কবি-এর সংক্ষিপ্ত পরিচিতি

সবাই যখন চতুর্মাত্রিকের জন্মদিন নিয়ে পোস্ট দিচ্ছে তখন ভাবলাম আমিও একটা পোষ্ট দেই। সেই ভাবনা থেকে এই পোস্টের জন্ম। জীবনের সবকিছুতেই প্রথম ব্যাপারগুলোতে আলাদা একটা অনুভুতি থাকে সেটা প্রথম প্রেম হউক আর ব্লগে প্রথম পোস্ট হউক। আসুন দেখে নেই চতুররা কে কি ধরনের পোস্ট দিয়ে চতুরে তাদের ব্লগিং শুরু করছিলেন !
যে কোন ব্লগে ব্লগিং শুরু করার সময় একটা কমন পোস্ট হল নিজের উপস্হিতি জানান দিয়ে পোস্ট দেয়া। সে পোষ্টগুলা খুব ছোট টাইপের হয়ে থাকে যেমন শিরোনামে থাকবে - " আমি এই এলাকায় নতুন, এই ব্লগে আমার প্রথম পোস্ট, আমি আইসা পড়ছি আমারে স্বাগতম জানান, আবার অনেকে অনেক কাব্যিক শিরোনামও দিয়ে থাকেন যেমন " শরতের এই মিষ্টি মধুর বিকালে আমার পথচলা শুরু" ( বাংলা মাসের খবর নিলে দেখা যাবে তখন শীতকাল আর সময় মধ্যরাত
, আবার কারো কারো পোস্টের শিরোনামে প্রচণ্ড রকম আগ্রহ দেখা যায় যেমন " এরকম একটা দিনের অপেক্ষায় ছিলাম ..................", "অবশেষে আমার স্বপ্ন সত্যি হল"। কিছুদিন পর দেখা যায় সে প্রথম পোস্ট ই তার ব্লগিং জীবনের শেষ পোস্ট
। কেউ কেউ কুশলাদি জিজ্ঞেসার মাধ্যমেও শুরু যেমন " আপনারা সব কেমন আছেন?"" আপনাদের হাল হকিকত জানতে আসলাম" !
এখন দেখা যাক এধরনের পোস্ট দিয়ে কে বা কারা চতুরে যাত্রা শুরু করেছি -
শুরু - পদ্ম
শুভ ব্লগিং!! নয়ন
আমার পথ চলা...আমার পথে... - একুয়া রিজিয়া
শুরুর শুরু! অনীক
আমি নবাগত- সুরঞ্জনা
আমি আইলাম -রোবোট
আহা কি আনন্দ আকাশে বাতাসে :D- ভেবে ভেবে বলি
চতুর্মাত্রিকে প্রথম পোস্ট -মেঘ অদিতি
ব্লগ, ব্লগিং এবং আমি এ এলাকায় নতুন - আহমাদ আবদুল হালিম
জোনাকপোকার আলোয় দেখা পথ, অন্ধকারে---আবদুর রাজ্জাক শিপন
চতুরাগমনঃবাচালশ্রেষ্ঠ 'নয়ন' কে ধন্যবাদ - কাগজের নৌকা
নতুন আমি! -স্বপ্নবাজী
এইখানে আগমণ করিলাম - নির্ঝর
. . . - মেঘাচ্ছন্ন
টর্চ জ্বালিয়ে খুঁজতে খুঁজতে হাজির - কারিমাট
একটি বিশেষ বিজ্ঞপ্তি ~স্বপ্নজয়~
সব বন্ধুকে ভালোবাসা......ঈশান মাহমুদ
আইলামরে---আইলামরে -মুর্শেদ রুমী
হুলস্হূল শুভেচ্ছা!!! - বাতিঘর
শুভ ব্লগিং ( নতুন আসলাম ) -কবি (আমিও এই দলে
, )
.
.
কবিরা কবিতা দিয়ে যাত্রা শুরু করবেন এটাই স্বাভাবিক। এখানেও এর ব্যাতিক্রম হয়নি। সে স্বাভাবিক নিয়মে উনারা কবিতা দিয়েই চতুরে তাদের ব্লগিং শুরু করেছেন -
মামুলী রোমান্টিক কবিতা-শাওন৩৫০৪ -
আহা - ফয়সল রাব্বি
অতলস্পর্শ অনুভবে তুমি - জলরঙ
সত্য মিথ্যা যুক্তি কয়েক ফোঁটা বৃষ্টি - সাদা কালো এবং ধূসর
ঘুমনিবাসে একটি পালক অথবা কৃষ্ণজবা ফুল -পাপতাড়ুয়া
স্বপ্নের মত সুন্দর - দারুচিনি লবঙ্গ
আজ-কাল-পরশু - স্রোত
স্বাধীনতা - জ.ই মানিক
একটি অণু কবিতা - চিটি
প্রলয়ের ভয়ে - ফরিদুল আলম সুমন
ভাঙনের মাধুর্য তাকে সমাপন করি সাষ্টাঙ্গে - নির্ঝর নৈঃশব্দ্য
ফিরে ফিরে আসে ঢেউ - বাপী হাসান
কবিতারা - তনুজা
ভেজা দিনে.....মেঘ রঙ
মেঘ রোদে নীল - নটার নাটাই
স্রোত - কবির য়াহমদ
ভুলে ভরা কবিতা - ইলিয়াস কমল
