লেখকের ক‌থা

সদর দরজা

ঈশ্বর নামের অমানুষ

ব্লগারের প্রোফাইল ছবি

একটি বাতাস চুষে নিয়ে বুকে করি বর্তমান ক্ষয়
একটি বাতাস তার এলো চুলে দুপুরের অবক্ষয়
পাললিক পাহাড়ের আস্তিনে হেঁটেছি, ছুঁয়েছি পাথরের মাংস
আমাদের প্রকৃত সময় আমরা এখনো যা দেখি নি তার তৃষ্ণা!

নিশ্চিত স্বর্গের দরজার সামনে কচি গাবের রঙ কেমন
সেই মনে করতে করতে ক্ষয় করবে প্রচুর সময় যারা-
আমি তাদের একজন থাকবো!
(যদি স্বর্গ বলে কিছু থাকে)

একটি খঞ্জনি কাঠের বেদনা তুলে স্বপ্নসুর
একটি খঞ্জনি নীলচূড়ি ছায়া ফেলে রোদ্দুর
হারিয়ে ফেলা পুতুলের স্থির বয়েস, শৃঙ্খলিত মানুষের বুকের খাঁচা
আমি তোমার দিকে ছুটে আসবো বলে যে বছর বন্যা হয় নি শহরে।
স্বাভাবিক উদ্বেগে নরকের কপাটে টোকা দিয়ে আগুন দেখে
জীবনের প্রথম সিগারেট ধরানোর স্মৃতি অস্পষ্ট হাতাবে যে যে
আমি তাদের অন্যতম হবো!
(যদি নরক বলে নরক থাকে)

একটি হরিণের ছন্দ সুন্দরবন কুহকে করি অনুবাদ
একটি হরিণের সংশয় জোছনারাতে ভর করে ছাদ
দ্বিতীয় দাঁড়কাক, ঝাপসা দূরবীন, দুঃস্বপ্নের লৌকিক ব্যাখ্যা
বন্ধ্যা ঈশ্বর নিজেকে ধ্বংস করতে পারে না, এনড্রিন খেয়ে
সহজ মরে যায় ছ্যাঁকা হামিদ; একটি বাতাস, একটি খঞ্জনি, হরিণরূপঘাস
অপরিচিতদের সাথে হড়বড় কথা বলে হাঁটবো পরিচিত মানুষমুখের সারণি
(যদি ঈশ্বর নামে কোনো অমানুষ থাকে)

6.804
আপনার মূল্যায়ন: আপনি মূল্যায়ন করেন নি। গড় রেটিং: 6.8 (৫ জন মূল্যায়ন করেছেন)
শেয়ার করুন » Facebook Twitter Delicious Digg MySpace Google Orkut Blogger Google Buzz Technorati
অথবা এই সংক্ষিপ্ত লিংক শেয়ার করুনঃ

মন্তব্য

ব্লগারের প্রোফাইল ছবি
#১১২১১৭(১)    

একটি খঞ্জনি কাঠের বেদনা তুলে স্বপ্নসুর
একটি খঞ্জনি নীলচূড়ি ছায়া ফেলে রোদ্দুর

সুন্দর

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১১২১৫২(২)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ, অতিথি।
কষ্ট করে নিবন্ধন করে নিতে পারেন। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১১২১১৮(৩)    

বেশ নতুন তো এই রকম !

ভালো লাগলো এই কবিতার লিরিক্যালাটি, প্রাঞ্জলতা ও প্রবাহ।

শুভেচ্ছা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১১২১৫৩(৪)    
লেখকের মন্তব্য

কবি অমিতকে-ও শুভেচ্ছা। আপনার লেখাগুলো পড়ার বাকি।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১১২১৩৩(৫)    

অনেক দিন পর!

বেশ লাগলো কবিতাটা!! লিরিক্যাল একটা ভাব আছে!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১১২১৫৪(৬)    
লেখকের মন্তব্য

দেশে গেছিলাম। পাঠে ধন্যু।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১১২১৪২(৭)    

ঈশ্বর মানবিক হৌক আগে তারপর তো অমানুষ হৈবো -
লিরিক্যাল নাস্তিক - :প :p
===================
বাংলাদেশ গিয়ে কি নেট হারায় ফেলসিলেন - কোথাও কোন এ্যাকটিভিটি দেখি নাই যে ?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১১২১৫৬(৮)    
লেখকের মন্তব্য

অমানুষ মানুষ নয় অর্থে।
নাস্তিক্য না, সংশয়বাদীর কথা ফুটে উঠছে :প :p

========================
নেট ছিলো, তবে অনেক শ্লথ, বিরক্তি লাগতো। আর ঘুরাঘুরি, সামাজিকতা করে ওইরকম বসা-ও হতো না।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১১২১৯২(৯)    

