আশরাফ মাহমুদ-এর সংক্ষিপ্ত পরিচিতি


মাঝে মাঝে দেখা হলে এক হই, মাঝে মাঝে নাই
তুমি অন্য আকাশে হঠাৎ ঘুড়ি, হাতে সময়ের ছাই
ড্রয়ারে গোপন আছে নীল খাম ডায়েরী সব এলেবেলে
মেঘ ছুঁয়ে সূর্য করি আড়াল সে গোপনে এসে চলে যায়
মাঝে মাঝে আমরা চুপচাপ, চারিদিকে শুধু কাঁচের খেলনা
বোবা খেলাঘরে বেখেয়ালে অটুট শুধু সম্পর্কের স্মৃতিকান্না
পথ সব বয়েসী হয়ে গিয়েছে বেঁকে কেউ নেই বলে
আমি তার দেয়া যন্ত্রণাসুঁই গেঁথে নিয়েছি অবলীলায়
১১/৫/২০১০
================
ছবিটি আমারই তোলা।
জুনের ১৮ তারিখে। সেন্ত লরেন্ত নদী অববাহিকায়। এইচডিআর (HDR) করা।
মন্তব্য
এইটা কাকে দেখা যায়!

তাও আবার কবিতা ছবি সব নিয়ে হাজির!
--------
তোমার লেখার স্টাইল বদলেছে মনে হলো
নাকি অনেকদিন পর পড়ছি বলে এমন লাগছে জানিনা
সাততারা তো অবশ্যই
ও গান তো সুর সহ শুনে থাকি আমরা
এটাও সুর সহ দিতে ভুলোনা
লেখকের মন্তব্য
আজ্ঞে, এটা গান। পড়ার জন্য ধন্যু। হায় সুর তুমি কতো দূর।
শুভ প্রত্যাবর্তন।
গান ভালু পাই। আমি কবিতা মনে করে পড়লাম
লেখকের মন্তব্য
গানতো সুরচাড়া দিয়া মাথা করলেন খারাপ, মনে মনে গুনগুনায়া পড়ি, আবার রিডিং পড়ি, পড়তেই থাকতেছি, কি বিপদ
আরে কত্ত দিন পর আশরাফ ভাই যে।গান ব্যাপক ভাল পেলাম,এমনকি ছবিটিও।
মাঝে মাঝে এমন করেই আমাদের কে কিছু লেখা নিয়মিত উপহার দিন।
শুভকামনা।
অনেকদিন পর আপনার লেখা পড়লাম।
শুভেচ্ছা আপনাকে।
লেখকের মন্তব্য
শুভেচ্ছা
শেষের চারটা লাইন চমৎকার।
গান আর কবিতা
দুটো ভেবেই পড়েছি।
পড়ে আরাম পেলাম।
লেখকের মন্তব্য
লেখকের মন্তব্য
আরে ভেভেব যে!
লেখকের মন্তব্য
আমি মন্তব্যের নিচে মন্তব্য করতে পারছি না!
যাহোক, সবাইকে ধন্যবাদ।
ওরে, মেলাদিন পরে দেখি আরো একটা সুন্দর গান নিয়া!
ওয়েলকাম ব্যাক।
লেখকের মন্তব্য
ধন্যু।
ছবিটা নাইস হইছে -
লেখকের মন্তব্য
আচ্ছা।
মাঝে মাঝে আমরা চুপচাপ, চারিদিকে শুধু কাঁচের খেলনা
বোবা খেলাঘরে বেখেয়ালে অটুট শুধু সম্পর্কের স্মৃতিকান্না
লেখকের মন্তব্য
:~
হে আশরাফ - আপনার মনখারাপের দুপুরের মানে - গানটা আমার মাথায় প্রায়ই ঘুরে --
খুব সুন্দর গান ছিলো - এটা গাইলে বা সুর দিলে কেমন হবে কে জানে ।
লেখকের মন্তব্য
হা হা, নিজের গান নিজে শুনতে আমার কেমন যেনো লাগে!
এটার সুর হালকা হবে, দুঃখ-মাখানো, বাজনা খুবই হালকা হবে। পড়ার জন্য ধন্যু।
হেই অভি'দা
লেখকের মন্তব্য
কী খবর?
মাঝে মাঝে আমরা চুপচাপ, চারিদিকে শুধু কাঁচের খেলনা
বোবা খেলাঘরে বেখেয়ালে অটুট শুধু সম্পর্কের স্মৃতিকান্না
পথ সব বয়েসী হয়ে গিয়েছে বেঁকে কেউ নেই বলে
অভি
কবি
লেখকের মন্তব্য
:~
puzzled কেন?
"অভি" ------"কবি"
"গীতিকার" নয়।সেটাই।
লেখকের মন্তব্য
হা হা। ঠিকাছে।
লেখকের মন্তব্য
অ আপ্নেরে দেখছি তো কই জানি । এই ব্লগে আছেন নাকি!! গুড গুড।
আইচ্ছা কবিতার মধ্যে সুন্দর মত সুর আর মিউজিক দিতে পারলেই তো ভালো গান হয় নাকি আবার গান লিখতে বিশেষ কিছু লাগে?
লেখকের মন্তব্য
হা হা। ব্লগে তো অনেকদিনই আছি, মাঝে উধাও হয়ে গিয়েছিলিম। সব কবিতা তো সুর করার মতো উপযোগি না।
জোছনা 'প্রমিত', ওদিকে 'ভালো পাই'............
নাহ্ কবিতা বুঝতাম না, এখন দেখি গানও :S
তারপর? কী খবর??
লেখকের মন্তব্য
আরে, তুমি এখানে! :~
এইতো আছি, দেশে আসছি। তোমাদের কী খবর?
মন্তব্য করুন