিয়ান বেল আর রাসেল ক্রো অভিনীত ওয়েষ্টার্ন । দেখা যায়।

2007 American Gangster
ডেনজেল ওয়াশিংটন আর রাসেল ক্রো অভিনীত ক্রাইম থ্রিলার । ভালো মুভি।

2008 Body of Lies
মধ্যপ্রাচ্যের এসপিওয়াজ নিয়ে মুভি। ডি ক্যাপ্রিও সহঅভিনেতা। ভালো মুভি।

2009 State of Play
টান টান মুভি। রিপোর্টার রুপে রাসেল ক্রো। ত্রিমুখী প্রেম কাহিনী সাথে পলিটিক্যাল থ্রিলার।
দেখার মতো।

2009 Tenderness
দেখি নাই।

2010 Robin Hood
দেখা হয় নাই । রেটিং খুব বাজে।

---
রাসেল ক্রোর সবচে প্রিয় ডিরেক্টর সম্ভবত - রিডলী স্কট।
রাসেল ক্রোর অনেকগুলো ব্যাপারের মধ্যে ভালো লাগে - ব্যক্তি হিসাবে সৎ, আউট স্পোকেন, ফ্যামেলী ম্যান।
চমৎকার পছন্দ করার মতো ব্যক্তিত্ব।

যদি না দেখে থাকেন কিছু মুভি বিসমিল্লাহ বলে শুরু করে দিতে পারেন - সময়টা খারাপ কাটবে না ।

-----------
একঘেয়েমীতে আক্রান্ত মুভিখোরের আগের পোষ্টগুলো
একঘেয়েমিতে আক্রান্ত মুভিখোর : পাচিনো - দ্য শাই টনি মন্তানা - ১

একঘেয়েমীতে আক্রান্ত মুভিখোর :: ইনসেপশন বা স্বপ্নচোর

মুভিঘন্ট: আরণ্যকীয় মশলায় প্রস্তুতকৃত থ্রিলার মুভির রিভিউ

6.58
আপনার মূল্যায়ন: আপনি মূল্যায়ন করেন নি। গড় রেটিং: 6.6 (৭ জন মূল্যায়ন করেছেন)
শেয়ার করুন » Facebook Twitter Delicious Digg MySpace Google Orkut Blogger Google Buzz Technorati
অথবা এই সংক্ষিপ্ত লিংক শেয়ার করুনঃ

মন্তব্য

ব্লগারের প্রোফাইল ছবি
#৪৭৫৩৭(১)    

এক নাগাড়ে, এল এ কনফিডেনশিয়াল, মাস্টার এন্ড কমান্ডার, ৩:১০ টু য়ুমা, বডি অভ লাইজ আর স্টেট অভ প্লে তে আলাদা চেহারার রাসেল ক্রো রে দেইখা আমরা তিনজন একমত হৈছইলাম, রাসেল ক্রো নামে সিনেমা নিস্চিন্তে দেখা যাবে---টেনশন করা লাগবেনা!!
উপরের কয়টা সিনেমা দুই মাস ব্যাবধানের মাঝে দেখা হৈছিলো, রাসেল ক্রোতে মৈজা--- D

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৭৫৫৮(২)    
লেখকের মন্তব্য

তিনজন কেটা ? ভাবতাছি

রাসেল ক্রো থাকলে নিশ্চিন্তেই দেখা যায় অবশ্য কিছু না কিছু আছেই ইয়াহুউউউ!!!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৭৬০৫(৩)    

তিনজন মানে সিনেমা দেখার একটা গ্রুপ ছিলো আরকি। আলাদা আলাদা সিনেমা দেইখা, ভালো কিছু পাইলে একসাথে বৈসা দেখতাম--এই আরকি---
রাসেল ক্রোর ম্যুভি, তুলনামূলক অনেক কম, না?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৭৬১১(৪)    
লেখকের মন্তব্য