এই কবিতাটির প্রতিটি লাইন বাণিজ্যিক - অমিত চক্রবর্তী
সমতটের গান - প্রণব আচার্য্য
পরাবাস্তব - নিওলিথিক
কথার কথা - মনির
দুইলাখ নাটবল্টু - বর্ষার মেঘমালা
আধো রাতে - আচার্য
ফেদার কম্পানী - নম্রতা
কমলা রঙের শৈশবে ফিরে যেতে চাই! - শফিউল আলম ইমন
চতুর্লাইনে - মুহিত হাসান
ছড়া দিয়ে শুরু করেছেন যারা -
পরের ছেলে পরমানন্দ... যত উচ্ছনে যায় তত আনন্দ... মোস্তাফিজ রিপন
এলেবেলে ছড়া ! - অনন্ত দিগন্ত
ময়না মিঞার *ছড়াঃ হরতাল - ময়না মিঞা
গীতিকাররা শুরু করেছেন লিরিক দিয়ে -
সামনে দাড়া ' -নস্টালজিক
মা - মেঘ রোদ্দুর
কেউ কেউ আবার চিটি দিয়েও বিসমিল্লাহ করেছেন -
শেষ চিঠি - আব্দুল করিম
চিঠি (১) - নিশুতিরাতের চিঠি
কেউ কেউ আবার আবোল তাবোল ( লেখার ট্যাগ থেকে সংগৃহিত) লেখা দিয়ে চতুরে ব্লগিং শুরু করছেন -
চ তু র্মা ত্রি ক! - আকাশ অম্বর
মনোজগত - তারার হাসি
পাইকারী বাজার থেকে প্রাপ্ত 'বাজার মূল্য'!, আমার আপনাদের কাছাকাছি হবার প্রথম চেষ্টা - সাহাদাত উদরাজী
আজাইরা ক্যাচাল - লুব্ধক
অনেকে আবার প্রবন্ধ, মুক্তগদ্য টাইপ লেখা দিয়ে শুরু করেছেন -
পথের ধূলোয় বিবর্ণ হলে পথিকের পা -কৃষ্ণ তরুণ
অপাংক্তেয়'র পংক্তিমালা - অপাংক্তেয়
আমার অজস্র মৃত্যুর গল্প --( চতুরে নতুন আসলাম -স্বাগতম জানান) -প্লিওসিন অথবা গ্লসিয়ার
অফলাইন জার্নাল - জলের দাগ
ঘুম, হিমালয় বা প্রথম লেখার হিজিবিজি - নিমো পাঠক
"ও" - বারীশ
আমার চতুর হওয়া - কুড়িয়ে পাওয়া কানাকড়ি
রবীন্দ্রনাথ ঠাকুর ও মারজোরি কিনান রোলিং : চেতনা ও অনুভবে অভিন্ন সমীকরণ - মোজাফফর
শিরোনামহীন - বাণীব্রত রায়
স্মৃতিচারণ, ডিয়ার ডায়েরি টাইপ লেখা দিয়ে ব্লগিং শুরু করা ব্লগারদের সংখ্যা কিন্তু কম নয় -
অহেতুক ভাবালুতা - নাজমুল হুদা
বিশেষ এক দিন ............ ডাক্তারের রোজনামচা
বাবার ঘড়ি - মামুন হক
আমার প্রেমের গল্পগুলো - হযরত মামুন আব্দুল্লাহ
এই আমি সেই আমি.... ত্রেয়া
বই মেলায় থেকে বের হয়ে - পিংকী
টুকরো টুকরো কিছু নস্টালজিয়া - অঘটনঘটনপটিয়সী
অপরিণামদর্শী শাহরিয়ারের দুঃখগাথা - কমরেড ইমন
আমি যেই ভাবে সালমান খান হইলাম(মানে সালমান খানের মত বডি বানাইলাম)- আকাশগঙ্গা
গল্পকার রা গল্প দিয়ে শুরু করবেন এটাই তো স্বভাবিক -
ছোটগল্প: সৈকত-দীপা অথবা ছেলেধরাদের গল্প - আমিন শিমুল
সুইট হোম - হাসান মাহবুব
গল্প নিয়ে কিছু হাবিজাবি - নুশেরা
একটা একঘেঁয়ে ভূতুড়ে অভিজ্ঞতা - শূন্য আরণ্যক
একটি গলি ছিল কিংবা আছে -আরিশ ময়ূখ রিশাদ
আইয়্যামে জাহিলিয়াতে প্রত্যাবর্তন ! -শব্দপুঞ্জ
বাদুড় - প্রথম পর্ব - নাঈফা চৌধুরী অনামিকা
রুপার কাঁকন - শেখ আমিনুল ইসলাম
ভাগাঢ়জন্ম - অন্ধ আগন্তুক
এডগার এলান পো' এর ছোটগল্প:: 'ইলিওনোরা' - হিমালয়৭৭৭
আমার সকাল এবং মর্মস্পর্শী কিছু কথা। ( সতর্কীকরন: উচ্চবিত্তদের জন্য নহে। ) -অন্তিম
হয়তোবা কখনো - নীল-বালক
বৃষ্টি চাই, দেবে ?সাকিবা ফেরদৌসী
স্বপ্ন !! !! (প্রথম পোস্ট) - ইমরান নিলয়
এ্যাবস্ট্রাক সময় - সমুদ্রজল
