লেখকের ক‌থা

সদর দরজা

দি লাস্ট ট্রেন ও অন্যান্য

ব্লগারের প্রোফাইল ছবি


হার্মিওন বার্তা..

পৌষের কোলাহল শেষ হল
হার্মিওন বার্তায় সূচিত হল নতুন বসন্ত উৎসব
আনন্দোন্মুখ অস্তিত্ব জানান দিচ্ছে সব কাঠবিড়ালীর দল
অনাড়ম্বর প্রস্তুতিতে বিদায়ী শীত, তাই
বিষাদের আদ্রতায় মৌন কুঁয়াশা জল।

হয়েছে জাগরন প্রাণোস্পন্দনের
আহবানে কৃষ্ণচূড়া নতুন বন্ধনের
পালাবদলে সওয়ারী হয়ে নতুনের আসা যাওয়া
ফাগুনে উন্মত্ততায় আজ কিউপিডীয় হাওয়া
প্রিয় শীত, ভালো থেকো
আবারো দেখা হবে
সময়াবর্তে হবে কাছে পাওয়া।

মধ্যাকর্ষণ..

দূর, বহুদূর
আরো দূরে চলে যাচ্ছি প্রতিদিন
প্রতি মুহুর্তে কেন্দ্রীভূত হই
এক অদৃশ্য মধ্যাকর্ষণের টানে
বদলে যাওয়া স্রোতের পথ
কেন বারে বারে কাছে আনে?

দি লাস্ট ট্রেন..

চলতে শুরু করে শেষ ট্রেন
কালো ধূয়া জানান দেয় স্বশব্দ গতিময়তার কথা
অনন্তের পথে প্রত্যাশিত যাত্রা শুরু হয়
হোঁচটে ক্লান্তি জুড়ে আসে, তবুও ছুটতে থাকি প্রাণপনে
প্রতিধ্বনিরা সব পথ চিনিয়ে দেয় আবছায়া ঐ বনে।

ধীরে ধীরে ফিকে হয়ে আসে শেষ জংশন
ফেলে রেখে আসি সমস্ত আবেগ আর অভিমান
আচ্ছন্নতায় মোড়ানো ভাবনার গভীরে ডুবে যাই
আধো ঘুম আধো জাগরনে ডালপালা মেলে চলি
দূর গন্তব্যটিকে যেন সহসাই কাছে পাই।

মাঝে মাঝে মনে হয় চেন টেনে ধরি
নাশ করে দেই অনন্ত পথের এ যাত্রা
ভাবি, কি প্রয়োজন?
বসন্তখঁচিত মুখে বাধাগ্রস্থ হই, বুঝতে পারি
প্রত্যাশায় অপেক্ষারত কেউ
করেছে আনন্দ আয়োজন।

অত:পর

মিশে যাই ক্ষনে ক্ষনে বেঁজে ওঠা হুইসেলের সাথে
আলোকোজ্জল হয় সব সাংকেতিক ফ্ল্যাগ:
হলুদ, নীল, লাল
অবশেষে শুধোই, অপেক্ষায় থেকো..
আসছি, সম্ভবত: কাল।

*********
আশরাফুল কবীর
৫ই ফাল্গুন,১৪১৮
মতিঝিল, ঢাকা।

0
আপনার মূল্যায়ন: আপনি মূল্যায়ন করেন নি।
শেয়ার করুন » Facebook Twitter Delicious Digg MySpace Google Orkut Blogger Google Buzz Technorati
অথবা এই সংক্ষিপ্ত লিংক শেয়ার করুনঃ

মন্তব্য

ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৭৯৯৪(১)    

জটিল সাধারণ!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৭৯৯৫(২)    
লেখকের মন্তব্য

#ধন্যবাদ কবিতা পড়ায় ও সুন্দর মন্তব্য করায়। ভাল থাকুন সবসময়

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৮০১১(৩)    

দি লাস্ট ট্রেন এর বাংলা কি হতে পারে! ভাবছি!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৮০৩৯(৪)    
লেখকের মন্তব্য

#সাহাদাত ভাই, কেমন আছেন? কবিতা পড়ার জন্য আন্তরিক ভালবাসা ও একুশের শুভেচ্ছা জানাচ্ছি।

#ভাল থাকুন সবসময়, এ প্রত্যাশা।।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৮০৮৪(৫)    

দারুণ লাগলো!
শুভেচ্ছা আশরাফুল ভাই।
ভালো থাকবেন। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৮২১৬(৬)    
লেখকের মন্তব্য

#ধন্যবাদ প্রিয় অজানা পথিক, একুশে ফেব্রুয়ারীর ভালবাসা নিবেন।।।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৮১১২(৭)    

"ভালো লাগলো"

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৮২১৯(৮)    
লেখকের মন্তব্য

#ধন্যবাদ প্রিয় মনির ভাই, ভাল থাকুন সবসময়, এ কামনা।।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৮৬১৫(৯)    

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৪৭৮৫৭(১০)    
লেখকের মন্তব্য

#ধন্যবাদ আপনাকে

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৪৭৮৫৮(১১)    
লেখকের মন্তব্য

#ধন্যবাদ প্রিয় বারীশ ভাই

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৮৬৪৪(১২)    

ভালো লাগলো!

 

মন্তব্য করুন

এই তথ্যটি সর্বদাই গোপন রাখা হবে এবং কোন অবস্থাতেই তা জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ছবি যাচাই
আপাতত: শুধু মানুষদের জন্যই আমাদের দুয়ার খোলা। পরে নাহয় রবোট, বায়োবট বা এন্ড্রয়েডদের কথা বিবেচনা করা যাবে।
6 + 13 =
এই গাণিতিক সমস্যাটি সমাধান করুন এবং সঠিক উত্তরটি উপরের ঘরে লিখুন। যেমনঃ ১+৩ এর জন্য লিখুন ৪।