হমম কম - ক্যারিয়ারও তো বেশী দিনের না- ১৯৯৭ থিকাই ষ্টারডম ধরা যায় --
সমসাময়িক অভিনেতারা এর মধ্যে অনেক ভালো মুভি করে ফেলেসে ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৭৫৩৯(৫)    

বিউটিফুল মাইন্ড ভাল লাগেছ । গ্লাডিয়টরও ভাল । অনেকগুলো এখনও দেখা হয় নাই।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৭৫৪১(৬)    

বিউটিফুল মাইন্ড ভাল লাগেছ । গ্লাডিয়টরও ভাল । অনেকগুলো এখনও দেখা হয় নাই।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৭৫৬০(৭)    
লেখকের মন্তব্য

দেখে ফেলেন আস্তে আস্তে - :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৭৫৪৩(৮)    

গুড গুড গুড! ম্যালাডি নাম পায়া গেলাম। কামে লাগাইতৈবো D
লুকটারে আমারও চ্রম ভাল্লাগে। খুবি ইনোসেন্ট সুইটি সুইটি কিউটি কিউটি ভালো ভালো টাইপ ডিগবাজী

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৭৫৬২(৯)    
লেখকের মন্তব্য

কিসের সুইটি সুইটি কিউটি কিউটি ! খাইছিতোরে

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৭৫৮৭(১০)    

ভেবু মনে হয় রাসেল ক্রোয়ের এই ফডু দেইখা কিউটি মনে করছেন! কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম

নিচের ছবিটা দেখেন, দেখলে কিউটি ভাবনা ছুটে যাবে!! ;)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৭৫৯৯(১১)    

খেক্স! ওর যেরাম ফডুকই দেহান ওরে আমার কিউটি লাগবোই। কুনো ফায়দা নাই মুহাহা

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৭৬০৯(১২)    
লেখকের মন্তব্য

বডি অফ লাইস এর জন্য ৬৭ পাউন্ড ওজন বাড়াইসিলো -
বডি অফ ফ্যাটস বইলা কথা--
কিন্তু কথা সেটা না - অনীক কি ওরে হিংসা করেন নাকি ?
কেউ কি ওর মুভি বেশী মনোযোগ দিয়া দেখে ?
হিঃহিঃহিঃ  হাহাহা

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৭৫৬৭(১৩)    

হুমম
বুঝলাম
তো এইসব লিংকু মিংকু স হ দিলে ভালো হয়

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৭৬০৬(১৪)    
লেখকের মন্তব্য

www.netflix.com -
এইখানে একাউন্ট খুলেন - ৭ টাকা লাগে মাসে - আমারেও চামে ইউজার নেম পাস দিয়া দিয়েন ;)

হমম কি বুঝলেন ? বুঝলেন যখন একটু লম্বা কমেন্ত করতে এতো আইলসামি কেনো ?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৭৬৪৯(১৫)      
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৭৫৭০(১৬)    

রাসেল ক্রো- হট ম্যান :) দারুণ পছন্দ।
লিষ্টিতে চোখ বুলিয়ে নিলাম। দেখবো।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৭৬০৮(১৭)    
লেখকের মন্তব্য

:)
দেখে ফেলেন - ভালো ভালো মুভি আছে লিষ্টিতে ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৭৫৭৮(১৮)    

রবিন হুড কিন্তু আমার ভাল লাগছে। রেটিং কেন খারাপ বুঝলাম না, হয়তো সবাই ভাবছে রবিন হুডীয় রূপকথা দেখতে পাবে কিন্তু মুভিটা আসলে রবিন হুডের উত্থান নিয়ে বানানো, তাই হতাশ হয়েছে।

আর স্টেট অফ প্লে সম্প্রতি দেখা সবচে টানটান ছবি লাগছে আমার কাছে। যদিও মাঝের পর থেকে বুঝতে পারতেছিলাম আসল দোষী কে, তবুও রাসেল ক্রোর অভিনয় দেখা একটা মারাত্মক অভিজ্ঞতা।

