লেখকের ক‌থা

সদর দরজা

ছড়া: টাট্টুস ছড়া লিখতে গিয়ে

ব্লগারের প্রোফাইল ছবি

ছড়া: টাট্টুস ছড়া লিখতে গিয়ে
===============================

তিনি কাতুরে বললেন, 'একটি টাট্টুস ছড়া লেখো'
টাট্টুস ছড়া লিখতে গিয়ে পেন্সিল বাট্টুস হয়ে গেলো
এখন কী উপায় করি! 'কলমে জল ভরে দেখো!'
জল আনতে যে আমার কলসে বড্ড অলসতা এলো
'তাহলে সব ছেড়ে গাঁদাফুলের বনে কানামাছি খেলো'

ধুর, ছাই! তোমাকে দিয়ে কিচ্ছু হবে না বগাই
বল্লেই হলো! যাই জলে কাগুজে নৌকা সাজাই
একটি নৌকায় এলেবেলে বাতাসের ঢেউ
অন্য নৌকায় সব্বাই আছে জলমুগ্ধ কেউ
'উঁহু, একটু-ও জমছে না আলট্টুস পিচ্চিসোনা
তার চে' জোনাক থেকে নিয়ে আসো জোছনা,
যদি না পারো কথার সাম্পান ভাসা-ও না হয়'
ওমা, সেকি! আমি তো তেমন তুখোড় প্রকৌশল নই
'তাতে কী! স্বপ্ন-কলমে জল ভরে ছবি আঁকতে হয়!'
১৮/২/২০১০

[উৎসর্গ: আনুশা আরীবা নিধি। তোকে। আমি কাউকে আর্শীবাদ কিংবা দোয়া করতে পারি না। কেবল বলি 'মানুষ হও।' এই জগতে চাইলে অনেক কিছু করা যায়, শুধু মানুষ হওয়াটাই কঠিন বৈকি। ]

6.009997
আপনার মূল্যায়ন: আপনি মূল্যায়ন করেন নি। গড় রেটিং: 6 (৭ জন মূল্যায়ন করেছেন)
শেয়ার করুন » Facebook Twitter Delicious Digg MySpace Google Orkut Blogger Google Buzz Technorati
অথবা এই সংক্ষিপ্ত লিংক শেয়ার করুনঃ

মন্তব্য

ব্লগারের প্রোফাইল ছবি
#৫৭৮২(১)    

টাট্টুস ছড়া ঝাট্টুস লাগলো! আরীবা কে?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৭৮৫(২)    
লেখকের মন্তব্য

একজন নবীন মানুষ। :প :p

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৭৯৭(৩)    

ওহে, ওটি আপনার কন্যা নয়তো? পাপী / ফেরেশতা

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৭৯৮(৪)    
লেখকের মন্তব্য

ওরে খাইছে। আরে না। পিচ্চি ভাগিনী। জলরঙের মেয়ে। ;)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৮০৫(৫)    

আনুশা আরীবা নিধি। জলরঙের মেয়ে (কথাটা কি দারুণ!)। তোর মামার মতন আমি কাউকে আর্শীবাদ কিংবা দোয়া করতে পারি না। কেবল বলি 'মানুষ হও।' এই জগতে চাইলে অনেক কিছু করা যায়, শুধু মানুষ হওয়াটাই কঠিন বৈকি।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৮০৭(৬)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ, আকাশদা'।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৭৮৮(৭)    

আরীবার জন্যে শুভকামনা। এই পৃথিবী দিন দিন নতুনদের জন্যে কঠোর হয়ে উঠছে। আমাদেরই ব্যর্থতা, সুকান্তের কথাটুক কেউ মনে রাখিনি।

টাট্টুস ছড়া কুট্টুস টাইপের ভালা হৈছে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৭৯০(৮)    
লেখকের মন্তব্য

ছন্নবাবুর মন্তব্য ভালু পাই। তয় পান্তা দিলে উত্তম হইতো। ভালুবাসা

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৭৯২(৯)    

টাট্টুস ছড়া ঝাট্টুস লাগলো----সৌজন্যে আকাশ

টাট্টুস ছড়া লিখতে গিয়ে পেন্সিল বাট্টুস হয়ে গেলো!!!!

