লেখকের ক‌থা

সদর দরজা

গান ও সংগীত: কেবা জানে মন খারাপের এইসব দুপুর মানে

ব্লগারের প্রোফাইল ছবি

কিছুদিন পূর্বে চতুরে একটি গান পোস্ট করেছিলাম। খুঁজে পেয়ে চেয়ে নিয়ে সুর দিয়েছেন রাহিন হায়দার। আমার লিরিকে তিনি আগে-ও একটি গান করেছিলেন 'অহঙ লেগে আছে যার চুলের খোঁপায়।'

এটি যৌথভাবে দ্বিতীয় কাজ।

কথা: আশরাফ মাহমুদ
শিল্পী, সুর ও সংগীত: রাহিন হায়দার।

============================
গানের প্রয়োজনে মূল লিরিকে পরিবর্তন করেছি ও কয়েকটি অংশ বাদ দেয়া হয়েছে। নতুন গীতিকথা নিচে দেয়া হলো:
যদিও মন ভালো নেই, মন ভালো নেই
চুলের ডানায় যেমন ইচ্ছে উড়তে পারি
তবুও হাওয়া গুনি, হাওয়া গুনি সেই
রোদপাখির ডানায় ফাগুন আঁকড়ে ধরি

কে বা জানে মন খারাপের এইসব দুপুর মানে
মেঘমায়া ক্লাসরুমে চেয়ে থাকা তোমার পানে
হয়তো তুমি জানবে না- মন ছড়ানো ক্লাস পলায়নে
বিষাদের ভুল উচ্চারণ- মন খারাপের পাঠ কে জানে

কাঠপেন্সিল অথবা তোমার আঙুলে
লিখতে পারো কাব্য ইচ্ছেমতন
যদি বলো চলো চলো ঘাসের উজানে
তাকে বলি এখানেই আছি স্বপ্নশরণে

জানি হারাবে দুঃখচুমে জীবনের প্রয়োজনে
মানি দাঁড়াবে ছায়াভূমে আমার আলোড়নে
তবুও বাজি রাখতে পারি অলসতা
ফেরাবো না, গাইবো না দৃশ্যকথা
==============================
শুনতে থাকেন, আর প্রতিক্রিয়া জানান।
==============================

Get this widget | Track details | eSnips Social DNA
6.009997
আপনার মূল্যায়ন: আপনি মূল্যায়ন করেন নি। গড় রেটিং: 6 (৭ জন মূল্যায়ন করেছেন)
শেয়ার করুন » Facebook Twitter Delicious Digg MySpace Google Orkut Blogger Google Buzz Technorati
অথবা এই সংক্ষিপ্ত লিংক শেয়ার করুনঃ

মন্তব্য

ব্লগারের প্রোফাইল ছবি
#৮২৪৭(১)    

শুনলাম
ভালো লাগছে :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৮৩৯৬(২)    
লেখকের মন্তব্য

একটু চোখ টিপি দিই। ;)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৮২৪৮(৩)    

অহঙ আমার বেশী ভালো লেগেছে
ওটাও দিতেন সাথে

নইলে আমিই পোষ্টাবো কিন্তু

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৮৩৯৭(৪)    
লেখকের মন্তব্য

আমার যে কোন লেখা আমার নাম ও লিঙ্ক দিয়ে শেয়ার করতে পারেন, টাকাপয়সা লাগবে না। :প :p

পোস্টান, একটা পোস্ট বাড়ুক।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৮২৫৫(৫)    

ডাউনলোডিং.....

গানের কথা ত আগেই দারুণ লেগেছিলো। এখন শুনে দেখি! :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৮৩৯৮(৬)    
লেখকের মন্তব্য

কেমন লাগিলো তাহা জানিও হে ছন্নকুমার

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৮২৫৭(৭)    

ভালু ভালু ..............

