লেখকের ক‌থা

সদর দরজা

ভালোবাসা তোমাকে দিলেম ছুটি

ব্লগারের প্রোফাইল ছবি

১.
ভালোবাসা তোমাকে দিলেম ছুটি
যাও যেখানে খুশী
বুকের ভিতর আমি এখন
নীল বেদনা পুষি//

২.
আজ কাটুক দিন
তোমাতে মগ্ন হয়ে
কিছু সময় জমে থাকুক
দু’চোখে স্বপ্ন হয়ে//

৩.
ভালোবেসে যদি করে থাকি ভুল
হোক তবে ভুল
তোমার পথ থেকো তবু
সরবো না এক চুল//

৪.
ভালোবাসার হাত ধরে
হাঁটো তুমি সুখের ছায়াপথে
নোনা জলের নাচন আমার
চোখের সৈকতে//

৫.
আনমনে হাঁটি আমি
উদাস পথের বাঁকে
মনে হয় কেউ যেন
নাম ধরে ডাকে//

৬.
তুমি আমার কাছে এলেই
সময় থেমে যায়
আকাশ থেকে স্বর্গলোকের
সিঁড়ি নেমে যায়//

৭.
দীর্ঘশ্বাসের উত্তাপে পোড়ে
আমার যতো আশা
গরম চোখের জলে ভাসে
বুকের ভালোবাসা//

৮.
তোমার চোখে ঝলমলে রোদ
স্বপ্ন রঙা ভোর
আমার চোখে শ্রাবণ মেঘ
অমাবস্যার ঘোর//

৯.
আমার বাড়িয়ে দেয়া হাতে
রাখো তোমার হাত
শেষ বিকেলে শুরু হোক
প্রেমের ধারাপাত//

১০.
হৃদয় ভাঙ্গা দুঃখ নিয়ে
চোখের জলে ভাসি
তোমার ঠোঁটের প্রান্তে দেখি
রোদ ঝিল মিল হাসি//

১১.

তুমি আমার খোলা আকাশ
তোমার নীলে স্বপ্ন উড়াই
নাগালে এসো প্রিয়ে
তোমার কাছে একটু জুড়াই//

১২.
তোমার জন্য রেখে এলাম ভালোবাসা
ইচ্ছে হলে তুলে নিও
যদি ইচ্ছে না হয় দিনের শেষে
আমার কথা ভুলে যেও//

7
আপনার মূল্যায়ন: আপনি মূল্যায়ন করেন নি। গড় রেটিং: 7 (৬ জন মূল্যায়ন করেছেন)
শেয়ার করুন » Facebook Twitter Delicious Digg MySpace Google Orkut Blogger Google Buzz Technorati
অথবা এই সংক্ষিপ্ত লিংক শেয়ার করুনঃ

মন্তব্য

ব্লগারের প্রোফাইল ছবি
#২৩২৮৯০(১)    

ভালোবাসা ছুটি দেয়ার সাহস ক'জনের আছে ঈশান ভাই ?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩২৮৯৬(২)    
লেখকের মন্তব্য

হা হা হা হালিম ভাই, ভালোবাসাকে ছুটি দিলেও মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসার কাছ থেকে ছুটি চাইনে। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩২৮৯২(৩)    

ভাই, সবই সোন্দর হইসে!

কাইল্কার প্ল্যান কী? ভাবীরে নিয়া, নাকি ছাড়াই বের হইবেন? ;)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩২৮৯৮(৪)    
লেখকের মন্তব্য

কাল্কে বই মেলায় যাওয়ার প্ল্যান আছে। :)
আপনার ?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩২৮৯৯(৫)    

নির্দোষ জিজ্ঞাসা তো? ;)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩২৯০০(৬)    
লেখকের মন্তব্য

আমার প্রশ্নটাও 'নির্দোষ' কৌতুহল, জবাব দেন । ;)
কাল কয়টা ফার্স্ট ফুডে কয়জনের লগে সিডিউল আছে? :প :p

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩০৮০(৭)    

হেহেহে

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩০৯৬(৮)    

হেহেহে করলে হবে না। জাতি এই প্রশ্নের উত্তর জানতে চায়।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩১০১(৯)    
লেখকের মন্তব্য

অত্যন্ত জন গুরুত্ব পূর্ণ এই প্রশ্নের উত্তর জানা খুবই জরুরী। ;) :প :p

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩০৯৯(১০)    