অন্ধকারের আলোয় - বহুব্রীহি
আই সি ইউ -মেকানিক্স
একজন ইজাজুল কিংবা একটি স্বপ্ন - জুলিয়ান সিদ্দিকী
এক মুঠো স্বপ্নের একটি পকেট আছে.. হিমু নই, আমি নিরবতা... শ্রাবণের ফুল
এক ইঞ্চি সামুরাইয়ের গপ্পো (ইৎসুনো বোশি) - শাপলা
কয়েকটি সাদা গ্ল্যাডিওলাস ও একটি অনাকাঙ্খিত বৃষ্টির গল্প - লাবণী
কারাসুন পাহাড়ের শেয়াল ছেলে - মাভেরিক
কেউ কেউ সিনেমা, গান রিলেটেড পোস্ট দিয়ে যাত্রা শুরু করেছেন -
চলচিত্র পরিচালকঃ আমার পছন্দের পাঁচ - ফাহাদ চৌধুরী
২ টি স্পোর্টস মুভি(ডাউনলোড লিঙ্কসহ) - ফ্রয়েডের অবচেতনা
বাদল দিনের প্রথম কদম ফুল -প্রতীপ
সচেতনমূলক পোস্ট দিয়ে শুরু করেছেন কেউ কেউ
ক্ষুদ্র ঋণ বাস্তবায়নজনিত সমস্যা নিয়ে আরো কয়েক নোক্তা - নরাধম
রক্তাক্ত স্বাধীনতা, অতঃপর লজ্জিত কক্সবাজারবাসী - ফজলে হাসান জামি
টেঁকি পোস্ট দিয়ে শুরু করছেন একজন
আজ পেলাম অপনা বানান নামে একটি বাংলা বানান চেকার -আকতার জাভেদ
ভ্রমণ পোস্ট দিয়ে শুরু করেছেন একজন
নৈনীতাল ভ্রমণ - ঘোড়া আতংক ! - শিরীষ
রেসেপিও বাদ পড়েনি
এই গরমে - সকাল
বিশ্বকাপ ক্রিকেটের সময় ব্লগিং শুরু করছেন তো, তাই উনি খেলাধুলা বিষয়ক পোস্ট শুরু করেছেন 
মাঠে গিয়ে বিশ্বকাপ দেখার সুবর্ণ সুযোগ কেন হেলায় হারাইলাম - নীড় সন্ধানী
কেউ আবার ব্লগর ব্লগর করেই ব্লগিং শুরু করেছেন 
ব্লগ বিষয়ক কথকতা - অবয়ব
ফটো'র সাথে কাব্যিক বর্ণনা দিয়ে ব্লগ শুরু করছেন জলমগ্ন পানকৌড়ি
আরেকটু রঙে যদি হৃদয়কে রাঙিয়ে যেতাম---- জলমগ্ন পানকৌড়ি
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক পোস্ট দিয়ে শুরু করছেন মরুভূমির জলদস্যু
বুধ গ্রহ - মরুভূমির জলদস্যু
.
.
শুভ জন্মদিন চতুর্মাত্রিক
মন্তব্য
আপনার এই সংকলন করার সিরিয়াস গুণটা খুব ভালো লাগে - আপনারে কাজে লাগাতে পারলে খুব ভালো হতো - ভবিষৎ এ সংকলনই শক্তি হবে
লেখকের মন্তব্য
অনেক ধন্যবাদ
ওয়াও!
গ্রেইট, এক্সিলেন্ট জব!
==========
প্রিয়তে রাখলাম!
কষ্ট করসেন অনেক!
লেখকের মন্তব্য
প্রিয়তে নিছেন খুশী হইছি
, ধন্যবাদ লন।
যাদেরকে আগে স্বাগত জানাইনি, এই পোস্টের কারণে তাদেরকে জানাতে পারবো।
লেখকের মন্তব্য
তাহলে তো আপনার কাজ সহজ করে দিলাম, তাই এখন টেকা দেন
টাকা দিয়ে সব কিছু হয় না, কবি!
(ভাব নিলাম)
লেখকের মন্তব্য
হেহেহেহে -
তাহলে ডলার দেন
নয়ন! কিন্তু টাকা ছাড়া যে কিছুই হয় না!!
শ্রমসাধ্য পোস্টের জন্য ধন্যবাদ মাসুম, অভিনন্দন জানাচ্ছি। আমার নাম আছে, আনন্দিত তাই!
প্রিয়তে তো যাবেই!!
লেখকের মন্তব্য
অনেক ধন্যবাদ আপনাকে হুদা ভাই
আমি জান্তাম আপ্নি এইটা বলবেন!
লেখকের মন্তব্য
ওকে ডলার , টেকা বাদ তার বদলে একটা কৌতুক শুনান
এক পোলা আম গাছে উটসে। গাছের মালিক দেইখা ফেলল, জোরে হাঁক দিলো,
ওই, আমার গাছে উটসে কে রে?
পোলা- আমি গণি(পোলাটায় তার নাম বলসিলো)
মালিক- আর গনন লাগবনা, তুই নাম হারাম×দা!
===========================
নয়ন ভাইয়া, আপনি এক মুহূর্তের মধ্যে চমৎকার সব কৌতুক কিভাবে খুঁজে পান?!!