মাস্টার অ্যান্ড কমান্ডার দেইখা ফেলেন। খুবই দারুণ ছবি। হাততালি

প্রুফ অফ লাইফ মুভি করতে গিয়ে মেগ রায়ান আর রাসেল ক্রোয়ের মধ্যে ভাব-ভালোবাসা শুরু হয়েছিলো। মুভি রিলিজ পাওয়ার আগে আগে মেগ রায়ান তার তখনকার স্বামী ডেনিস কুইডকে ডিভোর্স দিলো, পরে অবশ্য তাদের সম্পর্কটা বেশিদিন চলে নাই।

সিন্ডেরেলা ম্যান ছবির জন্যে রাসেল ক্রো নমিনেশন পাইছিলেন মনে হয়, আরেকটা অস্কারও বাগিয়ে ফেলতেন খুব সম্ভব। তবে অস্কার দেয়ার মাসখানেক আগে এক সাংবাদিককে আচ্ছাসে পিটানোর কারণে প্রেসের কোপানলে পড়লেন। এভাবে নিজের "কুল" হারানো অস্কারটা মাটি করে দিলো।

বিউটিফুল মাইন্ড ছবিতে দেখানো জন ন্যাশ-এর জীবন কিন্তু ছবির কাহিনীর মতো ছিলো না। প্রোডাকশন হাউজ কিছু কিছু বদল ঘটিয়েছিলো ওই অস্কার মনোনয়নের লোভেই। মানবিক আবেগের এক্সপ্লয়টেশন! ;)

ওঃ, আরেকটা কথা বলতেই ভুলে গেছি। রাসেল ক্রো হইলেন মার্টিন ক্রোয়ের ভ্রাতা, মানে কাজিন। এই মার্টিন ক্রোয়ের '৯২ সালের বিশ্বকাপের ব্যাটিং ক্যারিশমা এখনও মনে আছে!!! D

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৭৬০০(১৯)    
লেখকের মন্তব্য

রবিন হুড দেখতে হবে তাহলে - রটেন টমেটোতে রেটিং বেজায় বাজে

ষ্টেট অফ প্লে দেইখা ভালো মজা পাইসি -- ছবির বুনট ঠাসা :)

প্রুফ অফ লাইফের এই ঘটনা তো জানি না -- ভাবতাছি
তবে মার্কেটিং ষ্টান্ট হৈতে পারে - ছবি রিলিজের আগে পরে এই টাইপ না করলে চলে না -

কুল হারানো ফারানো কিছু নারে ভাই =-= একটা ঘুষি খাইলেই মিলিয়ন ডলার - ঐ শালা আপনারে এমন কথা কইবো - পিত্তি জ্বালায়া ফেলবো -
কুল হারায়া ফায়ার হয়ে যাওয়া খুব সহজ ব্যাপার ।

বাস্তবের জন ন্যাশে কাহিনী জানি না -- আসল ঘটনার উপ্রে মুভি করলে তো আর চলবে না -
আমরা বাস্তব জীবনে যা করি - তাই যদি মুভিতে দেখি তাইলে তো আর পয়সা খরচ করে মুভি দেখার দরকার কি !
অস্কারের ব্যাপারটা উল্লেখ করা দরকার আছিলো - পাবলিক অস্কার ভালো খায় ! ;)

মার্টিন ক্রো ডিসটেন্ট কাজিন - এটা জানি - রাসেল ক্রো ওর সাথে ফ্যামেলি ম্যাচ ও খেলসে = :)
মার্টিন ক্রো সাংঘাতিক ব্যাটসম্যান ছিলো -- ২৯৯ ছিলো মনে একটা স্কোর - ওয়াকার ইউনুসের মতো বোলার ওরে সমীহ করতো - - ষ্টাম্পের এর বাইরে কোন কিছু আইলেই মাইর - কোন কথা নাই -
দারুন ব্যাটসম্যান ছিলো ৮০ এর দশকে - ৯২ তে সে অবসর নিয়া নিসে - তখন তো আর ফর্মও নাই ।
------------
ব্যাটার ক্রো নামটা কেন রাখলো এইটা আমার জানার খুব ইচ্ছা -- দুনিয়াতে কি আর কোন নাম নাই আর ! D

