আশরাফ মাহমুদ-এর সংক্ষিপ্ত পরিচিতি

পেন্সিল এবং কীবোর্ডে জমে উঠেছে বিষাদ
একটি বিপুল খেলার পরে শূন্য গোলপোস্টের অলসতা
তার কানের দূলে ভর করে;
গতকাল-ও ঝড়ে পানি জমে ছিলো নারায়ণগঞ্জে
মেরুদণ্ড বেয়ে উঠে যাওয়া সিঁড়িতে অবিশ্রাম
জেগে ছিলো একটি স্পর্শের মৌনরেলিঙ
দুর্গপতনের অহংকার নিয়ে কেটে যায় দিন
মাছের বাজারে কাঁধ ঝাঁকায় একালাপরত বাবুরা!
সেলাই বিচ্ছেদে জেগে উঠে
চারুকলা টিএসসি
তারপর মেঝের লাজুক রঙ দেখতে
দু'গাছি শিমুল গাছ ছাড়িয়ে গিয়েছিলো জানলার গ্রীবা
মৃত্যু মানে স্লেজগাড়িতে রাত পার করা জিপসীর ঠোঁট
প্রতারক কিছু নুড়িপাথর হঠাৎ মুজো-জুতোয় ঢুকে পড়ে
নারায়ণগঞ্জের জলাবদ্ধতায় তখন জীবন খেলা করে মাতাল
১৫/৪/২০১০
মন্তব্য
দারুণ!!!
লেখকের মন্তব্য
ধন্যবাদ, সকাল।
বিষাদ হুমমম
মুজো-জুতো!
মুজো শব্দটা কোনদিন শুনিনি
লেখকের মন্তব্য
আপনি নিশ্চয় মুজো শব্দটার মতো আরো লক্ষাধিক শব্দ শুনেন নি।
এভাবেই কি জমে উঠে বিষাদ ?
লেখকের মন্তব্য
বিষাদ বিষাদের মতো জমে উঠে।
প্রতারক কিছু নুড়িপাথর হঠাৎ মুজো-জুতোয় ঢুকে পড়ে,,,,,,,,,,,,,, অসাধারণ
এমনটাই ভাবি হঠাৎ করে। :।
লেখকের মন্তব্য
আরে, অর্ক যে!
লেখকের মন্তব্য
লেখকের মন্তব্য
আকাশাম্বর
লেখকের মন্তব্য
হুমম।
হেব্বি হৈছে।
লেখকের মন্তব্য
অসাধারণ একটি পোষ্ট ।
লেখকের মন্তব্য
ধন্যবাদ।
হে আশরাফ কোথায় উকি দিয়ে হারিয়ে গেলেন --
আমি নারায়ণগন্জের পোলা -
তাই বিষাদ জমে উঠা আরো ভালো পেলাম ।
লেখকের মন্তব্য
হিজিবিজি হয়ে আছি। ফিরবো শীঘ্রই। ধন্যু।
লেখকের মন্তব্য
আরে যন্ত্রমানব যে!
মন্তব্য করুন