লেখকের মন্তব্য
থ্যাংকস নাঈফাপা। মাথায় কিলবিল করে জোকস!
এই না হলে জোক্সবক্স
জামি ভাই, আপনাকে একটু কম পাচ্ছি ইদানিং! পড়ালেখায় ব্যস্ত?
ফাইনাল পরীক্ষা চলছে ভাইয়া। আজো ২টা থেকে পরীক্ষা ছিলো। চট্টগ্রামে আজ হরতাল হওয়াতে পরীক্ষা বাতিল করেছে। তাই আজ একটু ব্লগর ব্লগর করছি

আপনি কেমন আছেন নয়ন ভাই?
ভাল আছে নয়ন ভাই!
থ্যাংকস!
আবোল তাবোল লেখার তালিকায় আমার নাম দেখে মন খারাপ হয়ে গিয়েছিল কিন্তু সাথে তালিকায় আকাশ অম্বরের মত লেখকের নাম আছে দেখে স্বস্তি পেলাম।
সুন্দর পোস্ট।
লেখকের মন্তব্য
আপনার লেখার ট্যাগটা ছিল আবোল তাবোল। আপনাদের লেখা কোথায় রাখবো বুঝতে পারছিলাম না, পরে আপনাদের লেখার ট্যাগটা কাজে লাগালাম ! এখানে আমার কোন দোষ নাই
ওয়াও দারুণ পোস্ট

