আশরাফ মাহমুদ-এর সংক্ষিপ্ত পরিচিতি

বয়ঃসন্ধি
তার-ও আছে শরৎচিঠি ফড়িংরঙ খুব
রাতের অনুষদে
নক্ষত্রের ভবঘুরে আলো হয়ে ওঠে অতি-বেগুনি
গেলো বছরের দিনপঞ্জিকার চিত্রে
ডুবুরির জলমগ্নতা
প্রবাললিপি ও মারমেইড ছবি
সেখানে একটি কিশোরের স্বপ্নদোষের স্মৃতি লেপ্টে রয়
গোপনীয়তাপ্রিয় স্কেচখাতা পাতায় পাতায়
ভরে ওঠে বসন্তস্মারক অক্ষরে
আছে মুঠোর ভেতরে বিকেলের অপেক্ষালগ্নে
চূর্ণ করা হাওয়া
ঘেমো রুমালে আঁকুপাঁকু পাঠবিমুখতা
কোন প্ররোচনায় ভেজানো দরজা
দূরগামী বাসের চঞ্চলতা নিয়ে দুলে ওঠে
দুটো চৌকস চোখ হঠিয়ে দেয় সুপেয় অন্ধকার
নিরুপমাদের-ও আছে স্থাণুর অবসাদ
নিঃসঙ্গতার হারপুন গেঁথে যাবে একদিন
শিকড়-কোমল-বুক
নিরুপমারা-ও ছুঁতে চাইবে
কারো টলটলে চোখ
দ্বিতীয় আকাশে ডানা মেলা বিরহী ঘুড়ির সন্তাপ
বিপন্ন অস্থিরতা
আমার ভালোলাগে না এই বিপন্ন অস্থিরতা
আমার ভালোলাগে না এই বহুরূপী ভোরে গার্মেন্টস কর্মীদের কর্মমিছিল,
যে নারী দুধের শিশুকে খাবার না দিয়ে হাওয়ায় ধরেছে বাসের হাতল...
পৃথিবীর শরীর কেবল বিক্রয়যোগ্য একটি নিরর্থক ডাবিপেয়ারার গঠন;
আমার ভালোলাগে না পিতার কবরে জন্মানো এই জেব্রার ডোরাকাটার
মতন লিকলিকে ঘাস; মথিত রোদ হাওয়ায় কুড়োচ্ছে লীন শ্লোক, জড়ো
করছে মোম-ভোর পোড়ানোর সরঞ্জাম। আমি চলে আসায় হরেক শহরের
জোছনা আরো মসৃণ ঝরে, দূষণজনিত অম্লতা কমে; তবুও তোমার চলে
যাওয়ায় একটি জানালার ডানায় ফুটে উঠছে নিঃসঙ্গতা, বৃষ্টির কীলক বিঁধে
যাচ্ছে ভিখেরির ত্বক। দীর্ঘ হচ্ছে স্বরভোলা ভেন্ট্রিলোকুইস্টের নিন্দ্রাহীনতা।
মন্তব্য
বসন্তের স্মারক .......নিন্দ্রাহীনতা......... অসাম লেখা।
লেখকের মন্তব্য
পরেরটা বেশি ভালো লাগলো।
বিশেষ করে- জেব্রার ডোরাকাটার মতো ঘাস- খুবি চমৎকার অভিব্যক্তি!
শুভেচ্ছা অভিকবি।
লেখকের মন্তব্য
ধন্যু ধন্যু
শরৎচিঠি ফড়িংরঙ
রাতের অনুষদ
গোপনীয়তাপ্রিয় স্কেচখাতা
আঁকুপাঁকু পাঠবিমুখতা
সুপেয় অন্ধকার
নিঃসঙ্গতার হারপুন
দ্বিতীয় আকাশ
বিরহী ঘুড়ির সন্তাপ
এইসব নিয়ে বয়ঃসন্ধির অসামান্য সিম্ফনি !
মুগ্ধকর !
লেখকের মন্তব্য
আগন্তুক দেখছি অন্ধ নয়।
অসাধারণ!
লেখকের মন্তব্য
প্রীতি। ভালো আছেন নিশ্চয়?
দুই-ই দারুন
লেখকের মন্তব্য
শুভেচ্ছা ও ধন্যবাদ দুই-ই রইলো।
দুই নম্বরটা অসাধারণ!
লেখকের মন্তব্য
ধন্যবাদ, কৃষ্ণকবি।
লেখকের মন্তব্য
আরে! তারায় তারায় চাঁদের হাসি।
অনেক দিনের অনেক দিন পরে পড়লাম, আপনাকে....ভালোলাগলো।
লেখকের মন্তব্য
শুভেচ্ছা।
দুইটাই পাঁজর ছোঁয়া।
লেখকের মন্তব্য
লক্ষ্যভেদী হতে কার না ভালো লাগে।
অ সা ধা র ণ !
লেখকের মন্তব্য
ধন্যবাদ নিয়েন, পলাশমিতা।
অনেকদিন পর পোস্ট দিছো

পড়ে ধন্য করলাম
লেখকের মন্তব্য
ঠিকাছে।
=d>
লেখকের মন্তব্য
?
আমার দ্বিতীয়টি বেশি ভাল লেগেছে ।
লেখকের মন্তব্য
কী খবর?
এত দিন পরে আপ্খনার লেখা পেয়ে খুব ভালো লাগল ভাইয়া।
লেখকের মন্তব্য
প্রোপিকটা দারুণ!
চমৎকার
লেখকের মন্তব্য
আরে বেড়াল-সাহেব যে!
মন্তব্য করুন