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৮৩৯৯(৮)    
লেখকের মন্তব্য

ধন্যু ধন্যু

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৮২৬০(৯)    

অহঙটা অনেক ভাল্লাগছিল। সেই তুলনায় এটা শুনে শেষ করতে পারে নাই, এতোই বাজে লাগছে :~

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৮৪০৩(১০)    
লেখকের মন্তব্য

খাইছে। কারণগুলো বিষয়ে একটু বললে ভালো হয়, পেন্সিল। উপকার হবে।

অহঙ কিংবা এইসব গান খসড়া সংস্করণ। মূলত সবার প্রতিক্রিয়ার জন্য ছাড়া হচ্ছে। স্টুডিও-রেকডিঙের সময় সেগুলো মাথায় রাখার চেষ্টা করবো।

ব্যক্তিগত ভাবে এটা আমার কাছে বেশি ভালো লেগেছে, সুর ও সংগীতে বৈচিত্র্য ছিলো। অবশ্য যার যার অভিরুচি।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৮২৭০(১১)    

ভালো লাগলো।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৮৪০৪(১২)    
লেখকের মন্তব্য

শুভেচ্ছা, মেঘ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৮৩০০(১৩)    

হুম ভালো লাগলো, আসলে বেশ ভালো হয়েছে কিন্তু সেটা বলছি না কারন আমার কিছু শব্দে বাতিক আছে, যেমন সরসরি 'মন ভালো নেই' বা 'ভালো লাগে না' বলা গান/কবিতা/ছড়া কে একটু কম ভালো লাগে, খুব ভালো হলেও - এটা সম্ভবত সাবেকী রুচির কারনে। সুর ভালো হয়েছে (একবার শুনে মনে হওয়া, বা প্রাথমিক অনুভূতি)। ভালো লেগেছে। আরো কয়েকবার শোনা দরকার।

অহঙ জল শুনতে দিয়েছিল, চমৎকার লেগেছে সুর, বেশ কয়েকবার শুনেছি ভালো লাগার জন্যই। কয়েকটা জায়গা একটু কেমন মত লেগেছিল কিন্তু এসব পরিভাষা/টার্মস জানি না বলে বলতে পারছি না ঠিক গুছিয়ে। ঐটা সামন্য একটু পালিশ করলেই হিট গান হয়ে যাবে। এখনই হিট গানের ক্ষমতা আছে ওটায় তবে ঐ দুই একটা জায়গা বারবারই কেমন মত লেগেছে। আমি গান শিখি নাই, শোনা পাবলিক, হিট আর ফ্লপের বাইরে কোনো টার্ম বলার ক্ষমতা নাই :( মাইন্ড না খাওয়ার অনুরোধ করা গেলো।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৮৪০৬(১৪)    
লেখকের মন্তব্য

"ভাল্লাগে না শব্দগুচ্ছই আমার কাছে বেশি ভাল্লাগে"

জলরঙ অহঙ পোস্ট করবে, তাকে গুঁতো দাও। আর এইগান গুলো খসড়া (ডেমো) সংস্করণ। সেও প্রবাসী, আমি-ও। দেশে ফিরলে স্টুডিও রেকডিঙের ইচ্ছে আছে।

আরে গান কি আমি-ও জানি? যা কানে ভালো লাগে তাই সই। মনের আরাম বড়ো আরাম। ;)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৮৩৩৭(১৫)    

ভয়াবহ দুঃখের কথা হলো আমি সি রি-ইনস্টল করসি। সাউন্ড ড্রাইভারের সিডি আমার ভৈন ভেঙে ফেলসে। গান শোনা ছাড়া একেবারে অসহ্য লাগছে! সেখানে আপনার এই পোস্ট হৈলো কাঁটা ঘায়ে লবনের ছিটা!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৮৪০৮(১৬)    
লেখকের মন্তব্য

আহারে, আপুটমির কম্পুর তো খারাপ অবস্থা। :(
চাইলে ইমেইলে পাঠিয়ে দিতে পারি। পর্টেবল প্লেয়ার থাকলে নামিয়ে শুনতে পারেন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৮৪৫২(১৭)    

না রে ভাইটা! কালকের মধ্য ঠিক করে ফেলবো! আপনার ডাকটা কিউট! ভাল থেকেন বেশি বেশি! :) চকোলেট