ধুর, ছাই! তোমাকে দিয়ে কিচ্ছু হবে না বগাই

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৭৯৩(১০)    
লেখকের মন্তব্য

আপনি নিজে কিছু বলেন। ;)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৭৯৫(১১)    

হুমমমম

নিজেই বলছি
যে, একটা টাট্টুস লিখতে পেন্সিল বাট্টুস হইলে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না :প :p

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৭৯৬(১২)    
লেখকের মন্তব্য

তা তো আমি ছড়াতেই বললাম। :প :p

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৭৯৯(১৩)    

আচ্ছা
তাহলে আমি বলিলাম
ধন্যবাদ
অনেক খুশী :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৮০০(১৪)    
লেখকের মন্তব্য

এখন কি আমাকে চিৎকার করতে হবে?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৮১১(১৫)    

কঠিন পৃথিবীতে আরীবার কল্যাণ প্রার্থনা করছি। এই পৃথিবী হয়ে উঠুক আরীবাদের জন্য নন্দন কানন। আজ আবার সুকান্তের কথা মনে পরছে।।

কুট্টুস-কট্টাসদের জন্য আরো ছড়া চাই।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৮১২(১৬)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ, সকাল।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৮৩১(১৭)    

ভাল লেগেছে । আপনাদের সাথে আড্ডা দেখছি জমবে ভালই ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৮৩৪(১৮)    
লেখকের মন্তব্য

স্বাগতম। আমি আড্ডাবাজ লোকই।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৮৪৯(১৯)    

সুন্দর ছড়া !!
কার যেন ছোঁয়া আছে। :)

মানুষ হও মামণি!!!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৬১৬৩(২০)    
লেখকের মন্তব্য

দিদি, নববর্ষের শুভেচ্ছা। কার ছোঁয়া আছে? :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৮৫২(২১)    

বললো রেগে হাবলু মামা
একটুস বসো সরে
রেগে মেগে ছিড়লাম জামা
দেখাবো এবার তোরে

মা দেখেতো আগুন চোখে
ধরলো আমার কান
দুষ্ট বলে জোরে হাকে
থাকলো কিবা মান

বাবা এসে বললো ছাড়ো
হয়েছে কি খোকা?
বকে দিলেন আচ্ছা করে
বললেন মাকে বোকা

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৬১৬৪(২২)    
লেখকের মন্তব্য

হা হা। আপনারটা-ও দারুণ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৮৬৩(২৩)    







টাট্টুস ছড়া লিখতে গিয়ে পেন্সিল বাট্টুস হয়ে গেলো






তার চে' জোনাক থেকে নিয়ে আসো জোছনা,

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৬১৬৫(২৪)    
লেখকের মন্তব্য

এখানে আপনার বক্তব্য কী? :প :p

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৮২৯২(২৫)    

এটাকে একটা এলোমেলো টাইপ মজারু টাইপ সুর দিলে কেমন হয়? আমার মনে হয় ভালোই হবে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৮৪৪১(২৬)    
লেখকের মন্তব্য

হ্যাঁ, পিচ্চিদের জন্য গান বানানো যায় কিংবা ছড়ার আবৃত্তি। কিন্তু গাইবে কে? :প :p

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৮৭৬(২৭)    

টাট্টুস ছড়া বাট্টুস হইলো
জলরংএর রং ছড়ালো

ভালো লাগলো

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৬১৬৬(২৮)    
লেখকের মন্তব্য

আমি খুশি হইলো। ;)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৮৮৪(২৯)    

ছড়াটায় অন্য রকম মজা পাইছি, (কারণ ছড়া হয় নাই :প :p )

উৎসর্গ টা খুব ভালো লাগল ।
স্বাগতম ;)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৬১৭০(৩০)    
লেখকের মন্তব্য

