লেখকের ক‌থা

সদর দরজা

কন্টকিত ক্যাকটাস ও মায়াবী ফার্ন

ব্লগারের প্রোফাইল ছবি

জুড়ে দেয়া সাঁকোটি ভেঙ্গেই গেল।
সৃষ্টি হল বহু পথ ঘুরোনো সর্পিল চ্যানেল
তাই জড়ানো হবেনা নূতন কোন অভিযানে
থাকুক কিছু অপূর্ণতা, প্রাপ্তি অপ্রাপ্তির সম্মেলনে
সেলুকাসে জমে যাক ধোঁয়াওঠা জীবনের মানে।

থাকুক সদা স্থির হয়ে যে যার মতো
নান্দনিক প্যারিস আর বালুকাময় ডোভার
আক্ষেপে সমাপ্তি হউক পুরোনো সব অভিযান
এক শীৎকারে সমাপ্তি ঘটুক ব্যঞ্জনধ্বনিদের
ঔরসজাত তোমার আর আমার।

চলুক দাবা ঘুঁটির খেলা
বিশ্বাস অবিশ্বাসের মাঝামাঝি
বিখন্ডিত হউক সময়
প্রতিটি চালের সঙ্গী হউক আবদ্ধ শ্বাস
নৌকা, অশ্ব, গজে নাহয় টানবো, বিরতিতে
ক্ষনে ক্ষনে জমে ওঠা আন্দোলিত রাশ।

হানা দেবে এক দশকের কথকতা
দোলাচল ভ্রমনে হবে রূপান্তরের গান
চলবে নিরবচ্ছিন্ন ঝাঁপটানো মান অভিমান
বিস্মরন সঙ্গীতে মেরুমুখী হবে
কন্টর্কিত ক্যাকটাস ও মায়াবী ফার্ন।

আনমনেই উচ্চারিত হবে
It was the best of time
It was the worst of time

দ্বিধাহীনভাবে ছুটে আসবে
বিস্মরন সঙ্গীতের মতো
প্রহেলিকাময় কথা যতো।

*********
আশরাফুল কবীর
১৩ই মাঘ,১৪১৮
মতিঝিল, ঢাকা

[পুনশ্চ: ইংরেজি লাইন দুটো বিখ্যাত ইংরেজ ঔপন্যাসিক রচিত “এ টেল অফ টু সিটিজ” থেকে সংগৃহীত]

0
আপনার মূল্যায়ন: আপনি মূল্যায়ন করেন নি।
শেয়ার করুন » Facebook Twitter Delicious Digg MySpace Google Orkut Blogger Google Buzz Technorati
অথবা এই সংক্ষিপ্ত লিংক শেয়ার করুনঃ

মন্তব্য

ব্লগারের প্রোফাইল ছবি
#২২৩৭৫৯(১)    

বেশ লাগলো!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৪০২৮(২)    
লেখকের মন্তব্য

##ধন্যবাদ প্রিয় বারীশ ভাই, ভাল আছেনতো? সুন্দর হউক আপনার জীবন, এ কামনা।। ভালুবাসা ভালুবাসা ভালুবাসা ভালুবাসা ভালুবাসা ভালুবাসা ভালুবাসা

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৪০৯৯(৩)    

এমন সুন্দর লেখায় কমেন্ট এত কম কেনো?

অনেক ভাল লিখেছেন। সীমাতিক্রম্য সৌন্দর্য!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৪২০৭(৪)    
লেখকের মন্তব্য

# এ ব্লগে নূতনতো, পরিচিতি পেতে কিছুদিন সময় লাগবে, ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।ভাল থাকুন সবসময়, এ কামনা

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৪৫৯০(৫)    

:)

বেশি বেশি পোস্ট পড়ুন, মন্তব্য করুন, পরিচিত হয়ে যাবেন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৭৩৪০(৬)    
লেখকের মন্তব্য

#প্রিয় নয়ন ভাই, ভাল আছেন তো? আপনাকে ভালবাসা জানাচ্ছি। ভাল থাকুন সবসময়, এ কামনা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৪২৬৪(৭)    

অনেক সুন্দর।
স্বাগতম চতুরে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৭৩৪১(৮)    
লেখকের মন্তব্য

#আপনাকে ভালবাসা প্রিয় মানিক ভাই, ভাল থাকুন সবসময়, এ শুভকামনা।

 

মন্তব্য করুন

এই তথ্যটি সর্বদাই গোপন রাখা হবে এবং কোন অবস্থাতেই তা জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ছবি যাচাই
আপাতত: শুধু মানুষদের জন্যই আমাদের দুয়ার খোলা। পরে নাহয় রবোট, বায়োবট বা এন্ড্রয়েডদের কথা বিবেচনা করা যাবে।
14 + 6 =
এই গাণিতিক সমস্যাটি সমাধান করুন এবং সঠিক উত্তরটি উপরের ঘরে লিখুন। যেমনঃ ১+৩ এর জন্য লিখুন ৪।