জাতি কে? উনি চতুরের ব্লগার নাকি? |

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩২৯০১(১১)    

তোমার জন্য রেখে এলাম ভালোবাসা
ইচ্ছে হলে তুলে নিও
যদি ইচ্ছে না হয় দিনের শেষে
আমার কথা ভুলে যেও//

দারুন

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩২৯০৩(১২)    
লেখকের মন্তব্য

অনেক অনেক ধন্যবাদ ভ্রাত কারিমাট। হ্যাটস অফ
ভালো থাকবেন। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩২৯৪০(১৩)    

এত সুন্দর কেমন করে লিখেন !!! প্রিয়তে নিলাম :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩২৯৮০(১৪)    
লেখকের মন্তব্য

আরে সাকিবা ! আপনাকে এবং আপনার লেখাকে খুব মিস করছি, ব্যস্ততা কমেছে ?
পোস্ট প্রিয়তে নেয়ার জন্য অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। নিন, কিছু চকলেট নিন…..। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩১১৮(১৫)    

চকলেট আমার বাসায় দিয়ে আসেন (মানে আমার পোস্টে )। আপনার বাসার এই চকলেট শুধু দেখেই যেতে হবে, খেতে পারবনা। :(

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৪৫১(১৬)    
লেখকের মন্তব্য

মাউসে রাইট ক্লিক করে আপ্নিই একটু কষ্ট করে...। ;)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৪৭০(১৭)    

হায়রে , এটা কি দাদার মত কথা !! :(

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩২৯৪৪(১৮)    

তোমার চোখে ঝলমলে রোদ
স্বপ্ন রঙা ভোর
আমার চোখে শ্রাবণ মেঘ
অমাবস্যার ঘোর/

তোমার চোখে ঝলমলে রোদ
স্বপ্ন রঙা ভোর
আমার চোখে শ্রাবণ মেঘ
অমাবস্যার ঘোর/

দারুণ !

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩২৯৮২(১৯)    
লেখকের মন্তব্য

অনেক ধন্যবাদ এবং শুভকামনা আরাশি।
ভালো থাকুন প্রিয় জনের অপার ভালোবাসায়। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩২৯৪৮(২০)    

ভালোবাসাকে ছুটি দিয়ে
প্রেমের ধারাপাত নিয়ে বসছে
বাহ বাহ

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩২৯৯৫(২১)    
লেখকের মন্তব্য

গুনী জনে কয়
প্রেম আর ভালোবাসা
এক নয় এক নয়//

অনেক অনেক ধন্যবাদ আর শুভ কামনা জল রঙ। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩২৯৬২(২২)    

সাত না দিয়ে থাকা গেল না ।অসাধারণ একটা কবিতা ।শুভ ভালুবাসা দিবস ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩২৯৮৯(২৩)    
লেখকের মন্তব্য

শুভ ভালোবাসা অমৃত। ভালুবাসা
ভালো থাকুন আমার প্রত্যাশারও বেশী।
আর হাঁ আমার ব্লগে প্রথম পদার্পণের জন্য আপনাকে দিলাম…..।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩২৯৬৯(২৪)    

ভালোবাসা তোমাকে দিলেম ছুটি
যাও যেখানে খুশী
বুকের ভিতর আমি এখন
নীল বেদনা পুষি//

খুব ভাল লাগল!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩২৯৮৭(২৫)    
লেখকের মন্তব্য

বারীশ আপনাকে অনেক অনেক…..। ধইন্যাপাতা(ধন্যবাদ) ধইন্যাপাতা(ধন্যবাদ) ধইন্যাপাতা(ধন্যবাদ) ধইন্যাপাতা(ধন্যবাদ)
ভালো থাকবেন। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩২৯৭২(২৬)    

আজ কাটুক দিন
তোমাতে মগ্ন হয়ে
কিছু সময় জমে থাকুক
দু’চোখে স্বপ্ন হয়ে//

সেরাম।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩২৯৯২(২৭)    
লেখকের মন্তব্য

ভ্রাত করিম, অনেক অনেক ধন্যবাদ।
এই নাও কিছু ললিপপ। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩২৯৭৭(২৮)    

চমৎকার লিখেছেন ঈশান ভাই হাততালি হাততালি
(সাতে সাত)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩২৯৮৪(২৯)    
লেখকের মন্তব্য