কিন্তু আমার ব্লগিং শুরু কবিতা দিয়ে!!!
এটা দেখলে নিজেরি হাসি পাচ্ছে
সাত তারা দিলাম পোস্টে
লেখকের মন্তব্য
কবিরা কবিতা দিয়ে যাত্রা শুরু করবেন এটাই স্বাভাবিক
ও আমি কিন্তু গত বছর চতুরের প্রথম পোস্টগুলো নিয়ে বাড্ডে পোস্ট দিছিলাম
লেখকের মন্তব্য
ও তাই নাকি , তাহলে আপনে আমার গুরু
নাহ আপনার মত এত কষ্ট করি নাই

শুধু বিভিন্ন ক্যাটাগরির প্রথম কয়টা পোস্টগুলা নিছিলাম
ঐটাও ফাঁকিবাজি টাইপ ছিলো
আপনি যা করছেন পুরাই পরিশ্রমী পোস্ট
লেখকের মন্তব্য
আমি জানি অনেকের পোস্ট বাদ পড়ে গেছে, তাই সবাইকে অনুরোধ আপনাদের পরিচিত কারোর পোস্ট বাদ পড়ে থাকলে লিংক সহ দিয়ে দিবেন প্লিজ আমি পোস্টে এড করে নিব !
ধন্যবাদ
মাসুম ভাই,
আপনার ব্লগে আমার প্রথম কমেন্ট খুব সম্ভবত। এত পরিশ্রমলব্ধ পোস্ট প্রিয়তে নিচ্ছি! অভিনন্দন!
---------------
একজনকে মনে পড়ছে যার নাম বাদ পড়েছে। তিনি খুব অভিমানী টাইপের - লিস্টে নিজের নাম না দেখতে পেয়ে মন ভার করে থাকবেন অনেক দিন। তাই উনার নামটা আপনার (চতুরের) প্রাইভেট wall-এ পাঠিয়ে দেব।
----------------
আচ্ছা, আপনিই কি একবার গানের লিস্ট তৈরী করেছিলেন?
আমি হন্যে হয়ে দু'টো পুরোনো দিনের গান খুঁজে বেড়াচ্ছি, আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন, ভাইয়া?
১) লাকী আখন্দের কথা আর সুরে শম্পা রেজা'র কন্ঠে
"আঁধার রাতে বৃষ্টির টুপটাপ শব্দ, শব্দ, শব্দ..."
২) শুভ্রদেবের কন্ঠে
"বড় সুন্দর দুটি চোখ তোমার, বড় সুন্দর..."
আপনি চাইলে পুরো লিরিক আমি জানিয়ে দেব।
-----------
অনিঃশেষ শুভকামনা আপনাকে এবং আপনার সব প্রিয়জনদেরকে!!
লেখকের মন্তব্য
আমার ব্লগে আপনাকে স্বাগতম !
গানের ব্যাপারে সাহায্য করার আমার সধ্যমত চেস্টা করব। কিন্তু একটু সময় লাগবে কারন আমার যে বন্ধুটির সাইটে পুরানো গান পাওয়া যেত সে সাইটটা সাময়িক ভাবে বন্ধ আছে, সেটা চালু হলেই আপনার গান খুঁজে বের করার ট্রাই করব। লিরিক লাগবে না শুধু গানের শিরোনাম আর এলবামের নাম দিলে ই হবে। আর আপনার পরিচিত অভিমানি ব্লগারের
লিংক টা দিয়ে দিয়েন। আমি এড করে নিব !
ধন্যবাদ আপনাকে
হাহা।