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৮৪৬৫(১৮)    
লেখকের মন্তব্য

আপনি-ও। শুভেচ্ছা। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৮৩৪৭(১৯)    

শুনলাম। চমৎকার সুর ও আকর্ষণীয় গলা। আর লেখাটাতো আগেই ভাল লেগেছে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৮৪০৯(২০)    
লেখকের মন্তব্য

শুভ সকাল

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৮৫২৪(২১)    

অহংটা শুনতে দিবেন নাকি --
আমার কাছে এটা চমৎকার লেগেছে।

খাইসে -- আমি চতুরের পোষ্ট রেখে সচুতে শুনতে গেসি !! :(
এই দুঃখ আমি কই রাখি ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৮৫৩৫(২২)    
লেখকের মন্তব্য

অহঙ মনে হয় জলরঙ পোস্টাবে। আমার ইন্টারনেটে খানিকটা সমস্যা করছে, ইস্নিপে ঢুকতে পারছি না।

হা হা। চতুরের লিঙ্ক দিতে চেয়েছিলাম। কিন্তু ফেইসবুকে দিলে লিঙ্ক ভেঙে যায়, বাংলা লিঙ্কের কারণে। এছাড়া গায়কের প্রতি কৃতজ্ঞতা জানালাম। :)

আপনার সামুর মতো সেই পোস্ট শুরু করেন, গানের, ব্যান্ডের সব গান নিয়ে অমনিবাস টাইপের। অনুরোধ রইল।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৮৫৬৭(২৩)    

ফেসবুকে লিংকটা কপি করে -- ক্যাচ করার পর লিংকটা মুছে ফেল্লে চমৎকার কাজ করে । ট্রাই করে দেখেন ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৮৫৬৮(২৪)    
লেখকের মন্তব্য

হয় না তো। :( এখানে রিডাইরেক্ট হয় বটে, তবে "হারিয়ে গেছি এইতো" অইপাতাতে যায়।

জলরঙ অহঙ নিয়ে পোস্ট দিয়েছে। দেখেছেন নিশ্চয়। আমার ইন্টারনেট আজ একটু বিলা আছে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৮৫৪৫(২৫)    

হাততালি হাততালি হাততালি

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৮৫৫৯(২৬)    
লেখকের মন্তব্য

অনেক ধন্যবাদ, আফসার ভাই। কেমন আছেন?

আপনাকে এখানে দেখে ভালো লাগলো।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৮৫৭৩(২৭)    

আমিও শুনবো। ইয়াহুউউউ!!!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৮৯৯৬(২৮)    
লেখকের মন্তব্য

শুনুন, অর্ক। কেমন লাগলো জানাবেন আশা করি।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৮৭৭৭(২৯)    

হ হ , অখনই শুনার ব্যাবস্থা করতাছি।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৮৯৯৭(৩০)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ, শাওন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৮৯৯৮(৩১)    
লেখকের মন্তব্য

র্‌যাব

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯০৫২(৩২)    

সচলে দেখেছিলাম। ভালো লাগলো

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯৪৮৯(৩৩)    
লেখকের মন্তব্য

কেমন আছেন দিদি?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৭৮৭১৬(৩৪)    

চমৎকার লাগল ভালো লাগছে / পুরাই একমত / জটিল পিলাচ হাততালি বসে আছি একা গিটার হাতে... \\wm/
গান বাঁধতে মন চায়।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৮০০৩৯(৩৫)    
লেখকের মন্তব্য

এটার তো গান বাঁধা হয়ে গেছে! পড়ার জন্য ধন্যু।

 

মন্তব্য করুন

এই তথ্যটি সর্বদাই গোপন রাখা হবে এবং কোন অবস্থাতেই তা জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ছবি যাচাই
আপাতত: শুধু মানুষদের জন্যই আমাদের দুয়ার খোলা। পরে নাহয় রবোট, বায়োবট বা এন্ড্রয়েডদের কথা বিবেচনা করা যাবে।
7 + 3 =
এই গাণিতিক সমস্যাটি সমাধান করুন এবং সঠিক উত্তরটি উপরের ঘরে লিখুন। যেমনঃ ১+৩ এর জন্য লিখুন ৪।