অনেক অনেক ধন্যবাদ জামি।
নাও ভ্রাত লাভ কেন্ডি নাও। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩২৯৯৬(৩০)    

ভালোবাসা দিবসের শুভেচ্ছা। তবে আমি সবদিন সমানভাবে ভালোবাসি :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩২৯৮৩(৩১)    

ভালোবাসা দিবসের ভালোবাসা নিন ঈশান ভাই। ভালো থাকবেন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩১০২(৩২)    
লেখকের মন্তব্য

কেন ভ্রাত জামি, পরীক্ষার ঝামেলায় প্রেমিকার সঙ্গে দেখা হওয়ার ফুসরত নেই ? ;)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩১৩৯(৩৩)    

ভাই কেমনে বুঝলেন? আপ্নারো কি একই দশা নাকি? :প :p ;)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩১০৪(৩৪)    
লেখকের মন্তব্য

আপনাকেও অনেক অনেক ভালোবাসা জি. এ. হীরা ।
ভালো থাকুন আমার প্রত্যাশার চেয়েও বেশী। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩০০৮(৩৫)    

খুব বাঁচা বাঁইচা গেছেন গো মামু! কানের গুড় দা গেছে! তীরটা এক চুলের লিগা দিলডারে মিস করসে! - তাও এই অবস্থা?! কেম্নে কি!
- সুপার লেখা হইসে!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩১০৯(৩৬)    
লেখকের মন্তব্য

ঠিক বলছেন 'মামু'। D
কিন্তু তীরটা দিলটারে মিস করলেও কলিজাটা এফোঁড় ওফোঁড় কইরা দিছে।
আপনারে অনেক অনেক….। ধইন্যাপাতা(ধন্যবাদ) ধইন্যাপাতা(ধন্যবাদ) ধইন্যাপাতা(ধন্যবাদ) ধইন্যাপাতা(ধন্যবাদ)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩০২১(৩৭)    

কবিতা পড়ে যা বলতে চেয়েছিলাম কমেন্ট পড়ে দেখি জল'দি সেটা বলে ফেলেছেন।
তবে মনে হচ্ছে ভালো বাসাকে আজকের জন্য ছুটি দেয়া হচ্ছে তার হাত ধরে পথে পথে ঘুরবেন বলে। ;)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩০৪৩(৩৮)    
লেখকের মন্তব্য

আচার্যদা, এই যুগের ভালোবাসারা হাত ধরাধরি করে পথে পথে ঘোরার চেয়ে চাইনিজ কিংবা ফাস্টফুডের আলো-আঁধারিই বেশী পছন্দ করে। দুটাকার বাদাম কিনে হাঁটতে হাঁটতে কিংবা পার্কের বেঞ্চিতে বসে ভালোবাসাবাসি করার দিন শেষ। ;)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩০৫৩(৩৯)    

সেই প্রভাবে প্রভাবিত হচ্ছেন বলে মনে হচ্ছে! ;)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩১১১(৪০)    
লেখকের মন্তব্য

না দাদা, ভালোবাসার পেছনে ব্যয় করার মতো যথেষ্ট অর্থ বা সময় এখন আমার নেই। |

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩১২৫(৪১)    

হায় হায় বেচারি! এখন তার কী হবে? ভাবতাছি

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৪৪২(৪২)    
লেখকের মন্তব্য

কার কথা বল্তেছেন ??????!!!!!!! what!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩১৪০(৪৩)    

তাহলে কি পরিকীয়ার পিছনে? ;)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৫০৬(৪৪)    
লেখকের মন্তব্য

পরকীয়া, পরিকীয়া…এইসব বিষয়ে আচার্যদা বোধ হয় যথেষ্ট অভিজ্ঞ। ;) :প :p

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৫১৪(৪৫)    

আচার্য দা জানতে পারেন ভালো কথা। কিন্তু আপনি কেমনে জানলেন যে আচার্যদা জানতে পারেন? আপনারা কি জোট বাইধা------ মুহাহা মুহাহা মুহাহা মুহাহা মুহাহা

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৮৫৭(৪৬)    

ঈমা ভাই টা যে কী! করবে নিজে আর ধরা খাইলে বলে সব আচার্য জানে। এটা কোন কথা হইল! (গররররর) :প :p

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৮৬২(৪৭)    