লিঙ্ক তো পাঠিয়ে দিয়েছি!
-----------
অ্যালবাম:- অ্যালবামের খবর তো জানি না। শিরোনামও জানি না। হে হে।
তবে দুটোই ৮৯/৯০ এর সময়ে মাঝে মাঝ টি.ভি.তে দেখাতো।
আমার চাইতে বয়স্ক কি আর একজনও চতুরে নেই, যিনি গানটা শুনেছেন?
---------
আপনি যে সাহায্য করতে চেয়েছেন, এতেই আমি মহাখুশী! অনেক অনেক ধন্যবাদ আপনাকে!!
---------
লিস্টে আমার নাম দেখে আমি যার-পর-নাই আনন্দিত। আমিতো ব্লগপোস্ট দেই না বললেই চলে। আমার নাম যে মনে রেখেছেন, এতে আমি বিস্মিত!
লেখকের মন্তব্য
আমিও এড করে নিয়েছি
ওকে কোন সমস্যা নাই, তারপরেও আপনার গান খুঁজে বের করার চেষ্টা অব্যহত থাকবে
অনেক, অনেক

prothomta shunsi. shubhrodeber gaaner protita shobder banan bhul. shobgulate kichu chondrobindu hobe.
হাহাহহাহাহহাহাহহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহা রোবোট ভাই!
রোবোট ভাই, ভোট আপ!!

"কৃষ্ণচূড়াঁর ছাঁয়ে ছাঁয়ে
নির্জন পূর্ণিমা রাঁতে,
থাকবো
একেলাঁ,
এসো গো
সঙ্গোপনেঁ।।"
-----------------
সামিনা'র এটা শুনেছেন:-
"আবেগ ভরা মন নিয়ে
কেউ যদি না পড়ে
তাহলে পাতা ভরে
প্রেমের পত্র লিখে
কি হবে?"
এই গানটাও ১৪০০ বছর ধরে খুঁজে মরছি।
নাঈফাপা, এই গানতা এই সেদিনও কয়েকশ বার শুনেছি।
"কৃষ্ণচূড়াঁর ছাঁয়ে ছাঁয়ে
নির্জন পূর্ণিমা রাঁতে,
থাকবো
একেলাঁ,
এসো গো
সঙ্গোপনেঁ।।"
=========
শুভ্রদেবের ওই গানটা শুনেছেন,
"তুমি যতোই আড়ালে ঢেকে
রাখো না নিজেকে,
আমি জেনে গেছি তুমি
ভালোবাসো আমাকে"
----আমার অন্যতম প্রিয় একটা গান!
বাপরে! 'কৃষ্ণচূড়া' মনে হয় ১৯৮৪-এর গান। এতদিন ধরে পপ্যুলার!!!

জয় বাবা শুভ্রদেব!
নয়ন ভাইয়া, বাংলাদেশের শিকড় ছিঁড়ে হারিয়ে যাবার পর আর কোন গান শুনিনি।
'তুমি যতোই আড়ালে ঢেকে' - এটা নিশ্চয়ই ৯০-এর পরের গান?
'কৃষ্ণচূড়া' শেষবারের মত শুনেছি ১৯৯০ তে।
ওটা '৮৪সালের? বাপ্রে! জন্মও হয়নি তখন!!
----
হতে পারে '৯০ এর পরের গান। ইউটিউবে দেখে নিয়েন আপা।
লেখকের মন্তব্য
৮৪সালের গান
শুভ্র দেবের মন আমার পাথর তো নয় ছাড়া আর কোন গান খুব বেশি শুনা হয়নি
এ মন আমার পাথর তো নয়--গানটাও সুন্দর।
পোস্টানো ভালো লাগলো। আমার নামের আশেপাশে ব্যাপক রথী মহারথীদের নাম দেখি যাদের আমি পাঙ্খা।
আপনের সংকলন জাতীয় কাজ গুলা ভালো লাগে।

লেখকের মন্তব্য
রথী মহারথীদের পাশে রথী মহারথীদের ই নাম থাকতে হয়
আরিব্বাপ্রে! করসেন কি এইডা?!!!!! সাংঘাতিক খাটনির পোস্ট! দারুণ! দারুণ!
- আমি কবিতা নিয়া আসছিলাম!!!!!!!!!!
লেখকের মন্তব্য
বাপ্পি ভাই যে কবি মানুষ সেটা প্রথম পোস্টে ই জানান দিছিলেন
সেরাম। সোজা প্রিয়তে।
লেখকের মন্তব্য
আপনার সাংঘাতিক পরিশ্রমলব্ধ পোস্ট দেখে আমি তাজ্জব!!!!
দারুন । আপনার এই গুন। প্রতি পোস্ট অনেক কষ্ট এর ফসল।
সাত তারা দিলাম ।
লেখকের মন্তব্য
ধন্যবাদ আপনাকে, মাঝেমাঝে কষ্ট করতে ভাল ই লাগে
কী সব বুদ্ধি! কত সময়!
এত দারুণ একটা পোস্ট প্রিয়তে না নিলে ক্যামনে কী!
লেখকের মন্তব্য
খুশি হইছি দিদি ! অনেক
লেখকের মন্তব্য
আপনে হলেন রোবট সমাজের একমাত্র প্রতিনিধি, আপনার নাম না থাকলে চলবে কেমনে !!
amar naamo ache
লেখকের মন্তব্য
আপনে হলেন রোবট সমাজের একমাত্র প্রতিনিধি, আপনার নাম না থাকলে চলবে কেমনে !
কবি ভাই,

