আশরাফুল কবীর-এর সংক্ষিপ্ত পরিচিতি


পেছন ফেরা
মাঝে মাঝে প্রচন্ড শীতে জমে যাই।
ভেতরে ঢুকতে থাকি ক্রমাগত,
ব্যাগ্র হয়ে খুঁজি, হারিয়ে ফেলা পথ
ভুল পথে টেনে নেয় ভায়োলিন সুর
মনস্তাপে পুড়ি বার বার,
পেছন ফেরা হয়না আমার।
খেলা
খেলতে জানোনা! তা কি করে হয়?
ঠিক আছে, কিচ্ছু ভেবোনা, কঠিন কিছু নয়।
শিখিয়ে দেব সযতনে-
কিভাবে একটি লম্বা ইনিংস ধৈর্য্য নিয়ে
একটানা খেলে যেতে হয়? শুরুতে
দাঁত কামড়ে একবার টিকে গেলেই হয়।
কুয়াঁশা
কুয়াঁশা, এক জাদুকরের মত
কনকনে হিমকনার মাখামাখি
বিভ্রম মৌসুমী সময়ের, তাই
সময়ের অসময়ে হাত রাখি।
অগ্নিলাভা
সদ্য বেরুনো লাভা হয়ে এসেছি
সব পুড়িয়ে দিতে
ঝাঁঝালো গন্ধ নিয়ে
বর্ন পরিচয়হীন,
কামনার আক্ষেপে একটানা ছুটে চলেছি
দিনবিহীন রাত্রিবিহীন।
খাবারের ঘ্রান!
খাবারের ঘ্রানে ছুটে আসছে হাজারো পাখি।
প্রস্তুতিতে তাড়াহুড়ো, ওড়াওড়ি চারদিক
জড়িয়ে রাখা জালে কুলোবেনা আজ
ভেড়ুয়া কাঁকতাড়ুয়া পালিয়েছে বহু দূর
উত্তেজনা দিগ্বিদিক।
অসহ্য এ অনুভূতি!
কাঠঠোকরার ঠোকর
একটানা, একঘেয়ে, বিরতিহীন
দিনভর রাতভর।
ঠোকরে ক্লান্তি জুড়ে আসে দিন রাত্রির মাঝ
অবসন্নতায় নেতিয়ে পড়ে হিমালয়ের ভাঁজ।
*******
আশরাফুল কবীর
৮ই পৌষ,১৪১৮
মতিঝিল, ঢাকা।
[পুনশ্চ: “সচলায়তন” ও “প্রথম আলো” ব্লগে পূর্ব প্রকাশিত]
“সচলায়তন” ব্লগ লিংক এড্রেস:
http://www.sachalayatan.com/guest_writer/4252কাঠঠোকরার ঠোকর ও অন্যান্য!
“প্রথম আলো” ব্লগ লিংক এড্রেস:
http://prothom-aloblog.com/posts/18/147977 হিম প্রত্যূষকাল ও অন্যান্য
মন্তব্য
১ম হইলাম।
"নয়ন ভাই"
লেখকের মন্তব্য
# ধন্যবাদ প্রিয় নয়ন ভাই, ১ম হওয়ায় আপনাকে অনেক অনেক অভিনন্দন আর ভালবাসা জানাচ্ছি। ভাল থাকুনসবসময়, এ শুভকামনা।
"ভালো লাগলো"
লেখকের মন্তব্য
# কবিতা পড়ায় অনেক ধন্যবাদ আর ভালবাসা।
সরল সুন্দর বোধগুলো সাবলীল ভাষায় তুলে আনা ।
কবিকে অভিনন্দন।
লেখকের মন্তব্য
#ধন্যবাদ শামীম ভাই, ভাল থাকুন সবসময়, এ কামনা।।
অনেক ভাললাগা!
(আরো আগেই পড়েছি, মন্তব্য করতে দেরি হলো)
লেখকের মন্তব্য
#ধন্যবাদ আপনাকে।।
মন্তব্য করুন