লেখকের ক‌থা

সদর দরজা

গান: সকল বিস্ময় রয়েছে জমা

ব্লগারের প্রোফাইল ছবি

[Poets of the Fall এর Lift গানটি থেকে অনুপ্রাণিত বা ছায়াবলম্বনে]

কখনো কখনো আমার না বলা কথাগুলো
মৃত প্রজাপতির মতো অক্ষম পড়ে রবে
ভয় জেগে ওঠে ভয় জেগে ওঠে অকারণ
যেনো যা-ই বলবো ঢের কৃত্রিম শোনাবে

সময়ে সময়ে মনে হয় আমরা কেবল
আহত পিঁপড়ের মতো বৃত্তবন্দী শৃঙ্খল
আরেকটু জট পাকিয়ে জট বাঁধে যখন
এভাবে সূর্যে করি ক্ষয় চোখ মখমল

ভয়ের কাঁটা বিঁধে যায় তোমার এই আমাকে
যদি বা হারিয়ে যাই নিখোঁজ শহরের বাঁকে
কী এমন প্রয়োজন এই বাগতর্ক কথোপথন
তবুও এতোদূর এসে ফিরে যাওয়ার দহন
হৃদয়ের কম্পন লুকিয়ে অপেক্ষায় থাকি
যেনো কিচ্ছু হয় নি কেউ দেয় নি ফাঁকি

তুমি আমার বৃষ্টিআহত মেঘে রোদের ডানা, উড়ে উড়ে নবম আকাশ
পাখিদের অভিমান মুছে ফিরে এলে বলে কী এক সম্ভাবনার প্রকাশ
তুমি আমার সর্বোচ্চ উচ্চতা, কপট অনুরাগ, সপ্ত রঙের সীমা,
যেখানে ভালোলাগার কৌটোয় ভরে সকল বিস্ময় রয়েছে জমা

মানুষের সব বিশ্বাস কেবলি সমুদ্রজলের মতন
ভেসে ভেসে সময়ের সাথে করছে সমন্বয়সাধন
আমাদের সকল বিন্যাস পরিকল্পনা ভ্রান্তি মনে হয়
কেবল স্বপ্ন সুন্দর স্বপ্নই জোড়াবে এইসব চূর্ণ হৃদয়
আমি শুধু চাই আমার এই স্বপ্নটুকু তোমার চোখে বাড়ুক
ধনী চাষীর হাসির মতো তোমাকে কাছে পাওয়ার সুখ

Song: Lift
Artists (Band): Poets of the Fall

See video
5.285
আপনার মূল্যায়ন: আপনি মূল্যায়ন করেন নি। গড় রেটিং: 5.3 (৪ জন মূল্যায়ন করেছেন)
শেয়ার করুন » Facebook Twitter Delicious Digg MySpace Google Orkut Blogger Google Buzz Technorati
অথবা এই সংক্ষিপ্ত লিংক শেয়ার করুনঃ

মন্তব্য

ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৩৩৯৮(১)    

চমৎকার!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৩৪০১(২)    
লেখকের মন্তব্য

:)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৩৪০৫(৩)    

হৃদয়ের কম্পন লুকিয়ে অপেক্ষায় থাকি
যেনো কিচ্ছু হয় নি কেউ দেয় নি ফাঁকি

মানুষের সব বিশ্বাস কেবলি সমুদ্রজলের মতন
ভেসে ভেসে সময়ের সাথে করছে সমন্বয়সাধন

সত্যি কথা। পরাজয়ের পর নিজের সাথে বিজয়ের অভিনয় করা
ছাড়া আর কার্যকর কিছু করার আছে কি?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৩৪০৭(৪)    
লেখকের মন্তব্য

কি জানি। ভাবতাছি

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৩৪১৯(৫)    

মুগ্ধতা...