খুবই খাটনির পোষ্ট আর জটিল কালেকশন।
সোজাআআআআআআআআ প্রিয়তে নিলাম।
লেখকের মন্তব্য
এমন একটা পোস্ট প্রিয়তে না রাখলে হয়না।
কবি ভাইকে তার এমন একটি চমৎকার কাজের জন্য অনেক অনেক ধন্যবাদ।
লেখকের মন্তব্য
আপনাকেও ধন্যবাদ
হুম!
পোস্ট ভালো হয়েছে!
অনেক কষ্ট করেছেন।
শুভেচ্ছা-
লেখকের মন্তব্য
ধন্যবাদ
পরিশ্রমলগ্ধ কাজের পোস্ট। সাধুবাদ, মাসুম ভাই।
ফিরে দেখা হলো, নিজের সূচনা পর্বটাও।
লেখকের মন্তব্য
ধন্যবাদ যাযাবর
বাহ! বেশ ভালো লাগল।
লেখকের মন্তব্য
আপনারটাও এড করে নিলাম !
ভাল পোষ্ট। প্রিয়তে রেখে দিলাম। আর আপনার জন্য।।।।।।।

লেখকের মন্তব্য
এরকম টাটকা ধইন্যা দেখলে তো সালাদ খেতে ইচ্ছে করে
আপ্নারেও 
খুব সুন্দর পোস্ট। অনেক পরিশ্রম করেছেন বলে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা ও অভিনন্দন। প্রিয়তে নিলাম।
লেখকের মন্তব্য
আপনাকেও ধন্যবাদ
আমি বকবক নিয়া আইছিলাম অহনতরি বকবকই কইরা যাইতেয়াছি!
লেখকের মন্তব্য
বকবক চলতে থাকুক, সবসময় সাথে আছি !
জটিল একটা কাজ দেখালেন ভাই। পরিশ্রমের জন্য কৃতজ্ঞতা।
লেখকের মন্তব্য
লেখকের মন্তব্য
আপনাগো জন্মদিনের পোস্ট দেখিয়া তো জন্মদিনের পোস্ট দিবার খায়েশ জন্মাইলো
আপনে যে কি করেন না!!! ধুর, কি অসম্ভব পোষ্ট!!
চমৎকার সংকলন! শুধু শ্রম আর সময় দিয়ে এমন কাজ হয় না; বিরাট একটা কলিজাও লাগে। কবির প্রতি
!
=====================
হক মিউলাখ্যাত বিলাই কবিতা দিয়ে শুরু করেছিল জেনে মজা পেলাম।
তিনজন প্রিয় ব্লগারের প্রথম পোস্ট দেখে এলাম আবার।
বিশ্বকাপ ক্রিকেটের সময় চতুরাগমন ঘটলে প্রথম পোস্ট যেমন হবার কথা, তেমনই লিখেছিলেন নীড় সন্ধানী।
ব্লগ বিষয়ক কথকথা নিয়ে এসেছিলেন যথেষ্ট সিরিয়াস অবয়ব।
মুক্তগদ্য ট্যাগে দারুণ একটা পোস্ট দিয়ে শুরু করেছিলেন নিমো পাঠক।
আপু, সামু ব্লগীং, আমু ব্লগীং সবই শুরু কবিতা দিয়া!!
বিলাইর এমন ইমেজ হয়ে গেছে যে এই তথ্যে হাসি পাচ্ছে
আপু, আমু ব্লগীং শুরুর অনেক দিন পর্যন্ত, কবিতা ছাড়া পোষ্ট কর্তাম না, কবিতা ছাড়া অন্য কোনো পোষ্ট এ যাইতাম না!!

