আশরাফ মাহমুদ-এর সংক্ষিপ্ত পরিচিতি

নীরবতা ভেঙে গেলে
বৈশাখের এই অবিন্যস্ত মধ্যদুপুরে ঝিলিক মেরে ওঠে রোদউদভ্রান্তি,
কিছু হাওয়া চূর্ণ করে বুকপকেটে জমে যায় নীলতিমিদের সমুদ্রপ্রথা;
ধূসর পাহাড়যাত্রীদের তীর্থঅনুভব।
সায়ানোব্যাকটেরিয়া রঙা নীলবইগুলোর প্রথমপাতা থেকে উঁকি দেয়
বেদনাচিহ্ন, কারো চুলের সিঁথির মতো টানটান হরফেরা চেয়ে থাকে,
নিঃসঙ্গ কচ্ছপের অনিয়ন্ত্রিত জলটান।
দূরের বিমর্ষ ব্যালকনি আরামচেয়ার
ওকসবুজ আকুলতায় নুয়ে পড়ে কিছুটা;
ভাল-দঅরের মেয়েটির নাকের ‘পরে আবেগঘন হতে থাকে ঘাম।
হঠাৎ বৃষ্টিতে বিছানা ভিজে যাবে জেনেও খুলে রাখতে ইচ্ছে হয় জানলা
যেইসব রেইনবো লোরিকীটের পালক থেকে ঝরে পড়ে সময়শূন্যতা-
বয়েসের দ্বিধা, তাদের বৃত্তচক্রে শ্লথ হয়ে আসে ঘড়ির ঘণ্টার কাঁটা।
নীরবতা ভেঙে গেলে
স্মৃতির উত্তল কাচে
খতিয়ে দেখি
প্রপঞ্চ ঘড়ির ডানাগুলো,
আমাদের সমস্ত দ্বিধা।
নিরীক্ষণ করি
মিমিকজনিত দায়বদ্ধতা,
ওপাশের অস্ফুট ঘরে
কারো রেখে যাওয়া রঙঘনত্ব।
মন্তব্য
লেখকের মন্তব্য
বেশ লিখেছেন!
ভাল লাগলো আমার!
লেখকের মন্তব্য
প্রপঞ্চ ঘড়ির ডানা। আমার সমস্ত দ্বিধা।
লেখকের মন্তব্য
আকাশের সংক্ষিপ্তকরণ।
লেখকের মন্তব্য
পড়ে গেলাম। বুঝতে চেষ্টা করছি।
লেখকের মন্তব্য
ভুল কাজ করছেন, উপলব্ধি করার চেষ্টা করুন।
চমৎকার! কেমন আছেন?
একটা টাইপো, ভাল-দঅরের
শুভরাত্রি।
লেখকের মন্তব্য
আপনাকে পেয়ে ভালো লাগলো।
ভাল-দঅর কানাডার একটি শহরের নাম।
ভাল দরের মেয়ে আর ভাল-দঅরের মেয়ে !!
লেখকের মন্তব্য
অচলীল অচলীল। রিপুতায়িত হইলো।
সুন্দর কবিতা
লেখকের মন্তব্য
ধন্যবাদ, কবি।
ভালো লাগলো আশরাফ ।
ভাল-দঅরের মেয়েরা এখনো আবেগে আক্রান্ত হয় বুঝি - আমি তো ভেবেছি ওরা গত প্রজন্মেই রোবট হয়ে গেছে
লেখকের মন্তব্য
পুরোপুরি হয় নি, কবি বলিয়াছেন "যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই।"
অভিনন্দন

আমি এক কপি চাই
লেখকের মন্তব্য
আমি নিজে-ও এখনো সুরুত দেখি নাই!
বেশি বেশি বই কিনুন, স্বাস্থ্য ভালো রাখুন।
মচৎকার।
লেখকের মন্তব্য
মচকানো ভালো, ভাঙা খারাপ।
মন্তব্য করুন