ঠিকই তো আছে। গুরুরে স্মরণ লয় আরকি মুহাহা মুহাহা মুহাহা মুহাহা

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৪১৮৩(৪৮)    
লেখকের মন্তব্য

আমি, আবার, কবে, কখন কোথায় ধরা খেলাম ! তবে আচার্যদা যে মাঝে মাঝে রহস্যজনক ভাবে
'নিরুদ্দেশ হয়ে যান, সেটা জাতি জানে। তদন্ত করলে কিন্তু 'থলের বিড়াল' বের হয়ে যাবে। ;) :প :p

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৪১৯১(৪৯)    

কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম হাসতে হাসতে নাইক্কা হাসতে হাসতে নাইক্কা হাসতে হাসতে নাইক্কা হাসতে হাসতে নাইক্কা হাসতে হাসতে নাইক্কা হাসতে হাসতে নাইক্কা
----------------------
ভাইয়া নতুন পোস্ট দিলাম, আপনি নাই কেন? :(

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৪২৬৪(৫০)    

কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম
কিন্তু ঈমা ভাই এত কষ্ট করে থলের ভেতর বিড়ালটা না ঢুকালে কি পারতেন না? আপনারও কষ্ট হল বিড়ালেরও কষ্ট হল।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৪২৬৬(৫১)    

সাথে থলেটাও ছিড়ে গেলো :প :p

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৪৭৮২(৫২)    
লেখকের মন্তব্য

বিড়ালের কষ্টের কথা বাদ দেন আমার সত্যি কষ্ট হইতেছে আপনার জন্য, বিড়ালতো থলে থেকে বের হয়ে যাচ্ছে, এখন বৌদির কাছে আপনার ভাবমূর্তির কি দশা হবে ! ভাবতাছি আহা

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৪৯৪৬(৫৩)    

কি আর হবে?
-সাতখানা রূপবতী নারীর নাম প্রকাশ পাবে, সাথে একখানা ফ্রীও আছে!!!
-বৌদিরে বিদায় করে দেওয়ার অসফল প্ল্যান!!!
-নিজের আরেকটা বিবাহ করার ইচ্ছা!!! এইতো

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৪৬৩৪(৫৪)    

'থলের বিড়াল' ছবিটা হাসতে হাসতে নাইক্কা হাসতে হাসতে নাইক্কা হাসতে হাসতে নাইক্কা হাসতে হাসতে নাইক্কা

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৪৬৫৩(৫৫)    

কি নয়ন ভাই, ছবিতে নিজেরে দেখলেন নাকি? সন্দেহ :সুরতোলা: :tututu:

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৪৬৭০(৫৬)    

আবার আমারে নিয়া লাগলা কেনো??

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৪৭২০(৫৭)    

ছবিতে তো খালি বিলাইয়ের নয়ন দুইটায় দেখা যাচ্ছে, তাই মুহাহা মুহাহা মুহাহা

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৪৭৮৬(৫৮)    
লেখকের মন্তব্য

বিড়াল নয়ন কেও ওয়াচ করছে। ;)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৮২৫৭(৫৯)    

আমারে ওয়াচে রাখসে ক্যান?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৯০১৩(৬০)    

নয়ন ভাইও মনে হয় সন্দেহের তালিকায়!!!! :প :p ;)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৬২৯(৬১)    

জটিলস!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৪১৮৯(৬২)    
লেখকের মন্তব্য

অনেক ধন্যবাদ আকাশ গঙ্গা । :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৮৫৪(৬৩)    

ভালো লাগছে / পুরাই একমত / জটিল

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৪৭৯৩(৬৪)    
লেখকের মন্তব্য

ধইন্যাপাতা(ধন্যবাদ) ধইন্যাপাতা(ধন্যবাদ) ধইন্যাপাতা(ধন্যবাদ) ধইন্যাপাতা(ধন্যবাদ) ধইন্যাপাতা(ধন্যবাদ)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৪৬৯৩(৬৫)    

আফসোস হচ্ছে আরও আগে কেন এই ব্লগ পড়িনি।
ঈশান ভাই, আমি এ'পর্যন্ত আপনার যত ব্লগ পড়েছি, এটা আমার কাছে সেরা মনে হয়েছে। সহজ, সরল, দারুণ অভিব্যক্তি!
(সাতে সাত)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৪৮০৩(৬৬)    
লেখকের মন্তব্য