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৭৫৮২(২০)    

বিউটিফুল মাইন্ড, গ্যাডিয়েটর, এল এ কনফিডেনশিয়াল, সিন্ডারেলা ম্যান আর ৩ ১০ টু ইউমা দেখছিলাম। ভাল্লেগেছে।

বিউটিফুল মাইন্ডে ন্যাশের চিত্রায়ন অসাধারন যদিও সত্যিকারের ন্যাস সাহেব দেখতে অতটা ইম্প্রেসিভা না!! মানে ভেবেভেবেবলির বর্ণনার মত সুসুকিকি না আরকি!

গ্ল্যাডিয়েটরের শেষের থিম সংটার খুব ভক্ত ছিলাম যদিও অর্থ কিছুই বুঝতামনা। আপনার পোস্ট দেইখা মনে পড়ল।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৭৭৯৭(২১)    
লেখকের মন্তব্য

সুসুকিকি !! কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম ডিগবাজী
ভেবু আর আপনারে ধইন্যা টার্মটা বের করার জন্য -
এই নামে একটা ইমো হওয়া দরকার !
---------------
ন্যাশ সাহেব দেখতে ইম্প্রেসিভ না হলেই - মেধায় নিশ্চয়ই অনেকখানি ইম্প্রেসিভ ছিলেন -
দেখে আর কি আসে যায় ।
---------------
থিম সং আসলেই হৃদয় ছোয়া - বিষন্ন।
রিডলী স্কটের এই ব্যাপারটা আছে - পুরো মারপিটে মধ্যে বিষন্ণতা আনতে পারেন -
আপনার একটা মুভি খুব দেখা উচিত - সেটা হলো -- ব্লেড রানার - বিউটিফুল একটা মুভি । :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫০৮০৩(২২)    

ব্লেড রানার যোগার করে ফেলেছি আপনার কমেন্ট দেখার পর। শিগগির দেখে ফেলব।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৭৫৮৮(২৩)    

@পরিনামচা, সুসুকিকি!! কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম ভালো সংক্ষেপ বানাইছেন তো। হাসতে হাসতে পইরা গেলাম!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৭৫৯৮(২৪)    

আসলে পুরা জিনিসটা টাইপ করা যন্ত্রনা লাগতেসিল তাই আরকি!! ;)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৭৭৯৮(২৫)    
লেখকের মন্তব্য

ঠিক ঠিক ! D

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৭৬০১(২৬)    

রাসেল ক্রো হলে চোখ বন্ধ করে দেখতে বসা যায় ।

রাসেল ক্রো অভিনীত মুভি হিসেবে সিন্ড্রেলা ম্যান আমার টপমোস্ট চয়েস। ইনসাইডার আপনার ভাল্লাগে নাই ? কর্পোরেট ক্রাইমের মুভিগুলো ভাল লাগে অনেক , এটাও জোশ লাগসিল ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৭৭৪৬(২৭)    
লেখকের মন্তব্য

ইনসাইডার ভালো লাগসে - অনেক পরে - যখন ভারী টাইপ মুভি দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি তখন ।
কর্পোরেট মুভির উপর দেখলে - আপনার 'নেটওয়ার্ক ' ছবিটা দেখা উচিত ।
মাষ্ট সি একটা মুভি।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৭৬১০(২৮)    

ক্রো এর বেশিরভাগ ই দেখা।
state of play tenderness দেখি নাই

master and commander দেখতে পারেন। আমার ভালোই লাগছে

cinderrla man
LA
beautiful mind

এই তিনটা বেশি প্রিয়।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৭৭৯৯(২৯)    
লেখকের মন্তব্য