ছড়া কবিতা হয়ে গেছে নাকি? :~ মিয়া, এটা হলো আধুনিক পোলাপাইনের জন্য উত্তরাধুনিক ছড়া। D
ধন্যবাদ। ;)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৮৮৯(৩১)    

টাট্টুস ছড়া ভাল হয়েছে পিলাচ

আরীবা'র জন্য শুভকামনা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৬১৭১(৩২)    
লেখকের মন্তব্য

:)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৯১০(৩৩)    

বাহ, ভালো লাগলো

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৬১৭৩(৩৪)    
লেখকের মন্তব্য

আমার-ও।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৯৯১(৩৫)    

আরে বাহ! আপনি তো ভালো শিশুতোষ লিখেন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৬১৭৪(৩৬)    
লেখকের মন্তব্য

শিশুরাই তো ভালো শিশুতোষ লিখবে। :প :p

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৬৮০৬(৩৭)    

সুদীপকে ধন্যবাদ কারণ তার জন্যই
কেউ একজন যে শিশু সেইটা সে নিজেই স্বীকার করে নিছে

@ শিশু অভি, আবীবার জন্য এত সুন্দর ছড়া তাও তার জন্মদিনের আগের দিন।এটাই জন্মদিনে পাওয়া ( যদিও একদিন আগে) তার সবচেয়ে বড় উপহার।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৬৮০৭(৩৮)    
লেখকের মন্তব্য

@ জ্বি জলবুড়ি, আপনি আমার পিছনে লাগলেন কেনো? আমি না হয় কয়েকটা দিনের ছোট, তাই বলে এক্কেবারে শিশু বানায়ে দিলেন! তীব্র ধিক্কার। (গররররর)

শুনেন, আপনারে লজ্জা দেয়া দরকার। বিয়ের বয়েস হয়েছে তবু-ও আমার জন্য একটা মেয়ে দেখতে পারলেন না! বুঝলাম পিচ্চি বড় হয়ে কন্যা দেখবে। :প :p

আরে, পিচ্চি দেখি আমার মাসে জন্মগ্রহণ করেছে; কত্তো টান! ;) ১৬ তারিখ?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৬২৬২(৩৯)    

এইটা পাঙ্খা হইসে

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৬৮০৮(৪০)    
লেখকের মন্তব্য

ওস্তাদ, এটা কার ছবি?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৬৭৩৫(৪১)    

একে তো লেখাটাই ফাডাফাডি হৈছে, তারউপর একজনরে উৎসর্গ কৈরা, মানে হৈলো আমার ব্যাপক পছন্দের জিনিষ,,,,,
এডাতে ৭ তারা বাই ডিফল্ট,,,,,,

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৬৮০৯(৪২)    
লেখকের মন্তব্য

মিথ্যুক :প :p

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৬৭৪১(৪৩)    

আমি তো তেমন তুখোড় প্রকৌশল নই
'তাতে কী! স্বপ্ন-কলমে জল ভরে ছবি আঁকতে হয়!'

আনুশা অনেক রঙ্গীন হোক।।।। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৬৮১০(৪৪)    
লেখকের মন্তব্য

অর্কের মতো রঙিন হোক

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১১৩৭২৩(৪৫)    

হাহাহা
চমৎকার!
নিধির জন্য আদর আর ভালবাসা রইলো।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১১৫৭২৫(৪৬)    
লেখকের মন্তব্য

ধন্যু ধন্যু।

 

মন্তব্য করুন

এই তথ্যটি সর্বদাই গোপন রাখা হবে এবং কোন অবস্থাতেই তা জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ছবি যাচাই
আপাতত: শুধু মানুষদের জন্যই আমাদের দুয়ার খোলা। পরে নাহয় রবোট, বায়োবট বা এন্ড্রয়েডদের কথা বিবেচনা করা যাবে।
7 + 5 =
এই গাণিতিক সমস্যাটি সমাধান করুন এবং সঠিক উত্তরটি উপরের ঘরে লিখুন। যেমনঃ ১+৩ এর জন্য লিখুন ৪।