ব্লগের কিছু কিছু মানুষের মন্তব্য আমার কাছে বিশেষ মূল্য রাখে , বলতে দ্বিধা নেই, তাদের মধ্যে আপনিও একজন।
আপনার প্রতি অসীম কৃতজ্ঞতা। আমার এই ব্লগটি থেকেও আপনাকে একটু ঘুরে আসার অনুরোধ করছি।
শুভকামনা রইল। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৮৯৪৬(৬৭)    

ঈশান ভাই,

আপনার লিঙ্কে ক্লিক করলে বলে, "আপনি যে পাতাটি খুঁজছেন সেটি পাওয়া যায়নি"।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৪৭৯৮(৬৮)    

বেশ ভালো লাগলো। ভালো লাগছে / পুরাই একমত / জটিল

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৪৮৩০(৬৯)    
লেখকের মন্তব্য

অনেক ধন্যবাদ বাণীব্রত রায়। :)
আমার ব্লগে আপনার প্রথম পদার্পণের জন্য আপনাকে দিলাম….।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৪৮১৫(৭০)    

ঝাক্কাস :)
তবে ভালোবাসা কে ছুটি দেওয়া কি এতই সহজ ভাইয়া ? :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৪৮৩৪(৭১)    
লেখকের মন্তব্য

না ভালোবাসাকে ছুটি দেয়া এতো সহজ নয়।
ভালোবাসা থেকে ছুটি নেয়াও সহজ নয়।
কিন্তু ভালোবাসার সংগে অভিমানতো চলে ! :)

আমার ব্লগে আপনার শুভাগমনের জন্য অধরা রংধনু, আপনাকে দিলাম…..।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৬২৭২(৭২)    

যেমন জৌলুস ভরা পোস্ট, তেমনই আড্ডান্তরিক সব মন্তব্য। আগে পড়ি নি, তাই বলে আনন্দ কম পেলাম না। একই সাথে সকলের হাসিভরা মুখগুলো আমার চোখে সামনে ভেসে উঠলো। চমৎকার!!
সহজ কথার মালা গাঁথা সহজ নয় মোটেও, ঈশান এ কাজে বেশ দক্ষ।
শুভেচ্ছা ঈশান।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৬২৯৮(৭৩)    
লেখকের মন্তব্য

অনেক অনেক ধন্যবাদ হুদা ভাই। আপনি আমার পোস্টে না এলে আমার পোস্ট অপূর্ণ থেকে যায়। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৭০৩৩(৭৪)    

এক এক পোষ্ট, যেন এক এক বিরাট আড্ডা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৮২৫৩(৭৫)    
লেখকের মন্তব্য

দোস্ত, তুমি হইলা আমার আড্ডা গুরু। D

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৮৫১৯(৭৬)    

যেমন দারুণ পোস্ট তেমন মন্তব্যগুলো! মজার সময় কাটল।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৯১১৯(৭৭)    
লেখকের মন্তব্য

অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা নুশেরা। অন্তহীন শুভ কামনা রইল।:)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৮৯৭৪(৭৮)    

ভালোবাসার হাত ধরে
হাঁটো তুমি সুখের ছায়াপথে
নোনা জলের নাচন আমার
চোখের সৈকতে//

অসাধারন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৯১২৮(৭৯)    
লেখকের মন্তব্য

সাইমন রুপ, আমার ব্লগে প্রথম পদার্পণের জন্য অনেক ভালোবাসা।:)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৯০৩৫(৮০)    

ঈশান ভাইয়া কেমন আছেন? :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৯১৪৮(৮১)    
লেখকের মন্তব্য

ভালো আছি জামি, তোমার খবর কি ? পরীক্ষা কেমন চলছে ?:)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৯১৫৩(৮২)    

আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাইয়া। :)
পরীক্ষা ভালো হচ্ছে আপনাদের দোয়ায় :)
কিন্তু আপনাদের বেশ মিস করছি :(

 

মন্তব্য করুন

এই তথ্যটি সর্বদাই গোপন রাখা হবে এবং কোন অবস্থাতেই তা জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ছবি যাচাই
আপাতত: শুধু মানুষদের জন্যই আমাদের দুয়ার খোলা। পরে নাহয় রবোট, বায়োবট বা এন্ড্রয়েডদের কথা বিবেচনা করা যাবে।
8 + 5 =
এই গাণিতিক সমস্যাটি সমাধান করুন এবং সঠিক উত্তরটি উপরের ঘরে লিখুন। যেমনঃ ১+৩ এর জন্য লিখুন ৪।