লেখকের মন্তব্য
@শাওন ভাই - এখন কবিতা পোস্টান না কেনু ??
শাওন ভাই আবারো কবিতা হোক, কবি ভাই, নিজেও অনেকদিন কবিতা দিচ্ছেননা কিন্তু।
লেখকের মন্তব্য
@ফয়সল ভাই - কবিতা আবার হবে এবং হবেই
লেখকের মন্তব্য
@নুশেরা বু - উনাদের এড করে নিয়েছি ! আপনারে অনেক ধন্যবাদ !
দেশি, আপনি বস।
লেখকের মন্তব্য
আরে দেখতে হবে না কার দেশি
ও মোর খোদা!!! কি করছেন আপনে এইটা কবি ভাই



সব চতুরের জন্ম ইতিহাস লিখা ফালাইছেন দেখি। এক নজরের সব চতুরের পথ চলার প্রথম পদক্ষেপ।
আমার নাম আছে দেইখা হেব্বি খুশি হইছি,
এতো কষ্ট কইরা পোস্ট দিছেন এই জন্য
খান।
লেখকের মন্তব্য
চকলেটের জন্য
ওহ ম্যান!!!! ওইটা আমার প্রথম পোষ্ট ছিলো!!!!!!!!!!!!!!!!!!!
বিশ্বাসই হচ্ছে না কি রকম বেকুব ছিলাম!!! কি নিয়া পোষ্টাইছিলাম!!!
লেখকের মন্তব্য
আমার প্রথম পোষ্টে ( যে পোস্ট দিয়া ব্লগিং শুরু করছিলাম) সেখানে পোস্টের প্রায় অর্ধেকের বেশি বানান ভুল ছিল
!
মাসুম ভাই,
নিচে উল্লিখিত সহব্লগারদের লেখার লিঙ্কগুলো বোধহয় বাদ পড়ে গেছে। এগুলো কি যোগ করে দেওয়া সম্ভব হবে? অশেষ কৃতজ্ঞতা, ভাইয়া!
কবিতা
-----
নম্রতা ফেদার কম্পানী
শফিউল আলম ইমন কমলা রঙের শৈশবে ফিরে যেতে চাই
মুহিত হাসান চতুর্লাইনে
মুক্তগদ্য
------
কুড়িয়ে পাওয়া কানাকড়ি আমার চতুর হওয়া
ছোটগল্প
-----
মাভেরিক কারাসুন পাহাড়ের শেয়াল ছেলে
গল্প
---
লাবণী কয়েকটি সাদা গ্ল্যাডিওলাস ও একটি অনাকাঙ্খিত বৃষ্টির গল্প
প্রবন্ধ
----
মোজাফফর রবীন্দ্রনাথ ঠাকুর ও মারজোরি কিনান রোলিং : চেতনা ও অনুভবে অভিন্ন সমীকরণ
লেখকের মন্তব্য
অনেক ধন্যবাদ আপনাকে। জি সবাইকে এড করে নিয়েছি !
সাত তারা যুক্ত করা হইলো
লেখকের মন্তব্য
সাত টা ধনিয়া দেয়া হৈল
অনেক কষ্ট করেছেন পোস্টটি তৈরি করতে।

আমিও আছি দেখছি!
আপনার কষ্টেসাধ্য শ্রমের প্রতি শ্রদ্ধা।
অনেক অনেক শুভকামনা রইল।
লেখকের মন্তব্য
লেখকের মন্তব্য
অনেক পরিশ্রম করেছেন।
প্রিয় ব্লগারদের প্রথম পোস্টগুলো ধীরে সুস্থে বেশ আয়েশ করে পড়া যাবে এখন।
প্রিয়তে নিয়ে রাখলাম।
আমার মত অলসদের জন্য আপ্নারা হলেন আশির্বাদ।
লন।
লেখকের মন্তব্য
অনেক ধন্যবাদ আপনাকে।
লেখকের মন্তব্য
এই দারুন পোস্টটি আগে পড়তে পারিনি।
এমন কষ্টসাধ্য পোস্ট দেখলে বোঝা যায় পোস্টদাতার ব্লগের প্রতি কী অসীম মমতা বিরাজ করছে।
------------------------------
(আচার্য নামটা পোস্টে দু'বার এসেছে)
লেখকের মন্তব্য
ধন্যবাদ ভাই আপনাকে, ঠিক করে নিয়েছি !
মন্তব্য করুন