ষ্টেট অফ প্লে টা ভালো মুভি - দেখতে পারো সময় করে । :)
পড়ার জন্য ধইন্যা ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৭৬২৮(৩০)    

ওর একটিং ভালো লাগে। গ্লাডিয়েটর টা ভাল্লাগছে। ভালো লাগছে / পুরাই একমত / জটিল

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৭৮১৫(৩১)    
লেখকের মন্তব্য

আমারো ভালো লাগে ওর একটিং মাঝে বিহালে ;)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৭৬৪৩(৩২)    

ইতিহাস হালকা চেন্জ করলে বা হুদা কামে সিকুয়াল বানাইতে ট্রাই করলে ক্রিটিক্স রেটিং ধরা খাইয়া যায়। রবিন হুডের ক্ষেত্রে তাই হইছে। মুভি ভালো। দেখে মজা পাওয়া গেছিলো। এখন নেট থিকা ঘোলা কপি মজা পাইবেন নাকি সেইটা চিন্তার বিষয়।

ভ্রাতা কয়েকটা ইউরোপিয়ান রাজা রানী (গ্লাগিয়েটর, বলিয়ান গার্ল, আর্থার, ট্রিসটান ইজোর্ড) টাইপ মুভির নাম জানা থাকলে বলেন দেখি। এই ক্যাটাগরীটা ভালৈ লাগে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৭৮২১(৩৩)    
লেখকের মন্তব্য

সবাই রবিন হুডরে ভালো কৈতাসে - ঘটনা কি ? দেখতে হয় - রিডলী স্কট , রাসেল ক্রোর ছবি খারাপ হবার কথা না - দেখা যাক --
ইউরোপিয়ান রাজা রানীর ছবি টপ অফ দ্য হেড এ নাই - দেখি মনে করে দিবো একসময়।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৭৬৪৪(৩৪)    

আমার জন্য রাসেল ক্রো মানেই সেই মুভি ডানে বামে না তাকিয়েই দেখা যায় আর কিছু না থাক একজন অভিনেতার অসাধারন অভিনয় থাকবেই।গ্লাডিয়েটর যতবারই দেখেছি রুদ্ধশ্বাসে দেখেছি,আ বিউটিফুল মাইন্ড -এ ক্রো এর অভিনয় মুগ্ধ করেছে বারেবার,এল এ কনফিডেনশিয়াল,বডি অফ লাইজ ও অনেক প্রিয় মুভি।রবিনহুড এর রেটিং খারাপ হলেও আমার কাছে খারাপ লাগেনি।মুভির মেকিং যথেষ্ট ভাল আর সাথে রাসেল ক্রো'র অভিনয়তো আছেই।তবে রবিনহুড মানে যারা ওয়ান ম্যান শো টাইপ এডভেঞ্চার আশা করেছিলেন তাদের এ মুভি কিছুটা আশাহত করেছে বৈ কি।এ মুভিতে মূলত রবিনহুড এর রবিনহুড হয়ে ওঠা দেখান হয়েছে।তবে আশা করি সিকুয়েল-এ সবার আশাই মিটবে :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৮০০৭(৩৫)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ -
কমেন্টের সাথে একমত ।
বোঝা গেলো আপনে আরেক পাংখা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৭৬৬৩(৩৬)    

হায় আল্লাহ! এখানে দেখি বিরাট গফের আসর, সুসুকিকি না কি কি বলতেছে সবাই। আর আমার যে ক্যামনে দিন যাইতেছে খালি আমি বুজতেছি।
এই পোস্টের জন্য আরণ্যক আপনেরে কইসা মাইনাচ, সবাই মজা নিলো, আড্ডা দিল আর আমি নাই!!!! :(

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৮০১৭(৩৭)    
লেখকের মন্তব্য

আপনে তো খালি কান্নাকাটিই করলেন দেখা যায় - আর তো কোন কতা কইলেন না ভাবতাছি

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৭৬৭৮(৩৮)    