বন্ধ্যা ঈশ্বর

নাউজুবিল্লা! ঈশ্বর ব্যাডা; তারে বড়জোর বন্ধ্য কওন যায় :প :p

কী খবর, দীর্ঘদিন পর আবির্ভাব অভিকবির :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১১২২৫৫(১০)    
লেখকের মন্তব্য

হা হা। ব্যাডা না বেডি সেটা তো জানি না, লিঙ্গ-নিরপেক্ষ শব্দ-ও নাই। থাকুক, মেয়েদের প্রতি স্বজনপ্রীতি :প :p
এইতো, অনেকদিন না থাকায় সব অগোছালো, গুঁছিয়ে নিচ্ছি। তোমাদের কী খবর? গুট্টুসের জন্য আদর।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১১২২১৫(১১)    

ডগমা তে কিন্তু ঈশ্বর/ঈশ্বরী মেয়ে ছিলো -
Bethany removes the life support, allowing God to escape while inadvertently killing Bethany as a martyr. In the form of a woman, God (Alanis Morissette) manifests at the church before a remorseful Bartleby, and kills him with the power of Her voice. S

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১১২২৫৬(১২)    
লেখকের মন্তব্য

হ্যাঁ, এইরকম অনেক মিথ প্রচলিত আছে। সবই তার ইচ্ছা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১১২২৮০(১৩)    

চমৎকার লাগলো কবিতাটি। কিছু কিছু জায়গা বেশ গানের মতও। শুভেচ্ছা রইলো।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১১৫৭২৭(১৪)    
লেখকের মন্তব্য

শুভকামনা

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১১২৩১২(১৫)    

ভাল লাগলো কবিতাটি ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১১৫৭২৯(১৬)    
লেখকের মন্তব্য

আপনি কি সামুর নেমেসিস?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১১২৩২৫(১৭)    

হারিয়ে ফেলা পুতুলের স্থির বয়েস, শৃঙ্খলিত মানুষের বুকের খাঁচা
আমি তোমার দিকে ছুটে আসবো বলে যে বছর বন্যা হয় নি শহরে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১১৫৭৩০(১৮)    
লেখকের মন্তব্য

ভাবতাছি

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১১২৪০৯(১৯)    

চমৎকার কবিতা। প্রিয়তে নিলাম

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১১৫৭৩১(২০)    
লেখকের মন্তব্য

অনেক ধন্যবাদ!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১১২৫৬৩(২১)    

একটু এদিক ওদিক করলে গানও হতে পারতো
আমি পড়ে আরাম পেয়েছি

---------------
কেমন ছিলে দেশে?
অনেক ঘুরলে টুরলে?
:)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১১৫৭৩৩(২২)    
লেখকের মন্তব্য

দেশে কেমন ছিলাম সেটা নিয়ে ভাবি নাই - ভাবতে হবে সময় করে।
ঘুরছি মোটামুটি, আরো ঘোরার ইচ্ছে ছিলো।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১১২৬২২(২৩)    

যথারীতি আশরাফ মাহমুদীয় কবিতা - নির্মাণ সুন্দর হয়েছে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১১৫৭৩৫(২৪)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১১৩১৮৫(২৫)    

কতদিন সময় নিয়ে লিখেছেন এটা? এক সাথে এত ধরনের অনুভবের সমাহার খুব একটা দেখি না আজকালকার কবিতায়। মুগ্ধ হলাম হে কবি।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১১৫৭৩৬(২৬)    
লেখকের মন্তব্য

এক দুপুরে লেখা।
কেমনাছেন, মামুন ভাই? পিচ্চিরা?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১১৫৮৩২(২৭)    

অনেকদিন পর কবি, ভাল লাগলো বেশ!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১১৭৯৮১(২৮)    
লেখকের মন্তব্য

আরে আপনি এখানে! শুভেচ্ছা, কবি।

 

মন্তব্য করুন

এই তথ্যটি সর্বদাই গোপন রাখা হবে এবং কোন অবস্থাতেই তা জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ছবি যাচাই
আপাতত: শুধু মানুষদের জন্যই আমাদের দুয়ার খোলা। পরে নাহয় রবোট, বায়োবট বা এন্ড্রয়েডদের কথা বিবেচনা করা যাবে।
5 + 3 =
এই গাণিতিক সমস্যাটি সমাধান করুন এবং সঠিক উত্তরটি উপরের ঘরে লিখুন। যেমনঃ ১+৩ এর জন্য লিখুন ৪।