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৩৪৩৭(৬)    
লেখকের মন্তব্য

ধন্যু।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৩৪৩৬(৭)    

বৃষ্টিআহত মেঘে রোদের ডানা

সুন্দর।
এতে কেউ সুরে স্পর্শকরুক

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৩৪৩৮(৮)    
লেখকের মন্তব্য

করুক। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৩৫১৩(৯)    

poets of the fall এর বেশ কিছু গান আমার খুব প্রিয়, লিফট গানটাও চমৎকার। তোমার অনুবাদ অসম্ভব সুন্দর হয়েছে। বেশ ভালো লাগলো।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৩৫৩১(১০)    
লেখকের মন্তব্য

এই ব্যান্ড নিয়ে একটি লেখা তৈরি করার ইচ্ছে আছে। পিঙ্ক প্লয়েডের পরে আর কোনো ব্যান্ড আমার ভেতরে এতো আলোড়ন সৃষ্টি করে নি।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৩৫২১(১১)    

আহা আহা! ছুঁয়ে গেল।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৩৫৩২(১২)    
লেখকের মন্তব্য

জেনে ভালো লাগলো।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৩৫৩৪(১৩)    

রুপান্তর প্রচেষ্টা ভাল লেগেছে!পয়েটসদের গান মানেই কবিতা! প্রতিটা গান দারুন একটা কবিতা! আমি রিসেন্ট ওদের দ্যা পোয়েট আন্ড দ্যা মিউস গানটাতে মযে আছি! আমি হোয়ার ডু উই ড্র দ্যা লাইন নিয়ে লিখেছিলাম । অন্য গানগুলো নিয়ে আরো আরো রুপান্তর প্রচেষ্টা আশা করছি!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৩৫৩৭(১৪)    
লেখকের মন্তব্য

গানের লিরিক, আর কম্পোজিশন এক্কেবারে সেইরকম। ড্রিমিং ওয়াইড অ্যাওয়ে আরেকটা চরম গান।
বিশদ একটি লেখা তৈরির ইচ্ছে আছে। দেখি সময় করে উঠতে পারি কি না।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৩৫৭০(১৫)    

ছুয়ে গেলো।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৩৭১৪(১৬)    
লেখকের মন্তব্য

অনুপ্রাণিত।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৩৫৮২(১৭)    

উচ্চমার্গীয় অন্তমিল - দারুণ লাগলো

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৩৭১৫(১৮)    
লেখকের মন্তব্য

হা হা হা। এই আর কি।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৩৫৮৫(১৯)    

পছন্দ হইছে
সুর দিও ॥
তারপর পোস্ট না হয় আমি দিয়ে দেবো।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৩৭১৬(২০)    
লেখকের মন্তব্য

হে হে। সুর দিয়ে তুমি গেয়ে ফেলো, পোস্ট না হয় এবার আমিই দিলাম। জিভেকামড়

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৩৬০৬(২১)    

বেশ ভালো লাগলো আশরাফ ভাই

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৩৭১৯(২২)    
লেখকের মন্তব্য

ধন্যু।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৩৬৪৩(২৩)    

বেশ!

শুনছি গানটা

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৩৭২০(২৪)    
লেখকের মন্তব্য

D

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৩৭১৮(২৫)    

গান শুনেছি আগেই। ওদের গানগুলোতে কবিতাভাব প্রবল।
*******************************
আপনাকে, পিলাচ

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৩৭৩৬(২৬)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ, আরিশ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৩৯১১(২৭)    

গান গাওয়ার পরে ২ মিনিটের অডিও টাইল দিলে না বুঝতাম কি জিনিস হইলো। এখন তো কোবতের মত ;)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৩৯৬৬(২৮)    
লেখকের মন্তব্য

তাই পড়েন, না হলে নিজে গাইয়া ফেলেন। ;)

 

মন্তব্য করুন

এই তথ্যটি সর্বদাই গোপন রাখা হবে এবং কোন অবস্থাতেই তা জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ছবি যাচাই
আপাতত: শুধু মানুষদের জন্যই আমাদের দুয়ার খোলা। পরে নাহয় রবোট, বায়োবট বা এন্ড্রয়েডদের কথা বিবেচনা করা যাবে।
9 + 7 =
এই গাণিতিক সমস্যাটি সমাধান করুন এবং সঠিক উত্তরটি উপরের ঘরে লিখুন। যেমনঃ ১+৩ এর জন্য লিখুন ৪।