সুন্দর পোস্টের জন্য অনেক ধন্যবাদ। এক নিঃশ্বাসে পড়ে ফেললাম। প্রথমে গ্ল্যাডিয়েটর দেখে রাসেল ক্রোর ভক্ত হয়ে যাই। উনার সব ছবিই দেখি। খুব ভালো লাগে। আরো দুই জন আছেন, এই কাতারে। মেল গিবসন ও টম হ্যাঙ্কস , তাঁদের কোনো ছবিই মিস করি না, এমনকি পরিচালিত ছবিও না।

রবিন হুড ভালোই লাগল। আসল কাহিনী শুরুর আগের কাহিনী দিয়া ছবিডা বানাইছে দেখে হয়ত পাব্লিকের রেটিং কমে গেছে। রাসেল ক্রোও কেমন যেন বুড়িয়ে গেছে এই ছবিডায়।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৮০১৯(৩৯)    
লেখকের মন্তব্য

টম হ্যাংকস বেশীর ভাগ ছবিই ভালো -
মেল গিবসনের কিছু কিছু ভালো --
তারা হলিউডের প্রথম কাতারে খুব শক্তিমান অভিনেতা সন্দেহ নাই । :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৭৭১০(৪০)    

চমৎকার রাসেল ক্রো রিভিউ।
ধন্যবাদ, আরণ্যক।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৮০২৩(৪১)    
লেখকের মন্তব্য

আপনাকেও ধন্যবাদ সকাল :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৭৭৫২(৪২)    

কাক সাহেবকে ভালো পাই।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৮০২৪(৪৩)    
লেখকের মন্তব্য

ভালো পাইলে ভালু - নাইলে আপনারে সব পাংখারা মিলে উড়ায় দিতাম :প :p

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৭৭৮৯(৪৪)    

অনেক গফের পরে আমি আইলাম।জিরু ভাইয়া তো এইভাবে একঘেয়েমিতে পইড়া পুরা ডাটাবেজ বানাইবেন মনে হইতাছে।

রাসেল ক্রো রে প্রথম দেখছি L.A. Confidential।তখন শুধু ক্যারাবেরা মুভি দেখতে পছন্দ করতাম।তাই প্রথম দর্শনে মুভি পুরাই ফাউল লাগছিলো।তখন শুধু চাইতাম ঢিশুম ঢিশুম।পরে দেখলাম গ্ল্যাডিওটর।ওইটা দেখার পরেই মাথা চক্কর খাইলো।আস্তে আস্তে ক্রোর মুভি দেখা শুরু করলাম।তাও গ্ল্যাডিওটর দেখে ভালো লাগাতে।

এরপরেই আবার L.A. Confidential দেখলাম।দ্বিতীয়বার যখন দেখলাম তখন আস্তে আস্তে ঢিশুম ঢিশুম থেকে একটু একটু করে সরে আসতেছিলাম।আর দ্বিতীয় দেখাতে L.A. Confidential অসাধারণ লাগলো।এরপর থেকে শুধু মনে হইছে ক্রো থাকা মানেই পিউর এন্টারটেইনমেন্ট।আর এইভাবেই ইনসাইডার,সিন্ড্রেলা ম্যান,বিউটিফুল মাইন্ড দেখে ফেলছি।সবগুলাই বেশি ভালো লাগছে।মাস্টার এ্যান্ড কমান্ডার ডাউনলোড চলছে।শেষ হলেই দেখা শুরু করবো।

অনীক দা রটেন টমাটোস এ মাঝে মাঝে রেটিং এ অনেক বেশি গন্ডগোল করে।Across the Universe নামে মুভির টমাতো রেটিং খুব বাজে।কিন্তু মুভিটা দেখলে ভালো লাগবে এটা আমি নিশ্চিত।আমি ওদের রেটিং এ সন্তুষ্ট না।রবিন হুড আমার নিজেরও ভালো লেগেছে।সবাই রূপকথা নিয়ে বানায়,কিন্তু কিভাবে শুরু হলো রুপকথা সেইটা কেউই জানে না।এইজন্যই মনে হয় আমার ভালো লেগেছে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৮০৩০(৪৫)    
লেখকের মন্তব্য

এইভাবে একঘেয়েমিতে পইড়া পুরা ডাটাবেজ বানাইবেন মনে হইতাছে।

হাসতে হাসতে নাইক্কা
হ ঘটুনা সত্যি - আমি ম্যাশআপ ডিবি তৈরীতে হাত দিসি - ;)
ডিরেক্টর এ্যাক্টর -- ইত্যাদির নানান ইস্যু নিয়া :)
----------------
মজা পাইলাম তোমার কমেন্ট পড়ে -- আমারো মোটামুটি একই অভিজ্ঞতা -
----------------
আই এম ডিবির রেটিং আন রিলায়েবল -- কিন্তু রটেন টমেটোর রেটিং সিষ্টেম খুব ভালো।

তবে কালচারাল কিছু ব্যাপার স্যাপার আছে - বিডিতে যেসব মুভি খুব জনপ্রিয় - এইখানে সবাই সেইটারে পাত্তাও দেয় না -
এটা একটা কারণ হৈতে পারে - তবে এখন ইন্টারেনেটের কল্যাণে সব একদেশ এককালচার।

রটেন টমেটোর রেটিং এ আমি খারাপ কিছু পাইলাম না --
তবে ইদানিং - "দ্য টাউন" দেখলাম - দেইখা মনে হৈলো রটেন টমেটোতে বড়ো ৭০-৮০ র মধ্যে হৈতে পারে রেটিং -- এতো দেখি ৯৫ (মাথা চুলকানোর ইমো)
কেম্নে কি ?!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৭৮১৩(৪৬)    

ভালো লাগছে / পুরাই একমত / জটিল

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৮০৩১(৪৭)    
লেখকের মন্তব্য

:)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৭৮৫৫(৪৮)    

মোটামুটি অনেক গুলোই দেখা, ক্রো সম্পর্কে আসলেই কিছু বলার নাই, দারুন অভিনেতা, শক্তিমান।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৮০৩২(৪৯)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ কমেন্টের জন্য :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৮০৯৭(৫০)    

কিছুদিন আগে রাসেল ক্রু এর চমৎকার একটা মুভি দেখেছিলাম। নাম ধাম মনে রাখতে পারি না। আপনার লিষ্টের অনেক ছবি-ই দেখা হয় নি। লিষ্টটা খুব কাজে দেবে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৮২৫২(৫১)    
লেখকের মন্তব্য

গুড গুড কাজে আসলে বেশ ভালো :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৫২০৭১(৫২)    

রাসেল ক্রো আমারও খুব প্রিয় অভিনেতা। তাঁর a beautiful mind আর gladiator আমারো খুব ভালো লেগেছে। quick and the death ভালো লেগেছে শ্যারন স্টোনের জন্য। সিনডেরেলা ম্যান এখনো দেখিনি তবে খুব তাড়াতাড়িই দেখবো।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৫২১২৩(৫৩)    

গ্রাডিয়েটর তো আইডি এম বি র‌্যাংকিয়ে প্রথমদিকেই আছে।মুভিটা ভাল।অনেকবার দেখেছি।

 

মন্তব্য করুন

এই তথ্যটি সর্বদাই গোপন রাখা হবে এবং কোন অবস্থাতেই তা জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ছবি যাচাই
আপাতত: শুধু মানুষদের জন্যই আমাদের দুয়ার খোলা। পরে নাহয় রবোট, বায়োবট বা এন্ড্রয়েডদের কথা বিবেচনা করা যাবে।
11 + 4 =
এই গাণিতিক সমস্যাটি সমাধান করুন এবং সঠিক উত্তরটি উপরের ঘরে লিখুন। যেমনঃ ১+৩ এর জন্য লিখুন ৪।